আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১৭ টি

হাদীস নং: ৩১৩৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৩৭. হযরত সাফওয়ান ইবনে আবদুল্লাহ্ ইবনে সাফওয়ান থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত সা'দ (রা) আমাকে হযরত ইবনে আমির (রা)-এর কাছে যাওয়ার অনুমতি দেন, আর তিনি (ইবনে আমির) তখন রেশমী কাপড় বিছিয়ে আরাম করছিলেন। তিনি তাকে (তা উঠিয়ে রাখতে) নির্দেশ দিলেন। ফলে, তা উঠিয়ে রাখা হল। তিনি তার কাছে প্রবেশ করেন, আর ঐ সময় তিনি খায জাতীয় চাদর পরিহিত অবস্থায় ছিলেন। এরপর তিনি তাকে বলেন, আমার নিচে রেশমী চাদর থাকা অবস্থায় তুমি আমার কাছে অনুমতি চাইলে। সুতরাং আমি তা সরিয়ে দেয়ার নির্দেশ দিলাম। সে মতে তা সরিয়ে দেয়া হলো। এরপর হযরত সা'দ (রা) বলেন, হে ইবনে আমির! তুমি বড়ই ভাল লোক। যদি তুমি সেই দলের অন্তর্ভুক্ত না হও, যাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন : أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا তোমরা তো পার্থিব জীবনে সুখ-সম্ভার ভোগ করে নিঃশেষ করেছ।" (সূরা আহকাফ: ২০)। আল্লাহর শপথ, রেশমী কাপড়ের উপরে বসার চেয়ে গাদা বৃক্ষের জ্বলন্ত কয়লার উপরে বসা আমার নিকট প্রিয়।
(হাকিম বর্ণিত। তিনি বলেন, বুখারী, ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।
المرافق - বালিশ, যার উপর হেলান দিয়ে বসা হয়।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3137- وَعَن صَفْوَان بن عبد الله بن صَفْوَان قَالَ اسْتَأْذن سعد رَضِي الله عَنهُ على ابْن عَامر وَتَحْته مرافق من حَرِير فَأمر بهَا فَرفعت فَدخل عَلَيْهِ وَهُوَ على مطرف من خَز
فَقَالَ لَهُ اسْتَأْذَنت وتحتي مرافق من حَرِير فَأمرت بهَا فَرفعت فَقَالَ لَهُ نعم الرجل أَنْت يَا ابْن عَامر إِن لم تكن مِمَّن قَالَ الله أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا الْأَحْقَاف 02 وَالله لِأَن أضطجع على جمر الغضا أحب إِلَيّ أَن أضطجع عَلَيْهَا

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
الْمرَافِق بِفَتْح الْمِيم جمع مرفقة بِكَسْرِهَا وَفتح الْفَاء وَهِي شَيْء يتكأ عَلَيْهِ شَبيه بالمخدة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৩৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৩৮. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পকেট বিশিষ্ট একটি রেশমের জুব্বা দেখতে পান এবং বলেন, এটি কিয়ামতের দিন আগুনের বেড়ী হবে।
(বাযযার বর্ণিত। তাবারানীর আওসাত গ্রন্থ এবং তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।
مجيبة - পকেট এবং একে বেড়ীও বলা হয়।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3138- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ رأى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جُبَّة مجيبة بحرير فَقَالَ طوق من نَار يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
مجيبة بِضَم الْمِيم وَفتح الْجِيم بعدهمَا يَاء مثناة تَحت مَفْتُوحَة ثمَّ بَاء مُوَحدَة أَي لَهَا جيب بِفَتْح الْجِيم من حَرِير وَهُوَ الطوق
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৩৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৩৯. হযরত জুয়াইরিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবে, আল্লাহ তাকে একদিন অথবা তিনি বলেছেন: কিয়ামতের দিন তাকে আগুনের কাপড় পরাবেন।
অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের অপমানজনক বস্ত্র পরাবেন, অথবা তিনি বলেছেন: আগুনের বস্ত্র পরাবেন।।
(আহমাদ, তাবারানী বর্ণিত। তবে তাবারানীর সনদে জাবির জু'ফী নামে একজন রাবী রয়েছেন।
ইমাম বাযযার (র) হযরত হুযায়ফা (রা) থেকে মাওকুফ বর্ণনা করেন, "যে ব্যক্তি রেশমের কাপড় পরবে, আল্লাহ্ তাকে কিয়ামতের দিন আগুনের কাপড় পরাবেন, যে দিনটি তোমাদের এ দিনের মত হবে না। আল্লাহর দিন হবে দীর্ঘ।")
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3139- وَعَن جوَيْرِية رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لبس ثوب حَرِير فِي الدُّنْيَا ألبسهُ الله عز وَجل يَوْمًا أَو ثوبا من النَّار يَوْم الْقِيَامَة

وَفِي رِوَايَة من لبس ثوب حَرِير فِي الدُّنْيَا ألبسهُ الله يَوْم الْقِيَامَة ثوب مذلة من النَّار أَو ثوبا من النَّار

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده جَابر الْجعْفِيّ
وَرَوَاهُ الْبَزَّار عَن حُذَيْفَة مَوْقُوفا من لبس ثوب حَرِير ألبسهُ الله يَوْمًا من نَار لَيْسَ من أيامكم وَلَكِن من أَيَّام الله الطوَال
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন রেশমী পোশাক পরিধান না করে এবং সোনার পাত্রে পানাহার না করে।
(আহমাদ বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3140- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يلبس حَرِيرًا وَلَا ذَهَبا

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪১. হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার উম্মাতের যে ব্যক্তি মদ পানরত অবস্থায় মারা যাবে, আল্লাহ তার জন্য জান্নাতের শরবত হারাম করে দেবেন এবং আমার উম্মাতের যে (পুরুষ) ব্যক্তি সোনার অলংকার পরবে, আল্লাহ তার জন্য জান্নাতের পোশাক হারাম করে দেবেন।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং তাবারানী।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3141- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَاتَ من أمتِي وَهُوَ يشرب الْخمر حرم الله عَلَيْهِ شربهَا فِي الْجنَّة وَمن مَاتَ من أمتِي وَهُوَ يتحلى بِالذَّهَب حرم الله عَلَيْهِ لِبَاسه فِي الْجنَّة

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখতে পেলেন। তখনই তিনি তার হাত থেকে তা খুলে নেন এবং তা নিক্ষেপ করে বলেন, তোমাদের কেউ কি চায় যে, জ্বলন্ত অঙ্গার সে তার হাতে রাখুক? সে তার হাত থেকে তা ছুড়ে মারল। এরপর রাসুলুল্লাহ (ﷺ) যখন চলে যান, তখন লোকেরা তাকে বলল: তুমি তোমার আংটিটি তুলে নাও এবং তা দ্বারা উপকৃত হও। সে বলল: আল্লাহর শপথ! যা স্বয়ং রাসুলুল্লাহ (ﷺ) ফেলে দিয়েছেন, আমি তা কখনো তুলে নেব না।
(মুসলিম বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3142- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رأى خَاتمًا من ذهب فِي يَد رجل فَنَزَعَهُ وَطَرحه وَقَالَ يعمد أحدكُم إِلَى جَمْرَة من نَار فيطرحها فِي يَده فَقيل للرجل بَعْدَمَا ذهب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خُذ خاتمك انْتفع بِهِ فَقَالَ لَا وَالله لَا آخذه وَقد طَرحه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৩১৪৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। সোনার আংটি পরিহিত এক ব্যক্তি নাজরান থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। রাসুলুল্লাহ (ﷺ) তার থেকে চেহারা ফিরিয়ে নেন এবং বলেনঃ তুমি আমার কাছে এমন অবস্থায় এসেছে যে, তোমার হাতে রয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গার।
(নাসাঈ বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3143- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رجلا قدم من نَجْرَان إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ خَاتم من ذهب فَأَعْرض عَنهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ إِنَّك جئتني وَفِي يدك جَمْرَة من نَار

رَوَاهُ النَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৪. হযরত খালীফা ইবনে কা'ব (রা)-কে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি। তিনি বলেছেন: তোমাদের স্ত্রীগণকে রেশমের পোশাক পরিধান করাবে না। কেননা, আমি উমার ইবনে খাত্তাব (রা)-কে বলতে শুনেছি: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা রেশমের পোশাক পরিধান করবে না। কেননা, যে ব্যক্তি দুনিয়াতে রেশমী পোশাক পরিধান করবে, সে আখিরাতে তা পরিধান করতে পারবে না।
(বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণিত। অন্য বর্ণনায় নাসাঈ (র) বাড়িয়ে বলেন: "যে ব্যক্তি আখিরাতে তা পরতে পারবে না, বুঝা গেল সে জান্নাতী হবে না।")
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3144- وَعَن خَليفَة بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت ابْن الزبير يخْطب وَيَقُول لَا تلبسوا نساءكم الْحَرِير فَإِنِّي سَمِعت عمر بن الْخطاب رَضِي الله عَنهُ يَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تلبسوا الْحَرِير فَإِنَّهُ من لبسه فِي الدُّنْيَا لم يلْبسهُ فِي الْآخِرَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
وَزَاد فِي رِوَايَة وَمن لم يلْبسهُ فِي الْآخِرَة لم يدْخل الْجنَّة
قَالَ الله تَعَالَى ولباسهم فِيهَا حَرِير الْحَج 32
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৫. হযরত উব্বা ইবন আমির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর উম্মাতের পুরুষদের) অলংকার ও রেশমী পোশাক পরতে মানা করতেন এবং বলতেন, তোমরা যদি জান্নাতের অলংকার এবং রেশমী পোশাক পরতে চাও, তা হলে তোমরা দুনিয়াতে তা পরিধান করবে না।
(নাসাঈ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3145- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يمْنَع أهل الْحِلْية وَالْحَرِير وَيَقُول إِن كُنْتُم تحبون حلية الْجنَّة وحريرها فَلَا تلبسوها فِي الدُّنْيَا

رَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা বলেনঃ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও (দুনিয়াতে) মদপান থেকে বিরত থাকে, তাকে আখিরাতের পবিত্র ঘরে অবশ্যই আমি তা পান করাব। আর যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও (দুনিয়াতে) রেশমী পোশাক পরিধান করে না, তাকে আখিরাতে অবশ্যই আমি তা পরিধান করাব।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন। ইনশা আল্লাহ্ باب شرب الخمر এ পর্যায়ে সামনে অনেক হাদীস আসবে।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3146- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله عز وَجل من ترك الْخمر وَهُوَ يقدر عَلَيْهِ لأسقينه مِنْهُ فِي حَظِيرَة الْقُدس وَمن ترك الْحَرِير وَهُوَ يقدر عَلَيْهِ لأكسونه إِيَّاه فِي حَظِيرَة الْقُدس

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَيَأْتِي فِي بَاب شرب الْخمر أَحَادِيث نَحْو هَذَا إِن شَاءَ الله تَعَالَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি 'এতে সন্তুষ্ট যে, আল্লাহ্ তা'আলা তাকে আখিরাতে মদ পান করাবেন। সে যেন দুনিয়াতে তা পান করা ছেড়ে দেয়। আর যে ব্যক্তি এতে সন্তুষ্ট যে, আল্লাহ তা'আলা তাকে আখিরাতে রেশমী পোশাক পরাবেন, সে যেন দুনিয়াতে তা পরা থেকে বিরত থাকে।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত। মিকদাম ইবনে দাউদ ব্যতীত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং তার সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3147- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن يسْقِيه الله الْخمر فِي الْآخِرَة فليتركها فِي الدُّنْيَا وَمن سره أَن يكسوه الله الْحَرِير فِي الْآخِرَة فليتركه فِي الدُّنْيَا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات إِلَّا شَيْخه الْمِقْدَام بن دَاوُد وَقد وثق وَله شَوَاهِد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী থেকে বর্ণিত। তিনি বলেছেন: ধ্বংস ঐ সকল মহিলাদের জন্য, যারা দু'টি রংয়ের বস্তু পরিধান করে। তা হল: সোনা এবং উজ্জ্বল রঙ্গীন (লাল) কাপড়।
(ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3148- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ويل للنِّسَاء من الأحمرين الذَّهَب والمعصفر

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে স্বপ্নে দেখান হল যে, আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমি জান্নাতে সর্বোচ্চ শিখরে দরিদ্র মুহাজির এবং মু'মিনদের (অপ্রাপ্ত বয়স্ক) সন্তানদের দেখেছি। সেখানে অল্প সংখ্যকই ধনী ও মহিলাদের দেখেছি। আমাকে বলা হলঃ ধনীদের ব্যাপার হল, তাদেরকে জান্নাতের দরজায় হিসাব নেওয়া হচ্ছে এবং পরীক্ষা নেয়া হচ্ছে, আর মহিলাদের ব্যাপার হল, তাদেরকে দু'টি লাল বস্তু জান্নাত থেকে ফিরিয়ে রেখেছে। তা হলঃ সোনা এবং রেশমী।
(আবুশ শায়খ ইবনে হিব্বান এবং অন্যান্যরা উবায়দুল্লাহ যাহর থেকে, তিনি আলী ইবনে যায়িদ থেকে, তিনি কাসিম থেকে বর্ণনা করেন।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3149- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أريت أَنِّي دخلت الْجنَّة فَإِذا أعالي أهل الْجنَّة فُقَرَاء الْمُهَاجِرين وذراري الْمُؤمنِينَ وَإِذا لَيْسَ فِيهَا أحد أقل من الْأَغْنِيَاء وَالنِّسَاء فَقيل لي أما الْأَغْنِيَاء فَإِنَّهُم على الْبَاب يحاسبون ويمحصون وَأما النِّسَاء فألهاهن الأحمران الذَّهَب وَالْحَرِير الحَدِيث

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَغَيره من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن زيد عَن الْقَاسِم عَنهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৫০. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার উম্মাতের একদল লোক উত্তম খাদ্য, উত্তম পানীয় ও প্রমোদ বিলাসে রাত কাটাবে অথচ সকাল বেলায় তাদেরকে বানর ও শূকরে পরিণত করা হবে এবং তাদের মধ্যে যমীন ধসে যাওয়া এবং পাথরের বৃষ্টি শুরু হবে। সকাল বেলায় লোকেরা বলাবলি করবে, এই রাতে অমুক গোত্রের লোক যমীনে ধসে গেছে, অমুকের বাড়ী ধসে গেছে। আকাশ থেকে তাদের প্রতি এরূপ পাথরের বৃষ্টি বর্ষিত হবে, যেমনি কাওমে লূতের কোন কোন গোত্রের উপর ও বাড়ীর উপর বর্ষিত হয়েছিল। তাদের উপর উত্তপ্ত হাওয়া প্রবাহিত হবে, যেরূপ কাওমে লুতের উপর প্রবাহিত হয়ে তাদেরকে এবং তাদের বাড়ী-ঘর ধ্বংস করে দিয়েছিল। তাদের অপরাধ ছিল: মদ পান করা, রেশমী বস্ত্র পরিধান করা, নর্তকী লালন করা, সুদ খাওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং অরেকটি কথা বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং আরেকটি কথা বলেছেন, কিন্তু বর্ণনাকারী জা'ফর (র) তা ভুলে গেছেন।
(আহমাদ ও বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3150- وَتقدم حَدِيث أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبيت قوم من هَذِه الْأمة على طعم وَشرب وَلَهو وَلعب فيصبحون وَقد مسخوا قردة وَخَنَازِير وليصيبنهم خسف وَقذف حَتَّى يصبح النَّاس فَيَقُولُونَ خسف اللَّيْلَة ببني فلَان وَخسف اللَّيْلَة بدار فلَان وليرسلن عَلَيْهِم حِجَارَة من السَّمَاء كَمَا أرْسلت على قوم لوط على قبائل فِيهَا وعَلى دور ولترسلن عَلَيْهِم الرّيح الْعَقِيم الَّتِي أهلكت عادا على قبائل فِيهَا وعَلى دور بشربهم الْخمر ولبسهم الْحَرِير واتخاذهم الْقَيْنَات وأكلهم الرِّبَا وَقَطِيعَة الرَّحِم وخصلة نَسِيَهَا جَعْفَر

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৫১. হযরত আবদুর রহমান ইবনে গুনম আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু আমির এবং আবু মালিক আশ'আরি (রা) আমার নিকট হাদীস বর্ণনা করেন। দ্বিতীয় কথা হল, তিনি আমার কাছে শপথ করে যা বলেছেন, তা মিথ্যা বলেন নি। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমার উম্মাতের একদল লোক মদ পান এবং রেশমী পোশাক পরিধান হালাল মনে করবে। এরপর তিনি আরও একটি বাক্য উল্লেখ করেন যে, কিয়ামতের দিন তাদের আকৃতি বানর ও শূকরে পরিণত করা হবে।
(বুখারী তালীক এবং আবু দাউদ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3151- وَعَن عبد الرَّحْمَن بن غنم الْأَشْعَرِيّ قَالَ حَدثنِي أَبُو عَامر وَأَبُو مَالك الْأَشْعَرِيّ وَالله يَمِين أُخْرَى مَا كَذبَنِي أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَيَكُونن من أمتِي أَقوام يسْتَحلُّونَ الْخمر وَالْحَرِير وَذكر كلَاما قَالَ يمسخ مِنْهُم قردة وَخَنَازِير إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ البُخَارِيّ تَعْلِيقا وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এমন সব পুরুষের উপর লা'নত করেছেন, যারা নারীদের অনুরূপ বেশ ধারণ করে এবং এমন সব নারীর উপরও লা'নত করেছেন, যারা পুরুষের অনুরূপ বেশ ধারণ করে।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। হযরত ইমাম তাবারানীর (র)-এর কাছ দিয়ে কাঁধে ধনুক বহন করে পথ চলল। তিনি বললেন, এমন সব নারীর উপর আল্লাহর লা'নত, যারা পুরুষের অনুরূপ বেশ ধারণ করে এবং এমন সব পুরুষের উপরও লা'নত, যারা নারীদের অনুরূপ বেশ ধারণ করে। ইমাম বুখারী (র)-এর অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) হিজড়া পুরুষ এবং পুরুষের বেশধারী নারীদের উপর লা'নত করেছেন।
المخنث - এমন পুরুষ যে চালচলনে ও কথাবার্তায় নারীদের বেশ ধারণ করে, যদি সৃষ্টিগতভাবেই অনুরূপ হয়, তবে তার প্রতি অভিশাপ নেই।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3152- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المتشبهين من الرِّجَال بِالنسَاء والمتشبهات من النِّسَاء بِالرِّجَالِ

رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ وَعِنْده أَن امْرَأَة مرت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم متقلدة قوسا فَقَالَ لعن الله المتشبهات من النِّسَاء بِالرِّجَالِ والمتشبهين من الرِّجَال بِالنسَاء

وَفِي رِوَايَة البُخَارِيّ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المخنثين من الرِّجَال والمترجلات من النِّسَاء
المخنث بِفَتْح النُّون وَكسرهَا من فِيهِ انخناث وَهُوَ التكسر والتثني كَمَا يَفْعَله النِّسَاء لَا الَّذِي يَأْتِي الْفَاحِشَة الْكُبْرَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বাসুলুল্লাহ (ﷺ) নারীর পোশাক পরিধানকারী পুরুষ এবং পুরুষের পোশাক পরিধানকারীদের লা'নত করেছেন।
(আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহ। ইবনে হিব্বান সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন, এই হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3153- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرجل يلبس لبسة الْمَرْأَة وَالْمَرْأَة تلبس لبسة الرجل

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৪. হুযাইল গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রা)-কে দেখেছি। তাঁর ঘর ছিল হিল্লে (হেরেমের বাইরে) এবং তিনি সালাত আদায় করতেন হেরেমে। তিনি (রাবী) বলেন, একদা আমি তাঁর কাছে ছিলাম। এমন সময় তিনি উম্মু সাঈদ বিনত আবু জাহলকে গলায় ধনুক ঝুলিয়ে পুরুষের বেশে হেঁটে যেতে দেখেন। হযরত আবদুল্লাহ্ (রা) বলেন, এই কে (যাচ্ছে)? আমি বললামঃ ইনি হলেন উম্মু সাঈদ বিনত আবু জাহল। তিনি বলেন: আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ নারীর বেশধারী পুরুষ এবং পুরুষের বেশধারী নারী আমাদের দলভূক্ত নয়।
(আহমাদ নিজ শব্দযোগে বর্ণনা করেন। তবে একজন ব্যতীত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং তার নাম অজ্ঞাত, তাবারানী সংক্ষেপে বর্ণনা করেন। অজ্ঞাত ও সন্দেহ হওয়ায় তার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3154- وَعَن رجل من هُذَيْل قَالَ رَأَيْت عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا ومنزله فِي الْحل ومسجده فِي الْحرم قَالَ فَبينا أَنا عِنْده رأى أم سعيد بنت أبي جهل متقلدة قوسا وَهِي تمشي مشْيَة الرجل فَقَالَ عبد الله من هَذِه فَقلت هَذِه أم سعيد بنت أبي جهل فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَيْسَ منا من تشبه بِالرِّجَالِ من النِّسَاء وَلَا من تشبه بِالنسَاء من الرِّجَال

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات إِلَّا الرجل الْمُبْهم وَلم يسم وَالطَّبَرَانِيّ مُخْتَصرا وَأسْقط الْمُبْهم فَلم يذكرهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ নারীর বেশধারী পুরুষ এবং পুরুষের বেশধারী নারীর এবং একাকী ভ্রমণকারীর উপর লা'নত করেছেন।
(আহমাদ বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশুদ্ধ, কেবলমাত্র তায়্যিব ইবনে মুহাম্মাদ (র) ব্যতীত। তাঁর সম্পর্কে হাদীস বিশেষজ্ঞগণ সমালোচনা করেছেন। এই হাদীসটি উত্তম সনদে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3155- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مخنثي الرِّجَال الَّذين
يتشبهون بِالنسَاء والمترجلات من النِّسَاء المتشبهات بِالرِّجَالِ وراكب الفلاة وَحده

رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا طيب بن مُحَمَّد وَفِيه مقَال والْحَدِيث حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৬. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: দুনিয়া ও আখিরাতে চারদল লোকের প্রতি লা'নত এবং ফিরিশতাগণ তাদের লা'নতের উপর আমীন বলেছেন। তারা হলঃ ১. এক ব্যক্তিকে আল্লাহ্ পুরুষ বানালেন, এরপর সে নিজকে নারী বানাল, এবং নারীর বেশ ধারণ করল, ২. এক মহিলাকে আল্লাহ্ নারী বানালেন, এরপর সে পুরুষ হল এবং পুরুষের বেশধারণ করল, ৩. যে ব্যক্তি অন্ধ লোককে ভুল পথ দেখায় এবং ৪. এমন এক ব্যক্তি, যে জিতেন্দ্রিয় হওয়ার দাবী করে, অথচ ইয়াহইয়া ইবনে যাকারিয়া (আ) ব্যতীত আল্লাহ কাউকে জিতেন্দ্রিয় করেননি।
(তাবারানী (র) আলী ইবনে ইয়াযীদ ইলহানী সূত্রে বর্ণনা করেন। এবং সনদ সূত্রটি গরীব।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3156- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرْبَعَة لعنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَة وَأمنت الْمَلَائِكَة رجل جعله الله ذكرا فأنث نَفسه وتشبه بِالنسَاء وَامْرَأَة جعلهَا الله أُنْثَى فتذكرت وتشبهت بِالرِّجَالِ وَالَّذِي يضل الْأَعْمَى وَرجل حصور وَلم يَجْعَل الله حصورا إِلَّا يحيى بن زَكَرِيَّا

رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق عَليّ بن يزِيد الْأَلْهَانِي وَفِي الحَدِيث غرابة
tahqiq

তাহকীক: