আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১৭ টি

হাদীস নং: ৩১৯৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩১৯৭. হযরত আমর ইবনে শু'আয়ব (রা) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা বার্ধক্য (সাদা চুল ও দাড়ি) উপড়ে ফেলবে না। কেননা, যে কোন মুসলমানের বৃদ্ধাবস্থা ইসলামে অতিবাহিত হয়, আল্লাহ কিয়ামতের দিন তা তার জন্য জ্যোতিতে রূপান্তরিত করে দেবেন। অন্য বর্ণনায় আছে, আল্লাহ্ তাকে এর জন্য একটি নেকী লিখে দেবেন এবং তার গুনাহ মোচন করে দেবেন।
(আবু দাউদ, ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। তবে তাঁর শব্দমালা হল, নবী (ﷺ) সাদা চুল-দাড়ি উপড়ে ফেলতে নিষেধ করেছেন এবং বলেছেন: তা হল মুসলিম ব্যক্তির জন্য নূর স্বরূপ।
নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3197- عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تنتفوا الشيب فَإِنَّهُ مَا من مُسلم يشيب شيبَة فِي الْإِسْلَام إِلَّا كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة
وَفِي رِوَايَة كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَلَفظه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن نتف الشيب وَقَالَ إِنَّه نور الْمُسلم
وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৯৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩১৯৮. হযরত ফাযালা ইবনে উবায়দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: ইসলামে যে ব্যক্তির একটি চুল-দাড়িও সাদা হয়, কিয়ামতের দিন তা তার জন্য জ্যোতি হবে। তাকে তার নিকটস্থ এক ব্যক্তি বলল: লোকেরা সাদা চুল উপড়ে ফেলে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে চায় সে তার নূর ফেলে দিক।
(বাযযার হতে বর্ণিত। ইবনে লাহীয়া সূত্রে তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত এবং তার অবশিষ্ট সনদ বিশুদ্ধ বর্ণনাকারীদের সূত্রে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3198- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شَاب شيبَة فِي الْإِسْلَام كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة فَقَالَ لَهُ رجل عِنْد ذَلِك فَإِن رجَالًا ينتفون الشيب فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من شَاءَ فلينتف نوره

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من رِوَايَة ابْن لَهِيعَة وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৯৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩১৯৯. হযরত আমর ইবনে আবাসা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইসলামে যার একটি চুল দাড়ি
সাদা হয়, কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে।
(নাসাঈ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: এই হাদীসটি হাসান-সহীহ্।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3199- وَعَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شَاب شيبَة فِي الْإِسْلَام كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة

رَوَاهُ النَّسَائِيّ فِي حَدِيث وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩২০০. হযরত উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইসলামে যার একটি চুল-দাড়ি, সাদা হবে কিয়ামতের দিন তা তার জন্য নূর পরিণত হবে।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3200- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من شَاب شيبَة فِي سَبِيل الله كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩২০১. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: মানুষের মাথা ও তার দাড়ি থেকে সাদা চুল উপড়ে ফেলা অপসন্দনীয় কাজ।
(মুসলিম বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3201- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ يكره أَن ينتف الرجل الشعرة الْبَيْضَاء من رَأسه ولحيته

رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ সাদা চুল-দাড়ি রাখার প্রতি অনুপ্রেরণা এবং উপড়িয়ে ফেলা অপসন্দনীয় কাজ
৩২০২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা সাদা চুল-দাড়ি উপড়ে ফেল না। কেননা, কিয়ামতের দিন তা নূর হবে। ইসলামে যে ব্যক্তির একটি চুল-দাড়িও সাদা হয় আল্লাহ্ তাকে এর জন্য একটি নেকী লিখে দেবেন। তার গুনাহ মাফ করবেন এবং তার মর্যাদা সমুন্নত করবেন।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي إبْقَاء الشيب وَكَرَاهَة نتفه
3202- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تنتفوا الشيب فَإِنَّهُ نور يَوْم الْقِيَامَة
من شَاب شيبَة فِي الْإِسْلَام كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة وَرفع لَهُ بهَا دَرَجَة

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ দাড়িতে কালো খেযাব লাগানোর প্রতি ভীতি প্রদর্শন
৩২০৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শেষ যামানার একদল লোক কবুতরের লেজের ন্যায় কালো খেযাব ব্যবহার করবে। তারা (কখনো) জান্নাতের সুঘ্রাণ পাবে না।
(আবু দাউদ, নাসাঈ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।
[হাফিয মুনযিরী (র) বলেন,] প্রত্যেকে উবায়দুল্লাহ্ ইবনে আমর রাকী থেকে, তিনি আবদুল করীম থেকে বর্ণনা করেন। কারো কারো মতে আবদুল করীম হলেন ইবনে আবুল মুখারিক। কোন কোন কারণে তিনি হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল। বিশুদ্ধ মতে আবদুল কারীম হলেন ইবনে মালিক জাযরী। তিনি নির্ভরশীল ব্যক্তি। তার বর্ণনা দ্বারা ইমাম বুখারী ও মুসলিম (র) দলীল পেশ করেন। আল্লাহ্ সর্বজ্ঞ।)
كتاب اللباس
التَّرْهِيب من خضب اللِّحْيَة بِالسَّوَادِ
3203- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يكون قوم يخضبون فِي آخر الزَّمَان بِالسَّوَادِ كحواصل الْحمام لَا يريحون رَائِحَة الْجنَّة

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم من رِوَايَة عبيد الله بن عَمْرو الرقي عَن عبد الْكَرِيم فَذهب بَعضهم إِلَى أَن عبد الْكَرِيم هَذَا هُوَ ابْن أبي الْمخَارِق وَضعف الحَدِيث بِسَبَبِهِ وَالصَّوَاب أَنه عبد الْكَرِيم بن مَالك الْجَزرِي وَهُوَ ثِقَة احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৪. হযরত আসমা (রা) থেকে বর্ণিত। জনৈকা মহিলা নবী (ﷺ)-কে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার মেয়ের বসন্ত রোগ হয়েছে। ফলে তার মাথার চুল উঠে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাতে পারি? তিনি বলেন, আল্লাহ্ পরচুলা ব্যবহারকারিনী এবং যে ব্যবহার করায় উভয়কে লা'নত করেছেন।
অন্য বর্ণনায় আছে, আসমা (রা) বলেছেন: পরচুলা ব্যবহারকারিনী এবং যে ব্যবহার করায় নবী (ﷺ) তাদের উভয়ের প্রতি লা'নত করেছেন।
(বুখারী, মুসলিম ও ইবনে মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3204- عَن أَسمَاء رَضِي الله عَنْهَا أَن امْرَأَة سَأَلت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله إِن ابْنَتي أصابتها الحصبة فتمرق شعرهَا وَإِنِّي زوجتها أفأصل فِيهِ فَقَالَ لعن الله الْوَاصِلَة والموصولة

وَفِي رِوَايَة قَالَت أَسمَاء رَضِي الله عَنْهَا لعن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৫. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী এবং যে নারী উল্কি অংকন করায় তাদের সকলকে লা'নত করেছেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3205- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৬. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে সব নারী শরীরে উল্কি আঁকায় আর যারা এঁকে দেয়, সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত ঘর্ষণকারিনী এবং চোখের পাতা বা ভ্রুর চুল উৎপাটনকারিনী এবং এভাবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনয়নকারিনীদের রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন। জনৈকা মহিলা আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন: যাকে রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন, আমি তাকে কেন লা'নত করব না, আর এটা তো কুরআন মজীদেও আছে। মহান আল্লাহ্ বলেছেন: "রাসূল (ﷺ) তোমাদের যা কিছু দেন, তা গ্রহণ কর এবং যা হতে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক"। (সূরা হাশর: ৭)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।
للمتفلجة সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত মর্ষণকারিনী।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3206- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَنه قَالَ لعن رَسُول الله الْوَاشِمَات وَالْمُسْتَوْشِمَات وَالْمُتَنَمِّصَات وَالْمُتَفَلِّجَات لِلْحسنِ الْمُغيرَات خلق الله فَقَالَت لَهُ امْرَأَة فِي ذَلِك فَقَالَ وَمَا لي لَا ألعن من لَعنه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَفِي كتاب الله قَالَ الله تَعَالَى وَمَا آتَاكُم الرَّسُول فَخُذُوهُ وَمَا نهاكم عَنهُ فَانْتَهوا الْحَشْر 7

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
المتفلجة هِيَ الَّتِي تفلج أسنانها بالمبرد وَنَحْوه للتحسين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, যে নারী অন্যের চোখের পাতা ভ্রু ইত্যাদির চুল তুলে সৌন্দর্য বৃদ্ধির জন্য তা চিকন করে দেয়, যে নারী এ সব কাজ করায়, যে নারী উল্কি অংকন করে এবং যে নারী উল্কি অংকন করায়, তবে রোগ-ব্যাধি ব্যতীত তাদের প্রতি লা'নত করা হয়েছে।
(আবু দাউদ ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।
الواصلة পরচুলা ব্যবহারকারিনী।
المستوصلة যে পরচুলা ব্যবহার করায়।
النامصة যে নারী অন্যের চোখের পাতা, ভ্রু ইত্যাদির চুল তুলে সৌন্দর্য বৃদ্ধির জন্য তা চিকন করে। যেমন আবূ দাউদ (র) বলেছেন। খাত্তাবী (র) বলেন: نمص থেকে এর উৎপত্তি। চেহারা থেকে (অর্থাৎ চোখের পাতা বা ভ্রুর) চুল তুলে ফেলা।
والواشمة যে নারী এসব কাজ করায়।
والمواشمة উল্কি অংকনকারিনী। এরপর উক্ত স্থানে সুরমা বা কালি লাগায়।
والمستوشمة যে নারী উল্কি অংকন করায়।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3207- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لعنت الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والنامصة والمتنمصة والواشمة والمستوشمة من غير دَاء

رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره

الْوَاصِلَة الَّتِي تصل الشّعْر بِشعر النِّسَاء

وَالْمسْتَوْصِلَة الْمَعْمُول بهَا ذَلِك

والنامصة الَّتِي تنقش الْحَاجِب حَتَّى ترقه كَذَا قَالَ أَبُو دَاوُد
وَقَالَ الْخطابِيّ هُوَ من النمص وَهُوَ نتف الشّعْر عَن الْوَجْه

والمتنمصة الْمَعْمُول بهَا ذَلِك

والواشمة الَّتِي تغرز الْيَد أَو الْوَجْه بالإبر ثمَّ تحشي ذَلِك الْمَكَان بكحل أَو مداد

والمستوشمة الْمَعْمُول بهَا ذَلِك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি এক আনসার মেয়েকে বিয়ে দেন। সে রোগাক্রান্ত হয়ে পড়ে এবং তার মাথায় চুল উঠে যায়। ফলে, তারা পরচুলা লাগাতে চাইল। তারা নবী (ﷺ)-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করল। তিনি বললেন: আল্লাহ পরচুলা ব্যবহারকারিনী এবং যে পরচুলা ব্যবহার করায়, তাদের প্রতি লা'নত করেছেন।
অন্য বর্ণনায় আছে, এক আনসার মহিলা তার মেয়েকে বিয়ে দেয়। অসুখে তার মাথার চুল উঠে যায়। সে নবী (ﷺ)-এর নিকট এসে উক্ত বিষয়ে অবহিত করল এবং বলল। তার স্বামী আমাকে তার মাথার পরচুলা লাগাতে বলেছে। তিনি বললেনঃ না (তা হতে পারে না)। কেননা, সে পরচুলা লাগায় তাকে লা'নত করা হয়েছে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3208- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن جَارِيَة من الْأَنْصَار تزوجت وَأَنَّهَا مَرضت فتمعط شعرهَا فأرادوا أَن يصلوها فسألوا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لعن الله الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة

وَفِي رِوَايَة أَن امْرَأَة من الْأَنْصَار زوجت ابْنَتهَا فتمعط شعر رَأسهَا فَجَاءَت إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكرت ذَلِك لَهُ وَقَالَت إِن زَوجهَا أَمرنِي أَن أصل فِي شعرهَا فَقَالَ لَا إِنَّه قد لعن الموصولات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২০৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৯. হযরত হুমায়দ ইবনে আবদুর রহমান ইবনে আওফ (রা) থেকে বর্ণিত। তিনি যে বছর হজ্জ করেন, সে বছর হযরত মু'আবিয়া (রা)-কে দেহরক্ষীর কাছ থেকে এক গুচ্ছচুল হাতে নিয়ে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেন : হে মদীনাবাসীগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এরূপ চুল ব্যবহারে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন: বনী ইসরাঈলের মহিলারা যখন এরূপ চুলের গুচ্ছ ব্যবহার করা শুরু করল, তখনই বনী ইসরাঈলীদের ধ্বংস শুরু হল।
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত। বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, সাঈদ ইবনে মুসায়্যাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত মু'আবিয়া (রা) মদীনায় আগমন করেন এবং আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি এক গুচ্ছ চুল বের করেন। তিনি বলেনঃ আমি ইয়াহুদীদের ব্যতীত কাউকে এরূপ করতে দেখিনি। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি তা মিথ্যা বলে আখ্যায়িত করেন।
বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, একদিন হযরত মু'আবিয়া (রা) বলেন, আমরা একটি মন্দকাজ করে ফেলেছি অথচ নবী (ﷺ) তোমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। কাতাদা (র) বলেন, অর্থাৎ কাপড়ের টুকরা দ্বারা যারা চুলের বেনী বড় করে। তিনি (রাবী) বলেনঃ এক ব্যক্তি হযরত মু'আবিয়া (রা)-এর লাঠির মাথায় কাপড়ের টুকরা বেঁধে আনেন এরপর তিনি বলেন, সাবধান। এতো মিথ্যা।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3209- وَعَن حميد بن عبد الرَّحْمَن بن عَوْف أَنه سمع مُعَاوِيَة عَام حج على الْمِنْبَر وَتَنَاول قصَّة من شعر كَانَت فِي يَد حرسي فَقَالَ يَا أهل الْمَدِينَة أَيْن عُلَمَاؤُكُمْ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينْهَى عَن مثل هَذَا وَيَقُول إِنَّمَا هَلَكت بَنو إِسْرَائِيل حِين اتخذها نِسَاؤُهُم

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم عَن ابْن الْمسيب قَالَ قدم مُعَاوِيَة الْمَدِينَة فَخَطَبنَا وَأخرج كبة من شعر فَقَالَ مَا كنت أرى أَن أحدا يَفْعَله إِلَّا الْيَهُود
إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بلغه فَسَماهُ الزُّور
وَفِي أُخْرَى للْبُخَارِيّ وَمُسلم أَن مُعَاوِيَة قَالَ ذَات يَوْم إِنَّكُم قد أحدثتم زِيّ سوء وَإِن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن الزُّور
قَالَ قَتَادَة يَعْنِي مَا يكثر بِهِ النِّسَاء أشعارهن من الْخرق
قَالَ وَجَاء رجل بعصا على رَأسهَا خرقَة فَقَالَ مُعَاوِيَة أَلا هَذَا الزُّور
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২১০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২১০. হযরত ইবনে আব্বাস (রা) থেক বর্ণিত। নবী (ﷺ) (একবার) একগুচ্ছ চুল নিয়ে বের হন এবং বলেন: বনী ইসরাঈলের মহিলারা তাদের মাথায় এরূপ পরচুলা লাগিয়ে খোপা বাঁধে (এ কাজের জন্য) তাদের লা'নত করা হয়েছে এবং তাদের জন্য মসজিদ হারাম করা হয়েছে।
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে ইবনে লাহীয়া সূত্রে বর্ণিত এবং তাঁর সনদের অবশিষ্ট অংশের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3210- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خرج بِقصَّة فَقَالَ إِن نسَاء بني إِسْرَائِيل كن يجعلن هَذَا فِي رؤوسهن فلعن وَحرم عَلَيْهِنَّ الْمَسَاجِد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من رِوَايَة ابْن لَهِيعَة وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২১১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১১. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করবে। কেননা, তাতে চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং (চোখের পাতায়) চুল গজায়। তিনি (রাবী) বলেন, নবী (ﷺ)-এর সুরমাদানী ছিল। তিনি তা থেকে প্রত্যহ রাতে উভয় চোখের তিনবার করে সুরমা দিতেন।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান। নাসাঈ ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে। তবে তাদের দু'জনের শব্দমালা ছিল, তিনি বলেছেন: "ইসমিদ সুরমা তোমাদের জন্য উত্তম। কেননা, তাতে চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চুল গজায়"।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3211- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اكتحلوا بالإثمد فَإِنَّهُ يجلو الْبَصَر وينبت الشّعْر وَزعم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَت لَهُ مكحلة يكتحل مِنْهَا كل لَيْلَة ثَلَاثَة فِي هَذِه وَثَلَاثَة فِي هَذِه

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث وَلَفْظهمَا قَالَ إِن من خير أكحالكم الإثمد
إِنَّه يجلو الْبَصَر وينبت الشّعْر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২১২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের জন্য ইছমিদ সুরমা উত্তম। কেননা, তাতে চুল গজায় এবং চোখের জ্যোতি বৃদ্ধি করে।
(বাযযার এবং তাঁর বর্ণনাকারীদের বর্ণনা সূত্র বিশুদ্ধ।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3212- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير أكحالكم الإثمد ينْبت الشّعْر ويجلو الْبَصَر

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২১৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ নারী-পুরুষ নির্বিশেষে সবার ইসমিদ সুরমা ব্যবহারের প্রতি অনুপ্রেরণা
৩২১৩. হযরত আলী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের ইসমিদ সুরমা ব্যবহার করা উচিত। কেননা, তাতে চুল গজায়, চোখের ময়লা দূর করে এবং চোখ পারিষ্কার করে।
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْكحل بالإثمد للرِّجَال وَالنِّسَاء
3213- وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عَلَيْكُم بالإثمد فَإِنَّهُ منبتة للشعر مذهبَة للقذى مصفاة لِلْبَصَرِ

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক: