আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১৭ টি
হাদীস নং: ৩১৫৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে হাত-পায়ে মেহেদী দেয়া অবস্থায় এক ব্যক্তিকে আনা হলো, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ লোকটির এ অবস্থা কেন? সাহাবায়ে কিরাম বলেন, সে নারীদের বেশধারণ করেছে অথচ তাকে এ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। এরপর তাকে নাকী নামক স্থানে নির্বাসন দেওয়া হয়। বলা হয়, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি তাকে হত্যা করতে বলেন? তিনি বলেন, আমাকে মুসাল্লীদের হত্যা করতে নিষেধ করা হয়েছে।
(আবু দাউদ (র) বর্ণিত। তিনি قال এর স্থলে قال أبو أسامة বলেছেন।
النقيع - মদীনার উপকণ্ঠের একটি এলাকার নাম, তবে তা জান্নাতুল বাকী নয়।
হাফিয মুনযিরী (র) বলেন: আবু দাউদ (র) আবু ইয়াসার কারশী থেকে, তিনি আবু হাশিম থেকে, তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তবে তার মূল পাঠের সনদে একজন অপরিচিত রাবী রয়েছে। তিনি বলেন, আমি এই আবু ইয়াসারের নাম জানি না। আবু হাতিম রাযী (র)-কে জিজ্ঞাসা করা হলে তিনি রাবীর নাম অজ্ঞাত বলে জানান। তবে আসলে এরূপ নয়। কেননা, তার থেকে আওযায়ী ও লায়স (র) হাদীস বর্ণন করেছেন। কাজেই কিভাবে অজ্ঞাত হলেন? আল্লাহ সর্বজ্ঞ।)

كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3157- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أُتِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بمخنث قد خضب يَدَيْهِ وَرجلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا بَال هَذَا قَالُوا يتشبه بِالنسَاء فَأمر بِهِ فنفي إِلَى النقيع فَقيل يَا رَسُول الله أَلا تقتله فَقَالَ إِنِّي نهيت عَن قتل الْمُصَلِّين
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ وَقَالَ أَبُو أُسَامَة
والنقيع نَاحيَة من الْمَدِينَة وَلَيْسَ بِالبَقِيعِ يَعْنِي أَنه بالنُّون لَا بِالْبَاء
قَالَ الْحَافِظ رَوَاهُ أَبُو دَاوُد عَن أبي يسَار الْقرشِي عَن أبي هَاشم عَن أبي هُرَيْرَة وَفِي مَتنه نَكَارَة وَأَبُو يسَار هَذَا لَا أعرف اسْمه وَقد قَالَ أَبُو حَاتِم الرَّازِيّ لما سُئِلَ عَنهُ مَجْهُول وَلَيْسَ كَذَلِك فَإِنَّهُ قد روى عَنهُ الْأَوْزَاعِيّ وَاللَّيْث فَكيف يكون مَجْهُولا وَالله أعلم

তাহকীক:
হাদীস নং: ৩১৫৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৮. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন দল লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হল: ১. পিতামাতার অবাধ্য সন্তান, ২. দায়ূস এবং ৩. পুরুষের বেশধারণকারী নারী।
(নাসাঈ এবং বাযযারের বর্ণনায় ইন্শাল্লাহ্ পিতামাতা অবাধ্য হওয়া শীর্ষক বর্ণনা সম্বলিত হাদীস আসবে, হাকিম নিজ শব্দযোগে বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত।
ديوث ঐ পুরুষ, যে তার স্ত্রীর অশ্লীলতা সম্পর্কে জ্ঞাত এবং সে তার স্বীকৃতি দিচ্ছে।)
(নাসাঈ এবং বাযযারের বর্ণনায় ইন্শাল্লাহ্ পিতামাতা অবাধ্য হওয়া শীর্ষক বর্ণনা সম্বলিত হাদীস আসবে, হাকিম নিজ শব্দযোগে বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত।
ديوث ঐ পুরুষ, যে তার স্ত্রীর অশ্লীলতা সম্পর্কে জ্ঞাত এবং সে তার স্বীকৃতি দিচ্ছে।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3158- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الْعَاق لوَالِديهِ والديوث ورجلة النِّسَاء
رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار فِي حَدِيث يَأْتِي فِي العقوق إِن شَاءَ الله وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
الديوث بِفَتْح الدَّال وَتَشْديد الْيَاء الْمُثَنَّاة تَحت هُوَ الَّذِي يعلم الْفَاحِشَة فِي أَهله ويقرهم عَلَيْهَا

হাদীস নং: ৩১৫৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫৯. হযরত আমার ইবনে ইয়াসার (রা) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনদল লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হলঃ ১. দায়ূস ২. পুরুষের বেশধারণকারী নারী এবং ৩. মদপানে অভ্যন্ত ব্যক্তি। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমরা মদপান অভস্তের ব্যাপারে বুঝলাম, কিন্তু দায়ূস কি? তিনি বলেন: দায়ূস হল ঐ ব্যক্তি, যে তার স্ত্রীর কাছে অন্য পুরুষের প্রবেশকে কিছু মনে করে না। আমরা বললাম, পুরুষের বেশধারণকারী নারী কেমন? তিনি বলেন, যে নারী পুরুষের বেশধারণ করে।
(তাবারানী বর্ণিত তার রাবীগণ কোন দোষে অভিযুক্ত নন।)
(তাবারানী বর্ণিত তার রাবীগণ কোন দোষে অভিযুক্ত নন।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3159- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يدْخلُونَ
الْجنَّة أبدا الديوث والرجلة من النِّسَاء ومدمن الْخمر
قَالُوا يَا رَسُول الله أما مدمن الْخمر فقد عَرفْنَاهُ فَمَا الديوث قَالَ الَّذِي لَا يُبَالِي من دخل على أَهله
قُلْنَا فَمَا الرجلة من النِّسَاء قَالَ الَّتِي تشبه بِالرِّجَالِ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته لَيْسَ فيهم مَجْرُوح

হাদীস নং: ৩১৬০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬০. হযরত মু'আয ইবনে আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়ে অহংকারের পোশাক বর্জন করে, আল্লাহ্ কিয়ামতের দিন তাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন এবং তাকে জান্নাতের যে কোন বস্ত্র দ্বারা রূপচর্চা করতে বলবেন।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান। হাকিম মুস্তাদরাকের দু'টি স্থানে বর্ণনা করেন এবং তিনি বলেন, দু'টির একটি সনদ সহীহ।
(হাফিয মুনযিরী (র) বলেনঃ) আবু মারহুম সূত্রে বর্ণিত। তাঁর পূর্ণ নাম আবদুর রহীম ইবনে মায়মূন। তিনি সাহল ইবনে মু'আয (রা) থেকে বর্ণনা করেন। তাদের বর্ণনা সামনে আসবে।)

التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3160- عَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ترك اللبَاس تواضعا لله وَهُوَ يقدر عَلَيْهِ دَعَاهُ الله يَوْم الْقِيَامَة على رُؤُوس الْخَلَائق حَتَّى يخيره من أَي حلل الْإِيمَان شَاءَ يلبسهَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَالْحَاكِم فِي موضِعين من الْمُسْتَدْرك وَقَالَ فِي أَحدهمَا صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ روياه من طَرِيق أبي مَرْحُوم وَهُوَ عبد الرَّحِيم بن مَيْمُون عَن سهل بن معَاذ وَيَأْتِي الْكَلَام عَلَيْهِمَا

হাদীস নং: ৩১৬১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬১. হযরত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কোন সাহাবীর সন্তান থেকে বর্ণিত। তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও উত্তম কাপড় পরিধান বর্জন করবে, বিশর (র) বলেন, আমার মনে হয় তিনি বলেছেন: "বিনয়ের সাথে" আল্লাহ্ তাকে সম্মানজনক পোশাক পরাবেন।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি সাহাবী পূত্রের নাম বলেন নি। বায়হাকী যাবান ইবনে কায়দ থেকে, তিনি হযরত সাহল ইবনে মু'আয (রা) থেকে, তিনি তাঁর পিতা হযরত মু'আয (রা) থেকে আরো অতিরিক্ত শব্দযোগে বর্ণনা করেন।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি সাহাবী পূত্রের নাম বলেন নি। বায়হাকী যাবান ইবনে কায়দ থেকে, তিনি হযরত সাহল ইবনে মু'আয (রা) থেকে, তিনি তাঁর পিতা হযরত মু'আয (রা) থেকে আরো অতিরিক্ত শব্দযোগে বর্ণনা করেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3161- وَعَن رجل من أَبنَاء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك لبس ثوب جمال وَهُوَ يقدر عَلَيْهِ
قَالَ بشر أَحْسبهُ قَالَ تواضعا كَسَاه الله حلل الْكَرَامَة
رَوَاهُ أَبُو دَاوُد فِي حَدِيث وَلم يسم ابْن الصَّحَابِيّ وَرَوَاهُ الْبَيْهَقِيّ من طَرِيق زبان بن فائد عَن سهل بن معَاذ عَن أَبِيه بِزِيَادَة

হাদীস নং: ৩১৬২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬২. হযরত আবু উমামা ইয়াস ইবনে আবু সা'লাবা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দুনিয়া সম্বন্ধে আলোচনা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের বলেন: সাবধান! তোমরা শোন সাবধান! তোমরা শোন আনাড়ম্বর জীবন যাপনই ঈমানের প্রতীক, অনাড়ম্বর জীবন যাপনই ঈমানের প্রতীক।
(আবু দাউদ ও ইবনে মাজাহ (র) উভয়ে মুহাম্মাদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন। তবে আবু উমার নামরী এই হাদীসের সনদ নিয়ে সমালোচনা করেছেন।
البذاذة বিনয়ের পোশাক পরা, পোশাকে চারচিক্য বর্জন করা এবং স্বল্প মূল্যের কাপড় পরিধানে সন্তুষ্ট থাকা।)
(আবু দাউদ ও ইবনে মাজাহ (র) উভয়ে মুহাম্মাদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন। তবে আবু উমার নামরী এই হাদীসের সনদ নিয়ে সমালোচনা করেছেন।
البذاذة বিনয়ের পোশাক পরা, পোশাকে চারচিক্য বর্জন করা এবং স্বল্প মূল্যের কাপড় পরিধানে সন্তুষ্ট থাকা।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3162- وَعَن أبي أُمَامَة بن ثَعْلَبَة الْأنْصَارِيّ واسْمه إِيَاس رَضِي الله عَنهُ قَالَ ذكر أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا عِنْده الدُّنْيَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا تَسْمَعُونَ أَلا تَسْمَعُونَ إِن البذاذة من الْإِيمَان إِن البذاذة من الْإِيمَان يَعْنِي التفحل
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة مُحَمَّد بن إِسْحَاق وَقد تكلم أَبُو عمر النمري فِي هَذَا الحَدِيث
البذاذة بِفَتْح الْبَاء الْمُوَحدَة وذالين معجمتين هِيَ التَّوَاضُع فِي اللبَاس برثاثة الْهَيْئَة وَترك الزِّينَة وَالرِّضَا بالدون من الثِّيَاب

হাদীস নং: ৩১৬৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি পোশাক পরিধানে ভান করে না, আল্লাহ তাকে ভালোবাসেন।
(বায়হাকী বর্ণিত।)
(বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3163- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل يحب المتبذل الَّذِي لَا يُبَالِي مَا لبس
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৬৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৪. হযরত আবু বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর কাছে গেলাম। তিনি আমার সামনে একখানা তালিযুক্ত চাদর, যাকে মুলাববাদা বলা হয় ও ইয়ামানের তৈরী একখানা মোটা পরিধেয় বস্ত্র বের করেন। তিনি আল্লাহর শপথ করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দু'টি কাপড় পরিহিত অবস্থায় ইন্তিকাল করেন।
(বুখারী ও মুসলিম এবং তিরমিযী সংক্ষেপে বর্ণনা করেন।
الملبد- তালিযুক্ত কাপড়, কারো কারো মতে, অন্য অর্থেও ব্যবহৃত হয়।)
(বুখারী ও মুসলিম এবং তিরমিযী সংক্ষেপে বর্ণনা করেন।
الملبد- তালিযুক্ত কাপড়, কারো কারো মতে, অন্য অর্থেও ব্যবহৃত হয়।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3164- وَعَن أبي بردة رَضِي الله عَنهُ قَالَ دخلت على عَائِشَة رَضِي الله عَنْهَا فأخرجت إِلَيْنَا كسَاء ملبدا من الَّتِي تسمونها الملبدة إزارا عَظِيما مِمَّا يصنع بِالْيمن وَأَقْسَمت بِاللَّه لقد قبض رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي هذَيْن الثَّوْبَيْنِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ أخصر مِنْهُ
الملبد المرقع وَقيل غير ذَلِك

হাদীস নং: ৩১৬৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৫. হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাতে বোনা পশমী চাদর পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন।
(বায়হাকী বর্ণিত।)
(বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3165- وَرُوِيَ عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ توفّي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَإِن نمرة من صوف تنسج لَهُ
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৬৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) খাশিন আহার করেন এবং পরিধান করেন খাশিন ও পশমী বস্ত্র এবং তালিযুক্ত জুতা পরিধান করেন। হাসান (র)-কে জিজ্ঞেস করা হলঃ খাশিন কি? তিনি বলেন, ঘরের মোটা দানা। তিনি তা পানি ছাড়া আহার করতে পারতেন না।
(ইবনে মাজাহ ও হাকিম নিজ শব্দে তারা উভয়ে ইউসুফ ইবনে আবু কাসীর হতে, তিনি নুহ ইবনে যাকওয়ান হতে হাদীসটি বর্ণনা করেন। হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্র সহীহ্।
হাফিয (র) বলেনঃ ইউসুফ অপরিচিত। আবু হাতিম (র) বলেন, নূহ ইবনে যাকওয়ান কোন মুহাদ্দিস নন।)
(ইবনে মাজাহ ও হাকিম নিজ শব্দে তারা উভয়ে ইউসুফ ইবনে আবু কাসীর হতে, তিনি নুহ ইবনে যাকওয়ান হতে হাদীসটি বর্ণনা করেন। হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্র সহীহ্।
হাফিয (র) বলেনঃ ইউসুফ অপরিচিত। আবু হাতিম (র) বলেন, নূহ ইবনে যাকওয়ান কোন মুহাদ্দিস নন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3166- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكل خشنا وَلبس خشنا لبس الصُّوف واحتذى المخصوف
قيل لِلْحسنِ مَا الخشن قَالَ غليظ الشّعير مَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يسيغه إِلَّا بجرعة من مَاء
رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ كِلَاهُمَا من رِوَايَة يُوسُف بن أبي كثير عَن نوح بن ذكْوَان وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ يُوسُف لَا يعرف ونوح بن ذكْوَان قَالَ أَبُو حَاتِم لَيْسَ بِشَيْء

হাদীস নং: ৩১৬৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৭. হযরত ইবনে মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ যে দিন হযরত মুসা (আ)-এর সাথে বাক্যালাপ করেন। সেদিন তিনি ছিলেন পশমী চাদর, পশমী জুব্বা, পশমী টুপি এবং পশমী কাপড়ের তৈরী পায়জামা পরিহিত এবং তাঁর জুতা ছিল মৃত গাধার চামড়া দ্বারা তৈরী।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন, এই হাদীসটি হাসান-গরীব এবং তিরমিযী ও হাকিম তাঁরা উভয়ে হুমায়দ আল-আরাজ থেকে, তিনি আবদুল্লাহ্ ইবনে হারিস থেকে, তিনি ইবনে মাসউদ (র) থেকে বর্ণনা করেন।
ইমাম হাকিম (র) বলেনঃ এই হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ্।
হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন- হুমায়দ আল-আরাজ- ইনি কি হুমায়দ ইবনে কায়স না হুমায়দ ইবনে আলী, এ বিষয়ে ইমাম হাফিয (র) সন্দেহের শিকার হয়েছেন। কারো কারো মতে, ইবনে আমার পরিত্যক্ত দু'জনের একজন। আল্লাহ সর্বজ্ঞ।
الكمة ক্ষুদ্র টুপি।)
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন, এই হাদীসটি হাসান-গরীব এবং তিরমিযী ও হাকিম তাঁরা উভয়ে হুমায়দ আল-আরাজ থেকে, তিনি আবদুল্লাহ্ ইবনে হারিস থেকে, তিনি ইবনে মাসউদ (র) থেকে বর্ণনা করেন।
ইমাম হাকিম (র) বলেনঃ এই হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ্।
হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন- হুমায়দ আল-আরাজ- ইনি কি হুমায়দ ইবনে কায়স না হুমায়দ ইবনে আলী, এ বিষয়ে ইমাম হাফিয (র) সন্দেহের শিকার হয়েছেন। কারো কারো মতে, ইবনে আমার পরিত্যক্ত দু'জনের একজন। আল্লাহ সর্বজ্ঞ।
الكمة ক্ষুদ্র টুপি।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3167- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ على مُوسَى يَوْم كَلمه ربه كسَاء صوف وجبة صوف وكمة صوف وَسَرَاويل صوف وَكَانَت نعلاه من جلد حمَار ميت
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالْحَاكِم كِلَاهُمَا عَن حميد الْأَعْرَج عَن عبد الله بن الْحَارِث عَن ابْن مَسْعُود وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط البُخَارِيّ
قَالَ الْحَافِظ توهم الْحَاكِم أَن حميدا الْأَعْرَج هَذَا هُوَ حميد بن قيس الْمَكِّيّ وَإِنَّمَا هُوَ حميد بن عَليّ وَقيل ابْن عمار أحد المتروكين وَالله أعلم
الكمة بِضَم الْكَاف وَتَشْديد الْمِيم القلنسوة الصَّغِيرَة

হাদীস নং: ৩১৬৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৮. হযরত আবুল আহওয়াস (রা) সূত্রে আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম পশমী পোশাক পরিধান, বকরী দোহন এবং গাধায় আরোহণ করা পসন্দ করতেন।
(ইমাম হাকিম (র) মাওকুফ সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
(ইমাম হাকিম (র) মাওকুফ সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3168 - وَعَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كَانَتِ الْأَنْبِيَاءُ يَسْتَحِبُّونَ أَن يَلْبَسُوا الصُّوفَ ، وَيَحْتَلِبُوا الْغَنَمَ ، وَيُرْكَبُوا الْحُمُر -
رواه الحاكم موقوفاً ، وقال : صحيح على شرطهما .
رواه الحاكم موقوفاً ، وقال : صحيح على شرطهما .
তাহকীক:
হাদীস নং: ৩১৬৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৯. ইবনে মাজাহ শরীফে উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন সংকীর্ণ আস্তীন বিশিষ্ট একটি জুব্বা পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে আসেন এবং তিনি তা পরিধান করেই আমাদের সালাতে ইমামতি করেন। এছাড়া তাঁর পরিধানে আর কিছু ছিল না।।
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
َ3169 - وَرَوى ابْنُ مَاجَه عَنْ عبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ : خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ عَلَيْهِ جبة من صوف ضيقة الكمين ، فصلى بنا فِيهَا لَيْسَ عَلَيْهِ شَيْءٌ غَيْرُهَا
তাহকীক:
হাদীস নং: ৩১৭০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পশমী বস্ত্র পরিধান, দরিদ্র মুসলিমদের বৈঠকে বসা, গাধায় আরোহণ করা এবং ভেড়া অথবা উট চরানো হিংসামুক্ত কাজ।
(বায়হাকী ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।)
(বায়হাকী ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3170- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَرَاءَة من الْكبر لبوس الصُّوف ومجالسة فُقَرَاء الْمُسلمين وركوب الْحمار واعتقال العنز أَو الْبَعِير
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৩১৭১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭১. হযরত হাসান (র) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের চাদর পরে সালাত আদায় করতেন এবং এমন ক্ষুদ্র পশমী চাদর পরতেন, যা ছয় দিরহাম কিংবা সাত দিরহাম মূল্যমানের ছিল। তাঁরা (স্ত্রীগণ)ও তা পরিধান করতেন।
(বায়হাকী বর্ণিত। তিনি মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেন, তবে তাঁর সনদে দুর্বলতা আছে।)
(বায়হাকী বর্ণিত। তিনি মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেন, তবে তাঁর সনদে দুর্বলতা আছে।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3171- وَعَن الْحسن رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يُصَلِّي فِي مروط نِسَائِهِ وَكَانَت أكسية من صوف مِمَّا يشترى بالستة والسبعة وَكن نساؤه يتزرن بهَا
رَوَاهُ الْبَيْهَقِيّ وَهُوَ مُرْسل وَفِي سَنَده لين
رَوَاهُ الْبَيْهَقِيّ وَهُوَ مُرْسل وَفِي سَنَده لين
তাহকীক:
হাদীস নং: ৩১৭২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কালো পশমের ডোরা চাদর পরিধান করে বের হতেন।
(মুসলিম, আবু দাউদ ও তিরমিযী বর্ণিত।
المرط ইযার। আবু উবায়দ বলেন, তা কখনো পশমের আবার কখনো খাঁয-এর হতো।
مرحل যার মধ্যে উটের বাহনের চিত্র অংকিত থাকত।')
(মুসলিম, আবু দাউদ ও তিরমিযী বর্ণিত।
المرط ইযার। আবু উবায়দ বলেন, তা কখনো পশমের আবার কখনো খাঁয-এর হতো।
مرحل যার মধ্যে উটের বাহনের চিত্র অংকিত থাকত।')
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3172 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ مرط مرحل من شعر أسود
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
المرط بِكَسْر الْمِيم وَسُكُون الرَّاء كسَاء يؤتزر بِهِ
قَالَ أَبُو عبيد وَقد تكون من صوف وَمن خَز
ومرحل بِفَتْح الْحَاء الْمُهْملَة وتشديدها أَي فِيهِ صور رحال الْجمال

হাদীস নং: ৩১৭৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে বালিশে আরাম করতেন, তা ছিল 'ভিতরে আঁশ ভর্তি চামড়ার বালিশ।
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3173- وَعَن عَائِشَة أَيْضا رَضِي الله عَنْهَا قَالَت كَانَ وساد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الَّذِي يتكىء عَلَيْهِ من أَدَم حشوه لِيف
তাহকীক:
হাদীস নং: ৩১৭৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) যে বিছানায় ঘুমাতেন, তা ছিল চামড়ার ভেতরে আঁশ ভর্তি।
(এই হাদীস দু'টি ইমাম মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করে না।)
(এই হাদীস দু'টি ইমাম মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করে না।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3174 - وعنها رَضِي الله عَنْهَا قَالَت إِنَّمَا كَانَ فرَاش رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الَّذِي ينَام عَلَيْهِ أدما حشوها لِيف
رَوَاهُمَا مُسلم وَغَيره
رَوَاهُمَا مُسلم وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৩১৭৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৫. হযরত উতবা ইবনে আবদ সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে একটি পরিধেয় বস্ত্র চাইলাম। তিনি আমাকে দু'টি মোটা সুতার কাপড় পরিয়ে দিলেন। আমি আমাকে দেখলাম যে, আমি আমার সাথীদের মধ্যে সর্বোত্তম পোশাক পরিধানকারী।
(আবু দাউদ ও বায়হাকী বর্ণিত। তাঁরা উভয়ে ইসমাঈল ইবনে আয়্যাশ (র) সূত্রে বর্ণনা করেন।
الخيشة মোটা সুতার চাদর অথচ বুনান পাতলা।
وانا اکسی اصحابی আমি সবার চেয়ে উত্তম ও দামী পোশাক পরিধানকারী।)
(আবু দাউদ ও বায়হাকী বর্ণিত। তাঁরা উভয়ে ইসমাঈল ইবনে আয়্যাশ (র) সূত্রে বর্ণনা করেন।
الخيشة মোটা সুতার চাদর অথচ বুনান পাতলা।
وانا اکسی اصحابی আমি সবার চেয়ে উত্তম ও দামী পোশাক পরিধানকারী।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3175- وَعَن عتبَة بن عبد السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ استكسيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فكساني خيشتين فَلَقَد رَأَيْتنِي وَأَنا أكسى أَصْحَابِي
رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
الخيشة بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وَسُكُون الْيَاء الْمُثَنَّاة تَحت بعدهمَا شين مُعْجمَة هُوَ ثوب يتَّخذ من مشاقة الْكَتَّان يغزل غزلا غليظا وينسج نسجا رَقِيقا وَقَوله وَأَنا أكسى أَصْحَابِي يَعْنِي أعظمهم وَأَعْلَاهُمْ كسْوَة

হাদীস নং: ৩১৭৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৬. হযরত ইবনে বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন: তুমি যদি আমাদেরকে নবী (ﷺ) এর সঙ্গে দেখতে। যখন আমাদের উপর বৃষ্টি বর্ষিত হত। তখন তুমি ধারণা করতে যে, আমাদের (শরীর) থেকে ভেড়ার গন্ধ আসছে।
(আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি সহীহ্।)
হাদীসের মর্মঃ সাহাবায়ে কিরাম পশমী কাপড় পরিধান করতেন। তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হলে পশমের গন্ধ বের হতো। তাবারানী সহীহ্ সনদ সূত্রে এরূপ বর্ণনা করেন। তাবারানীর অন্য সূত্রে আরো বর্ণিত হয়েছে যে, "আমাদের পোশাক পশমের এবং আমাদের খাদ্য হলো দু'টি কালো বস্তু, অর্থাৎ খেজুর ও পানি।"
(আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি সহীহ্।)
হাদীসের মর্মঃ সাহাবায়ে কিরাম পশমী কাপড় পরিধান করতেন। তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হলে পশমের গন্ধ বের হতো। তাবারানী সহীহ্ সনদ সূত্রে এরূপ বর্ণনা করেন। তাবারানীর অন্য সূত্রে আরো বর্ণিত হয়েছে যে, "আমাদের পোশাক পশমের এবং আমাদের খাদ্য হলো দু'টি কালো বস্তু, অর্থাৎ খেজুর ও পানি।"
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3176- وَعَن ابْن بُرَيْدَة قَالَ قَالَ لي أبي لَو رَأَيْتنَا وَنحن مَعَ نَبينَا وَقد أصابتنا السَّمَاء حسبت أَن ريحنا ريح الضَّأْن
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث صَحِيح
وَمعنى الحَدِيث أَنه كَانَ ثِيَابهمْ الصُّوف وَكَانَ إِذا أَصَابَهُم الْمَطَر يَجِيء من ثِيَابهمْ ريح الصُّوف انْتهى
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح أَيْضا نَحوه
وَزَاد فِي آخِره إِنَّمَا لباسنا الصُّوف وطعامنا الأسودان التَّمْر وَالْمَاء