আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১৭ টি
হাদীস নং: ৩১৭৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৭. হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন ক্ষুর্ধাত অবস্থায় বর্ষণ মুখর ভোরে বের হলাম। আমাকে প্রচণ্ড শীতে পেয়ে বসল। আমি আমাদের কাছে সংরক্ষিত একটি পশমী কাপড় তুলে নিলাম। এরপর আমি তা আমার গলায় এবং বুকে জড়িয়ে দিলাম যেন আমি গরম অনুভব করি। আল্লাহর শপথ, আমার ঘরে খাদ্য জাতীয় কোন বস্তু ছিল না। যদি নবী (ﷺ)-এর ঘরে খাদ্য বস্তু থাকত। তবে অবশ্যই তা আমার কাছে পৌঁছে যেত। এরপর তিনি ঘটনা বর্ণনার শেষ পর্যায়ে বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) এর কাছে চলে গেলাম এবং মসজিদে তাঁর নিকট বসলাম। তিনি তখন তাঁর একদল সাহাবা বেষ্টিত ছিলেন। এমন সময় আমাদের নিকট মুস'আব ইবনে উমায়র (রা) জড়াজীর্ণ তালিযুক্ত একটি চাদর পরিধান করে আসেন অথচ তিনি ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত বিলাসী যুবক। তখন নবী (ﷺ) তাঁকে দেখে তাঁর (ইসলাম পূর্ব) পূর্ববৎ অবস্থা বর্ণনা করেন। ফলে, তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং তিনি কেঁদে উঠেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের আজকের অবস্থার তুলনায় এমন সময় আসবে, যখন তোমাদের নিকট রুটি ও গোশতের (পরিপূর্ণ) খাঞ্জা আসবে। আজকের খানা আগামীকাল অবশিষ্ট থাকবে, তোমরা সকালে এক পোশাক এবং বিকেলে অন্য পোশাক পরিধান করবে। তোমরা তোমাদের ঘর কা'বা ঘরের মত আবৃত করবে। আমরা বললামঃ বরং ঐ সময় আমাদের জন্য উত্তম হবে, যাতে আমরা ইবাদতে মনোনিবেশ করতে পারব। তিনি বলেন: বরং তোমাদের জন্য আজকের দিনই উত্তম।
(আবু ই'আলা নিজ শব্দে ও তিরমিযী বর্ণিত। তবে ইমাম তিরমিযী (র) বলেন: আমি (বর্ণনাকারী) একদিন প্রচণ্ড শীতের সময়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ঘর থেকে বের হলাম এবং দাবাগাতবিহীন একটি চামড়ার কাপড় (শরীরে জড়ানোর জন্য) তুলে নিলাম এবং মধ্যখানে একটি ছিদ্র করে নিলাম এবং তা আমার গর্দানে ঝুলিয়ে দিলাম। এটির মধ্যখানে একটি গিরা দিলাম এবং তা খেজুরের আঁশ দ্বারা সেলাই করে নিলাম। আর তখন আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম। এরপর তিনি পূর্ণ ঘটনা বর্ণনা করেন। তবে তিনি তাতে মুস'আব ইবনে উমায়রের নাম উল্লেখ করেন নি। তিনি অন্যত্র তাঁর ঘটনা একক সূত্রে বর্ণনা করেন। সকল সূত্রের দু'টিতে হাদীসটিকে হাসান-গরীব বলেছেন।
[হাফিয মুনযিরী (র) বলেন,] তার উল্লেখিত সনদে এবং আবূ ই'আলার বর্ণনা সূত্রে একজন রাবী রয়েছেন, তিনি তাঁর নাম উল্লেখ করেন নি।
جوبت وسطه পকেটের মত আমি জামার মাঝখানে ফেড়ে নিলাম এবং তা ঐ ছিদ্রপথ যা দ্বারা মানুষ তার মাথা থেকে পোশাক বের করে নেয় অর্থাৎ গলাবদ্ধ।
لاهاب। দাবাগাতবিহীন চামড়া।)

كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3177- وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ خرجت فِي غَدَاة شَاتِيَة جائعا وَقد أوبقني الْبرد فَأخذت ثوبا من صوف قد كَانَ عندنَا ثمَّ أدخلته فِي عنقِي وحزمته على صَدْرِي أستدفىء بِهِ وَالله مَا كَانَ فِي بَيْتِي شَيْء آكل مِنْهُ وَلَو كَانَ فِي بَيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم شَيْء لبلغني فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ ثمَّ جِئْت إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَجَلَست إِلَيْهِ فِي الْمَسْجِد وَهُوَ مَعَ عِصَابَة من أَصْحَابه فطلع علينا مُصعب بن عُمَيْر فِي بردة مَرْقُوعَة بفروة وَكَانَ أنعم غُلَام بِمَكَّة وأرفهه عَيْشًا فَلَمَّا رَآهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ذكر مَا كَانَ فِيهِ من النَّعيم وَرَأى حَاله الَّتِي هُوَ عَلَيْهَا فذرفت عَيناهُ فَبكى ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنْتُم الْيَوْم خير أم إِذا غدي على
أحدكُم بِجَفْنَة من خبز وَلحم وريح عَلَيْهِ بِأُخْرَى وَغدا فِي حلَّة وَرَاح فِي أُخْرَى وسترتم بُيُوتكُمْ كَمَا تستر الْكَعْبَة
قُلْنَا بل نَحن يَوْمئِذٍ خير نتفرغ لِلْعِبَادَةِ
قَالَ بل أَنْتُم الْيَوْم خير
رَوَاهُ أَبُو يعلى وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ التِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ خرجت فِي يَوْم شات من بَيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد أخذت إهابا معطونا فجوبت وَسطه فأدخلته فِي عنقِي وشددت وسطي فحزمته بخوص النّخل وَإِنِّي لشديد الْجُوع فَذكر الحَدِيث وَلم يذكر فِيهِ مُصعب بن عُمَيْر وَذكر قصَّته فِي مَوَاضِع أخر مُفْردَة وَقَالَ فِي كل مِنْهُمَا حَدِيث حسن غَرِيب
قَالَ الْحَافِظ وَفِي إسناديه وَإسْنَاد أبي يعلى رجل لم يسم
جوبت وَسطه بتَشْديد الْوَاو أَي خرقت فِي وَسطه خرقا كالجيب وَهُوَ الطوق الَّذِي يخرج الْإِنْسَان مِنْهُ رَأسه
والإهاب بِكَسْر الْهمزَة هُوَ الْجلد وَقيل مَا لم يدبغ

তাহকীক:
হাদীস নং: ৩১৭৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৮. হযরত উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুস'আব ইবনে উমায়র (রা) ভেড়ার চামড়া দ্বারা কোমর বেঁধে আসছিলেন, আর রাসূলুল্লাহ্ (ﷺ) তাকিয়ে এ দৃশ্য দেখছিলেন। নবী (ﷺ) বলেন, তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, আল্লাহ্ তাঁর অন্তর ঈমান দ্বারা জ্যোতির্ময় করে দিয়েছেন। আমি তাঁকে তার পিতামাতার কাছে থাকাকালে উত্তম পানাহার করতে এবং দুইশ' দিরহাম মূল্যের চাদর পরিধান করতে দেখেছি। কোন বর্ণনা شراها অথবা شریت উল্লিখিত হয়েছে। এরপর আল্লাহ্ এবং তাঁর রাসূলের ভালোবাসা তাঁকে ঐ অবস্থার দিকে আহবান করল, যে অবস্থায় তোমরা এখন তাকে দেখতে পাচ্ছ।
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3178- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ نظر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى مُصعب بن عُمَيْر مُقبلا عَلَيْهِ إهَاب كَبْش قد تنطق بِهِ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم انْظُرُوا إِلَى هَذَا الَّذِي نور الله قلبه لقد رَأَيْته بَين أبوين يغذوانه بأطيب الطَّعَام وَالشرَاب وَلَقَد رَأَيْت عَلَيْهِ حلَّة شراها أَو شريت بِمِائَتي دِرْهَم فَدَعَاهُ حب الله وَحب رَسُوله إِلَى مَا ترَوْنَ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৭৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমীরুল মু'মিনীন উমার (রা)-কে তার কাঁধে তিনটি তালিযুক্ত একটি কাপড় পরিহিত অবস্থায় দেখেছি।
(মালিক বর্ণিত।)
(মালিক বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3179- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت عمر رَضِي الله عَنهُ وَهُوَ يَوْمئِذٍ أَمِير الْمُؤمنِينَ وَقد رقع بَين كَتفيهِ برقاع ثَلَاث لبد بَعْضهَا على بعض
رَوَاهُ مَالك
رَوَاهُ مَالك
তাহকীক:
হাদীস নং: ৩১৮০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিছু সংখ্যক এলো কেশধারী, ছিন্ন বস্ত্র পরিহিত লোক রয়েছে, যাদের চেনা যায় না। তারা আল্লাহর নামে শপথ করলে তিনি তা পূরণ করে দেন, আর তাদের মধ্যে বারা ইবনে মালিক (র) অন্যতম।
(তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান।
হাফিয মুনযিরী (র) বলেন: باب الفقر এ বিষয়ে অনেক হাদীস ইন্শাআল্লাহ্ সামনে আসবে।)
(তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান।
হাফিয মুনযিরী (র) বলেন: باب الفقر এ বিষয়ে অনেক হাদীস ইন্শাআল্লাহ্ সামনে আসবে।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3180- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كم من أَشْعَث أغبر ذِي طمرين لَا يؤبه لَهُ لَو أقسم على الله لَأَبَره مِنْهُم الْبَراء بن مَالك
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قَالَ الْحَافِظ وَيَأْتِي فِي بَاب الْفقر أَحَادِيث من هَذَا النَّوْع وَغَيره إِن شَاءَ الله تَعَالَى

হাদীস নং: ৩১৮১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮১. হযরত শাফ্ফা বিন্ত আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) কাছে কিছু চাইতে গেলাম। তিনি আমার নিকট অপারগতা প্রকাশ করেন। আমি তাকে ভর্ৎসনা করলাম। এমন সময় সালাতের সময় হল। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং আমার কন্যা, যে শুরাহবীল ইবনে হাসানার স্ত্রী ছিল, তার কাছে গেলাম। আমি শুরাহবীলকে ঘরে পেলাম। আমি বললাম, সালাতের সময় হয়েছে অথচ তুমি ঘরে বসে আছ। আমি তাকে ভৎসনা করলাম। সে বলল: হে খালা! আপনি আমাকে ভর্ৎসনা করবেন না। কেননা, আমার কেবলমাত্র একটি কাপড় রয়েছে এবং তা নবী (ﷺ) ধার নিয়েছেন। আমি বললাম, আমার পিতামাতা কুরবান হোন, আমি আজ তোমাকে ভর্ৎসনা করেছি অথচ এই হচ্ছে তোমার অবস্থা, আমি তা জানতাম না। শুরাহবীল (রা) বলেন, আমার কেবলমাত্র একটি তালিযুক্ত যুদ্ধের পোশাক রয়েছে।
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3181- وَرُوِيَ عَن الشِّفَاء بنت عبد الله رَضِي الله عَنْهَا قَالَت أتيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أسأله فَجعل يعْتَذر إِلَيّ وَأَنا ألومه فَحَضَرت الصَّلَاة فَخرجت فَدخلت على ابْنَتي
وَهِي تَحت شُرَحْبِيل بن حَسَنَة فَوجدت شُرَحْبِيل فِي الْبَيْت فَقلت قد حضرت الصَّلَاة وَأَنت فِي الْبَيْت وَجعلت ألومه فَقَالَ يَا خَالَة لَا تلوميني فَإِنَّهُ كَانَ لي ثوب فاستعاره النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت بِأبي وَأمي كنت ألومه مُنْذُ الْيَوْم وَهَذِه حَاله وَلَا أشعر فَقَالَ شُرَحْبِيل مَا كَانَ إِلَّا درع رقعناه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
وَهِي تَحت شُرَحْبِيل بن حَسَنَة فَوجدت شُرَحْبِيل فِي الْبَيْت فَقلت قد حضرت الصَّلَاة وَأَنت فِي الْبَيْت وَجعلت ألومه فَقَالَ يَا خَالَة لَا تلوميني فَإِنَّهُ كَانَ لي ثوب فاستعاره النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت بِأبي وَأمي كنت ألومه مُنْذُ الْيَوْم وَهَذِه حَاله وَلَا أشعر فَقَالَ شُرَحْبِيل مَا كَانَ إِلَّا درع رقعناه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৮২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮২. হযরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদা জুমু'আর দিন উসমান ইবনে আফ্ফান (রা)-কে চার দিরহাম অথবা পাঁচ দিরহাম মূল্যের একটি মোটা আদানী কাপড় পরিহিত অবস্থায় মিম্বরে দেখেছি। আর তা ছিল কুফার তৈরী মেসকের রঙ্গে রঙ্গীন একটি কাপড়। তিনি ছিলেন, ক্ষীণকায় হালাক পাতলা গড়নের দীর্ঘ অশ্রু বিশিষ্ট ও আকর্ষণীয় চেহারার অধিকারী।
(তাবারানী উত্তম সনদে এবং বায়হাকী বর্ণনা করেন।
عدنی - আদন এলাকার প্রতি সম্পর্কিত।
الربطة - কাপড়ের ন্যায় এক ধরনের চাদর।
ضرب اللحم - ক্ষীণদেহী ।
ممشقة - মেসকের রঙ্গে রঙ্গীন।)
(তাবারানী উত্তম সনদে এবং বায়হাকী বর্ণনা করেন।
عدنی - আদন এলাকার প্রতি সম্পর্কিত।
الربطة - কাপড়ের ন্যায় এক ধরনের চাদর।
ضرب اللحم - ক্ষীণদেহী ।
ممشقة - মেসকের রঙ্গে রঙ্গীন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3182- وَعَن عبد الله بن شَدَّاد بن الْهَاد قَالَ رَأَيْت عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ يَوْم الْجُمُعَة على الْمِنْبَر عَلَيْهِ إِزَار عدني غليظ ثمنه أَرْبَعَة دَرَاهِم أَو خَمْسَة وريطة كوفية ممشقة ضرب اللَّحْم طَوِيل اللِّحْيَة حسن الْوَجْه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
عدني بِفَتْح الْعين وَالدَّال الْمُهْمَلَتَيْنِ مَنْسُوب إِلَى عدن
والريطة بِفَتْح الرَّاء وَسُكُون الْيَاء الْمُثَنَّاة تَحت كل ملاءة تكون قِطْعَة وَاحِدَة ونسجا وَاحِدًا لَيْسَ لَهَا لفقان
وَضرب اللَّحْم بِفَتْح الضَّاد الْمُعْجَمَة وَسُكُون الرَّاء خفيفه
وممشقة أَي مصبوغة بالمشق بِكَسْر الْمِيم وَهُوَ الْمغرَة

হাদীস নং: ৩১৮৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী ও ফাতিমা (রা)-এর বৌভাতে উপস্থিত ছিলাম। আমরা আলী ও ফাতিমা (রা) অপেক্ষা উত্তম বর ও কনে কখনো দেখিনি। আমরা তোষকের উপর বসলাম এবং আমরা শুকনা খেজুর ও কিসমিস নিলাম এবং খেলাম। আর বাসর রাতের বিছানা ছিল ভেড়ার চামড়ার তৈরী।
(বাযযার বর্ণিত।)
(বাযযার বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3183- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ حَضَرنَا عرس عَليّ وَفَاطِمَة رَضِي الله عَنْهُمَا فَمَا رَأينَا عرسا كَانَ أحسن مِنْهُ حشونا الْفراش يَعْنِي الليف وأتينا بِتَمْر وزبيب فأكلنا وَكَانَ فراشها لَيْلَة عرسها إهَاب كَبْش
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
তাহকীক:
হাদীস নং: ৩১৮৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৪. মুহাম্মাদ ইবনে সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু হুরায়রা (রা)-এর নিকট ছিলাম, আর তখন তাঁর গায়ে দু'টি নক্শাদার কাতান কাপড় শোভা পাচ্ছিল, যার একটি দিয়ে তিনি নাকের ময়লা পরিষ্কার করছিলেন। তখন তিনি বলেন, বাহ! বাহ! আবু হুরায়রা কাতান কাপড় দ্বারা নাক পরিষ্কার করছে অথচ আমি আমাকে ক্ষুধার তীব্রতায় রাসূলুল্লাহ্ (ﷺ) ও আয়েশা (রা)-এর হুজুরার মধ্যকার স্থানে বেঁহুশ অবস্থায় ধূলোয় ধূসরিত দেখেছি। এ সময় আগন্তুক আসত এবং আমার ঘাড়ে পা রাখত এবং মনে করত আমি উন্মাদ। অথচ ক্ষুধার তাড়নাই কেবল এরূপ হতো।
(বুখারী ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি সহীহ্।)
(বুখারী ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি সহীহ্।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3184- وَعَن مُحَمَّد بن سِيرِين قَالَ كُنَّا عِنْد أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ وَعَلِيهِ ثَوْبَان ممشقان من كتَّان فمخط فِي أَحدهمَا ثمَّ قَالَ بخ بخ يمتخط أَبُو هُرَيْرَة فِي الْكَتَّان لقد رَأَيْتنِي وَإِنِّي لأجر فِيمَا بَين مِنْبَر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وحجرة عَائِشَة رَضِي الله عَنْهَا من الْجُوع مغشيا عَليّ فَيَجِيء الجائي فَيَضَع رجله على عنقِي يرى أَن بِي الْجُنُون وَمَا هُوَ إِلَّا الْجُوع
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَصَححهُ
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَصَححهُ
তাহকীক:
হাদীস নং: ৩১৮৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আহলে সুফ্ফার সত্তর জনকে দেখেছি অথচ তাদের কারো হয়ত একটি চাদর ছিল, নয়ত একটি পরিধেয় বস্ত্র অথবা একটি কাপড়। তাঁরা তা গলায় বেঁধে রাখত। তবে তা কারোর নলার মাঝামাঝি পৌঁছত না এবং টাখনু পর্যন্তও পৌঁছত না। লজ্জাস্থান যাতে আমরা না দেখতে পাই, তজ্জন্য তারা হাত দ্বারা তা গুটিয়ে নিত।
(বুখারী বর্ণিত।)
(বুখারী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3185- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لقد رَأَيْت سبعين من أهل الصّفة مَا مِنْهُم رجل عَلَيْهِ رِدَاء إِمَّا إِزَار وَإِمَّا كسَاء قد ربطوا فِي أَعْنَاقهم فَمِنْهَا مَا يبلغ نصف السَّاقَيْن وَمِنْهَا مَا يبلغ الْكَعْبَيْنِ فيجمعه بِيَدِهِ كَرَاهِيَة أَن نرى عَوْرَته
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৮৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৬. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা দুনিয়ার কতটুকু গ্রহণ করব? তিনি বলেন, যে বস্তু তোমার ক্ষুধা নিবারণ করে ও তোমার লজ্জাস্থান আবৃত করে। আর যদি তোমার একটি ঘর থাকে, যা তোমার অশ্রয়ের কাজে আসে, তা তোমাদের জন্য বৈধ। আর যদি তোমার একটি বাহন থাকে, তবে তো অনেক বেশী।
(তাবারানী বর্ণিত।)
(তাবারানী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3186- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا يَكْفِينِي من الدُّنْيَا قَالَ مَا سد جوعتك ووارى عورتك وَإِن كَانَ لَك بَيت يظلك فَذَاك وَإِن كَانَ لَك دَابَّة فبخ بخ
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৮৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৭. হযরত আবু ইয়াফুর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রা)-এর কাছে জনৈক ব্যক্তিকে প্রশ্ন করতে শুনেছিঃ আমি কত দামের পোশাক পরিধান করব? তিনি বলেন, (এত মূল্যের পোশাক পরবে) যাতে অজ্ঞ লোকেরা তোমাকে তুচ্ছজ্ঞান না করে এবং বিজ্ঞগণ তোমাকে দোষী মনে না করে। প্রশ্নকারী আবার বলল: এর পরিমাণ কি? তিনি বললেন: পাঁচ থেকে বিশ দিরহামের মধ্যে।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3187- وَعَن أبي يَعْفُور قَالَ سَمِعت ابْن عمر رَضِي الله عَنْهُمَا يسْأَله رجل مَا ألبس من الثِّيَاب قَالَ مَا لَا يزدريك فِيهِ السُّفَهَاء وَلَا يعيبك بِهِ الْحُكَمَاء
قَالَ مَا هُوَ قَالَ مَا بَين الْخَمْسَة دَرَاهِم إِلَى الْعشْرين درهما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح

হাদীস নং: ৩১৮৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৮. হযরত উম্মু সালামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে কোন ব্যক্তি অহমিকা প্রদর্শনের জন্য কাপড় পরিধান করে এবং মানুষ তার দিকে তাকায়, উক্ত কাপড় খুলে না ফেলা পর্যন্ত আল্লাহ তার প্রতি তাকাবেন না।
(তাবারানী বর্ণিত।)
(তাবারানী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3188- وَرُوِيَ عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من أحد يلبس ثوبا ليباهي بِهِ وَينظر النَّاس إِلَيْهِ لم ينظر الله إِلَيْهِ حَتَّى يَنْزعهُ مَتى نَزعه
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৮৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৯. হযরত যামরা ইবনে সা'লাবা (রা) থেকে বর্ণিত। একদা তিনি ইয়ামানী দু'টি চাদর পরিহিত অবস্থায় নবী (ﷺ)-এর নিকট আসেন। তখন তিনি বলেনঃ হে যামরা! তুমি কি মনে কর যে, এই কাপড় দু'টো তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? সে বলল: ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমার জন্য মাগফিরাত কামনা করেন, তবে আমি তা খুলেই বসব। নবী (ﷺ) বলেনঃ হে আল্লাহ্! তুমি যামরাকে ক্ষমা কর। সে দ্রুত চলে গেল এবং কাপড় দু'টো খুলে ফেলল।
(আহমাদ, বর্ণিত। কেবলমাত্র বাকীয়া ব্যতীত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ, বর্ণিত। কেবলমাত্র বাকীয়া ব্যতীত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3189- وَعَن ضَمرَة بن ثَعْلَبَة رَضِي الله عَنهُ أَنه أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ حلتان من حلل الْيمن فَقَالَ يَا ضَمرَة أَتَرَى ثوبيك هذَيْن مدخليك الْجنَّة فَقَالَ يَا رَسُول الله لَئِن استغفرت لي لأقعد حَتَّى أنزعهما عني فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ اغْفِر لضمرة فَانْطَلق سَرِيعا حَتَّى نزعهما عَنهُ
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا بَقِيَّة
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا بَقِيَّة
তাহকীক:
হাদীস নং: ৩১৯০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৯০. হযরত ফাতিমা বিনত রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মাতের মধ্যে তারাই নিকৃষ্ট, যারা রকমারী খানা খায়, বিভিন্ন রঙ্গেলা পোশাক পরিধান করে এবং অধিক অনর্থক কথা বলে।
(ইবনে আবুদ দুনিয়া তাঁর "কিতাবু যাম্মিল গিবাহ" অধ্যায়ে ও অন্যান্য অধ্যায়ে বর্ণনা করেছেন।)
(ইবনে আবুদ দুনিয়া তাঁর "কিতাবু যাম্মিল গিবাহ" অধ্যায়ে ও অন্যান্য অধ্যায়ে বর্ণনা করেছেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3190- وَرُوِيَ عَن فَاطِمَة بنت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شرار أمتِي الَّذين غذوا بالنعيم الَّذين يَأْكُلُون ألوان الطَّعَام وَيلبسُونَ ألوان الثِّيَاب ويتشدقون فِي الْكَلَام
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب ذمّ الْغَيْبَة وَغَيره
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب ذمّ الْغَيْبَة وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৩১৯১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৯১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অচিরেই আমার উম্মাতের একদল লোক রকমারী খানা খাবে, বিভিন্ন রকমের পানীয় পান করবে, বিভিন্ন রঙ্গের কাপড় পরিধান করবে এবং অধিক অর্থহীন কথা বলবে। আর তারাই আমার উম্মাতের মধ্যে নিকৃষ্ট লোক।
(তাবারানী কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত।)
(তাবারানী কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3191- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَيكون رجال من أمتِي يَأْكُلُون ألوان الطَّعَام وَيَشْرَبُونَ ألوان الشَّرَاب وَيلبسُونَ ألوان الثِّيَاب ويتشدقون فِي الْكَلَام وَأُولَئِكَ شرار أمتِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
তাহকীক:
হাদীস নং: ৩১৯২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৯২. হযরত ইবনে উমার (রা) হতে মারফু' সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি খ্যাতি অর্জনের লক্ষ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে অবশ্যই ঐ পোশাক পরিধান করাবেন। এরপর তাকে লেলিহান অগ্নি শিখার মধ্যে নিক্ষেপ করবেন। আর যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তুর্ভুক্ত হবে। রাযীন তাঁর জামে গ্রন্থে বর্ণনা করেছেন। তবে নীতিমালায় কোনটিতে আমি তা দেখিনি।
(ইবনে মাজাহ (র) উত্তম সনদে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, ব্যক্তি দুনিয়াতে খ্যাতি লাভের উদ্দেশ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ্ কিয়ামতের দিন তাকে অপমানের কাপড় পরিধান করাবেন। এরপর তাঁকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন। তিনি এর চেয়েও সংক্ষেপে বর্ণনা করেছেন।)
(ইবনে মাজাহ (র) উত্তম সনদে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, ব্যক্তি দুনিয়াতে খ্যাতি লাভের উদ্দেশ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ্ কিয়ামতের দিন তাকে অপমানের কাপড় পরিধান করাবেন। এরপর তাঁকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন। তিনি এর চেয়েও সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3192- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا يرفعهُ قَالَ من لبس ثوب شهرة ألبسهُ الله إِيَّاه يَوْم الْقِيَامَة ثمَّ ألهب فِيهِ النَّار وَمن تشبه بِقوم فَهُوَ مِنْهُم
ذكره رزين فِي جَامعه وَلم أره فِي شَيْء من الْأُصُول الَّتِي جمعهَا
إِنَّمَا رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لبس ثوب
شهرة فِي الدُّنْيَا ألبسهُ الله ثوب مذلة يَوْم الْقِيَامَة ثمَّ ألهب فِيهِ نَارا
وَرَوَاهُ أَيْضا أخصر مِنْهُ

হাদীস নং: ৩১৯৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৯৩. হযরত উসমান ইবনে জাহম (র) যির ইবনে হুরায়শ থেকে, তিনি আবু যার (রা) থেকে, তিনি নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি খ্যাতি অর্জনের লক্ষ্যে কাপড় পরিধান করবে, আল্লাহ্ তার থেকে চেহারা ফিরিয়ে নেবেন, যতক্ষণে সে তা খুলে না ফেলে এবং অন্য কাপড় পরিধান করে।
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3193- وَرُوِيَ أَيْضا عَن عُثْمَان بن جهم عَن زر بن حُبَيْش عَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من لبس ثوب شهرة أعرض الله عَنهُ حَتَّى يَضَعهُ مَتى وَضعه
তাহকীক:
হাদীস নং: ৩১৯৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ দরিদ্রকে পরিধেয় বস্ত্র ইত্যাদি দান করার প্রতি অনুপ্রেরণা
৩১৯৪. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে কাপড় পরিধান করাবে, ঐ কাপড়ের একটি টুকরা তার পরিধানে থাকা পর্যন্ত সে আল্লাহর হিফাযতে থাকবে।
(তিরমিযী ও হাকিম বর্ণিত তারা উভয়ে খালিদ ইবনে তাহমান (র) থেকে বর্ণনা করেছেন। ইমাম হাকিম (র) নিজ শব্দযোগে বলেন যে, "আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মুসলমানকে কাপড় পরিধান করাবে, উক্ত কাপড়ের সেলাই অথবা বলেছেন, সুতা থাকা পর্যন্ত আল্লাহ তাকে তাঁর নিরাপত্তায় রাখবেন"।
ইমাম তিরমিযী (র) বলেনঃ এই হাদীসটি হাসান-গরীব। ইমাম হাকীম (র) বলেন। হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।)

التَّرْغِيب فِي الصَّدَقَة على الْفَقِير بِمَا يلْبسهُ كَالثَّوْبِ وَنَحْوه
3194- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلم كسا مُسلما ثوبا إِلَّا كَانَ فِي حفظ الله مَا دَامَ عَلَيْهِ مِنْهُ خرقَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة خَالِد بن طهْمَان
وَلَفظ الْحَاكِم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من كسا مُسلما ثوبا لم يزل فِي ستر الله مَا دَامَ عَلَيْهِ مِنْهُ خيط أَو سلك
قَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد

হাদীস নং: ৩১৯৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ দরিদ্রকে পরিধেয় বস্ত্র ইত্যাদি দান করার প্রতি অনুপ্রেরণা
৩১৯৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন মুসলমান যদি কোন বিবস্ত্র মুসলমানকে কাপড় পরিধান করায়, আল্লাহ্ তাকে জান্নাতের সবুজ রঙ্গের কাপড় পরাবেন। কোন মুসলমান যদি কোন ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়ায়, আল্লাহ তাকে জান্নাতের ফল ভক্ষণ করাবেন। কোন মুসলমান যদি কোন পিপাসার্ত মুসলমানকে পানি পান করায়, আল্লাহ্ তাকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করাবেন।
(ইমাম আবু দাউদ (র) আবূ খালিদ ইয়াযীদ ইবনে আবদুর রহমান দালানী (রা) থেকে বর্ণনা করেন এবং তাঁর বর্ণনাটি হাসান পর্যায়ের। তিনি আবু সাঈদ (রা) থেকে মাওকুফ সনদ সূত্রে বর্ণনা করেন। এ অভিমত অধিক বিশুদ্ধতর ও সামঞ্জস্যপূর্ণ।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইবনে আবুদ দুনিয়া 'কিতাবু ইসতানায়িল মারূফ' অনুচ্ছেদে ইবনে মাসউদ (রা) সূত্রে মাওকুফ সনদে বর্ণনা করেন। তিনি বলেনঃ "যারা কখনো বিবস্ত্র ছিল না, ক্ষুধার্ত ছিল না, পিপাসার্ত ছিল না এবং এখনো কষ্ট ক্লেশের শিকার হয়নি, সে সকল লোকদের আল্লাহ কিয়ামতের দিন একত্র করবেন। কাজেই, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে কাপড় পরাবে, (কিয়ামতের দিন) আল্লাহ তাকে কাপড় পরাবেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাউকে আহার করাবে, আল্লাহ্ তাঁকে আহার করাবেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাউকে পানি পান করাবে, আল্লাহ্ তাকে পানি পান করাবেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে, আল্লাহ্ তাকে পরমুখাপেক্ষীহীন রাখবেন এবং যে ব্যক্তি কাউকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ক্ষমা করবে, আল্লাহ্ তাকে ক্ষমা করে দেবেন"।
انصب পরিশ্রান্ত, অবসাদগ্রন্থ, ক্লান্ত ইত্যাদি।
(হাফিয মুনযিরী (র) আরো বলেন): আবু উমামা (রা) সূত্রে إذا لَبِسَ ثَوْبًا جَدِيْدًا শীর্ষক অনুচ্ছেদে হাদীসখানা বর্ণিত হয়েছে। তাতে উমার (রা) বলেছেন: "আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কাপড় পরিধান করবে, আমার মনে হয় তিনি নূতন কাপড় পরিধান করবে বলেছেন। এরপর সে বস্তুটি কণ্ঠনালী পর্যন্ত পৌঁছার পূর্বে আল্লাহর শোকর আদায় করবে এবং বস্তুটি পুরাতন হলে কোন দরিদ্রকে দান করবে, ঐ কাপড়ের একটি সূতা অবশিষ্ট থাকা পর্যন্ত সে জীবনে, মরণে, সর্বদা আল্লাহর নিরাপত্তায় তাঁর যিম্মাদারীতে ও তাঁর তত্ত্বাবধানে থাকবে।")

3195- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا مُسلم كسا مُسلما ثوبا على عري كَسَاه الله من خضر الْجنَّة وَأَيّمَا مُسلم أطْعم مُسلما على جوع أطْعمهُ الله من ثمار الْجنَّة وَأَيّمَا مُسلم سقى مُسلما على ظمأ سقَاهُ الله عز وَجل من الرَّحِيق الْمَخْتُوم
رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة أبي خَالِد يزِيد بن عبد الرَّحْمَن الدالاني وَحَدِيثه حسن وَالتِّرْمِذِيّ بِتَقْدِيم وَتَأْخِير وَتقدم لَفظه فِي إطْعَام الطَّعَام وَقَالَ حَدِيث غَرِيب وَقد رُوِيَ مَوْقُوفا على أبي سعيد وَهُوَ أصح وأشبه
قَالَ الْحَافِظ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف عَن ابْن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِ قَالَ يحْشر النَّاس يَوْم الْقِيَامَة أعرى مَا كَانُوا قطّ وأجوع مَا كَانُوا قطّ وأظمأ مَا كَانُوا قطّ وأنصب مَا كَانُوا قطّ فَمن كسا لله عز وَجل كَسَاه الله عز وَجل وَمن أطْعم لله عز وَجل أطْعمهُ الله عز وَجل وَمن سقى لله عز وَجل سقَاهُ الله عز وَجل وَمن عمل لله أغناه الله وَمن عَفا لله عز وَجل أَعْفَاهُ الله عز وَجل
أنصب أَي أتعب
قَالَ الْحَافِظ وَتقدم حَدِيث أبي أُمَامَة فِي بَاب مَا يَقُول إِذا لبس ثوبا جَدِيدا وَفِيه قَالَ عمر سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من لبس ثوبا أَحْسبهُ قَالَ جَدِيدا فَقَالَ حِين يبلغ ترقوته مثل ذَلِك ثمَّ عمد إِلَى ثَوْبه الْخلق فَكَسَاهُ مِسْكينا لم يزل فِي جوَار الله وَفِي ذمَّة الله وَفِي كنف الله حَيا وَمَيتًا مَا بَقِي من الثَّوْب سلك

হাদীস নং: ৩১৯৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ দরিদ্রকে পরিধেয় বস্ত্র ইত্যাদি দান করার প্রতি অনুপ্রেরণা
৩১৯৬. হযরত উমার (রা) থেকে মারফু' সনদে বর্ণিত। কোন মু'মিনকে সন্তুষ্ট করা হচ্ছে সর্বোত্তম কাজ। যেমন, তাকে বস্ত্র পরিধান করানো, তার ক্ষুধা নিবারণ করানো অথবা তার প্রয়োজন মিটানো।
(তাবারানী বর্ণিত।)
(তাবারানী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الصَّدَقَة على الْفَقِير بِمَا يلْبسهُ كَالثَّوْبِ وَنَحْوه
3196- وَرُوِيَ عَن عمر رَضِي الله عَنهُ مَرْفُوعا أفضل الْأَعْمَال إِدْخَال السرُور على الْمُؤمن كسوت عَوْرَته وأشبعت جوعته أَو قضيت لَهُ حَاجَة
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
তাহকীক: