আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৫৭২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭২. হযরত ইমরান ইব্ন হুসায়ন (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট লোক হল আমার সমকালীন অনুসারীগণ। তারপর তারা, যারা এদের পরে আসবে, তারপর তারা, যারা তাদের পরে আসবে। তাদের পর এমন একটি সম্প্রদায় আসবে, যারা সাক্ষ্য দেবে, অথচ তাদের কাছে কোন সাক্ষ্য চাওয়া হবে না। তারা আমানতে খিয়ানত করবে, তাদের দ্বারা আমানত রক্ষিত হবে না। তারা মানত করবে, অথচ তা পূর্ণ করবে না এবং তাদের মধ্যে স্থূলত্ব প্রকাশ পাবে।।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4572- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خَيركُمْ قَرْني ثمَّ الَّذين يَلُونَهُمْ ثمَّ الَّذين يَلُونَهُمْ ثمَّ يكون بعدهمْ قوم يشْهدُونَ وَلَا يستشهدون ويخونون وَلَا يؤتمنون وينذرون وَلَا يُوفونَ وَتظهر فيهم السّمن
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৫৭৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৩. হযরত আবদুল্লাহ ইব্ন আবূ হামযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে তাঁর আবির্ভাবের পূর্বে একটি বস্তু বিক্রি করেছিলাম। তাতে বিক্রিত মালের অবশিষ্ট কিছু অংশ (আমার কাছে) থেকে যায়। আমি তাঁকে উক্ত মাল যথাস্থানে পৌছে দেওয়ার ওয়াদা দিয়েছিলাম। কিন্তু আমি তা ভুলে যাই। তারপর তিনদিন পরে কথাটি স্মরণে হলো। তখন আমি গিয়ে দেখি, তিনি যথাস্থানে অপেক্ষমান রয়েছেন। (আমাকে দেখে) তিনি বললেন, বৎস, তুমি তো আমাকে বেজায় কষ্ট দিলে। আমি এখানে তিনদিন ধরে তোমার অপেক্ষায় রয়েছি।
(আবু দাউদ (স্বীয় সুনানে) এবং ইবন আবিদ-দুনিয়া তাঁর 'কিতাবুস-সাম্ত'-এ ইব্রাহীম ইবন তাহমানের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন তাহমান বুদায়ল ইবন মায়সারা থেকে, তিনি আবদুল করীম থেকে, তিনি আবদুল্লাহ্ ইব্ন শাকীক থেকে, তিনি তাঁর পিতা শাকীক থেকে, তিনি আবদুল্লাহ ইবন আবূ হামসা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, মুহাম্মদ ইবন ইয়াহইয়া বলেছেন, আমার মতে, এই আবদুল করীম হলেন আবদুল্লাহ ইব্ন শাকীকের পুত্র। আবু আলী ইব্ন সাকান 'কিতাবুস্ সাহাবায়' আবদুল্লাহ ইবন আবূ হামসা (রা)-কে সাহাবী হিসেবে উল্লেখ করে বলেন, ইবরাহীম ইব্ন তাহমানের সূত্রে বর্ণিত হাদীসটি বুদায়ল ইব্ন মায়সারা থেকে, তিনি শাকীক থেকে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। কারও মতে, বুদায়ল আবদুল করীম মু'আল্লিম থেকে রিওয়ায়াত করেছেন। তবে আবু আলী বর্ণিত আবদুল করীমের মধ্যস্থতাবিহীন সনদই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহই সমধিক জ্ঞাত।)
(আবু দাউদ (স্বীয় সুনানে) এবং ইবন আবিদ-দুনিয়া তাঁর 'কিতাবুস-সাম্ত'-এ ইব্রাহীম ইবন তাহমানের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন তাহমান বুদায়ল ইবন মায়সারা থেকে, তিনি আবদুল করীম থেকে, তিনি আবদুল্লাহ্ ইব্ন শাকীক থেকে, তিনি তাঁর পিতা শাকীক থেকে, তিনি আবদুল্লাহ ইবন আবূ হামসা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, মুহাম্মদ ইবন ইয়াহইয়া বলেছেন, আমার মতে, এই আবদুল করীম হলেন আবদুল্লাহ ইব্ন শাকীকের পুত্র। আবু আলী ইব্ন সাকান 'কিতাবুস্ সাহাবায়' আবদুল্লাহ ইবন আবূ হামসা (রা)-কে সাহাবী হিসেবে উল্লেখ করে বলেন, ইবরাহীম ইব্ন তাহমানের সূত্রে বর্ণিত হাদীসটি বুদায়ল ইব্ন মায়সারা থেকে, তিনি শাকীক থেকে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। কারও মতে, বুদায়ল আবদুল করীম মু'আল্লিম থেকে রিওয়ায়াত করেছেন। তবে আবু আলী বর্ণিত আবদুল করীমের মধ্যস্থতাবিহীন সনদই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহই সমধিক জ্ঞাত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4573- وَعَن عبد الله بن أبي الحمساء رَضِي الله عَنهُ قَالَ بَايَعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِبيع قبل أَن يبْعَث فَبَقيت لَهُ بَقِيَّة ووعدته أَن آتيه بهَا فِي مَكَانَهُ فنسيت ثمَّ ذكرت بعد ثَلَاث فَجئْت فَإِذا هُوَ مَكَانَهُ فَقَالَ يَا فَتى لقد شققت عَليّ أَنا هَهُنَا مُنْذُ ثَلَاث أنتظرك
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت كِلَاهُمَا عَن إِبْرَاهِيم بن طهْمَان عَن بديل بن ميسرَة عَن عبد الْكَرِيم عَن عبد الله بن شَقِيق عَن أَبِيه عَنهُ وَقَالَ أَبُو دَاوُد قَالَ مُحَمَّد بن يحيى هَذَا عندنَا عبد الْكَرِيم بن عبد الله بن شَقِيق
وَقد ذكر عبد الله بن أبي الحمساء أَبُو عَليّ بن السكن فِي كتاب الصَّحَابَة فَقَالَ رُوِيَ حَدِيث إِبْرَاهِيم بن طهْمَان عَن بديل بن ميسرَة عَن ابْن شَقِيق عَن أَبِيه وَيُقَال عَن بديل عَن عبد الْكَرِيم الْمعلم وَيُشبه أَن يكون مَا ذكره أَبُو عَليّ من إِسْقَاط عبد الْكَرِيم مِنْهُ هُوَ الصَّوَاب وَالله أعلم

হাদীস নং: ৪৫৭৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে, তখন তা ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত। রাখা হয়, তখন তাতে খিয়ানত করে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম বর্ণিত রিওয়ায়াতে এটুকু বেশি রয়েছে যে, "যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং নিজে কি মুসলিম বলে ধারণা করে।")
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম বর্ণিত রিওয়ায়াতে এটুকু বেশি রয়েছে যে, "যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং নিজে কি মুসলিম বলে ধারণা করে।")
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4574 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ آيَة الْمُنَافِق ثَلَاث إِذا حدث كذب وَإِذا وعد أخلف وَإِذا ائْتمن خَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَزَاد مُسلم فِي رِوَايَة لَهُ وَإِن صلى وَصَامَ وَزعم أَنه مُسلم

হাদীস নং: ৪৫৭৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৫. আবূ ইয়ালা হাদীসটি আনাস (রা)-এর রিওয়ায়াতে বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়াতের ভাষা এই: তিনি [আনাস (রা)] বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। যার মধ্যে তিনটি অভ্যাস রয়েছে, সে মুনাফিক। যদিও সে সাওম পালন করে, সালাত আদায় করে, হজ্জ করে ও উমরা পালন করে। আর বলে বেড়ায় যে, আমি মুসলিম। অতঃপর তিনি হাদীসটির অবশিষ্টাংশ বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4575- وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أنس وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ثَلَاث من كن فِيهِ فَهُوَ مُنَافِق وَإِن صَامَ وَصلى وَحج وَاعْتمر وَقَالَ إِنِّي مُسلم
فَذكر الحَدِيث
فَذكر الحَدِيث
তাহকীক:
হাদীস নং: ৪৫৭৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৬. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, যার মধ্যে চারটি অভ্যাস রয়েছে, সে পুরোপুরি মুনাফিক এবং যার মধ্যে এগুলোর কোন একটি রয়েছে, তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস রয়েছে যে পর্যন্ত না সে অভ্যাসটি পরিত্যাগ করে: যখন তার কাছে আমানত রাখা হয়, তখন সে তাতে খিয়ানত করে, যখন কথা বলে, মিথ্যা বলে এবং যখন প্রতিশ্রুতি দেয়, তা ভঙ্গ করে এবং যখন বাদানুবাদে প্রবৃত্ত হয়, তখন অশ্লীল কথা বলে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4576- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع من كن فِيهِ كَانَ منافقا خَالِصا وَمن كَانَت فِيهِ خصْلَة مِنْهُنَّ كَانَت فِيهِ خصْلَة من النِّفَاق حَتَّى يَدعهَا إِذا ائْتمن خَان وَإِذا حدث كذب وَإِذا عَاهَدَ غدر وَإِذا خَاصم فجر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৫৭৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৭. হযরত ইবন উমর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ তা'আলা যখন পূর্ববর্তী
ও পরবর্তী সকল উম্মাতকে কিয়ামতের দিন একত্রিত করবেন, তখন প্রত্যেক প্রতিশ্রুতি ভঙ্গকারীর জন্য একটি করে ঝাণ্ডা স্থাপন করা হবে। অতঃপর বলা হবে যে, এটা অমুখের ছেলে অমুকের প্রতিশ্রুতি ভঙ্গের চিহ্ন।
(মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
ও পরবর্তী সকল উম্মাতকে কিয়ামতের দিন একত্রিত করবেন, তখন প্রত্যেক প্রতিশ্রুতি ভঙ্গকারীর জন্য একটি করে ঝাণ্ডা স্থাপন করা হবে। অতঃপর বলা হবে যে, এটা অমুখের ছেলে অমুকের প্রতিশ্রুতি ভঙ্গের চিহ্ন।
(মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4577- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا جمع الله الْأَوَّلين والآخرين يَوْم الْقِيَامَة يرفع لكل غادر لِوَاء
فَقيل هَذِه غدرة فلَان ابْن فلَان
رَوَاهُ مُسلم وَغَيره
فَقيل هَذِه غدرة فلَان ابْن فلَان
رَوَاهُ مُسلم وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৪৫৭৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৮. মুসলিমের অপর এক রিওয়ায়াতে আছে, কিয়ামতের দিন প্রত্যেক প্রতিশ্রুতি ভঙ্গকারীর জন্য একটি করে ঝাণ্ডা থাকবে, যদ্ধারা তার পরিচয় পাওয়া যাবে। বলা হবে। এটা অমুখের প্রতিশ্রুতি ভঙ্গের চিহ্ন।
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4578- وَفِي رِوَايَة لمُسلم لكل غادر لِوَاء يَوْم الْقِيَامَة يعرف بِهِ يُقَال هَذِه غدرة فلَان
তাহকীক:
হাদীস নং: ৪৫৭৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলতেনঃ হে আল্লাহ্। আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় কামনা করছি। কেননা ক্ষুধা হচ্ছে নিকৃষ্টতম শয্যাসঙ্গী এবং আপনার কাছে খিয়ানত থেকে আশ্রয় কামনা করছি। কেননা, খিয়ানত হচ্ছে নিকৃষ্টতম বন্ধু (আভ্যন্তরীণ দোষ)।
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4579- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اللَّهُمَّ إِنِّي أعوذ بك من الْجُوع فَإِنَّهُ بئس الضجيج وَأَعُوذ بك من الْخِيَانَة فَإِنَّهَا بئست البطانة
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৪৫৮০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন, আমি কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হবঃ (এক) যে ব্যক্তি আমার নামে শপথ করে তা ভঙ্গ করেছে, (দুই) যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য খেয়েছে এবং (তিন) যে ব্যক্তি কোন শ্রমিক থেকে পুরোপুরি শ্রম আদায় করে নিয়ে তার পারিশ্রমিক পরিশোধ করেনি।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4580- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله تَعَالَى ثَلَاثَة أَنا خصمهم يَوْم الْقِيَامَة رجل أعْطى بِي ثمَّ غدر وَرجل بَاعَ حرا فَأكل ثمنه وَرجل اسْتَأْجر أَجِيرا فاستوفى مِنْهُ الْعَمَل وَلم يوفه أجره
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৫৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮১. হযরত ইয়াযীদ ইবন শুরায়ক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী (রা)-কে মিম্বরের উপর বসে খুতবা দানকালে বলতে শুনেছি, আল্লাহর কসম। আমাদের (আহলে বায়তের) কাছে আল্লাহর কিতাব এবং এ লিপিটির বিষয়াবলী ব্যতীত এমন কোন কিতাব নেই, যা আমরা পাঠ করে থাকি। এ বলে তিনি লিপিটি খুললেন। দেখা গেল যে, তাতে (দিয়াত ও যাকাতের) উটের বয়স এবং কিসাসের কিছু বিধি-বিধান লিখা রয়েছে। তাতে আরও লিখা রয়েছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল মুসলমানের নিরাপত্তা দান। (গ্রহণযোগ্যতা ও মানের দিক থেকে) অভিন্ন। একজন সাধারণ মুসলিমও এর সুযোগ নিতে পারে। যে ব্যক্তি একজন মুসলিমের প্রতিশ্রুতির অমর্যাদা করে, তার প্রতি আল্লাহ্, ফিরিশতাকুল ও সকল মানুষের অভিসম্পাত। কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার কোন ফরয ও নফল ইবাদত গ্রহণ করবেন না।
(মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4581- وَعَن يزِيد بن شريك قَالَ رَأَيْت عليا رَضِي الله عَنهُ على الْمِنْبَر يخْطب فَسَمعته يَقُول لَا وَالله مَا عندنَا من كتاب نقرؤه إِلَّا كتاب الله وَمَا فِي هَذِه الصَّحِيفَة فنشرها فَإِذا فِيهَا أَسْنَان الْإِبِل وَأَشْيَاء من الْجِرَاحَات وفيهَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذمَّة الْمُسلمين وَاحِدَة يسْعَى بهَا أَدْنَاهُم فَمن أَخْفَر مُسلما فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا الحَدِيث
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৪৫৮২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) যখনই আমাদের উপদেশ দিয়েছেন, তখনই বলেছেন যার আমানতদারী নেই, তার (পূর্ণ) ঈমানও নেই এবং যে প্রতিশ্রুতি রক্ষা করে না, তার দ্বীনও নেই।
(আহমাদ, বাযযার, তাবারানী তাঁর 'আল-আওসাতে' এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবন হিব্বান (র) বলেন: "রাসূলুল্লাহ্ আমাদের উপদেশ দেন। উপদেশের মাঝে তিনি আমাদের বলেন,...... তারপর তিনি হাদীসটি উল্লেখ করেছেন। তাবারানী 'আল-আওসাত' ও আস-সাগীর-এ ইবন উমর (রা)-এর রিওয়ায়াতে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
(আহমাদ, বাযযার, তাবারানী তাঁর 'আল-আওসাতে' এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবন হিব্বান (র) বলেন: "রাসূলুল্লাহ্ আমাদের উপদেশ দেন। উপদেশের মাঝে তিনি আমাদের বলেন,...... তারপর তিনি হাদীসটি উল্লেখ করেছেন। তাবারানী 'আল-আওসাত' ও আস-সাগীর-এ ইবন উমর (রা)-এর রিওয়ায়াতে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4582- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ مَا خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا قَالَ لَا إِيمَان لمن لَا أَمَانَة لَهُ وَلَا دين لمن لَا عهد لَهُ
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ فِي خطبَته فَذكر الحَدِيث وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير من حَدِيث ابْن عمر وَتقدم

হাদীস নং: ৪৫৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৩. হযরত বুরায়দা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে সম্প্রদায়ই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের মাঝে হত্যা-জিঘাংসার প্রসার ঘটেছে এবং যে সম্প্রদায়ের মাঝেই অশ্লীলতা বিস্তার লাভ করেছে, তাদের উপর মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং যে সম্প্রদায়ই যাকাত প্রদানে অস্বীকৃতি জানিয়েছে, তাদের উপর থেকেই বৃষ্টি বর্ষণ রোধ করা হয়েছে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4583- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا نقض قوم الْعَهْد إِلَّا كَانَ الْقَتْل بَينهم وَلَا ظَهرت الْفَاحِشَة فِي قوم إِلَّا سلط عَلَيْهِم الْمَوْت وَلَا منع قوم الزَّكَاة إِلَّا حبس عَنْهُم الْقطر
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৫৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৪. হযরত সাফওয়ান ইবন সুলায়ম সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কতিপয় সাহাবা তনয়ের মধ্যস্থতায় তাঁদের পিতৃবৃন্দ থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ ব্যক্তির উপর যুলুম করে, অথবা তার সম্পদের ক্ষতিসাধন করে, অথবা কারও সামর্থ্যের বাইরে তার উপর কাজ চাপিয়ে দেয়, অথবা কারও থেকে তার সন্তুষ্টি ব্যতিরেকে তার কোন সম্পদ ছিনিয়ে নেয়, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে বাদী হব।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। উল্লেখ্য যে হাদীসটির সনদে উল্লিখিত তনয়বৃন্দ কারা ছিলেন, তা অজ্ঞাত।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। উল্লেখ্য যে হাদীসটির সনদে উল্লিখিত তনয়বৃন্দ কারা ছিলেন, তা অজ্ঞাত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4584- وَعَن صَفْوَان بن سليم عَن عدَّة من أَبنَاء أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن آبَائِهِم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ظلم معاهدا أَو انتقصه أَو كلفه فَوق طاقته أَو أَخذ مِنْهُ شَيْئا بِغَيْر طيب نَفسه فَأَنا حجيجه يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد
وَالْأَبْنَاء مَجْهُولُونَ
رَوَاهُ أَبُو دَاوُد
وَالْأَبْنَاء مَجْهُولُونَ
তাহকীক:
হাদীস নং: ৪৫৮৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৫. হযরত আমর ইবন হামিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি কাউকে নিরাপত্তা দান করছে, তারপর তাকে হত্যা করেছে, সেই হত্যাকারীর সাথে আমার কোনই সম্পর্ক নেই। যদিও নিহত ব্যক্তি কাফির হয়।
(ইব্ন মাজাহ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইব্ন হিব্বান বর্ণিত। ইব্ন মাজাহ (র) বলেন, "সে ব্যক্তি কিয়ামতের দিন বিশ্বাসঘাতকতার ঝাণ্ডা বহন করবে।")
(ইব্ন মাজাহ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইব্ন হিব্বান বর্ণিত। ইব্ন মাজাহ (র) বলেন, "সে ব্যক্তি কিয়ামতের দিন বিশ্বাসঘাতকতার ঝাণ্ডা বহন করবে।")
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4585- وَعَن عَمْرو بن الْحمق رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا رجل أَمن رجلا على دَمه ثمَّ قَتله فَأَنا من الْقَاتِل بَرِيء وَإِن كَانَ الْمَقْتُول كَافِرًا
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَقَالَ ابْن مَاجَه فَإِنَّهُ يحمل لِوَاء غدر يَوْم الْقِيَامَة

হাদীস নং: ৪৫৮৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৬. হযরত আবু বাকরা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ
লোককে অন্যায়ভাবে হত্যা করেছে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ একশ' বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
লোককে অন্যায়ভাবে হত্যা করেছে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ একশ' বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4586- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قتل نفسا معاهدة بِغَيْر حَقّهَا لم يرح رَائِحَة الْجنَّة وَإِن ريح الْجنَّة ليوجد من مسيرَة مائَة عَام
তাহকীক:
হাদীস নং: ৪৫৮৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৭. অপর একটি রিওয়ায়াতে. আছে, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ লোককে তার সন্ধি থাকা অবস্থায় হত্যা করেন, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাঁচশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি আবূ দাউদ ও নাসাঈর রিওয়ায়াতে ভিন্ন পাঠে বর্ণিত। হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি আবূ দাউদ ও নাসাঈর রিওয়ায়াতে ভিন্ন পাঠে বর্ণিত। হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4587- وَفِي رِوَايَة من قتل معاهدا فِي عَهده لم يرح رَائِحَة الْجنَّة وَإِن رِيحهَا ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ عِنْد أبي دَاوُد وَالنَّسَائِيّ بِغَيْر هَذَا اللَّفْظ وَتقدم

হাদীস নং: ৪৫৮৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলেছেন, জেনে রাখ, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ লোককে হত্যা করল, অথচ তার জন্য আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে, সে আল্লাহর দেওয়া নিরাপত্তা অমর্যাদা করল। অতএব সে জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ সত্তর বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
(ইব্ন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ্।)
(ইব্ন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ্।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4588- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا من قتل نفسا معاهدة لَهُ ذمَّة الله وَذمَّة رَسُوله فقد أَخْفَر بِذِمَّة الله فَلَا يرح رَائِحَة الْجنَّة وَإِن رِيحهَا ليوجد من مسيرَة سبعين خَرِيفًا
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح

হাদীস নং: ৪৫৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে

৪৫৮৯. হযরত আনাস (রা)-এর সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, সে এ গুণগুলোর মাধ্যমে ঈমানের স্বাদ আস্বাদন করে। যার কাছে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তাঁদের দু'জন ব্যতীত সব কিছু থেকে অধিক প্রিয় হয়, যে ব্যক্তি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসে এবং যাকে আল্লাহ্ তা'আলা কুফরী থেকে নিষ্কৃতি দেওয়ার পর পুনরায় কুফরীতে ফিরে যাওয়াকে এমনি অপসন্দ করে, যেমন তাকে আগুনে নিক্ষেপ করাকে সে অপসন্দ করে।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4589- عَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث من كن فِيهِ وجد بِهن حلاوة الْإِيمَان من كَانَ الله وَرَسُوله أحب إِلَيْهِ مِمَّا سواهُمَا وَمن أحب عبدا لَا يُحِبهُ إِلَّا لله وَمن يكره أَن يعود فِي الْكفْر بعد أَن أنقذه الله مِنْهُ كَمَا يكره أَن يقذف فِي النَّار
তাহকীক:
হাদীস নং: ৪৫৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯০. অপর এক রিওয়ায়াতে আছে, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করে। যার কাছে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তাদের দু'জন ব্যতীত সবকিছু থেকেই অধিকতর প্রিয়, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসে ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করে এবং যার কাছে মহা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা ও তাতে পতিত হওয়া আল্লাহর সাথে কোন বস্তু শরীক করার চেয়ে অধিকতর প্রিয় হয়।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4590- وَفِي رِوَايَة ثَلَاث من كن فِيهِ وجد حلاوة الْإِيمَان وطعمه أَن يكون الله وَرَسُوله أحب إِلَيْهِ مِمَّا سواهُمَا وَأَن يحب فِي الله وَيبغض فِي الله وَأَن توقد نَار عَظِيمَة فَيَقَع فِيهَا أحب إِلَيْهِ من أَن يُشْرك بِاللَّه شَيْئا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৫৯১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন বলবেন, আজ আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরের ভালবাবাসা পোষণকারীরা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার (আরশের) ছায়াতলে ছায়াদান করব-যেদিন আমার (আরশের) ছায়া ব্যতীত আর কোন ছায়াই থাকবে না।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4591- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله تَعَالَى يَقُول يَوْم الْقِيَامَة أَيْن المتحابون بجلالي الْيَوْم أظلهم فِي ظِلِّي يَوْم لَا ظلّ إِلَّا ظِلِّي
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক: