আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৯৩ টি
হাদীস নং: ৪৯৮৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিবারের উপর দিয়ে কয়েক চাঁদ অতিবাহিত হয়ে যেত, অথচ তাঁদের কারও গৃহে বাতি জ্বলত না এবং (চুলোয়) আগুনও জ্বলত না। যদি তাঁরা যায়তনের তেল পেতেন, তবে তা' শরীরে মাখতেন এবং যদি গোশতের চর্বি পেতেন, তবে তা খেয়ে নিতেন।
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। উসমান ইবন আতা খুরাসানী ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য। তবে তাঁর প্রতিও আস্থা ব্যক্ত করা হয়েছে।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4987- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ إِن كَانَ ليمر بآل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْأَهِلّة مَا يسرج فِي بَيت أحد مِنْهُم سراج وَلَا يُوقد فِيهِ نَار إِن وجدوا زيتا ادهنوا بِهِ
وَإِن وجدوا ودكا أكلوه
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات إِلَّا عُثْمَان بن عَطاء الْخُرَاسَانِي وَقد وثق

তাহকীক:
হাদীস নং: ৪৯৮৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বকর (রা)-এর পরিবার এক রাত্রে আমাদের কাছে একটি ছাগলের পায়া পাঠালেন। তখন আমি পায়াটি ধরলাম এবং নবী তা কাটলেন। অথবা বলেছেন, রাসূলুল্লার (ﷺ) ধরলেন, আর আমি কাটলাম।
রাবী বলেনঃ অতঃপর আয়েশা (রা) যার কাছে এ ঘটনা বর্ণনা করছিলেন, তাকে বলেন, এটা হয়েছিল প্রদীপহীন অবস্থায়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। তাবারানী ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি নিম্নের উক্ত অংশটুকু বেশি উল্লেখ করেছেন: "অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে উন্মুল মু'মিনীন। তখন কি করে কুপি ছিল? তিনি বললেন: যদি আমাদের কাছে কুপি ছাড়া তৈল থাকত, তবে আমরা তা খেয়ে নিতাম।)
রাবী বলেনঃ অতঃপর আয়েশা (রা) যার কাছে এ ঘটনা বর্ণনা করছিলেন, তাকে বলেন, এটা হয়েছিল প্রদীপহীন অবস্থায়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। তাবারানী ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি নিম্নের উক্ত অংশটুকু বেশি উল্লেখ করেছেন: "অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে উন্মুল মু'মিনীন। তখন কি করে কুপি ছিল? তিনি বললেন: যদি আমাদের কাছে কুপি ছাড়া তৈল থাকত, তবে আমরা তা খেয়ে নিতাম।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4988- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت أرسل إِلَيْنَا آل أبي بكر بقائمة شَاة لَيْلًا فَأَمْسَكت وَقطع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَو قَالَت فَأمْسك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقطعت
قَالَ فَتَقول للَّذي تحدثه هَذَا على غير مِصْبَاح
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح وَالطَّبَرَانِيّ
وَزَاد فَقلت يَا أم الْمُؤمنِينَ على مِصْبَاح قَالَت لَو كَانَ عندنَا دهن غير مِصْبَاح لأكلناه

হাদীস নং: ৪৯৮৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৯. হযরত উরওয়া সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলতেন, হে আমার ভগ্নিপুত্র। আল্লাহর কসম, এক একটি নতুন চাঁদ করে দু'মাসে তিনটি নতুন চাঁদ দেখতাম, অথচ রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরগুলোতে আগুন জ্বলত না। আমি জিজ্ঞেস করলাম, হে খালা আম্মা। তবে আপনাদের জীবিকা নির্বাহ হতো কিভাবে? তিনি বললেনঃ দু'টি কাল বস্তু তথা খেজুর ও পানি। হাঁ রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু আনসারী প্রতিবেশী ছিলেন। তাদের দুধের উটনী ছিল। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য কিছু কিছু দুধ পাঠাতেন। সে দুধ তিনি আমাদেরকেও পান করাতেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4989- وَعَن عُرْوَة عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَنَّهَا كَانَت تَقول وَالله يَا ابْن أُخْتِي إِن
كُنَّا لنَنْظُر إِلَى الْهلَال ثمَّ الْهلَال ثمَّ الْهلَال ثَلَاثَة أهلة فِي شَهْرَيْن وَمَا أوقد فِي أَبْيَات رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نَار
قلت يَا خَالَة فَمَا كَانَ يعيشكم قَالَت الأسودان التَّمْر وَالْمَاء إِلَّا أَنه قد كَانَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جيران من الْأَنْصَار وَكَانَت لَهُم منايح فَكَانُوا يرسلون إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَلْبَانهَا فيسقيناه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

হাদীস নং: ৪৯৯০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে তোমাদেরকে বলে যে, আমরা পেট পুরে খেজুর খেতাম, সে তোমাদেরকে যথার্থ বলল না। যখন রাসূলুল্লাহ (ﷺ) খেজুর ও চর্বি পেয়েছিলাম। কুরায়যা বিজয় করলেন, তখন আমরা কিছু খেজুর ও চর্বি পেয়েছিলাম।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4990- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت من حَدثكُمْ أَنا كُنَّا نشبع من التَّمْر فقد كذبكم فَلَمَّا افْتتح رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قُرَيْظَة أصبْنَا شَيْئا من التَّمْر والودك
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৪৯৯১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯১. হযরত আবু তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে ক্ষুধার অনুযোগ করলাম এবং আমরা পেটের উপর থেকে কাপড় সরিয়ে প্রত্যেকের এক একটি করে পাথর দেখালাম। তখন রাসুলুল্লাহ (ﷺ)- তাঁর পেটের উপর থেকে কাপড় সরিয়ে দু'টি পাথর দেখালেন।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4991- وَعَن أبي طَلْحَة رَضِي الله عَنهُ قَالَ شَكَوْنَا إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْجُوع ورفعنا ثيابنا عَن حجر حجر على بطوننا فَرفع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن حجرين
رَوَاهُ التِّرْمِذِيّ
رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৯৯২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে তাঁকে বসা অবস্থায় পেলাম। (দেখলাম,) তিনি তাঁর পেটটি কাপড় দ্বারা বেঁধে রেখেছেন। তাই আমি তাঁর কোন কোন সাহাবীকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কেন তাঁর পেট বেঁধে রেখেছেন। তাঁরা উত্তর দিল, ক্ষুধার তাড়নায়। এশুনে আমি আবু তালহা (রা)-এর কাছে গেলাম-তিনি হলেন (আমার আম্মা) উম্মু সুলায়মের স্বামী-এবং তাঁকে বললাম, পিতঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছি, তিনি তাঁর পেটটি একটি কাপড় দ্বারা বেঁধে রেখেছেন। তাই আমি তাঁর কোন কোন সাহাবীকে (এর কারণ) জিজ্ঞেস করলাম। তাঁরা উত্তর দিলেন, ক্ষুধার তাড়নায়। এ শুনে আবু তালহা (রা) আমার আমার আম্মার কাছে গেলেন এবং তাঁকে জিজ্ঞেস করলেন, কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে রুটির কয়েকটি টুকরো এবং কয়েকটি খেজুর আছে। যদি রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে একা আসেন, তবে আমরা তাঁকে পেট পুরে খাওয়াতে পারব। আর যদি তাঁর সাথে অন্য কেউ আসে, তবে তাঁদের পক্ষে এটা অপর্যাপ্ত হবে। অতঃপর অবশিষ্ট হাদীস উল্লেখ করেছেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4992- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ جِئْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا فَوَجَدته جَالِسا وَقد عصب بَطْنه بعصابة فَقلت لبَعض أَصْحَابه لم عصب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَطْنه فَقَالُوا من الْجُوع فَذَهَبت إِلَى أبي طَلْحَة وَهُوَ زوج أم سليم فَقلت يَا أبتاه قد رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عصب بَطْنه بعصابة فَسَأَلت بعض أَصْحَابه فَقَالُوا من الْجُوع فَدخل أَبُو طَلْحَة على أُمِّي فَقَالَ هَل من شَيْء فَقَالَت نعم عِنْدِي كسر من خبز وتمرات فَإِن جَاءَنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَحده أشبعناه وَإِن جَاءَ آخر مَعَه قل عَنْهُم
فَذكر الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
فَذكر الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯৯৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও জিবরীল (আ) একদিন সাফা পাহাড়ের উপর ছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, হে জিব্রীল! সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, সন্ধ্যাকালে একমুঠের আটা অথবা মুঠো ডালের গুঁড়ো মুহাম্মদের পরিবারের কাছে ছিল না। তাঁর কথাটি শেষ হতে না হতেই তিনি আকাশ থেকে এমন একটি বজ্র-ধ্বনি শুনতে পেলেন, যা তাকে ভীত-সন্ত্রস্ত করে নিল। তাই রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ্ তা'আলা কি কিয়ামত সংঘটিত হতে নির্দেশ দিয়েছেন? জিব্রীল বললেন, জ্বী, না, তবে আপনার কথা শুনে ইস্রাফীলকে হুকুম দিয়েছেন, ফলে সে আপনার কাছে উপনীত হয়েছে। এমন সময় ইসরাফীল (আ.) এসে তাঁর কাছে হাযির হলেন এবং বললেন, আপনার আলোচনা আল্লাহ্ তা'আলা শুনেছেন। তাই আমাকে ভূমণ্ডলের ধনভাণ্ডারসমূহের চাবিগুলো দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনার কাছে এ প্রস্তাব পেশ করার জন্য আমাকে আদেশ দিয়েছেন যে, আমি তেহামার পর্বতগুলোকে পান্না, চুনি, সোনা ওরূপায় পালিত করে আপনার সাথে চলমান করে দেব। "সুতরাং আপনি যদি সম্রাট নবী হতে চান, বলুন, আমি তাই করে দেই, পক্ষান্তরে যদি বান্দা নবী হতে চান, তবে .....। তখন জিবরীল (আ) তাঁকে ইঙ্গিতে বললেন যে, আপনি বিনীত উত্তর দিন। সুতরাং রাসুলুল্লাহ (ﷺ) বললেন বরং আমি বান্দা নবীই হতে চাই। একথাটি তিনি তিনবার বললেন।
(তাবারানী (র) হাসান সনদে, বায়হাকী 'কিতাবুয যুহদ'-এ এবং আরও অনেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) হাসান সনদে, বায়হাকী 'কিতাবুয যুহদ'-এ এবং আরও অনেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4993- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم وَجِبْرِيل عَلَيْهِ السَّلَام على الصَّفَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا جِبْرِيل وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا أَمْسَى لآل مُحَمَّد سفة من دَقِيق وَلَا كف من سويق فَلم يكن كَلَامه بأسرع من أَن سمع هدة من السَّمَاء أفزعته فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمر الله الْقِيَامَة أَن تقوم قَالَ لَا وَلَكِن أَمر إسْرَافيل فَنزل إِلَيْك حِين سمع كلامك فَأَتَاهُ إسْرَافيل فَقَالَ إِن الله سمع مَا ذكرت فَبَعَثَنِي إِلَيْك بمفاتيح خَزَائِن الأَرْض وَأَمرَنِي أَن أعرض عَلَيْك أَن أَسِير مَعَك جبال تهَامَة زمردا وياقوتا وذهبا وَفِضة فعلت فَإِن شِئْت نَبيا ملكا وَإِن شِئْت نَبيا عبدا فَأَوْمأ إِلَيْهِ جِبْرِيل أَن تواضع فَقَالَ
بل نَبيا عبدا ثَلَاثًا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَغَيره

হাদীস নং: ৪৯৯৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৪. হযরত ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ সংক্ষিপ্তাকারে আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রিওয়ায়েতের ভাষা এরকম, তিনি (আবূ হুরায়রা রা) বলেন, জিবরীল (আ.) নবী (ﷺ)-এর কাছে বসলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখেন, একজন ফিরিশতা অবতীর্ণ হচ্ছেন। তখন জিব্রীল (আ.) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, এই ফিরিশতা সৃষ্টির পর এর পূর্বে আর কখনও পৃথিবীতে অবতরণ করেননি। তারপর যখন তিনি অবতরণ করলেন তখন বললেনঃ হে মুহাম্মদ! আপনার প্রতিপালক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন (এ ক্ষমতা দিয়ে যে,) আপনাকে কি আমি সম্রাট বানিয়ে দেব? তখন জিবরীল (আ.) তাঁকে বললেন, হে মুহাম্মদ। আপনার প্রতিপালককে বিনীত উত্তর দিন। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ না, বরং আমি বান্দা রাসুলই হতে চাই।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4994- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مُخْتَصرا من حَدِيث أبي هُرَيْرَة وَلَفظه قَالَ جلس جِبْرِيل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَنظر إِلَى السَّمَاء فَإِذا ملك ينزل فَقَالَ لَهُ جِبْرِيل هَذَا الْملك مَا نزل مُنْذُ خلق قبل السَّاعَة فَلَمَّا نزل قَالَ يَا مُحَمَّد أَرْسلنِي إِلَيْك رَبك أملكا أجعلك أم عبدا رَسُولا قَالَ لَهُ جِبْرِيل تواضع لِرَبِّك يَا مُحَمَّد فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا بل عبدا رَسُولا
তাহকীক:
হাদীস নং: ৪৯৯৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দুনিয়ার চাবিসমূহ রেশমের চাদরে আবৃত করে একটি শ্বেত বর্ণের গোড়ার উপর বোঝাই করে আমার কাছে আনীত হয়েছে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4995- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أتيت بمقاليد الدُّنْيَا على فرس أبلق على قطيفة من سندس
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৪৯৯৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একটি পানপাত্র আনা হল, ভাতে ছিল দুধ ও মধু। এ দেখে তিনি বললেন, এতো এক পানীয়ের মধ্যে দুই পানীয় এবং একই পেয়ালায় দু'টো ব্যঞ্জন। আমার কোন প্রয়োজন নেই। তবে আমি এটাকে হারাম মনে করি না; কিন্তু আল্লাহ তা'আলা আমাকে কিয়ামতের দিন দুনিয়ার অপব্যয় সম্পর্কে জিজ্ঞেস করুক, এটা আমি চাই না। আমি আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য বিনয়ী অবলম্বন করি। কেননা, যে আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য বিনয়ী অবলম্বন করে, আল্লাহ তা'আলা তাঁকে মর্যাদা দান করেন। যে অহংকার করে, আল্লাহ তা'আলা তাঁকে অবনমিত করে দেন, যে ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করে, আল্লাহ তা'আলা তার অভাবমুক্ত করে দেন এবং যে মৃত্যুর কথা অধিক স্মরণ করে, আল্লাহ তা'আলা তাতে ভালবাসেন।
(তাবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4996- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت أُتِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بقدح فِيهِ لبن وَعسل فَقَالَ شربتين فِي شربة وأدمين فِي قدح لَا حَاجَة لي بِهِ أما إِنِّي لَا أزعم أَنه حرَام وَلَكِن أكره أَن يسألني الله عز وَجل عَن فضول الدُّنْيَا يَوْم الْقِيَامَة أتواضع لله فَمن تواضع لله رَفعه الله وَمن تكبر وَضعه الله وَمن اقتصد أغناه الله وَمن أَكثر ذكر الْمَوْت أحبه الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৪৯৯৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৭. হযরত আবূ রাফি' এর স্ত্রী সুলমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হাসান ইবন আলী, আব্দুল্লাহ্ ইবন জা'ফার ও আবদুল্লাহ্ ইবন আব্বাস (রা) আমার কাছে এসে বললেনঃ আমাদের জন্য সে খাবার তৈরি করুন। যে খাবার নবী (ﷺ)-এর পসন্দনীয় ছিল। তিনি বললেন, বৎসবৃন্দ! তা তো আজ তোমরা পসন্দ করবে না। এবলে আমি উঠলাম এবং কিছু যব নিলাম। অতঃপর তা পিষে উড়িয়ে নিলাম এবং তা' দিয়ে একটি রুটি তৈরী করলাম। তার সাথে ব্যঞ্জন ছিল যায়তুন। তার মধ্যে একটু গোল মরিচ ছিটিয়ে দিলাম। তারপর তাদের সামনে এটা পরিবেশন করে বললাম, নবী (ﷺ) এটা খেতে ভালবাসতেন।
(তাবারানী (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4997- وَعَن سلمى امْرَأَة أبي رَافع قَالَت دخل عَليّ الْحسن بن عَليّ وَعبد الله بن جَعْفَر وَعبد الله بن عَبَّاس رَضِي الله عَنْهُم فَقَالُوا اصنعي لنا طَعَاما مِمَّا كَانَ يعجب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أكله فَقَالَت يَا بني لَا تشتهونه الْيَوْم فَقُمْت فَأخذت شَعِيرًا فطحنته ونسفته وَجعلت مِنْهُ خبْزَة وَكَانَ أدمه الزَّيْت وَنَثَرت عَلَيْهِ الفلفل فقربته إِلَيْهِم وَقلت كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يحب هَذَا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪৯৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আল্লাহর পথে এমন ভয় ভীতির সম্মুখীন হয়েছি যে, অন্য কেউ তদ্রূপ ভয় ভীতির সম্মুখীন হয় নি। আমি আল্লাহর পথে এরূপ দুঃখ-কষ্টের সম্মুখীন হয়েছি যে, অন্য কেউ তদ্রূপ দুঃখ কষ্টের সম্মুখীন হয়নি। আমার উপর দিয়ে ত্রিশ দিন, ত্রিশ রাত্রি অতিবাহিত হয়ে গেছে। অথচ বিলালের বগলের তলে লুকিয়ে থাকার মত সামান্য কিছু বস্তু ব্যতীত আমার ও বিলালের এতটুকু খাবার ছিল না, যা কোন হৃৎপিণ্ডধারী প্রাণী খেতে পারে।
(তিরমিযী ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ-হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি
হাসান সহীহ।)
উল্লিখিত হাদীসের ব্যাখ্যা: রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে হিজরত করে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হলেন, তখন তাঁর সাথে ছিলেন বিলাল (রা)। এ সফরে বিলাল (রা)-এর কাছে এতটুকু খাবারই ছিল, যতটুকু তিনি নিজ বগলের নিচে ধারণ করতে পারতেন।
(তিরমিযী ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ-হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি
হাসান সহীহ।)
উল্লিখিত হাদীসের ব্যাখ্যা: রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে হিজরত করে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হলেন, তখন তাঁর সাথে ছিলেন বিলাল (রা)। এ সফরে বিলাল (রা)-এর কাছে এতটুকু খাবারই ছিল, যতটুকু তিনি নিজ বগলের নিচে ধারণ করতে পারতেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4998- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد أخفت فِي الله وَمَا يخَاف أحد وَلَقَد أوذيت فِي الله وَمَا يُؤْذى أحد وَلَقَد أَتَت عَليّ ثَلَاثُونَ من بَين يَوْم وَلَيْلَة وَمَا لي ولبلال طَعَام يَأْكُلهُ ذُو كبد إِلَّا شَيْء يواريه إبط بِلَال
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
وَمعنى هَذَا الحَدِيث حِين خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَارِبا من مَكَّة وَمَعَهُ بِلَال إِنَّمَا كَانَ مَعَ بِلَال من الطَّعَام مَا يحمل تَحت إبطه انْتهى

হাদীস নং: ৪৯৯৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৯. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি চাটাইয়ের উপর ঘুমিয়ে ছিলেন। অতঃপর যখন ঘুম থেকে উঠলেন, তখন তাঁর শরীরের একপাশে চাটাইয়ের দাগ পড়ে ছিল। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। যদি আমরা আপনার জন্য একটি নরম বিছানা তৈরি করি, (তবে কি আপনার আপত্তি আছে)? উত্তরে তিনি বলেন, আমার এবং দুনিয়ার কী-ই বা সম্পর্ক? আমার এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে একান্তই একজন আরোহীর মত, যে কোন গাছের নিচে অবতরণ করল। তারপর তা ত্যাগ করে চলে গেল।
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান সহীহ।
তাবারানী ও হাদীসটি বর্ণনা করেছেন, তবে তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকম। তিনি (আবদুল্লাহ ইবন মাসউদ রা) বলেন, একদা আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি হাম্মাম খানার কামরার মত একটি (ছোট্ট) কামরায় চাটাইয়ের উপর নিদ্রিত ছিলেন। ফলে তাঁর পশ্চিমদেশে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল। এ দেখে আমি কেঁদে ফেললাম। তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে আবদুল্লাহ! তুমি কাঁদছ কেন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! কিসরা ও কায়সার খায, দীবাজ ও হারীর'* পায়ে মাড়ায়। অথচ আপনি এ চাটাইয়ের উপর শুয়ে আছেন, যার ফলে আপনার পার্শ্বদেশে দাগ পড়ে গেছে। তিনি বললেন, হে আবদুল্লাহ। এজন্য তুমি কেঁদো না। কেননা, তাদের জন্য কেবল এ দুনিয়াই, আর আমাদের জন্য রয়েছে আখিরাত। দুনিয়ার সাথে আমার সম্পর্ক তো অন্য কিছু নয়। আমার এবং দুনিয়ার দৃষ্টান্ত এমন একজন আরোহীর মত। যে কোন বৃক্ষের নিচে অবতরণ করল। তারপর তা ছেড়ে প্রস্থান করল। (আবূ শায়খ 'কিতাবুস-সাওয়াব'-এ তাবারানীর রিওয়ায়েতের মত একটি রিওয়ায়েত বর্ণনা করেছেন।
হাদীসটিতে উক্ত كانها بيت تمام বাক্যের জোর অর্থ হচ্ছে গোসলখানার মত সেই কামরাটিতে ছিল কষ্টময় ও গরম।)
*খায- যে কাপড়ের টানা খায নামক সামুদ্রিক প্রাণীর পশম ও পড়েন রেশম থেকে তৈরী হয়।
দীবাজ- যে কাপড়ের টানা ও পড়েন উভয়টি রেশমের তৈরী। অথবা অন্য কোন বুটিদার কাপড়।
হারীর- পাকানো রেশম থেকে তৈরী কাপড়, অথবা যার পড়েন রেশমের তৈরী।
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান সহীহ।
তাবারানী ও হাদীসটি বর্ণনা করেছেন, তবে তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকম। তিনি (আবদুল্লাহ ইবন মাসউদ রা) বলেন, একদা আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি হাম্মাম খানার কামরার মত একটি (ছোট্ট) কামরায় চাটাইয়ের উপর নিদ্রিত ছিলেন। ফলে তাঁর পশ্চিমদেশে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল। এ দেখে আমি কেঁদে ফেললাম। তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে আবদুল্লাহ! তুমি কাঁদছ কেন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! কিসরা ও কায়সার খায, দীবাজ ও হারীর'* পায়ে মাড়ায়। অথচ আপনি এ চাটাইয়ের উপর শুয়ে আছেন, যার ফলে আপনার পার্শ্বদেশে দাগ পড়ে গেছে। তিনি বললেন, হে আবদুল্লাহ। এজন্য তুমি কেঁদো না। কেননা, তাদের জন্য কেবল এ দুনিয়াই, আর আমাদের জন্য রয়েছে আখিরাত। দুনিয়ার সাথে আমার সম্পর্ক তো অন্য কিছু নয়। আমার এবং দুনিয়ার দৃষ্টান্ত এমন একজন আরোহীর মত। যে কোন বৃক্ষের নিচে অবতরণ করল। তারপর তা ছেড়ে প্রস্থান করল। (আবূ শায়খ 'কিতাবুস-সাওয়াব'-এ তাবারানীর রিওয়ায়েতের মত একটি রিওয়ায়েত বর্ণনা করেছেন।
হাদীসটিতে উক্ত كانها بيت تمام বাক্যের জোর অর্থ হচ্ছে গোসলখানার মত সেই কামরাটিতে ছিল কষ্টময় ও গরম।)
*খায- যে কাপড়ের টানা খায নামক সামুদ্রিক প্রাণীর পশম ও পড়েন রেশম থেকে তৈরী হয়।
দীবাজ- যে কাপড়ের টানা ও পড়েন উভয়টি রেশমের তৈরী। অথবা অন্য কোন বুটিদার কাপড়।
হারীর- পাকানো রেশম থেকে তৈরী কাপড়, অথবা যার পড়েন রেশমের তৈরী।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4999- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ نَام رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على حَصِير فَقَامَ وَقد أثر فِي جنبه
قُلْنَا يَا رَسُول الله لَو اتخذنا لَك وطاء فَقَالَ مَا لي وللدنيا مَا أَنا فِي الدُّنْيَا إِلَّا كراكب استظل تَحت شَجَرَة ثمَّ رَاح وَتركهَا
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَالطَّبَرَانِيّ وَلَفظه قَالَ دخلت على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ فِي غرفَة كَأَنَّهَا بَيت حمام وَهُوَ نَائِم على حَصِير قد أثر بجنبه فَبَكَيْت فَقَالَ مَا يبكيك يَا عبد الله قلت يَا رَسُول الله كسْرَى وَقَيْصَر يطؤون على الْخَزّ والديباج وَالْحَرِير وَأَنت نَائِم على هَذَا الْحَصِير قد أثر بجنبك قَالَ فَلَا تبك يَا عبد الله فَإِن لَهُم الدُّنْيَا وَلنَا الْآخِرَة وَمَا أَنا وَالدُّنْيَا وَمَا مثلي وَمثل الدُّنْيَا إِلَّا كَمثل رَاكب نزل تَحت شَجَرَة ثمَّ سَار وَتركهَا
وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب بِنَحْوِ الطَّبَرَانِيّ
قَوْله كَأَنَّهَا بَيت حمام هُوَ بتَشْديد الْمِيم وَمَعْنَاهُ أَن فِيهَا من الْحر وَالْكرب كَمَا فِي بَيت الْحمام

হাদীস নং: ৫০০০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, উমর (রা) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গেলেন। তখন তিনি ছিলেন চাটাইয়ের উপর শায়িত। তাঁর শরীরের এক পার্শ্বে চাটাইয়ের দাগ পড়ে গেছে। তখন উমর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্। যদি এর চেয়ে নরম একটি বিছানা তৈরি করতেন। তখন তিনি বলেনঃ আমার এবং দুনিয়ার কী-ই বা সম্পর্ক? আমার ও দুনিয়ার দৃষ্টান্ত এমন একজন আরোহীর মতই, যে গ্রীষ্মকালে দিনের বেলায় সফর করল। যে একটি বৃক্ষতলে কিছুক্ষণ ছায়ার আশ্রয় নিন, তারপর তা ছেড়ে প্রস্থান করল।
(আহমাদ ও ইব্ন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ-ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ ও ইব্ন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ-ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5000- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دخل عَلَيْهِ عمر وَهُوَ على حَصِير قد أثر فِي جنبه فَقَالَ يَا رَسُول الله لَو اتَّخذت فراشا أوثر من هَذَا فَقَالَ مَا لي وللدنيا مَا مثلي وَمثل الدُّنْيَا إِلَّا كراكب سَار فِي يَوْم صَائِف فاستظل تَحت شَجَرَة سَاعَة ثمَّ رَاح وَتركهَا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ৫০০১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০১. হযরত ইব্ন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, উমর ইব্ন খাত্তাব (রা) আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি চাটাইয়ের উপর শায়িত ছিলেন। আমি বসলাম। তাঁর পরনে ছিল তাঁর একটি লুঙ্গি। তাছাড়া তাঁর উপর অন্য কোন কাপড় ছিল না। যার ফলে তাঁর শরীরের এক পার্শ্বে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আর আমি দেখতে পেলাম, কামরার কোণে এক সা' (প্রায় সাড়ে তিন সের) পরিমাণ যবের পুটলি এবং সালাম বৃক্ষের কিছু পাতা পড়ে আছে এবং একটি চামড়া ঝুলছে। এ দেখে আমার চোখ দু'টি অশ্রু সিক্ত হয়ে উঠল। তখন তিনি বললেনঃ তোমাকে কাদাচ্ছে কিসে, হে ইবন খাত্তাব! উত্তরে উমর (রা) বললেন, হে আল্লাহর নবী! আমি কেনই বা কাঁদব না? এই যে চাটাই আপনার শরীরের এক পার্শ্বে দাগ ফেলে দিয়েছে, আর এই হচ্ছে আপনার ধন সম্ভার।
(ইবন মাজাহ (র) সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম এ হাদীস উল্লেখ করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। হাকিম বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ উমর (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছ থেকে অনুমতি নিয়ে কামরায় তাঁর কাছে গেলাম। তখন তিনি একটি চাটাইয়ের উপর শোয়া ছিলেন এবং তাঁর শরীরের কিছু অংশ মাটির উপর ছিল। তাঁর মাথার নিচে ছিল খেজুরের ছাল ভরা একটি বালিশ, তাঁর মাথার উপরে ছিল একটি পাকা চামড়া এবং কামরার এক কোণে ছিল সালাম বৃক্ষের পাতা। আমি তাঁকে সালাম দিয়ে বসলাম। অতঃপর বললাম, আপনি আল্লাহর নবী ও তাঁর মনোনীত বান্দা। অথচ কিসরা ও কায়সার সোনার খাটে দীবাজ ও রেশমের বিছানায় থাকে। তখন তিনি বললেন, তাদেরকে তাদের পসন্দই ভোগের সামগ্রী অগ্রিম দিয়ে দেয়া হয়েছে। এসব অচিরেই বন্ধ হয়ে যাবে। পক্ষান্তরে আমরা একটি দাগ পসন্দসই ভোগের সামগ্রী প্রদান আখিরাত পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
ইবন হিব্বানও তাঁর সহীহ-এ হাদীসটি আনাস (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, উমর (রা) নবী (ﷺ)-এর কাছে গেলেন, ..অতঃপর অবশিষ্টাংশ উল্লিখিত হাদীসের মতই বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ (র) সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম এ হাদীস উল্লেখ করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। হাকিম বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ উমর (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছ থেকে অনুমতি নিয়ে কামরায় তাঁর কাছে গেলাম। তখন তিনি একটি চাটাইয়ের উপর শোয়া ছিলেন এবং তাঁর শরীরের কিছু অংশ মাটির উপর ছিল। তাঁর মাথার নিচে ছিল খেজুরের ছাল ভরা একটি বালিশ, তাঁর মাথার উপরে ছিল একটি পাকা চামড়া এবং কামরার এক কোণে ছিল সালাম বৃক্ষের পাতা। আমি তাঁকে সালাম দিয়ে বসলাম। অতঃপর বললাম, আপনি আল্লাহর নবী ও তাঁর মনোনীত বান্দা। অথচ কিসরা ও কায়সার সোনার খাটে দীবাজ ও রেশমের বিছানায় থাকে। তখন তিনি বললেন, তাদেরকে তাদের পসন্দই ভোগের সামগ্রী অগ্রিম দিয়ে দেয়া হয়েছে। এসব অচিরেই বন্ধ হয়ে যাবে। পক্ষান্তরে আমরা একটি দাগ পসন্দসই ভোগের সামগ্রী প্রদান আখিরাত পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
ইবন হিব্বানও তাঁর সহীহ-এ হাদীসটি আনাস (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, উমর (রা) নবী (ﷺ)-এর কাছে গেলেন, ..অতঃপর অবশিষ্টাংশ উল্লিখিত হাদীসের মতই বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5001- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ حَدثنِي عمر بن الْخطاب قَالَ دخلت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ على حَصِير قَالَ فَجَلَست فَإِذا عَلَيْهِ إزَاره وَلَيْسَ عَلَيْهِ غَيره وَإِذا الْحَصِير قد أثر فِي جنبه وَإِذا أَنا بقبضة من شعير نَحْو الصَّاع وقرظ فِي نَاحيَة فِي الغرفة وَإِذا إهَاب مُعَلّق فابتدرت عَيْنَايَ فَقَالَ مَا يبكيك يَا ابْن الْخطاب فَقَالَ يَا نَبِي الله وَمَا لي لَا أبْكِي وَهَذَا الْحَصِير قد أثر فِي جَنْبك وَهَذِه خزانتك لَا أرى فِيهَا إِلَّا مَا أرى وَذَاكَ كسْرَى وَقَيْصَر فِي الثِّمَار والأنهار وَأَنت نَبِي الله وصفوته وَهَذِه خزانتك
لقَالَ يَا
ابْن الْخطاب أما ترْضى أَن تكون لنا الْآخِرَة وَلَهُم الدُّنْيَا رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَلَفظه قَالَ عمر رَضِي الله عَنهُ اسْتَأْذَنت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَدخلت عَلَيْهِ فِي مشربَة وَإنَّهُ لمضطجع على خصفة إِن بعضه لعلى التُّرَاب وَتَحْت رَأسه وسَادَة محشوة ليفا وَإِن فَوق رَأسه لإهابا عطنا وَفِي نَاحيَة الْمشْربَة قرظ فَسلمت عَلَيْهِ فَجَلَست فَقلت أَنْت نَبِي الله وصفوته وكسرى وَقَيْصَر على سرر الذَّهَب وفرش الديباج وَالْحَرِير فَقَالَ أُولَئِكَ عجلت لَهُم طَيِّبَاتهمْ وَهِي وشيكة الِانْقِطَاع وَإِنَّا قوم أخرت لنا طيباتنا فِي آخرتنا
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن أنس أَن عمر دخل على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكر نَحوه
الْمشْربَة بِفَتْح الْمِيم وَالرَّاء وبضم الرَّاء أَيْضا هِيَ الغرفة
وشيكة الِانْقِطَاع أَي سريعة الِانْقِطَاع

হাদীস নং: ৫০০২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক প্রকার গাছের চাল দ্বারা বুনানো রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি খাট ছিল। তার উপরে ছিল একটি কালো কাপড়। কাপড়টির নিচে আমরা এক প্রকার গাছের ছাল ভরে দিয়ে ছিলাম। একদা আবু বকর ও উমর (রা) তাঁর কাছে এলেন। তখন নবী (ﷺ) সেই খাটটির উপর শুয়েছিলেন। যখন তিনি তাঁদের উভয়কে দেখলেন, তখন তিনি সোজা হয়ে বসলেন। তাঁরা চেয়ে দেখলেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর শরীরের একপার্শ্বে খাটের চিহ্ন পড়ে আছে। এ দেখে আবু বকর ও উমর (রা) বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আপনার শক্ত খাট ও বিছানায় আপনার কী যে কষ্ট হচ্ছে, তা আমরা দেখতেই পাচ্ছি। অথচ এই কিসরা ও কায়সার থাকে রেশম ও দীবাজের বিছানায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা বলো না। কেননা, কিসরা ও কায়সারের বিছানা হবে জাহান্নামে। পক্ষান্তরে আমার এ খাট ও বিছানার পরিমাণ হচ্ছে জান্নাত।
(ইবন হিব্বান (র) তাঁর সহীহ'-এ মাযী ইবন মুহাম্মাদ-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর সহীহ'-এ মাযী ইবন মুহাম্মাদ-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5002- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَرِير مزمل بالبردي عَلَيْهِ كسَاء أسود قد حشوناه بالبردي فَدخل أَبُو بكر وَعمر عَلَيْهِ فَإِذا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نَائِم عَلَيْهِ فَلَمَّا رآهما اسْتَوَى جَالِسا فَنظر فَإِذا أثر السرير فِي جنب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَبُو بكر وَعمر رضوَان الله عَلَيْهِمَا يَا رَسُول الله مَا يُؤْذِيك خشونة مَا نرى من فراشك وسريرك وَهَذَا كسْرَى وَقَيْصَر على فرَاش الْحَرِير والديباج فَقَالَ صلى الله عَلَيْهِ وَسلم لَا تقولا هَذَا فَإِن فرَاش كسْرَى وَقَيْصَر فِي النَّار وَإِن فِرَاشِي وسريري هَذَا عاقبته إِلَى الْجنَّة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من رِوَايَة الْمَاضِي بن مُحَمَّد

হাদীস নং: ৫০০৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৩. হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, যে বিছানায় রাসূলুল্লাহ্ (ﷺ) শয়ন করতেন, তা ছিল চামড়ার তৈরী। তার ভিতরে ছিল খেজুর গাছের ফাৎরা।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5003- وعنها رَضِي الله عَنْهَا قَالَت إِنَّمَا كَانَ فرَاش رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الَّذِي ينَام عَلَيْهِ أدما حشوه لِيف
তাহকীক:
হাদীস নং: ৫০০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৪. অপর এক রিওয়ায়েতে আছে, যে বালিশে রাসূলুল্লাহ্ (ﷺ) হেলান দিয়ে বসতেন, তা ছিল চামড়ার তৈরী। তার ভিতরে ছিল খেজুর গাছের ফাৎরা।
(বুখারী, মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5004- وَفِي رِوَايَة كَانَ وساد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الَّذِي يتكىء عَلَيْهِ من أَدَم حشوه لِيف
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
তাহকীক:
হাদীস নং: ৫০০৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৫. হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমার কাছে একদা এক আনসারী মহিলা এল। সে দেখল, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিছানা একটি দু'ভাঁজ করা কাপড়। সে তখন (ঘরে গিয়ে) একটি বিছানা আমার কাছে পাঠাল, যার ভেতরে ছিল পশম। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছে আসলেন এবং তিনি (বিছানাটি দেখে) জিজ্ঞেস করলেন, হে আয়েশা, এটা কি? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! অমুখ আনসারী মহিলা এসেছিল, এবং আপনার বিছানা দেখেছিল, ফলে সে গিয়ে এ বিছানা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, হে আয়েশা, বিছানাটি তাকে ফিরিয়ে দাও। কেননা, আল্লাহর কসম। যদি আমি চাইতাম, তবে আল্লাহ তা'আলা সোনা রূপার পর্বতকে আমার সাথে ভ্রাম্যমান করে দিতেন।
(বায়হাকী উব্বাদ ইবন উব্বাদ মাহলাবীর সূত্রে মুজালিদ ইব্ন সাঈদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বায়হাকী উব্বাদ ইবন উব্বাদ মাহলাবীর সূত্রে মুজালিদ ইব্ন সাঈদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5005- وعنها رَضِي الله عَنْهَا قَالَت دخلت عَليّ امْرَأَة من الْأَنْصَار فرأت فرَاش رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قطيفة مثنية فَبعثت إِلَيّ بفراش حشوه الصُّوف فَدخل عَليّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا هَذَا يَا عَائِشَة قَالَت قلت يَا رَسُول الله فُلَانَة الْأَنْصَارِيَّة دخلت فرأت فراشك فَذَهَبت فَبعثت إِلَيّ بِهَذَا فَقَالَ رديه يَا عَائِشَة
فوَاللَّه لَو شِئْت لأجرى الله معي جبال الذَّهَب وَالْفِضَّة
رَوَاهُ الْبَيْهَقِيّ من رِوَايَة عباد بن عباد المهلبي عَن مجَالد بن سعيد

হাদীস নং: ৫০০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৬. আবূ শায়খ 'আস-সাওয়াব' গ্রন্থে ইব্ন ফুযায়ল এর সনদে মুজালিদের সূত্রে ইয়াহইয়া ইবন উব্বাদ-এর মধ্যস্থতায় তাদেরই স্বগোত্রীয় এক মহিলার কাছে থেকে-যার নাম তিনি উল্লেখ করেন নি-হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর কাছে গেলাম এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর বিছানাখানি স্পর্শ করে দেখলাম। দেখি কী! বিছানাখানি অত্যন্ত মোটা ও রুক্ষ। তার ভিতরে রয়েছে এক প্রকার গাছের ছাল অথবা খেজুরে গাছের ফাৎরা। তখন আমি বললাম, হে উম্মুল মু'মিনীন! আমার কাছে এর চেয়ে উত্তম ও নরম একটি বিছানা আছে।... তারপর তিনি হাদীসটি পূর্ববর্তী হাদীসের চেয়ে দীর্ঘ বিবরণ দিয়ে বর্ণনা করেছেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5006- وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب عَن ابْن فُضَيْل عَن مجَالد عَن يحيى بن عباد عَن امْرَأَة من قَومهمْ لم يسمهَا قَالَت دخلت على عَائِشَة رَضِي الله عَنْهَا فمسست فرَاش رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِذا هُوَ خشن وَإِذا دَاخله بردي أَو لِيف فَقلت يَا أم الْمُؤمنِينَ إِن عِنْدِي فراشا أحسن من هَذَا وألين
فَذكره أطول مِنْهُ
فَذكره أطول مِنْهُ
তাহকীক: