আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৫০০৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পশমের কাপড় ও তালিযুক্ত জুতো পরিধান করেছেন। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অরুচির খাবার খেয়েছেন এবং মোটা কাপড় পরিধান করেছেন। হাসানকে জিজ্ঞেস করা হল, 'অরুচিকর খাবার' মানে কি? তিনি বললেন, যবের মোটা আটা, যা পানির ঢোক ছাড়া রাসূলুল্লাহ্ (ﷺ) গলাধঃকরণ করতে পারতেন না।
(ইবন মাজাহ ও হাকিম (র) উভয়ে ইউসফ ইবনু আবূ কাসীর-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি একজন অজ্ঞাত পরিচয় রাবী। তিনি হাদীসটি নূহ ইব্‌ন যাকওয়ান থেকে বর্ণনা করেছেন। তিনি অগ্রহণযোগ্য রাবী। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ। হাকিম বর্ণিত রিওয়ায়েতে 'অরুচিকর খাবার' এর স্থলে 'মোটা খাবার' বলা হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5007- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ لبس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الصُّوف واحتذى المخصوف وَقَالَ أكل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشعا وَلبس حلسا خشنا
قيل لِلْحسنِ مَا البشع قَالَ غليظ الشّعير مَا كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يسيغه إِلَّا بجرعة من مَاء

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة يُوسُف بن أبي كثير وَهُوَ مَجْهُول عَن نوح بن ذكْوَان وَهُوَ واه وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَعِنْده خشنا مَوضِع بشعا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০০৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন ভোরে বের হলেন, তখন তাঁর গায়ে ছিল কালো পশমে হাওদার ছবি আঁকা একটি আলোয়ন।
(মুসলিম, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিরমিযী 'হাওদার চবি আঁকা' শব্দটি বলেননি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5008- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات غَدَاة وَعَلِيهِ مرط مرحل من شعر أسود

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَلم يقل مرحل
المرط بِكَسْر الْمِيم وَإِسْكَان الرَّاء هُوَ كسَاء من صوف أَو خَز يؤتزر بِهِ
والمرحل بتَشْديد الْحَاء الْمُهْملَة مَفْتُوحَة هُوَ الَّذِي فِيهِ صور الرّحال
হাদীস নং: ৫০০৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৯. হযরত আবু বুরদা ইবন আবু মুসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) আমাদের সামনে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা লুঙ্গি বের করে বললেনঃ এদু'টি কাপড় পরিহিত অবস্থায়ই রাসূলুল্লাহ (ﷺ)-এর রুহ্ মুবারক কবয করা হয়েছে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5009- وَعَن أبي بردة بن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ أخرجت لنا عَائِشَة رَضِي الله عَنْهَا كسَاء ملبدا وإزارا غليظا قَالَت قبض رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي هذَيْن

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَغَيرهم
قَوْله ملبدا أَي مرقعا وَقد لبدت الثَّوْب بِالتَّخْفِيفِ ولبدته بِالتَّشْدِيدِ يُقَال للرقعة الَّتِي يرقع بهَا صدر الْقَمِيص اللبدة والرقعة الَّتِي يرقع بهَا قب الْقَمِيص الْقَبِيلَة
হাদীস নং: ৫০১০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১০. হযরত আসমা বিনত আবু বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনায় হিজরত করতে মনস্থ করলেন, তখন আমি আবু বকরের গৃহে তাঁর সফরে নেয়ার জন্য খাবার তৈরি করলাম। কিন্তু তিনি তাঁর সফরের খাবার ও তাঁর পানির মশকের মুখ বাঁধার জন্য কিছু পেলেন না। তখন আমি আবূ বকর (রা-কে বললাম, আল্লাহর কসম। আমার কোমরবন্ধ ব্যতীত আমি এগুলো বাঁধার আর কিছু পাচ্ছি না। তিনি বললেন, তুমি তোমার কোমরবন্ধটি দু'ভাগে ভাগ করে ফেল। একাংশ দিয়ে পানির মশক বেঁধে দাও এবং অপর অংশ দিয়ে সফরের খাবার বেঁধে দাও। আমি তাই করলাম।
এ কারণে তাঁকে দুই কোমরবন্ধ বিশিষ্ট বলা হয়।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5010- وَعَن أَسمَاء بنت أبي بكر رَضِي الله عَنْهُمَا قَالَت صنعت سفرة لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بَيت أبي بكر حِين أَرَادَ أَن يُهَاجر إِلَى الْمَدِينَة فَلم يجد لسفرته وَلَا لسقائه مَا يربطهما بِهِ فَقلت لأبي بكر وَالله مَا أجد شَيْئا أربط بِهِ إِلَّا نطاقي قَالَ فشقيه بِاثْنَيْنِ واربطي بِوَاحِد السقاء وبواحد السفرة فَفعلت فَلذَلِك سميت ذَات النطاقين

رَوَاهُ البُخَارِيّ
النطاق بِكَسْر النُّون شَيْء تشد بِهِ الْمَرْأَة وَسطهَا لترفع بِهِ ثوبها عَن الأَرْض عِنْد قَضَاء الأشغال
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০১১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি তাঁর কাছে এল। তখন তাঁর কাছে তাঁর এক বাঁদী বসা ছিল, তার গায়ে ছিল একটি ছোট জামা, যার মূল্য ছিল পাঁচ দিরহাম। আয়েশা (রা) বললেন, তুমি আমার বাঁদীটির প্রতি চোখ তুলে তাকিয়ে দেখ, কেননা, সে এ জামাটি ঘরে পরতে গর্ববোধ করে। অথচ রাসুলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশায় আমার এরূপ একটি ছোট জামা ছিল। মদীনায় যে মহিলাকেই বাসর যাপনের জন্য সাজানো হত, সে উক্ত জামাটি আমার কাছে ধার চেয়ে পাঠাত।
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5011 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رجلا دخل عَلَيْهَا وَعِنْدهَا جَارِيَة لَهَا عَلَيْهَا درع ثمنه خَمْسَة دَرَاهِم فَقَالَت ارْفَعْ بَصرك إِلَى جاريتي انْظُر إِلَيْهَا فَإِنَّهَا تزهو على أَن تلبسه فِي الْبَيْت وَقد كَانَ لي مِنْهُنَّ درع على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَمَا كَانَت امْرَأَة تقين بِالْمَدِينَةِ إِلَّا أرْسلت إِلَيّ تستعيره

رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০১২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর এমতাবস্থায় ইনতিকাল হয়েছে যে, আমার চামড়া থলিতে রাখা সামান্য যব ব্যতীত হৃদপিণ্ডধারী কোন প্রাণীর আহারযোগ্য কোন কিছু আমার কাছে ছিল না। অতঃপর আমি উক্ত যব থেকে খেতে থাকলাম। এভাবে আমার দীর্ঘদিন চলতে থাকল। একদা আমি যবগুলো মাপলাম। তারপর তা নিঃশেষিত হয়ে গেল।
(বুখারী, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5012- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت توفّي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَلَيْسَ عِنْدِي شَيْء يَأْكُلهُ ذُو كبد إِلَّا شطر شعير فِي رق لي فَأكلت مِنْهُ حَتَّى طَال عَليّ فكلته ففني

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
হাদীস নং: ৫০১৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৩. হযরত আমর ইব্‌ন হারিস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুর সময় কোন দিরহাম, দীনার গোলাম, বাঁদী কিছুই রেখে যাননি। কেবল তাঁর সাদা খচ্চরটি যাতে তিনি আরোহন করতেন- তাঁর তরবারী এবং এক চিলতে জমি-যা তিনি মুসাফিরদের জন্য সাদাকা করে গেছেন-ব্যতীত।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5013- وَعَن عَمْرو بن الْحَارِث رَضِي الله عَنهُ قَالَ مَا ترك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد مَوته درهما وَلَا دِينَارا وَلَا عبدا وَلَا أمة وَلَا شَيْئا إِلَّا بغلته الْبَيْضَاء الَّتِي كَانَ يركبهَا وسلاحه وأرضا جعلهَا لِابْنِ السَّبِيل صَدَقَة

رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৫০১৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৪. হযরত উলায় ইব্‌ন রিবাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমর ইবন আস (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) যেসব বিষয়ে অনাসক্ত ছিলেন, তোমরা সে সব বিষয়ে সকাল সন্ধ্যায় আসক্ত হয়ে রয়েছে। তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে রয়েছ, অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) ছিলেন দুনিয়ার প্রতি অনাসক্ত। আল্লাহর কসম, রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবনের যে রাত্রিটিই এসেছে, তাতে তাঁর ভোগের চেয়ে ভোগান্তিই ছিল বেশি।
রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন এক সাহাবী বলেছেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ঋণ গ্রহণ করতে
দেখেছি।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। হাকিম ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেন: "তাঁর জীবনের যে তিনটি রাতই অতিবাহিত হয়েছে, তাতে তাঁর ভোগের চেয়ে ভোগান্তিই ছিল বেশি।"
হাকিম (র) বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ'-এ হাদীসটি সংক্ষিপ্তকারে বর্ণনা করেছেন। "তোমাদের নবী (ﷺ) দুনিয়ার প্রতি সর্বাধিক অনাসক্ত ব্যক্তি ছিলেন। অথচ তোমরা দুনিয়ার প্রতি সর্বাধিক আসক্ত।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5014- وَعَن عَليّ بن رَبَاح قَالَ سَمِعت عَمْرو بن العَاصِي رَضِي الله عَنهُ يَقُول لقد أَصْبَحْتُم وأمسيتم ترغبون فِيمَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يزهد فِيهِ أَصْبَحْتُم ترغبون فِي الدُّنْيَا
وَكَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يزهد فِيهَا وَالله مَا أَتَت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة من دهره إِلَّا كَانَ الَّذِي عَلَيْهِ أَكثر من الَّذِي لَهُ قَالَ فَقَالَ بعض أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد رَأينَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يستسلف

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ مَا مر بِهِ ثَلَاث من دهره إِلَّا وَالَّذِي عَلَيْهِ أَكثر من الَّذِي لَهُ وَقَالَ صَحِيح على شَرطهمَا
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مُخْتَصرا كَانَ نَبِيكُم صلى الله عَلَيْهِ وَسلم أزهد النَّاس فِي الدُّنْيَا وأصبحتم أَرغب النَّاس فِيهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০১৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইনতিকাল হয়েছে যে, তাঁর লৌহ বর্মটি অন্য এক ইয়াহুদীর কাছে তিরিশ সা' যবের বিনিময়ে বন্ধক ছিল।
(বুখারী, মুসলিম ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5015- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت توفّي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَدِرْعه مَرْهُونَة عِنْد يَهُودِيّ فِي ثَلَاثِينَ صَاعا من شعير

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
হাদীস নং: ৫০১৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন অথবা এক রাত্রে বের হলেন। হঠাৎ আবু বকর ও উমর (রা)-এর সাথে তাঁর সাক্ষাৎ হল। তিনি জিজ্ঞেস করলেন, এ সময় তোমাদেরকে কিসে ঘর থেকে বের হওয়ার কারণ করল? তাঁরা উভয়ে উত্তর দিলেন, ক্ষুধাই বের করেছে ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেন, সে সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ তোমাদেরকে যা ঘর থেকে বের করেছে আমাকেও সে-ই বের করেছে। চল তাহলে। তাঁরা তাঁর সাথে চললেন। যেতে যেতে তাঁরা এক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু তখন তিনি তাঁর ঘরে উপস্থিত ছিলেন না। গৃহকর্ত্রী যখন তাঁকে দেখতে পেলেন তখন তিনি বলে উঠলেনঃ মারহাবা। স্বাগতম। রাসূলুল্লাহ (ﷺ) তখন তাঁকে জিজ্ঞেস করলেন, অমুক কোথায়? মহিলাটি বললেন, তিনি আমাদের জন্য মিষ্টি পানি আনতে গেছেন। ইত্যবসরে আনসারী সাহাবী এসে গেলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর দুই সঙ্গীর প্রতি তাকিয়ে বললেন, আল-হামদুলিল্লাহ্। আজ আমার চেয়ে সৌভাগ্যবান অতিথি আপ্যায়নকারী আর কেউ নেই। এ বলে তিনি চলে গেলেন এবং তাঁদের কাছে আধাপাকা, শুকনো ও পূর্ণ পাকা খেজুরের একটি থোকা নিয়ে এলেন এবং বললেন, খেতে মর্জি করুন। অতঃপর তিনি একটি ছুরি নিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, দুগ্ধবতী বকরী যবাই করবে না কিন্তু। এরপর তিনি তাঁদের জন্য একটি বকরী যবাই করলেন। তাঁরা সবাই উক্ত বকরীর গোশত এবং থোকা থেকে খেজুর খেলেন এবং পানি পান করলেন। যখন তাঁরা সবাই পরিতৃপ্ত ও পরিতুষ্ট হলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর ও উমর (রা)-কে বললেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ অবশ্যি তোমরা এ নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেসিত হবে।
(মালিক সংক্ষিপ্তাকারে এ শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম ও হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। তিরমিযী (র) হাদীসটি বর্ধিত আকারে উল্লেখ করেছেন। হাদীসে উল্লিখিত আনসার সাহাবীটির নাম আবুল হায়সাম ইবন তায়োহান মু'আত্তা ও তিরমিযীতে এভাবেই বর্ণিত হয়েছে। মুসনাদে আবু ইয়া'লা ও মু'জামুত্তাবারানীতে ইবন আব্বাস (রা)-এর সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি আবুল হায়সাম উক্ত মু'জামে ইবন উমর (রা) থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। এ ঘটনাটি একদল সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত হয়েছে। তন্মধ্যে কোন কোনটিতে স্পষ্টত আবুল হায়সামের নাম উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে তাবারানীর 'মু'জামে সাগীর' 'মু'জামে আওসাত'ও 'সহীহ্ ইবন হিব্বান'-এ ইবন আব্বাস (রা) প্রমুখের সূত্রে বলা হয়েছে যে, সে সাহাবীর নাম আবু আইউব আনসারী। বলাবাহুল্য যে, এ ঘটনাটি আবু হায়সামের সাথে এবং আরেকবার আবু আইউব আনসারীর সাথে সংঘটিত হয়েছিল। ইবন আব্বাস (রা)-এর সূত্রে বর্ণিত হাদীসটি 'খাওয়ার পর আল্লাহর প্রশংসা' প্রসঙ্গে পূর্বে উল্লিখিত হয়েছে। হাদীসে উক্ত العذق শব্দটি যের যোগে পঠিত হলে অর্থ হয়- পক্ষ গুরুর, যবর যোগে হলে তার অর্থ হয় খেজুর গাছ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5016- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم أَو لَيْلَة فَإِذا هُوَ بِأبي بكر وَعمر رَضِي الله عَنْهُمَا فَقَالَ مَا أخرجكما من بيوتكما هَذِه السَّاعَة قَالَا الْجُوع يَا رَسُول الله قَالَ وَأَنا وَالَّذِي نَفسِي بِيَدِهِ أخرجني الَّذِي أخرجكما قومُوا فَقَامُوا مَعَه فَأتوا رجلا من الْأَنْصَار فَإِذا هُوَ لَيْسَ فِي بَيته فَلَمَّا رَأَتْهُ الْمَرْأَة قَالَت مرْحَبًا وَأهلا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيْن فلَان قَالَت ذهب يستعذب لنا المَاء إِذْ جَاءَ الْأنْصَارِيّ فَنظر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وصاحبيه ثمَّ قَالَ الْحَمد لله مَا أحد الْيَوْم أكْرم أضيافا مني فَانْطَلق فَجَاءَهُمْ بعذق فِيهِ بسر وتمر وَرطب وَقَالَ كلوا وَأخذ المدية فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إياك والحلوب فذبح لَهُم فَأَكَلُوا من الشَّاة وَمن ذَلِك العذق وَشَرِبُوا فَلَمَّا أَن شَبِعُوا وَرووا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لأبي بكر وَعمر رَضِي الله عَنْهُمَا وَالَّذِي نَفسِي بِيَدِهِ لتسألن عَن هَذَا النَّعيم يَوْم الْقِيَامَة

رَوَاهُ مَالك بلاغا بِاخْتِصَار وَمُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ بِزِيَادَة والأنصاري الْمُبْهم هُوَ أَبُو الْهَيْثَم بن التيهاني بِفَتْح الْمُثَنَّاة فَوق وَكسر الْمُثَنَّاة تَحت وتشديدها كَذَا جَاءَ مُصَرحًا بِهِ فِي الْمُوَطَّأ وَالتِّرْمِذِيّ وَفِي مُسْند أبي يعلى ومعجم الطَّبَرَانِيّ من حَدِيث ابْن عَبَّاس أَنه أَبُو الْهَيْثَم وَكَذَا فِي المعجم أَيْضا من حَدِيث ابْن عمر وَقد رويت هَذِه الْقِصَّة من حَدِيث جمَاعَة من الصَّحَابَة مُصَرح فِي أَكْثَرهَا بِأَنَّهُ أَبُو الْهَيْثَم
وَجَاء فِي مُعْجم الطَّبَرَانِيّ الصَّغِير والأوسط وصحيح ابْن حبَان من حَدِيث ابْن عَبَّاس وَغَيره أَنه أَبُو أَيُّوب الْأنْصَارِيّ وَالظَّاهِر أَن هَذِه الْقِصَّة اتّفقت مرّة مَعَ أبي الْهَيْثَم وَمرَّة مَعَ أبي أَيُّوب
وَالله أعلم وَتقدم حَدِيث ابْن عَبَّاس فِي الْحَمد بعد الْأكل
العذق هُنَا بِكَسْر الْعين وَهُوَ الكباسة والقنو وَأما بِفَتْح الْعين فَهُوَ النَّخْلَة
হাদীস নং: ৫০১৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৭. হযরত যায়িদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আবু বকর (রা)-এর সাথে ছিলাম। তিনি পানি পান করতে চাইলেন। তাঁর সামনে পানি ও মধু পেশ করা হল। অতঃপর যখন তিনি তা নিজ হাতে তুলে নিলেন তখন তিনি কেঁদে ফেললেন এবং শব্দ করে কাঁদতে লাগলেন। এমনটি আমরা ধারণা করলাম যে, তাঁর শরীরে হয়ত কোন যন্ত্রণা আছে। তাই আমরা তাঁকে তখন কিছু জিজ্ঞেস করলাম না। অতঃপর যখন তাঁর কান্না থেমে গেল, তখন আমরা জিজ্ঞেস করলাম, হে রাসূলুল্লাহ (ﷺ)-এর খলীফা! আপনাকে কিসে এরূপ কাঁদালো? তিনি বললেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকটে ছিলাম। হঠাৎ তাঁকে দেখলাম যে, তিনি তাঁর কাছ থেকে যা দূর করে দিতে দেখছি, তা-কি অথচ আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তিনি বললেন, দুনিয়া আমার সামনে বিশাল আকারে হাযির হয়েছে। তাই বললাম, তুমি আমার
কাছ থেকে দূর হও।” তখন সে বলল, আপনি অবশ্যি আমাকে পাবেন না। আবু বকর (রা) বললেন, এ বিষয়টিই আজ আমার জন্য দুঃসহ হয়ে দাঁড়িয়েছে এবং আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর আদর্শ লংঘনকারী হয়ে যাওয়ার এবং দুনিয়ার সাথে জড়িয়ে পড়ার আশংকাবোধ করছি।
(ইবন আবিদ-দুনিয়া ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। আব্দুল ওয়াহিদ ইবন যায়িদ ব্যতীত এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। ইবন হিব্বান বলেছেন, যদি তার উর্ধ্বতন ও অধঃস্তন রাবী নির্ভরযোগ্য হয়, তবে তাঁর হাদীস গ্রহণযোগ্য। উল্লিখিত সনদে তাই হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5017 - وَعَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ أبي بكر رَضِي الله عَنهُ فَاسْتَسْقَى فَأتي بِمَاء وَعسل فَلَمَّا وَضعه على يَده بَكَى وانتحب حَتَّى ظننا أَن بِهِ شَيْئا وَلَا نَسْأَلهُ عَن شَيْء فَلَمَّا فرغ قُلْنَا يَا خَليفَة رَسُول الله مَا حملك على هَذَا الْبكاء قَالَ بَيْنَمَا أَنا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ رَأَيْته يدْفع عَن نَفسه شَيْئا وَلَا أرى شَيْئا فَقلت يَا رَسُول الله مَا الَّذِي أَرَاك تدفع عَن نَفسك وَلَا أرى شَيْئا قَالَ الدُّنْيَا تطولت لي فَقلت إِلَيْك عني فَقَالَت أما إِنَّك لست بمدركي
قَالَ أَبُو بكر فشق ذَلِك عَليّ وَخفت أَن أكون قد خَالَفت أَمر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ولحقتني الدُّنْيَا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا عبد الْوَاحِد بن زيد وَقد قَالَ ابْن حبَان يعْتَبر حَدِيثه إِذا كَانَ فَوْقه ثِقَة ودونه ثِقَة وَهُوَ هُنَا كَذَلِك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০১৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৮. হযরত যায়িদ ইব্‌ন আসলাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রা) একদা পানি পান করতে চাইলেন। তাঁর সামনে মধু মেশানো পানি পেশ করা হল। তখন তিনি বললেন, এটি তো অবশ্যই একটি উৎকৃষ্ট বস্তু। অথচ আমি আল্লাহ তা'আলার বাণী শুনছি যে, তিনি এক সম্প্রদায়কে নিজেদের খেয়াল-খুশি মত চলার জন্য নিন্দা করেছেন। আল্লাহ্ তা'আলা বলেন: "তোমরা তো তোমাদের পার্থিব জীবনে নিজেদের সুখ-সম্ভার শেষ করে ফেলেছ এবং তা তোমরা উপভোগ করে এসেছে।" (৪৬: ২০) অতএব আমাদের নেক আমলগুলোর প্রতিফল আমাদেরকে আগে ভাগেই দিয়ে ফেলা হয়েছে বলে আমি আশংকাবোধ করছি। এই বলে তিনি সে পানি পান করলেন না।
(রুযায়ন হাদীসটি উল্লেখ করেছেন, তবে আমি পাইনি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5018- وَعَن زيد بن أسلم قَالَ استسقى عمر فجيء بِمَاء قد شيب بِعَسَل فَقَالَ إِنَّه لطيب لكني أسمع الله عز وَجل نعى على قوم شهواتهم فَقَالَ أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بهَا الْأَحْقَاف 02 فَأَخَاف أَن تكون حَسَنَاتنَا عجلت لنا فَلم يشربه

ذكره رزين وَلم أره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০১৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত আছে যে, উমর (রা) জাবির ইবন আব্দুল্লাহ (রা)-এর হাতে একটি দিরহাম দেখতে পেলেন। তখন জিজ্ঞেস করলেন, এ দিরহাম দিয়ে কি করবে? তিনি বললেন, এ দিরহাম দ্বারা আমার পরিবারের জন্য গোশত ক্রয় করতে ইচ্ছা করছি, তারা গোশতের জন্য অধীর হয়ে উঠেছে। তখন উমর (রা) বললেন, তোমাদের মন যা চায়, তা-ই কি তোমরা ক্রয় কর? তোমাদের কেউ কি তার আত্মীয় ও প্রতিবেশির খাতিরে পেটকে সংযত করতে চায় না? এ আয়াতটি তোমাদের মন থেকে কোথায় হারিয়ে যায়। "তোমরা তো তোমাদের পার্থিব জীবনে নিজেদের সুখ-সন্তার শেষ করে ফেলেছে এবং তা তোমরা উপভোগ করে এসেছ।" (৪৬ঃ ২০)
(হাকিম (র) কাসিম ইবন আব্দুল্লাহ্ ইবন আমর-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি অগ্রহণযোগ্য রাবী। এতদসত্ত্বেও তাকে হাদীসটি সহীহ্ সাব্যস্ত করতে দেখি। মালিক হাদীসটি ইয়াহইয়া ইবন সাঈদ-এর সূত্রে বর্ণনা করেছেন যে, উমর ইবন খাত্তাব (রা) জাবির ইবন আব্দুল্লাহ্ (রা)-পেলেন...... এবলে তিনি হাদীসটি বর্ণনা করেছেন। জাবিরের হাদীসটি الترهيب من الشبع অধ্যায়ে উল্লিখিত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5019- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن عمر رأى فِي يَد جَابر بن عبد الله درهما فَقَالَ مَا هَذَا الدِّرْهَم قَالَ أُرِيد أَن أَشْتَرِي بِهِ لأهلي لَحْمًا قرموا إِلَيْهِ فَقَالَ أكل مَا اشتهيتم اشتريتم مَا يُرِيد أحدكُم أَن يطوي بَطْنه لِابْنِ عَمه وجاره أَيْن تذْهب عَنْكُم هَذِه الْآيَة أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بهَا رَوَاهُ الْحَاكِم من رِوَايَة الْقَاسِم بن عبد الله بن عمر وَهُوَ واه وَأرَاهُ صَححهُ مَعَ هَذَا وَرَوَاهُ مَالك عَن يحيى بن سعيد أَن عمر بن الْخطاب أدْرك جَابر بن عبد الله فَذكره وَتقدم حَدِيث جَابر فِي التَّرْهِيب من الشِّبَع
قَوْله قرموا إِلَيْهِ أَي اشتدت شهواتهم لَهُ وَالْقَرْمُ شدَّة الشَّهْوَة للحم حَتَّى لَا يصبر عَنهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর (রা)-কে দেখেছি, আর তখন তিনি আমীরুল মু'মিনীন ছিলেন- তিনি তাঁর দু'কাঁধের মাঝে জামায় তিনটি তালি দিয়েছেন। তন্যধ্যে একটিকে
আবার অপরটির সাথে জোড়া দিয়েছেন।
(মালিক হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5020- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت عمر وَهُوَ يَوْمئِذٍ أَمِير الْمُؤمنِينَ وَقد رقع
بَين كَتفيهِ برقاع ثَلَاث لبد بَعْضهَا على بعض

رَوَاهُ مَالك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২১. হযরত আব্দুল্লাহ্ ইবন শাদ্দাদ ইবন হাদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ইব্‌ন আফফান (রা)-কে জুমু'আর দিন মিম্বরের উপর উপবিষ্ট দেখেছি, তাঁর পরনে ছিল এডেনে তৈরী একটি মোটা লুঙ্গি।
তার মূল্য চার বা পাঁচ দিরহাম। আর তাঁর গায়ে ছিল কূফার তৈরী একটি রঙিন চাদর। তিনি ছিলেন হালকা গড়নের অধিকারী, দীর্ঘ শ্মশ্রু মণ্ডিত ও সুশ্রী চেহারার লোক।
(তাবারানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। লেবাস অধ্যায়ে অপ্রচলিত শব্দাবলির ব্যাখ্যা সহকারে হাদীসটি উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5021- وَعَن عبد الله بن شَدَّاد بن الْهَاد قَالَ رَأَيْت عُثْمَان بن عَفَّان يَوْم الْجُمُعَة على الْمِنْبَر عَلَيْهِ إِزَار عدني غليظ ثمنه أَرْبَعَة دَرَاهِم أَو خَمْسَة وريطة كوفية ممشقة ضرب اللَّحْم طَوِيل اللِّحْيَة حسن الْوَجْه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَتقدم فِي اللبَاس مَعَ شرح غَرِيبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২২. হযরত মুহাম্মদ ইবন কা'ব কুরাযী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবন আবু তালিব (রা)-কে বলতে শুনেছেন, এমন এক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে, (আলী (রা) বলেন) আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মসজিদে বসা ছিলাম। হঠাৎ আমাদের কাছে মুস'আব ইবন উমায়র (রা) আগমন করলেন। তাঁর গায়ে ছিল একটি চাদর, তাতে চামড়ার তালি দেয়া। যখন রাসূলুল্লাহ তাঁকে এমতাবস্থায় দেখতে পেলেন, তখন তাঁর পূর্বে যেসব সুখ-সামগ্রী ছিল, সেগুলোর কথা স্মরণ করে এবং আজ তাঁর যে অবস্থা দাঁড়িয়েছে, সেদিকে তাকিয়ে তিনি কেঁদে ফেললেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের ব্যাপারে কেমন মনে কর, যখন তোমাদের কেউ সকালে এক পোষাক পরিধান করবে, আর বিকালে এক পোশাক পরিধান করবে, তার সামনে খাবার ভরা একটা খাঞ্চা রাখা হবে, আর একটা তুলে নেয়া হবে এবং কা'বা গৃহকে যেভাবে ঢাকা হয়, সেভাবে তোমরা তোমাদের গৃহগুলোকে ঢাকবে? তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। তাহলে তো তখন আমরা আজকের তুলনায় ভাল থাকব, ইবাদতের জন্য অবসর পাব এবং ব্যয়ভারের ব্যাপারে আমরা ঝামেলা মুক্ত হব। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তখনকার তুলনায় নিঃসন্দেহে আজ তোমরা ভাল আছ।
(তিরমিযী (র) দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি রিওয়ায়েত সংক্ষিপ্তকারে পূর্বে উল্লিখিত হয়েছে। তবে তিনি দুই সনদের কোনটিতে আলী (রা) থেকে বর্ণনাকারীর ব্যক্তির নাম উল্লেখ করেন নি। তিনি বলেন, হাদীসটি হাসান গারীব। আবু ইয়া'লাও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনিও উক্ত রাবীর নাম উল্লেখ করেন নি। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক শীত সকালে বের হলাম। ঠাণ্ডা আমাকে জব্দ করে ফেলেছিল। তাই আমি আমার কাছে রক্ষিত একটি পশমের কাপড় নিলাম। অতঃপর তা গলার উপর ফেলে দিয়ে উষ্ণতা লাভ করার উদ্দেশ্যে বুক বেঁধে নিলাম। আল্লাহর কসম, তখন আমার ঘরে খাওয়ার মত কিছু ছিল না। যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ঘরে কিছু থাকত, তবে তা অবশ্যই আমার কাছে পৌঁছত। তাই আমি মদীনার উপকণ্ঠে বের হলাম এবং একটি বাগানে এক ইয়াহুদীর কাছে গেলাম এবং তার বাগানের প্রাচীরের ফাঁকা দিয়ে তাকে দেখতে গেলাম। তখন সে জিজ্ঞেস করল, হে বেদুঈন। কি চাও? তুমি কি এক একটি করে খেজুরের বিনিময়ে এক বালতি করে পানি তুলবে? আমি বললাম, হ্যাঁ, আমার জন্য বাগানের দরজা খুলে দাও। ফলে সে বাগানের দরজা খুলে দিল। আমি প্রবেশ করলাম এবং আমি এক একটি পানির বালতি তুলতে লাগলাম, আর আমাকে সে একটি করে খেজুর দিতে লাগল। এভাবে আমি আমার হাতের তালু ভরে ফেললাম এবং তাকে বললাম, তোমার পক্ষ থেকে এখন আমার জন্য এতটুকুই যথেষ্ট। অতঃপর আমি খেজুরগুলো খেলাম এবং কিছু পানি পান করে নিলাম। তারপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গেলাম এবং মসজিদে তাঁর কাছেই বসলাম। তখন তিনি তাঁর একদল সাহাবীর সাথে বসা ছিলেন। এমন সময় চামড়ার তালি যুক্ত একটি চাদর গায়ে মুস'আব ইবন উমায়র (রা) আমাদের কাছে এল। অথচ সে ছিল মক্কার সবচেয়ে বেশি সুখী স্বাচ্ছন্দ্যশালী যুবক। নবী (ﷺ) যখন তাকে দেখলেন, তখন তাঁর পূর্ববর্তী সুখ-সামগ্রীর কথা স্মরণ করলেন এবং তাঁকে তার বর্তমান অবস্থার প্রতিও লক্ষ্য করলেন। ফলে তাঁর দু'চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল এবং তিনি কেঁদে ফেললেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা আজ উত্তম, না-কি যখন তোমাদের কারও সামনে সকাল বেলায় এক খাঞ্চা গোশ্ত-রুটি পেশ করা হবে, আর বিকাল বেলায় আরেক খাঞ্চা পেশ করা হবে, সকালে সে একরকম পোশাক পরিধান করবে এবং বিকালে আরেক রকম পোশাক পরিধান করবে এবং কা'বা ঘর যেমন ঢেকে রাখা হয়, তেমনি তোমরা তোমাদের ঘরগুলো ঢেকে রাখবে? আমরা বললাম, আমরা বরং তখনই ভাল থাকব। আমরা ইবাদতের জন্য অবসর পাব। তিনি বললেন, না, বরং তোমরা আজই ভাল আছ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5022- وَعَن مُحَمَّد بن كَعْب الْقرظِيّ قَالَ حَدثنِي من سمع عَليّ بن أبي طَالب يَقُول إِنَّا لجُلُوس مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْمَسْجِد إِذْ طلع علينا مُصعب بن عُمَيْر مَا عَلَيْهِ إِلَّا بردة لَهُ مَرْقُوعَة بفروة فَلَمَّا رَآهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَكَى للَّذي كَانَ فِيهِ من النَّعيم وَالَّذِي هُوَ فِيهِ الْيَوْم ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيفَ بكم إِذا غَدا أحدكُم فِي حلَّة وَرَاح فِي حلَّة وَوضعت بَين يَدَيْهِ صَحْفَة وَرفعت أُخْرَى وسترتم بُيُوتكُمْ كَمَا تستر الْكَعْبَة قَالُوا يَا رَسُول الله نَحن يَوْمئِذٍ خير منا الْيَوْم نتفرغ لِلْعِبَادَةِ ونكفى المؤونة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَأَنْتُم الْيَوْم خير مِنْكُم يَوْمئِذٍ

رَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيقين تقدم لفظ أَحدهمَا مُخْتَصرا وَلم يسم فيهمَا الرَّاوِي عَن عَليّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ أَبُو يعلى وَلم يسمه أَيْضا وَلَفظه عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ خرجت فِي غَدَاة شَاتِيَة وَقد أوبقني الْبرد فَأخذت ثوبا من صوف كَانَ عندنَا ثمَّ أدخلته فِي عنقِي وحزمته على صَدْرِي أستدفىء بِهِ وَالله مَا فِي بَيْتِي شَيْء آكل مِنْهُ وَلَو كَانَ فِي بَيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم شَيْء لبلغني فَخرجت فِي بعض نواحي الْمَدِينَة فَانْطَلَقت إِلَى يَهُودِيّ فِي حَائِط فاطلعت عَلَيْهِ من ثغرة فِي جِدَاره فَقَالَ مَا لَك يَا أَعْرَابِي هَل لَك فِي دلو بتمرة قلت نعم افْتَحْ لي الْحَائِط فَفتح لي فَدخلت فَجعلت أنزع الدَّلْو ويعطيني تَمْرَة حَتَّى مَلَأت كفي قلت حسبي مِنْك الْآن فأكلتهن ثمَّ جرعت من المَاء ثمَّ جِئْت إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَجَلَست إِلَيْهِ فِي الْمَسْجِد وَهُوَ مَعَ عِصَابَة من أَصْحَابه فطلع علينا مُصعب بن عُمَيْر فِي بردة لَهُ مَرْقُوعَة بفروة وَكَانَ أنعم غُلَام بِمَكَّة وأرهفه عَيْشًا فَلَمَّا رَآهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ذكر مَا كَانَ فِيهِ من النَّعيم وَرَأى حَاله الَّتِي هُوَ عَلَيْهَا فذرفت عَيناهُ فَبكى ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنْتُم الْيَوْم خير أم إِذا غدي على أحدكُم بِجَفْنَة
من خبز وَلحم وريح عَلَيْهِ بِأُخْرَى وَغدا فِي حلَّة وَرَاح فِي أُخْرَى وسترتم بُيُوتكُمْ كَمَا تستر الْكَعْبَة قُلْنَا بل نَحن يَوْمئِذٍ خير نتفرغ لِلْعِبَادَةِ
قَالَ بل أَنْتُم الْيَوْم خير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২৩. হযরত ফাতিমা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তাঁর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আমার নাতি দু'টি কোথায়? অর্থাৎ হাসান ও হুসায়ন (রা)-এর কথা জিজ্ঞেস করলেন। ফাতিমাকে বললেন, আজ আমাদের ভোর হয়েছে এমন অবস্থায় যে, আমাদের ঘরে খাবার বলতে কিছুই ছিল না। তাই আলী বললেন, আমি তাদেরকে বাইরে নিয়ে যাই। কেননা, তারা তোমরা কাছে কান্না-কাটি করবে বলে আমি আশংকা করছি অথচ তোমার কাছে তো কিছুই নেই। এ বলে তিনি অমুক ইয়াহুদীর কাছে চলে গেছেন। তখন নবী (ﷺ) তাঁর উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং তাদেরকে একটি জলাধারে কাছে খেলতে দেখলেন। তাদের সামনে রয়েছে কয়েকটি বাড়তি খেজুর। তখন তিনি বললেন, হে আলী! রৌদ্রতাপ তীব্র হওয়ার পূর্বেই আমার নাতি দু'টিকে ঘরে ফিরিয়ে নেবে না? আলী বললেন, আজ আমাদের ভোর হয়েছে এমন অবস্থায় যে, আমাদের ঘরে (খাওয়ার মত) কিছুই ছিল না। ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আপনি যদি বসতেন, তবে ফাতিমার জন্য কিছু খেজুর কুড়িয়ে নিতাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমার জন্য কিছু খেজুর কুড়িয়ে নেয়া পর্যন্ত বসলেন। অতঃপর আলী (রা) খেজুরগুলো একটি কাপড়ের টুকরোয় নিয়ে ফিরলেন। তখন নবী (ﷺ) এবং আলী (রা) অপরজনকে কোলে তুলে নিলেন এবং তাঁদেরকে ঘরে ফিরিয়ে আনলেন।
(তাবারানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5023- وَعَن فَاطِمَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَاهَا يَوْمًا فَقَالَ أَيْن ابناي يَعْنِي حسنا وَحسَيْنا قَالَت أَصْبَحْنَا وَلَيْسَ فِي بيتنا شَيْء يذوقه ذائق فَقَالَ عَليّ أذهب بهما فَإِنِّي أَتَخَوَّف أَن يبكيا عَلَيْك وَلَيْسَ عنْدك شَيْء فَذهب إِلَى فلَان الْيَهُودِيّ فَتوجه إِلَيْهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فوجدهما يلعبان فِي شربة بَين أَيْدِيهِمَا فضل من تمر فَقَالَ يَا عَليّ أَلا تقلب ابْني قبل أَن يشْتَد الْحر قَالَ أَصْبَحْنَا وَلَيْسَ فِي بيتنا شَيْء فَلَو جَلَست يَا رَسُول الله حَتَّى أجمع لفاطمة فضل تمرات فَجَلَسَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى اجْتمع لفاطمة فضل من تمر فَجعله فِي خرقَة ثمَّ أقبل فَحمل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَحدهمَا وَعلي الآخر حَتَّى أقلبهما

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী ও ফাতিমার বাসর উপলক্ষে হাযির হলাম। এর চেয়ে সুন্দর বাসর উদ্যাপন আমরা আর কখনো দেখিনি। আমরা খেজুরের কারা দিয়ে বিছানা ভর্তি করলাম। আমাদের সামনে খেজুর ও যায়তুন পেশ করা হল, আমরা খেলাম। বাসর রাত্রে ফতিমার বিছানা ছিল একটি ভেড়ার চামড়া।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5024 - وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ حَضَرنَا عرس عَليّ وَفَاطِمَة فَمَا رَأينَا عرسا كَانَ أحسن مِنْهُ حشونا الْفراش يَعْنِي من الليف وأوتينا بِتَمْر وزيت فأكلنا وَكَانَ فراشها لَيْلَة عرسها إهَاب كَبْش

رَوَاهُ الْبَزَّار
الإهاب الْجلد وَقيل غير المدبوغ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২৫. হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ফাতিমা (রা)-কে যৌতুক সহকারে আলী (রা)-এর নিকট পাঠালেন, তখন তাঁর সাথে একটি 'খামীল' দিলেন। আতা জিজ্ঞেস করলেন, খামীল কি? আব্দুল্লাহ ইবন উমর (রা) বললেন, একটি চাদর ও একটি চামড়ার বালিশ, যার ভেতরে ছিল 'ইয়লির' নামক এক প্রকার খড় এবং একটি মশক। তাঁরা উভয়ে খামীলটি (অর্ধেক) বিছাতেন এবং তার অর্ধেক গায়ে দিতেন।
(তাবারানী (র) হাদীসটি আতা ইবন সাইব-এর সূত্রে বর্ণনা করেছেন। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' কিতাবে আতা ইবন সাইব সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় আলী (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আলী (রা) বলেনঃ "রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমার সাথে একটি চাদরও একটি চামড়ার বালিশ-যার ভেতরে ছিল খেজুরের ফাৎরা উপহার স্বরুপ পাঠিয়ে ছিলেন।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5025- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ لما جهز رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَاطِمَة إِلَى عَليّ بعث مَعهَا بخميل قَالَ عَطاء مَا الخميل قَالَ قطيفة ووسادة من أَدَم حشوها لِيف وإذخر وقربة كَانَا يفترشان الخميل ويلتحفان بِنصفِهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة عَطاء بن السَّائِب وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن عَطاء بن السَّائِب أَيْضا عَن أَبِيه عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ جهز رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَاطِمَة فِي خميلة ووسادة أَدَم حشوها لِيف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০২৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২৬. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের গোত্রে একজন মহিলা ছিল। সে তার ক্ষেত্রে বীটকপির চাষ করত। যখন শুক্রবার আসত, তখন মহিলাটি বীটের মূল তুলে নিত এবং তা একটি হাঁড়িতে ঢেলে দিত। অতঃপর একট মুষ্টি যব পিষে তাতে মিশিয়ে দিত এবং বীটের মূলে তার ঝোল হত। সাহল বলেন, আমরা জুমু'আর সালাত আদায় করে তাঁর কাছে ফিরে এসে তাকে সালাম দিতাম। সে আমাদের সামনে উক্ত খাবার পরিবেশন করত। অতএব আমরা এ খাবারের জন্যে জুমু'আর দিনের অপেক্ষায় থাকতাম।
অপর এক রিওয়ায়েতে আছ, তাতে চর্বি বা তৈলাক্ত কিছু থাকত না। অথচ আমরা জুমু'আর দিন নিয়ে আনন্দবোধ করতাম।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5026- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ كَانَت منا امْرَأَة تجْعَل فِي مزرعة لَهَا سلقا فَكَانَت إِذا كَانَ يَوْم الْجُمُعَة تنْزع أصُول السلق فتجعله فِي قدر ثمَّ تجْعَل قَبْضَة من شعير تطحنه فَتكون أصُول السلق عرقه قَالَ سهل كُنَّا ننصرف إِلَيْهَا من صَلَاة الْجُمُعَة فنسلم عَلَيْهَا فتقرب ذَلِك الطَّعَام إِلَيْنَا فَكُنَّا نتمنى يَوْم الْجُمُعَة لطعامها ذَلِك

وَفِي رِوَايَة لَيْسَ فِيهَا شَحم وَلَا ودك وَكُنَّا نفرح بِيَوْم الْجُمُعَة

رَوَاهُ البُخَارِيّ