আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৫০৬৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৬৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা মূসা (আ)-এর সাথে একান্ত তিন দিনে এক লক্ষ চল্লিশ হাজার কথা বলেছেন। তাঁর সাথে একান্তে যেসব কথা হয়েছিল, তন্মধ্যে একথাগুলোও ছিলঃ হে মূসা! (আমার সন্তুষ্টির উদ্দেশে) সাধনা কারীগণ দুনিয়ার প্রতি অনাসক্তির সমতুল্য কোন সাধনা আমার কাছে পেশ করে নি, আমি যা হারাম করে দিয়েছি, তা থেকে বেঁচে থাকার সমতুল্য কোন আমল দ্বারা কোন নৈকট্যকামী আমার নৈকট্য প্রার্থনা করে নি এবং আমার ভয়ে কান্নার সমতুল্য কোন কিছু দ্বারা ইবাদতকারীগণ আমার ইবাদত করেনি।....... অতঃপর হাদীসটি এ পর্যন্ত বর্ণনা করেছেন যে, তবে যারা আমার ভয়ে ক্রন্দনকারী, তাদের জন্য রয়েছেন মহান বন্ধু। এতে তাদের সাথে অন্যরা শরীক থাকবে না।
(তবারানী ও ইস্পাহানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। সম্পূর্ণ হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5067- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل ناجى مُوسَى عَلَيْهِ السَّلَام بِمِائَة ألف وَأَرْبَعين ألف كلمة فِي ثَلَاثَة أَيَّام وَكَانَ فِيمَا ناجاه بِهِ أَن قَالَ يَا مُوسَى إِنَّه لم يتصنع إِلَيّ المتصنعون بِمثل الزّهْد فِي الدُّنْيَا وَلم يتَقرَّب إِلَيّ المتقربون بِمثل الْوَرع عَمَّا حرمت عَلَيْهِم
وَلم يتعبد إِلَيّ المتعبدون بِمثل الْبكاء من خَشْيَتِي فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ وَأما البكاؤون من خَشْيَتِي فَأُولَئِك لَهُم الرفيق الْأَعْلَى لَا يشاركون فِيهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ والأصبهاني وَتقدم بِتَمَامِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৬৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৬৮. হযরত উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললাম, তুমি তোমার রসনাকে সংযত রাখ, তুমি তোমার ঘরেই অবস্থান কর এবং আপন অপরাধের জন্য কান্নাকাটি কর।
(তিরমিযী, ইব্‌ন আবিদ-দুনিয়া, বায়হাকী (র) সকলেই উবায়দুল্লাহ ইবন যাহর-আর সনদে আলী ইব্‌ন ইয়াযীদের সূত্রে কাসিম-এর মধ্যস্থতায় উকবা ইবন আমির (রা)-থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, এটা হাসান গরীব হাদীস।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5068- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا النجَاة قَالَ أمسك عَلَيْك لسَانك وليسعك بَيْتك وابك على خطيئتك

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ كلهم من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৬৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৬৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সে ব্যক্তির জন্য শুভ সংবাদ, যে নিজেকে সংযত রাখতে পারে, নিজ গৃহের পরিসরে থাকে এবং নিজ অপরাধের জন্য কাঁদে।
(তবারানী 'আল-আওসাত' ও 'আস-সাগীর' গ্রন্থদ্বয়ে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদ হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5069- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن ملك نَفسه ووسعه بَيته وَبكى على خطيئته

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَحسن إِسْنَاده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৭০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৭০. হযরত হায়সাম ইবন মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) খুৎবা দিলেন। এক ব্যক্তি তাঁর সামনে কেঁদে দিল। তখন নবী (ﷺ) বললেন, আজ যদি প্রত্যেক মু'মিন সুউচ্চ পর্বতমালা পরিমাণ গুনাহ নিয়ে তোমাদের সামনে হাযির হত তবে তাদেরকে এ লোকটির কান্নার উসিলায় মাফ করে দেয়া হত। কেননা, ফিরিশতাগণ তার জন্য কাঁদছে এবং তার জন্য দু'আ করছে। আর বলছেঃ হে আল্লাহ্। যারা কাঁদে নি তাদের ব্যাপারে ক্রন্দনরতদের সুপারিশ কবুল কর।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করে বলেনঃ হাদীসটি অনুরূপ মুরসালরূপেই বর্ণিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5070- وَعَن الْهَيْثَم بن مَالك أَنه قَالَ خطب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَبكى رجل بَين يَدَيْهِ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَو شهدكم الْيَوْم كل مُؤمن عَلَيْهِ من الذُّنُوب كأمثال الْجبَال الرواسِي لغفر لَهُم ببكاء هَذَا الرجل وَذَلِكَ أَن الْمَلَائِكَة تبْكي وَتَدْعُو لَهُ وَتقول اللَّهُمَّ شفع البكائين فِيمَن لم يبك

رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ هَكَذَا جَاءَ هَذَا الحَدِيث مُرْسلا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৭১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৭১. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ্ তা'আলা তাঁর নবী (ﷺ)-এর প্রতি
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ "হে মু'মিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিজনকে রক্ষা কর অগ্নি থেকে, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর। (৬৬ঃ ৬) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন তাঁর সাহাবীদের সামনে আয়াতটি তিলাওয়াত করলেন। ফলে এক যুবক বেহুঁশ হয়ে পড়ে গেল। নবী (ﷺ) যুবকটির বুকের উপর নিজের হাত রেখে দেখলেন যে, তার হৃদযন্ত্র কাঁপছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে যুবক বলঃ লা-ইলাহা ইল্লাহ্। যুবকটি তাই করল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। তার সাথীরা বললঃ ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আমাদের মধ্য থেকে সেই কি কেবল সুসংবাদ পেল? উত্তরে তিনি বললেন, তোমরা কি আল্লাহ্ তা'আলার বাণী শোননি? ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِید "টা তাদের জন্য, যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শান্তির। (১৪৪ ১৪) (হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5071- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما أنزل الله عز وَجل على نبيه صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة يَا أَيهَا الَّذين آمنُوا قوا أَنفسكُم وأهليكم نَارا وقودها النَّاس وَالْحِجَارَة
التَّحْرِيم 6 تَلَاهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم على أَصْحَابه فَخر فَتى مغشيا عَلَيْهِ فَوضع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَده على فُؤَاده فَإِذا هُوَ يَتَحَرَّك فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا فَتى قل لَا إِلَه إِلَّا الله فَقَالَهَا فبشره بِالْجنَّةِ فَقَالَ أَصْحَابه يَا رَسُول الله أَمن بَيْننَا فَقَالَ أوما سَمِعْتُمْ قَوْله تَعَالَى ذَلِك لمن خَافَ مقَامي وَخَافَ وَعِيد إِبْرَاهِيم 41

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৭২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৭২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এ আয়াতটি তিলাওয়াত করলেনঃ
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ "জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও প্রস্তর" (৬৬ঃ ৬)। অতঃপর বললেন, এভাবে এক হাজার বছর ধরে প্রজ্বলিত করা হয়েছে, ফলে আগুন সাদা রঙ ধারণ করেছে। তারপর আরও এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে। ফলে আগুন হবে ভীষণ কালো, তার শিখা নেভানো যাবে না।
বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে জনৈক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিল। সে চিৎকার করে কেঁদে উঠল। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জিব্রাঈল (আ) অবতরণ করলেন এবং জিজ্ঞেস করলেন, আপনার সামনে এ ক্রন্দনরত লোকটি কে? তিনি বললেন, হাবশার এক লোক এবং তার ভাল গুণ-গান করলেন। জিব্রাঈল বললেন, নিশ্চয় আল্লাহ তা'আলা বলছেন, আমার সম্মান আমার প্রতাপ ও আমার আরশে অধিষ্ঠানের শপথ। দুনিয়াতে আমার ভয়ে যে বান্দার চক্ষু অশ্রুসিক্ত হয় জান্নাতে তার হাসি বৃদ্ধি করে দেব।
(বায়হাকী ও ইস্পাহানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5072- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ تَلا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة وقودها النَّاس وَالْحِجَارَة فَقَالَ أوقد عَلَيْهَا ألف عَام حَتَّى احْمَرَّتْ وَألف عَام حَتَّى ابْيَضَّتْ وَألف عَام حَتَّى اسودت فَهِيَ سَوْدَاء مظْلمَة لَا يطفأ لهيبها قَالَ وَبَين يَدي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رجل أسود فَهَتَفَ بالبكاء فَنزل عَلَيْهِ جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ من هَذَا الباكي بَين يَديك قَالَ رجل من الْحَبَشَة وَأثْنى عَلَيْهِ مَعْرُوفا قَالَ فَإِن الله عز وَجل يَقُول وَعِزَّتِي وَجَلَالِي وارتفاعي فَوق عَرْشِي لَا تبْكي عين عبد فِي الدُّنْيَا من مخافتي إِلَّا أكثرت ضحكها فِي الْجنَّة
رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৭৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৭৩. হযরত আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর ভয়ে যখন বাদ্যর গাত্রচর্ম কাঁটা দিয়ে উঠে, তখন তার গুণাহগুলো এমনিভাবে ঝরে যায়, যেমন
শুকনো গাছ থেকে পাতা ঝরে যায়।
(আবুশ-শায়খ ইবন হিব্বান 'আস-সাওয়াব' গ্রন্থে ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ বায়হাকী বর্ণিত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5073- وَرُوِيَ عَن الْعَبَّاس بن عبد الْمطلب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا اقشعر جلد العَبْد من خشيَة الله تحاتت عَنهُ ذنُوبه كَمَا يتحات عَن الشَّجَرَة الْيَابِسَة وَرقهَا

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي الثَّوَاب وَالْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ
হাদীস নং: ৫০৭৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৭৪. বায়হাকীর অপর এক রিওয়ায়েতে আব্বাস (রা) বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে এক গাছের নিচে বসা ছিলাম। হঠাৎ জোরে বাতাস আসল। ফলে গাছে যেসব শুকনো পাতা ছিল, ঝরে গেল এবং কাঁচা পাতাগুলো রয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এ গাছটির উপমা কি? উপস্থিত লোকেরা বলল, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তখন তিনি বললেন, যখন আল্লাহ্ তা'আলার ভয়ে
(বান্দার) শরীর শিহরিত হয়, তখন তার গুনাহগুলো ঝরে যায় এবং নেকীগুলো থেকে যায়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5074- وَفِي رِوَايَة لَهُ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَحت شَجَرَة فهاجت الرّيح فَوَقع مَا كَانَ فِيهَا من ورق نخر وَبَقِي مَا كَانَ من ورق أَخْضَر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا مثل هَذِه الشَّجَرَة فَقَالَ الْقَوْم الله وَرَسُوله أعلم فَقَالَ مثل الْمُؤمن إِذا اقشعر من خشيَة الله عز وَجل وَقعت عَنهُ ذنُوبه وَبقيت لَهُ حَسَنَاته
হাদীস নং: ৫০৭৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৭৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা ভোগ-বিলাসের
স্পৃহা নির্মূলকারী তথা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর।
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান সাব্যস্ত করেছেন। তবারানী হাদীসটি 'আওসাত' গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন। ইবন হিব্বান ও স্বীয় 'সহীহ্'-এ কিতাবে হাদীসটি উল্লেখ করেছেন। ইবন হিব্বান (ব) এ অংশটুকু বেশি বর্ণনা করেছেন: "কেননা, কেউ দুঃখের সময় মৃত্যুর স্মরণ করলে, মৃত্যুর স্মরণ তার দুঃখ লাঘব করে এবং কেউ সুখের সময় মৃত্যুর স্মরণ করলে, মৃত্যুর স্মরণ তার স্বাচ্ছন্দ্যকে সংকুচিত করে দেয়।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5075- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا ذكر هاذم اللَّذَّات يَعْنِي الْمَوْت

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَحسنه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه وَزَاد
فَإِنَّهُ مَا ذكره أحد فِي ضيق إِلَّا وَسعه وَلَا ذكره فِي سَعَة إِلَّا ضيقها عَلَيْهِ
হাদীস নং: ৫০৭৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৭৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ভোগ-বিলাসের স্পৃহা নির্মূলকারী- তথা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। কেননা, মৃত্যুর স্মরণ অধিক সুখ-স্বাচ্ছন্দ্যকে কম করে দেয় এবং কামকে লণ্ডভণ্ড করে দেয়।
(তবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5076- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا ذكر هاذم اللَّذَّات يَعْنِي الْمَوْت فَإِنَّهُ مَا كَانَ فِي كثير إِلَّا قلله وَلَا قَلِيل إِلَّا جزأه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
হাদীস নং: ৫০৭৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৭৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) (একদা) এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তারা হাসছিল। এ দেখে তিনি বললেন, তোমরা ভোগ-বিলাসের স্পৃহা নির্মূলকারীকে অধিক হারে স্মরণ কর। বর্ণনাকারী বলেন, আমার মনে হয়, তিনি বলেছেন, কেননা, কেউ জীবনের সঙকটময় মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করলে, মৃত্যুর স্মরণ তার সংকট দূর করে দেয় এবং আনন্দের সময় স্বরণ করলে, মৃত্যুর স্মরণ আনন্দের যাত্রা কমিয়ে দেয়।
(বাযযার হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন। বায়হাকীও সংক্ষিপ্তাকারে হাদীসটি উল্লেখ করেছেন। 'যুলুম সম্পর্কে সতর্কীকরণ' অধ্যায়ে আবু যার (রা) সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে। উক্ত রিওয়ায়েতে আছে। "আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। মূসা (আ)-এর সহীফাসমূহ কি ছিল? তিনি বললেনঃ তার সবগুলোই শিক্ষণীয় বিষয় ছিল। (তাতে ছিল) আমি সেই ব্যক্তির জন্য আশ্চর্যবোধ করি, যে মৃত্যুতে দৃঢ়ভাবে বিশ্বাস
করে, এরপরও সে আনন্দ উল্লাস করে, আমি সেই ব্যক্তির জন্য আশ্চর্যবোধ করি, যে জাহান্নামকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, এরপরও সে হাসে, আমি সেই ব্যক্তির জন্য আশ্চর্যবোধ করি, যে তাকদীরকে দৃঢ়ভাবে বিশ্বাস রাখে, এরপরও সে উপার্জনের জন্য অস্থির হয়ে যায়, আমি সেই ব্যক্তির জন্য আশ্চর্যবোধ করি, যে দুনিয়া ও দুনিয়াবাসীর সাথে তার বোল পাল্টানো প্রত্যক্ষ করেছে, এরপরও সে দুনিয়ার প্রতি আস্থাশীল, আমি সেই ব্যক্তির জন্য আশ্চর্যবোধ করি, যে আগামীকালের হিসাব-নিকাশে দৃঢ়ভাবে বিশ্বাস করে, এরপরও সে আমল করে না।
ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-কিতাবে এবং অন্যান্যগণও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5077- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر بِمَجْلِس وهم يَضْحَكُونَ فَقَالَ أَكْثرُوا من ذكر هاذم اللَّذَّات أَحْسبهُ قَالَ فَإِنَّهُ مَا ذكره أحد فِي ضيق من الْعَيْش إِلَّا وَسعه وَلَا فِي سَعَة إِلَّا ضيقه عَلَيْهِ

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ بِاخْتِصَار وَتقدم فِي بَاب التَّرْهِيب من الظُّلم حَدِيث أبي ذَر وَفِيه قلت يَا رَسُول الله فَمَا كَانَت صحف مُوسَى عَلَيْهِ السَّلَام قَالَ كَانَت عبرا كلهَا عجبت لمن أَيقَن بِالْمَوْتِ ثمَّ هُوَ يفرح
عجبت لمن أَيقَن بالنَّار ثمَّ هُوَ يضْحك عجبت لمن أَيقَن بِالْقدرِ ثمَّ هُوَ ينصب
عجبت لمن رأى الدُّنْيَا وَتَقَلُّبهَا بِأَهْلِهَا ثمَّ اطْمَأَن إِلَيْهَا
وَعَجِبت لمن أَيقَن بِالْحِسَابِ غَدا ثمَّ لَا يعْمل
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَغَيره
হাদীস নং: ৫০৭৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৭৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সালাত স্থলে প্রবেশ করলেন। তখন তিনি সেখানে কিছু লোক দেখতে পেলেন, যেন তারা খিলখিলিয়ে হাসছেন। এদেখে তিনি বললেন, যদি তোমরা ভোগ-বিলাসের স্পৃহা নির্মূলকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে, তবে তা তোমাদেরকে এরূপ আচরণ থেকে বিরত রাখত, যা আমি দেখছি। সুতরাং তোমরা ভোগ-বিলাসের স্পৃহা
নির্মূলকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। কেননা কবর প্রতিদিনই বলতে থাকে, আমি বিচ্ছেদের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি কীট-পতঙ্গের ঘর। যখন একজন মু'মিন বান্দাকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে, মারহাবা। স্বাগতম! জেনে রাখ, যারা আমার বিচরণ করত, তুমি ছিলে আমার কাছে তাদের মধ্যে প্রিয়তম ব্যক্তি। যখন আজ আমি তোমার উপর ক্ষমতাবান হয়েছি, অচিরেই তুমি তোমার সাথে আমার আচরণ করবে। তিনি বলেনঃ তারপর তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে এবং জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দেওয়া হবে। পক্ষান্তরে, যখন কোন পাপাচারী অথবা কাফির ব্যক্তিকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে, তোমার জন্য কোন মারহাবা বা স্বাগতবাণী নেই। যারা আমার পৃষ্ঠের বিচরণ করত তুমি ছিলে তাদের মধ্যে আমার কাছে ঘৃণ্যতম ব্যক্তি। যখন আজ আমি তোমার উপর ক্ষমতাবান হয়েছি এবং তুমি আমার আয়ত্তে এসেছ, অচিরেই তোমার সাথে আমার আচরণ প্রত্যক্ষ করবে। তিনি বলেন, অতঃপর তার গায়ের সাথে কবর মিশে যাবে, তাকে চেপে ধরবে এবং তার পাঁজরের- হাঁড়গুলো একটা অপরটার ফাঁকে ঢুকে পড়বে। রাবী বলেন, এ বলে রাসূলুল্লাহ (ﷺ) নিজের আঙ্গুলগুলো তুলে ধরলেন এবং একটাকে অপরটার ফাঁকে প্রবেশ করালেন। তিনি বলেন: এবং তার জন্য সত্তরটি অজগর নিযুক্ত করা হবে। তন্মধ্যে একটি যদি পৃথিবীতে শ্বাস ফেলত তবে পৃথিবী কিয়ামত পর্যন্ত কিছুই উৎপন্ন করত না। সেই অজগরগুলো তাকে দংশন করতে থাকবে এবং তাকে ছোবল মারতে থাকবে। এভাবে হিসাব-নিকাশের দিন পর্যন্ত চলতে থাকবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, নিশ্চয় কবর হয়ত জান্নাতের একটি বাগান নতুবা জাহান্নামের একটি গহ্বর।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত পাঠ তাঁরই বর্ণিত। বায়হাকীও হাদীসটি উল্লেখ করেছেন। তাঁরা উভয়ে উবায়দুল্লাহ ইব্‌ন ওয়লীদ ওয়াস্সাফী থেকে এ হাদীস বর্ণনা করেছেন। তিনি আতিয়‍্যা আওফীর সূত্রে আবু সাঈদ (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে অনির্ভরযোগ্য। তিরমিযী (র) বলেন, এ হাদীসটি হাসান গারীব। হাদীসটির উল্লিখিত সনদ ব্যতীত অন্য কোন সনদ আমাদের জানা নেই।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5078- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مُصَلَّاهُ فَرَأى نَاسا كَأَنَّهُمْ يكتشرون فَقَالَ أما إِنَّكُم لَو أَكثرْتُم ذكر هاذم اللَّذَّات أشغلكم عَمَّا أرى الْمَوْت فَأَكْثرُوا ذكر هاذم اللَّذَّات الْمَوْت فَإِنَّهُ لم يَأْتِ على الْقَبْر يَوْم إِلَّا تكلم فِيهِ فَيَقُول أَنا بَيت الغربة وَأَنا بَيت الْوحدَة وَأَنا بَيت التُّرَاب وَأَنا بَيت الدُّود فَإِذا دفن العَبْد الْمُؤمن قَالَ لَهُ الْقَبْر مرْحَبًا وَأهلا أما إِن كنت أحب من يمشي على ظَهْري إِلَيّ فَإذْ وليتك الْيَوْم فسترى صنيعي بك
قَالَ فيتسع لَهُ مد بَصَره وَيفتح لَهُ بَاب إِلَى الْجنَّة وَإِذا دفن العَبْد الْفَاجِر أَو الْكَافِر فَقَالَ لَهُ الْقَبْر لَا مرْحَبًا وَلَا أَهلا أما إِن كنت لأبغض من يمشي على ظَهْري إِلَيّ فَإِذا وليتك الْيَوْم وصرت إِلَيّ فسترى صنيعي بك قَالَ فيلتئم عَلَيْهِ حَتَّى يلتقي عَلَيْهِ وتختلف أضلاعه قَالَ فَأخذ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بأصابعه فَأدْخل بَعْضهَا فِي جَوف بعض قَالَ ويقيض لَهُ سَبْعُونَ تنينا لَو أَن وَاحِدًا مِنْهَا نفخ فِي الأَرْض مَا أنبتت شَيْئا مَا بقيت الدُّنْيَا فتنهشه وتخدشه حَتَّى يفضى بِهِ إِلَى الْحساب
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا الْقَبْر رَوْضَة من رياض الْجنَّة أَو حُفْرَة من حفر النَّار

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من طَرِيق عبيد الله بن الْوَلِيد الْوَصَّافِي وَهُوَ واه عَن عَطِيَّة وَهُوَ الْعَوْفِيّ عَن أبي سعيد وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب لَا نعرفه إِلَّا من هَذَا الْوَجْه
হাদীস নং: ৫০৭৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৭৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে একটি জানাযা নিয়ে বের হলাম। অতঃপর তিনি একটি কবরের কাছে গিয়ে বসলেন এবং বললেন, এ কবর প্রতিদিন দ্ব্যর্থ-জড়তাহীন ভাষায় ঘোষণা করে, হে আদম সন্তান! তুমি আমাকে ভুলে গিয়েছ, তুমি কি জান না যে, আমি একাকিত্বের ঘর, বিচ্ছেদের ঘর, ভয়-ভীতির ঘর, কীট-পতঙ্গের ঘর এবং সংকীর্ণ ঘর। তবে আল্লাহ্ তা'আলা আমাকে যার জন্য প্রশস্ত করে দেন, তার কথা ভিন্ন। তারপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন, কবর হয় জান্নাতের একটি বাগান, নতুবা জাহান্নামের একটি গহ্বর।
(তবারানী (র) 'আল-আওসাত'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5079- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي جَنَازَة فَجَلَسَ إِلَى قبر مِنْهَا فَقَالَ مَا يَأْتِي على هَذَا الْقَبْر يَوْم إِلَّا وَهُوَ يُنَادي بِصَوْت ذلق طلق يَا ابْن آدم نسيتني ألم تعلم أَنِّي بَيت الْوحدَة وَبَيت الغربة وَبَيت الوحشة وَبَيت الدُّود وَبَيت الضّيق إِلَّا من وسعني الله عَلَيْهِ ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْقَبْر إِمَّا رَوْضَة من رياض الْجنَّة أَو حُفْرَة من حفر النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮০. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দশ জন লোকের একটি দলের একজন সদস্য হিসাবে নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী! মানুষের মধ্যে সর্বাধিক বুদ্ধিমান ও সর্বাধিক বিচক্ষণ ব্যক্তি কে? তিনি বললেন, তাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুকে অধিক স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর জন্য সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করে, তারাই হচ্ছে অধিক বুদ্ধিমান। তারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা লাভ করেছে।
(ইবন আবিদ-দুনিয়া 'কিতাবুল মাওত'-এ এবং তবারানী 'আস-সাগীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও উৎকৃষ্ট সনদে সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী 'কিতাবুয-যুহদ'-এ ও হাদীসটি উল্লেখ করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপঃ "এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল সর্বোত্তম মু'মিন কে? তিনি বললেন, তাদের মধ্যে যে সবচেয়ে চরিত্রবান। লোকটি জিজ্ঞেস করল, সর্বাধিক বুদ্ধিমান মু'মিন কে? তিনি বললেন, তাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুর কথা সর্বাধিক স্মরণ করে এবং যে ব্যক্তি পরকালের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে, তারাই হচ্ছে সর্বাধিক বুদ্ধিমান লোক।"
রুযায়ন (র) তাঁর গ্রন্থে হাদীসটি বায়হাকী বর্ণিত রিওয়ায়েতের ভাষায় আনাস (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন। তবে আমি তা'দেখিনি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5080- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَاشر عشرَة فَقَامَ رجل من الْأَنْصَار فَقَالَ يَا نَبِي الله من أَكيس النَّاس وأحزم النَّاس قَالَ أَكْثَرهم ذكرا للْمَوْت وَأَكْثَرهم اسْتِعْدَادًا للْمَوْت أُولَئِكَ الأكياس ذَهَبُوا بشرف الدُّنْيَا وكرامة الْآخِرَة

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْمَوْت وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه مُخْتَصرا بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَلَفظه أَن رجلا قَالَ للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَي الْمُؤمنِينَ أفضل قَالَ أحْسنهم خلقا
قَالَ فَأَي الْمُؤمنِينَ أَكيس قَالَ أَكْثَرهم للْمَوْت ذكرا وَأَحْسَنهمْ لما بعده اسْتِعْدَادًا أُولَئِكَ الأكياس
وَذكره رزين فِي كِتَابه بِلَفْظ الْبَيْهَقِيّ من حَدِيث أنس وَلم أره
হাদীস নং: ৫০৮১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮১. হযরত সাহল ইবন সা‘দ আস সা‘ঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর এক সাহাবী মৃত্যুমুখে পতিত হলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ তাঁর প্রশংসা করতে লাগলেন এবং তাঁর ইবাদতের আলোচনা করতে লাগলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) নীরব রইলেন। যখন তারা চুপ করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে কি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করত? সাহাবায়ে কিরাম বললেন, জ্বী না। তিনি জিজ্ঞেস করলেন, সে কি তার প্রবৃত্তির চাহিদা সমূহকে প্রায় পরিহার করে চলত? তাঁরা বললেন, জ্বী না। তিনি বললেন, তোমরা যে পথে যাচ্ছ, তার অনেকাংশেই তোমাদের সাথীটি পৌছতে পারেনি।
(তাবরানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। বাযযার আনাস (রা)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেনঃ নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তির ইবাদত ও সাধনার আলোচনা করা হল। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের সাথী মৃত্যুর কথা কেমন স্মরণ করত হে? তাঁরা বললেন, আমরা তাকে মৃত্যুর কথা স্মরণ করতে শুনতাম না। তিনি বললেন, তবে তো তোমাদের সাথীটি সেই মর্যাদা লাভ করতে পারেনি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5081- وَعَن سهل بن سعد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ مَاتَ رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَجعل أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يثنون عَلَيْهِ ويذكرون من عِبَادَته وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَاكِت فَلَمَّا سكتوا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل كَانَ يكثر ذكر الْمَوْت قَالُوا لَا
قَالَ فَهَل كَانَ يدع كثيرا مِمَّا يَشْتَهِي قَالُوا لَا
قَالَ مَا بلغ صَاحبكُم كثيرا مِمَّا تذهبون إِلَيْهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس قَالَ ذكر عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل بِعبَادة واجتهاد فَقَالَ كَيفَ ذكر صَاحبكُم للْمَوْت قَالُوا مَا نَسْمَعهُ يذكرهُ
قَالَ لَيْسَ صَاحبكُم هُنَاكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর উপবিষ্ট ছিলেন, লোকজন তাঁর চতুষ্পার্শ্বে বসা ছিল। তখন তিনি বললেন, হে লোক সকল! তোমরা আল্লাহ্ তা'আলাকে যথোচিত লজ্জা কর। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! নিশ্চয় আমরা আল্লাহ্ তা'আলাকে লজ্জা করি। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কেউ লজ্জাবোধ করে, সে মুত্যুকে তার দু'চোখে সামনে হাযির জ্ঞান না করে কোন একটি রাত্রিও যাপন করতে পারে না। সে যেন পেট ও পেটের সংশ্লিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ, মাথা ও মাথার সংশ্লিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ সংযত রাখে, মৃত্যু ও ধ্বংসের কথা স্মরণ করে এবং দুনিয়ার চাকচিক্য পরিহার করে।
(তবারানী 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5082- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على الْمِنْبَر وَالنَّاس
حوله أَيهَا النَّاس اسْتَحْيوا من الله حق الْحيَاء فَقَالَ رجل يَا رَسُول الله إِنَّا لنستحيي من الله تَعَالَى فَقَالَ من كَانَ مِنْكُم مستحييا فَلَا يبيتن لَيْلَة إِلَّا وأجله بَين عَيْنَيْهِ وليحفظ الْبَطن وَمَا وعى وَالرَّأْس وَمَا حوى وليذكر الْمَوْت والبلى وليترك زِينَة الدُّنْيَا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৩. হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহ তা'আলাকে যথোচিত সমীহ কর। তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর নবী! আল-হামদুলিল্লাহ্! আমরা তো (আল্লাহ্ তা'আলাকে) অবশ্যই সমীহ করে থাকি। তিনি বললেন, তা নয়; বরং আল্লাহ তা'আলাকে যথোচিত সমীহ করার অর্থ এই যে, তুমি মাথা ও মাথার সংশ্লিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গকে সংযত রাখবে, পেট ও পেটের সংশ্লিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ সংযত রাখবে এবং মৃত্যু ও ধ্বংসের কথা স্বরণ করবে। যে ব্যক্তি পরকাল কামনা করে সে দুনিয়ার চাক-চিক্য পরিহার করে। যে একাজগুলো করল, সেই আল্লাহ্ তা'আলাকে যথোচিত সমীহ করল।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গরীব। হাদীসটি আবান ইবন ইসহাক-এর সূত্রে সাবাহ ইবন মুহাম্মদ থেকে বর্ণিত বলে আমরা জানি।
[সংকলক) হাফিয (র) বলেনঃ] আবান ও সাবাহ দু'জনই বিতর্কিত রাবী। কারও কারও মতে, সাবাহ হাদীসটি ভ্রমবশত মারফূ' হাদীসরূপে বর্ণনা করেছেন। তাঁর এরূপ বর্ণনার কারণে হাদীসটি দুর্বল বলে গণ্য হয়েছে। সঠিক মতে হাদীসটি মাওকূফ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5083- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَحْيوا من الله حق الْحيَاء قَالَ قُلْنَا يَا نَبِي الله إِنَّا لنستحيي وَالْحَمْد لله قَالَ لَيْسَ ذَلِك وَلَكِن الاستحياء من الله حق الْحيَاء أَن تحفظ الرَّأْس وَمَا وعى وَتحفظ الْبَطن وَمَا حوى ولتذكر الْمَوْت والبلى وَمن أَرَادَ الْآخِرَة ترك زِينَة الدُّنْيَا فَمن فعل ذَلِك فقد استحيا من الله حق الْحيَاء

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب إِنَّمَا نعرفه من حَدِيث أبان بن إِسْحَاق عَن الصَّباح بن مُحَمَّد
قَالَ الْحَافِظ أبان والصباح مُخْتَلف فيهمَا وَقد قيل إِن الصَّباح إِنَّمَا رفع هَذَا الحَدِيث وهما مِنْهُ وَضعف بِرَفْعِهِ وَصَوَابه مَوْقُوف وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৪. হযরত যাহহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া
রাসূলাল্লাহ্(ﷺ)। সবচেয়ে বেশি দুনিয়া-বিমুখ মানুষ কে? উত্তরে তিনি বললেন: যে ব্যক্তি কবর ও ধংসের কথা ভুলে না, দুনিয়ার অধিক চাকচিক্য পরিহার করে, অবিনশ্বরকে নশ্বরের উপর অগ্রাধিকার দেয়, আগামী কালকে তার জীবনের অন্তর্ভুক্ত বলে গণ্য করে না এবং নিজেকে মৃতদের মধ্যে পরিগণিত করে।
(ইবন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে তার রিওয়ায়েতটি মুরসাল।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5084- وَعَن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَقَالَ يَا رَسُول الله من أزهد النَّاس فَقَالَ من لم ينس الْقَبْر والبلى وَترك فضل زِينَة الدُّنْيَا وآثر مَا يبْقى على مَا يفنى وَلم يعد غَدا من أَيَّامه وعد نَفسه من الْمَوْتَى

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَهُوَ مُرْسل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৫. হযরত উসমান (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেন, উপদেশদাতা হিসেবে মৃত্যুই যথেষ্ট এবং অমুখাপেক্ষিতা বলতে (আল্লাহর প্রতি) দৃঢ় বিশ্বাসই যথেষ্ট।
(তবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5085- وَرُوِيَ عَن عُثْمَان رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كفى بِالْمَوْتِ واعظا وَكفى بِالْيَقِينِ غنى

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৬. হযরত বারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসুলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একটি জানাযায় উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) কবরের কিনারায় বসলেন। অতঃপর কাঁদলেন, ফলে মাটি পর্যন্ত ভিজে গেল। এরপর তিনি বললেন, হে আমার ভাইয়েরা! অনুরূপ স্থানের জন্য প্রস্তুতি গ্রহণ কর।
(ইবন মাজাহ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5086- وَعَن الْبَراء رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي جَنَازَة فَجَلَسَ على شَفير الْقَبْر فَبكى حَتَّى بل الثرى ثمَّ قَالَ يَا إخْوَانِي لمثل هَذَا فأعدوا

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক: