আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৫০৮৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারটি জিনিস দুর্ভাগ্যের বিষয়। চক্ষু অশ্রুহীন হওয়া, অন্তর শক্ত হওয়া, অতি অভিলাষ থাকা ও এবং পার্থিব ভোগের লিপ্সা।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5087- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرْبَعَة من الشَّقَاء جمود الْعين وقسوة الْقلب وَطول الأمل والحرص على الدُّنْيَا

رَوَاهُ الْبَزَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৮. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। (বর্ণনাকারী বলেনঃ) আমার জানামতে, তিনি হাদীসটি মারফু'রূপেই বর্ণনা করেছেন। তিনি বলেন, এ উম্মাতের মধ্যে পূর্ববর্তীগণের সফলতা অর্জিত হয়েছিল (দুনিয়ার প্রতি) অনাসক্তি ও দৃঢ় বিশ্বাসের কারণে, পক্ষান্তরে আখিরী যামানার উম্মতের ধংস হবে কার্পণ্য ও অতি অভিলাষের কারণে।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদকে হাসান বলা যায়।
ইবন আবিদ-দুনিয়া, ইস্পহানী উভয়ে ইবন লাহীয়ার সনদে আমর ইবন শু'আয়বের সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এ উম্মাতের মধ্যে পূর্ববর্তীগণ দৃঢ় বিশ্বাস ও (দুনিয়ার প্রতি) অনাসক্তির দ্বারা মুক্তিপ্রাপ্ত হয়েছে, পক্ষান্তরে এ শেষাংশ ও প্রতি অভিলাষের কারণে ধ্বংস হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5088- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا لَا أعلمهُ إِلَّا رَفعه قَالَ صَلَاح أول هَذِه الْأمة بالزهادة وَالْيَقِين وهلاك آخرهَا بالبخل والأمل

رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده احْتِمَال للتحسين
وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا والأصبهاني كِلَاهُمَا من طَرِيق ابْن لَهِيعَة عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نجا أول هَذِه الْأمة بِالْيَقِينِ والزهد وَيهْلك آخر هَذِه الْأمة بالبخل والأمل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৮৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৯. হযরত উম্মুল ওয়ালীদ বিনতে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হঠাৎ এক সন্ধ্যায় রাসূলুল্লাহ (ﷺ)-এর আগমন হল। তখন তিনি বললেন, হে লোক সকল! তোমরা কি লজ্জাবোধ কর না? সাহাবায়ে কিরাম বললেনঃ কোন ব্যাপারে ইয়া রাসূলাল্লাহ(ﷺ)? তিনি বললেন, তোমরা যা খাবে না, তা সঞ্চয় কর, যাতে বসবাস করবে না, তা নির্মাণ কর, যা লাভ করতে পারবে না, তা আশা কর। তবে কি তোমরা এতে লজ্জাবোধ কর না?
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5089- وَرُوِيَ عَن أم الْوَلِيد بنت عمر قَالَت اطلع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات عَشِيَّة فَقَالَ يَا أَيهَا النَّاس أَلا تستحيون قَالُوا مِم ذَاك يَا رَسُول الله قَالَ تجمعون مَا لَا تَأْكُلُونَ وتبنون مَا لَا تعمرون وتأملون مَا لَا تدركون أَلا تستحيون من ذَلِك
رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৯০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উসামা ইবন যায়িদ একশ' দীনারের বিনিময়ে এক মাসের জন্য একটি ক্রীতদাসী খরিদ করলেন। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা কি এক মাসের জন্য (বাঁদী) ক্রয়কারী উসামার জন্য আশ্চর্যবোধ কর না? উসামা তো বড় দীর্ঘ অভিলাষী। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, যখনই আমার দু'চক্ষু উম্মীলিত হয়, তখনই আমার মনে হয় যে, আমার পলকযুগল মিলিত হবে না, ইত্যবসরেই আল্লাহ তা'আলা আমাকে উঠিয়ে নেবেন, যখনই আমি আমার মুখের নিকট পানপাত্র উঠাই তখন আমার মনে হয় যে, আমি পানপাত্রটি রাখার পূর্বেই হয়ত আমাকে উঠিয়ে নেয়া হবে এবং যখনই আমি একটি গ্রাস মুখে তুলি তখনই আমার মনে হয় যে, হয়ত আমি গ্রাসটি গলাধঃ করতে সক্ষম হব না, এরই মধ্যে গ্রাসটি আমার গলায় আটকা পড়ে আমার মৃত্যু হয়ে যাবে। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ তোমাদের নিকট যেসব বিষয়ের অঙ্গীকার করা হয়েছে সেগুলো অবশ্যই আসবে। তোমরা সেগুলোকে এড়াতে পারবে না।
(ইবন আবিদ-দুনিয়া-'কাসরুল আমাল' গ্রন্থে আবু নু'আয়ম 'হিলয়াতুল আওলিয়ায়' এবং বায়হাকী ও ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5090- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ اشْترى أُسَامَة بن زيد وليدة بِمِائَة دِينَار إِلَى شهر فَسمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَلا تعْجبُونَ من أُسَامَة المُشْتَرِي إِلَى شهر إِن أُسَامَة لطويل الأمل وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا طرفت عَيْنَايَ إِلَّا ظَنَنْت أَن شفري لَا يَلْتَقِيَانِ حَتَّى يقبض الله روحي وَلَا رفعت قدحا إِلَى فِي فَظَنَنْت أَنِّي وَاضعه حَتَّى أَقبض وَلَا لقمت لقْمَة إِلَّا ظَنَنْت أَنِّي لَا أسيغها حَتَّى أغص بهَا من الْمَوْت وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِنَّمَا توعدون لآت وَمَا أَنْتُم بمعجزين

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب قصر الأمل وَأَبُو نعيم فِي الْحِلْية وَالْبَيْهَقِيّ والأصبهاني
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৯১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯১. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাঁধে হাত দিয়ে বললেনঃ তুমি দুনিয়াতে এভাবে অবস্থান কর, যেন তুমি একজন আগন্তুক অথবা একজন পথিক।
ইবন উমর (রা) বলতেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও, তখন ভোরের অপেক্ষা করো না এবং যখন ভোরবেলায় উপনীত হও, তখন সন্ধ্যার অপেক্ষা করো না। তুমি তোমার সুস্থতার সময় অসুস্থতার জন্য সঞ্চয় কর এবং তোমার জীবদ্দশায় তোমার মৃত্যুর জন্য সঞ্চয় কর।
(বুখারী ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ তিনি (ইবন উমর) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার শরীরের একাংশে হাত রেখে বললেন, তুমি দুনিয়াতে এভাবে অবস্থান করবে যেন তুমি একজন আগন্তুক অথবা একজন পথিক এবং তুমি নিজেকে একজন কবরবাসীরূপে গণ্য করবে। তিনি আমাকে আরও বললেন, হে ইবন উমর। যখন তুমি ভোর বেলায় উপনীত হও, তখন সন্ধ্যার চিন্তায় বিভোর হয়ো না এবং যখন সন্ধ্যায় উপনীত হও তখন ভোরের চিন্তায় বিভোর হয়ো না। তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ অবস্থায় এবং মৃত্যুর পূর্বে জীবদ্দশায় নিজ সঞ্চয় কর। কেননা, হে আবদুল্লাহ্! তুমি জাননা, আগামী কাল তোমার কি নাম (মৃত না জীবিত) হবে। বায়হাকী প্রমুখ তিরমিযীর মতই হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5091- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ أَخذ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بمنكبي فَقَالَ كن فِي الدُّنْيَا كَأَنَّك غَرِيب أَو عَابِر سَبِيل وَكَانَ ابْن عمر يَقُول إِذا أمسيت فَلَا تنْتَظر الصَّباح وَإِذا أَصبَحت فَلَا تنْتَظر الْمسَاء وَخذ من صحتك لمرضك وَمن حياتك لموتك

رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ أَخذ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِبَعْض جَسَدِي فَقَالَ كن فِي الدُّنْيَا كَأَنَّك غَرِيب أَو عَابِر سَبِيل وعد نَفسك فِي أَصْحَاب الْقُبُور وَقَالَ لي يَا ابْن عمر إِذا أَصبَحت فَلَا تحدث نَفسك بالمساء وَإِذا أمسيت فَلَا تحدث نَفسك بالصباح وَخذ من صحتك قبل سقمك
وَمن حياتك قبل موتك فَإنَّك لَا تَدْرِي يَا عبد الله مَا اسْمك غَدا
وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره نَحْو التِّرْمِذِيّ
হাদীস নং: ৫০৯২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯২. হযরত মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি এভাবে আল্লাহ তা'আলার ইবাদত কর, যেন তুমি তাঁকে দেখছ তুমি নিজেকে মৃতদের মধ্যে গণ্য কর এবং প্রতিটি প্রস্তর ও বৃক্ষ দেখে আল্লাহর কথা স্মরণ কর। যখন কোন মন্দ কাজ করে ফেল তার পাশাপাশি একটি নেক কাজ কর। অপ্রকাশ্যের বদলে অপ্রকাশ্যে এবং প্রকাশ্যের বদলে প্রকাশ্যে।
(তবারানী (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে উক্ত সনদে আবু সালামা ও মু'আয (রা)-এর মাঝে রাবীদের সূত্র-বিচ্ছিন্নতা রয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5092- وَعَن معَاذ رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أوصني قَالَ اعبد الله كَأَنَّك ترَاهُ واعدد نَفسك فِي الْمَوْتَى وَاذْكُر الله عِنْد كل حجر وَعند كل شجر وَإِذا عملت سَيِّئَة فاعمل بجنبها حَسَنَة السِّرّ بالسر وَالْعَلَانِيَة بالعلانية

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا بَين أبي سَلمَة ومعاذ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৯৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৩. হযরত আবদুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আমার পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন আমি ও আমার আম্মা আমার একটি প্রাচীরে মাটির প্রলেপ দানের কাজ করছিলাম। তখন তিনি বললেনঃ হে আবদুল্লাহ্! কি করছ? উত্তরে আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। প্রাচীরটি ধসে পড়ার উপক্রম হয়েছে, তাই আমরা প্রাচীরটি মেরামত করছি। তখন তিনি বললেন, পরকালের বিষয় এর চেয়ে দ্রুত।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5093- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ مر بِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا أطين حَائِطا لي أَنا وَأمي فَقَالَ مَا هَذَا يَا عبد الله فَقلت يَا رَسُول الله وهى فَنحْن نصلحه فَقَالَ الْأَمر أسْرع من ذَلِك
হাদীস নং: ৫০৯৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৪. অপর এক রিওয়ায়েতে আছে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন আমরা আমাদের কুটিরখানি মেরামত করছিলাম, যা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। তখন তিনি জিজ্ঞেস করলেন, কি করছ হে? উত্তরে আমরা বললাম, আমাদের কুটিরখানি ধসে পড়ার উপক্রম হয়েছে, তাই আমরা কুটিরখানি মেরামত করছি। তখন তিনি বললেন, আমি তো পরকালের বিষয়কে এর চেয়ে দ্রুতই মনে করি।
(আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান সহীহ। ইবন মাজাহ এবং ইব্‌ন হিব্বানও তাঁর 'সহীহ'-এ কিতাবে হাদীসটি। উল্লেখ করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5094- وَفِي رِوَايَة قَالَ مر علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن نعالج خصا لنا وهى فَقَالَ مَا هَذَا فَقُلْنَا خص لنا وهى فَنحْن نصلحه فَقَالَ مَا أرى الْأَمر إِلَّا أعجل من ذَلِك

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৫০৯৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৫. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী (ﷺ) একটি চতুর্ভুজ রেখা অংকন করলেন
এবং মাঝখানে আরেকটি রেখা টানলেন, যা চতুর্ভুজের সীমা ছাড়িয়ে গেছে। তারপর মাঝখানের রেখাটির
দিকে পাশ থেকে কতগুলো ছোট ছোট রেখা অংকন করলেন। তারপর বললেন, এটা হচ্ছে মানুষ। এটা তার পরিবেষ্টনকারী জীবন অথবা এমন জীবন যা তাকে পরিবেষ্টন করে আছে। যে রেখাটি চতুর্ভুজের সীমা ছাড়িয়ে গেছে, তা হচ্ছে তার অভিলাষ এবং ছোট ছোট রেখাগুলো হচ্ছে সমস্যাদি। যদি এটি তার উপর পতিত নাও হয়, ওটি তাকে দংশন করবে, আর ওটি যদি তার উপর পতিত নাও হয়, তবে ওটি তাকে দংশন করবে।
(বুখারী, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) যে রেখা অংকন করেছিলেন, তা ছিল নিম্নরূপঃ (চিত্রটি মূল কিতাব থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। যতটুকু ধারণা দেওয়া যায়: তিনি চতুর্ভুজ আকলেন: উপরে ‘জীবন, ডানে ‘জীবন, বামে ‘জীবন ও আশা, মধ্যখানে ‘মানুষ, নিচে ‘আসবাব। )
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5095- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ خطّ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خطا مربعًا وَخط خطا فِي الْوسط خَارِجا مِنْهُ وَخط خُطُوطًا صغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الْوسط من جَانِبه الَّذِي فِي الْوسط فَقَالَ هَذَا الْإِنْسَان وَهَذَا أَجله مُحِيط بِهِ أَو قد أحَاط بِهِ وَهَذَا الَّذِي هُوَ خَارج أمله وَهَذِه الخطط الصغار الْأَعْرَاض فَإِن أخطأه هَذَا نهشه هَذَا وَإِن أخطأه هَذَا نهشه هَذَا

رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَهَذِه صُورَة مَا خطّ صلى الله عَلَيْهِ وَسلم ص 122 فِي الْكتاب
يُوجد رسم
হাদীস নং: ৫০৯৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি রেখা অংকন করলেন এবং বললেন, এটা হচ্ছে মানুষ। তারপাশে আরেকটি রেখা অংকন করে বললেন, এটা তার জীবনকাল। তার চেয়ে দূরে আরেকটি রেখা অংকন করে বললেন, এটা তার অভিলাষ। সে এ অবস্থায় থাকতেই হঠাৎ তার মৃত্যু এসে পড়ে।
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। নাসাঈ ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5096- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ خطّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خطا وَقَالَ هَذَا الْإِنْسَان وَخط إِلَى جنبه خطا وَقَالَ هَذَا أَجله وَخط آخر بَعيدا مِنْهُ فَقَالَ هَذَا الأمل فَبَيْنَمَا هُوَ كَذَلِك إِذْ جَاءَهُ الْأَقْرَب

رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ بِنَحْوِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৯৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৭. তাঁরই থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এ হচ্ছে আদম সন্তান, আর এ হচ্ছে তার জীবনকাল। এ বলে তিনি নিজের হাতখানি তাঁর (আনাস রা-এর) মাথার পেছনের পার্শ্বে রাখলেন অতঃপর
হস্ত সম্প্রসারিত করলেন এবং বললেনঃ এবং তারপর তার দীর্ঘ অভিলাষ এবং তারপর তার দীর্ঘ অভিলাষ।
(তিরমিযী ও ইবন হিব্বান স্বীয় সহীহ-এ-হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈ এবং ইবন মাজাও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5097- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذَا ابْن آدم وَهَذَا أَجله وَوضع يَده عِنْد قَفاهُ ثمَّ بسطها وَقَالَ وَثمّ أمله وَثمّ أمله

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ النَّسَائِيّ أَيْضا وَابْن مَاجَه بِنَحْوِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৮. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা কি জান, এটা এবং
এটার উপমা কি? এবলে তিনি দু'টো কংকর নিক্ষেপ করলেন। সাহাবায়ে কিরাম (রা) বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই অধিক ভাল জানেন। তিনি বললেন, এটা হচ্ছে দীর্ঘ অভিলাষ এবং ওটা হচ্ছে জীবনকাল।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন। হাদীসটি হাসান গারীব।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5098- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل تَدْرُونَ مَا مثل هَذِه وَهَذِه وَرمى بحصاتين قَالُوا الله وَرَسُوله أعلم قَالَ هَذَا الأمل وَذَاكَ الْأَجَل

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫০৯৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৯. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কিয়ামত নিকটবর্তী
হয়েছে, অথচ তাদের দূরত্বই কেবল বৃদ্ধি পাচ্ছে।
(তবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের নির্ভরযোগ্য। হাকিম
হাদীসটি বর্ণনা করলেন: এর সনদ সহীহ্। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে। অথচ দুনিয়ার প্রতি মানুষের লোভই বৃদ্ধি পাচ্ছে এবং আল্লাহ্ তা'আলা থেকে তাদের দূরত্বই কেবল বাড়ছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5099- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْتَرَبت السَّاعَة وَلَا نزداد مِنْهُم إِلَّا بعدا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْتَرَبت السَّاعَة وَلَا يزْدَاد النَّاس على الدُّنْيَا إِلَّا حرصا وَلَا تزدادون من الله إِلَّا بعدا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১০০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০০. হযরত আব্দুল্লাহ্ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: জান্নাত তোমাদের প্রত্যেকের জুতোর ফিতার চেয়েও অধিকতর নিকটবর্তী। জাহান্নামও তদ্রূপ।
(বুখারী প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5100- وَعَن عبد الله عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْجنَّة أقرب إِلَى أحدكُم من شِرَاك نَعله وَالنَّار مثل ذَلِك

رَوَاهُ البُخَارِيّ وَغَيره
হাদীস নং: ৫১০১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০১. হযরত সা'দ ইব্‌ন আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, মানুষের হাতে যা রয়েছে তা লাভের আশা থেকে দূরে থাক, লোভ-লালসা থেকে বেঁচে থাক। কেননা, লোভ হচ্ছে উপস্থিত দারিদ্র। তুমি এভাবে তোমার সালাত আদায় কর যেন তুমি একজন বিদায়ী এবং তুমি এমন কাজ থেকে বেঁচে থাক যার জন্য পরে ওযরখাহী করতে হয়।
(হাকিম ও বায়হাকী-স্বীয় আয-যুহদ' গ্রন্থে-হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ। হাদীসের উল্লিখিত পাঠ তাঁরই বর্ণিত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5101- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أوصني
قَالَ عَلَيْك بالإياس مِمَّا فِي أَيدي النَّاس وَإِيَّاك والطمع فَإِنَّهُ الْفقر الْحَاضِر وصل صَلَاتك وَأَنت مُودع وَإِيَّاك وَمَا يعْتَذر مِنْهُ

رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَقَالَ الْحَاكِم وَاللَّفْظ لَهُ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১০২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০২. তবারানী ইবন উমর (রা) সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি (ইবন উমর) বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমাকে একটি কথা বলুন এবং কথাটি খুবই সংক্ষেপে বলুন। তখন নবী (ﷺ) বললেন, (১) তুমি এমনভাবে সালাত আদায় করবে যেন তুমি বিদায়ী। কেননা, তুমি যদি তাঁকে নাও দেখতে পাও, তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। (২) তুমি মানুষের হাতে যা রয়েছে তার আশা থেকে দূরে থাকবে তা হলে তুমি অমুখাপেক্ষী হয়ে যাবে। এবং (৩) তুমি এমন কাজ থেকে বেঁচে থাকবে-যার জন্যে পরে ওযরখাহী করতে হয়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5102- وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن عمر قَالَ أَتَى رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله حَدثنِي بِحَدِيث واجعله موجزا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم صل صَلَاة مُودع فَإنَّك إِن كنت لَا ترَاهُ فَإِنَّهُ يراك وايأس مِمَّا فِي أَيدي النَّاس تكن غَنِيا وَإِيَّاك وَمَا يعْتَذر مِنْهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১০৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৩. তবারানী বানু নাখা' গোত্রের এক লোক থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি (বানু নাখা' গোত্রের
লোকটি) বলেন, আমি আবুদ দারদা (রা)-কে তাঁর অন্তিম অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একটি কথা বলব, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। আমি তাঁকে বলতে শুনেছি, তুমি যেভাবে আল্লাহ্ তা'আলার ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে নাও দেখতে পাও তবে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। তুমি নিজেকে মৃতদের মধ্যে গণ্য করবে এবং তুমি অত্যাচারিতের অভিশাপ থেকে বেঁচে থাকবে। কেননা, তা কবুল হয়ে যায়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5103- وروى الطَّبَرَانِيّ عَن رجل من بني النخع قَالَ سَمِعت أَبَا الدَّرْدَاء حِين حَضرته الْوَفَاة قَالَ أحدثكُم حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سمعته يَقُول اعبد الله كَأَنَّك ترَاهُ فَإِن لم تكن ترَاهُ فَإِنَّهُ يراك واعدد نَفسك فِي الْمَوْتَى وَإِيَّاك ودعوة الْمَظْلُوم فَإِنَّهَا تستجاب
الحَدِيث
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৪. আব্দুর রহমান সুলামী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'মাদাইন' থেকে এক ফরসখ (প্রায় আট কিঃ মিঃ) দূরে উপনীত হলাম। যখন জুমু'আর সময় হল তখন আমরা জুমু'আয় উপস্থিত হলাম। হুযায়ফা (রা) আমাদের সামনে খুতবা দিলেন। তাতে তিনি বললেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেনঃ "কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে।" (৫৪ঃ ১) জেনে রাখ, নিশ্চয় কিয়ামত নিকটবর্তী হয়েছে, জেনে রাখ, নিশ্চয় চন্দ্র বিদীর্ণ হয়েছে। আরও জেনে রাখ, নিশ্চয় দুনিয়া, ধ্বংসের সংবাদ নিয়ে এসেছে। জেনে রাখ নিশ্চয় আজ দৌড় প্রতিযোগিতার ময়দান, আর কাল বিজয়। তখন আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম, আগামীকাল কি মানুষ প্রতিযোগিতায় বিজয়ী হবে? তিনি বললেন, বৎস! তুমি তো নিতান্তই নির্বোধ। তিনি যা বুঝাতে চাচ্ছেন তা হচ্ছে আজ আমল, আর কাল তার প্রতিদান। আবার যখন পরবর্তী জুমু'আ এল, আমরা জুমু'আয় হাযির হলাম। তখন হুযায়ফা (রা) খুতবা দিলেন। তাতে তিনি বললেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেনঃ "কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে।" (৫৪ঃ ১) জেনে রাখ, নিশ্চয় দুনিয়া ধ্বংসের সুসংবাদ নিয়ে এসেছে, জেনে রাখ, নিশ্চয় আজ দৌড় প্রতিযোগিতার ময়দান, আর আগামীকাল তার বিজয়। জেনে রাখ, নিশ্চয় পরিসীমা জাহান্নাম। বিজয়ী হবে সেই ব্যক্তি, যে জান্নাতে আগে পৌঁছবে।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5104- وَعَن عبد الرَّحْمَن السّلمِيّ قَالَ نزلنَا من الْمَدَائِن على فَرسَخ فَلَمَّا جَاءَت الْجُمُعَة حَضَرنَا فَخَطَبنَا حُذَيْفَة فَقَالَ إِن الله عز وَجل يَقُول اقْتَرَبت السَّاعَة وَانْشَقَّ الْقَمَر الْقَمَر 1 أَلا وَإِن السَّاعَة قد اقْتَرَبت إِلَّا وَإِن الْقَمَر قد انْشَقَّ أَلا وَإِن الدُّنْيَا قد آذَنت بِفِرَاق أَلا وَإِن الْيَوْم الْمِضْمَار وَغدا السباق فَقلت لأبي أيستبق النَّاس غَدا قَالَ يَا بني إِنَّك لجَاهِل إِنَّمَا يَعْنِي الْعَمَل الْيَوْم وَالْجَزَاء غَدا فَلَمَّا جَاءَت الْجُمُعَة الْأُخْرَى حَضَرنَا فَخَطَبنَا حُذَيْفَة فَقَالَ إِن الله يَقُول اقْتَرَبت السَّاعَة وَانْشَقَّ الْقَمَر أَلا وَإِن الدُّنْيَا قد آذَنت بِفِرَاق أَلا وَإِن الْيَوْم الْمِضْمَار وَغدا السباق أَلا وَإِن الْغَايَة النَّار وَالسَّابِق من سبق إِلَى الْجنَّة

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১০৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অন্ধকার রাত্রির একরাশ আঁধারের মত ফিতনা ঘনিয়ে আসার আগেই আমলের প্রতি ধাবিত হও। (তখন) মানুষ সকাল বেলায় মুঃমিন হবে, আর সন্ধ্যা বেলায় কাফির হবে এবং সন্ধ্যা বেলায় মু'মিন হবে আর সকাল বেলায় কাফির হবে। নিজের দীনকে দুনিয়ার সামগ্রীর বিনিময়ে বিক্রি করে দেবে।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5105- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَادرُوا بِالْأَعْمَالِ فتنا كَقطع اللَّيْل المظلم يصبح الرجل مُؤمنا ويمسي كَافِرًا ويمسي مُؤمنا وَيُصْبِح كَافِرًا يَبِيع دينه بِعرْض من الدُّنْيَا

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৫১০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ছয়টি বিষয় সংঘটিত হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতি ধাবিত হও। (ছয়টি বিষয় হল এইঃ) (১) অস্তাচল থেকে সূর্য উদিত হওয়া, (২) ধোঁয়া, (৩) দাজ্জাল, (৪) দাব্বাতুল আরদ, (৫) তোমাদের প্রত্যেকের মৃত্যু অথবা (৬) কিয়ামত।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5106- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَادرُوا بالاعمال سِتا طُلُوع الشَّمْس من مغْرِبهَا أَو الدُّخان أَو الدَّجَّال أَو الدَّابَّة أَو خَاصَّة أحدكُم أَو أَمر الْعَامَّة

رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক: