আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৫১০৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৭. তাঁরই প্রমুখাৎ বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সাতটি বিষয় সংঘটিত হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতি ধাবিত হও। তোমরা কি কেবল বিস্মৃতকারী দারিদ্র, দম্ভ সৃষ্টিকারী ধনাঢ্যতা, ধ্বংসাত্মক ব্যাধি, মেধা নিস্তেজকারী বার্ধক্য, দ্রুত মৃত্যু, প্রতীক্ষিত নিকৃষ্টতম অদৃষ্ট জীব, দাজ্জাল অথবা কিয়ামতের অপেক্ষা করছ? আর কিয়ামত হচ্ছে সর্বাধিক বিপদসংকুল ও বিস্বাদ।
(তিরমিযী মুহাররির-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তাকে মুহাররিযও বলা হয়। তিনি আবু হুরায়রা (রা) থেকে আ'রাজের সূত্রে হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5107- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَادرُوا بِالْأَعْمَالِ سبعا هَل تنْظرُون
إِلَّا فقرا منسيا أَو غنى مطغيا أَو مَرضا مُفْسِدا أَو هرما مفندا أَو موتا مجهزا أَو الدَّجَّال فشر غَائِب ينْتَظر أَو السَّاعَة فالساعة أدهى وَأمر

رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة مُحَرر وَيُقَال مُحرز بالزاي وَهُوَ واه عَن الْأَعْرَج عَنهُ وَقَالَ حَدِيث حسن
হাদীস নং: ৫১০৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেনঃ তুমি পাঁচটি পূর্বে পাঁচটি বিষয়কে গণীমত স্বরূপ মনে করবেঃ (১) বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, (২) রোগ শোকের পূর্বে তোমার সুস্বাস্থ্যকে, (৩) দারিদ্র্যের পূর্বে তোমার ধণাঢ্যতাকে, (৪) ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং (৫) মৃত্যুর পূর্বে তোমার জীবনকে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5108- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لرجل وَهُوَ يعظه اغتنم خمْسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১০৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৯. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের সামনে বক্তৃতা করতে গিয়ে বললেন, মানব মণ্ডলী! তোমরা মৃত্যুর পূর্বে আল্লাহ তা'আলার নিকট তাওবা কর, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে নেক আমলের প্রতি যত্নবান হও এবং অধিক পরিমাণে তোমাদের রবের যিকির কর ও গোপনে-প্রকাশ্যে অধিক পরিমাণে সাদাকা করে তোমাদেরও তোমাদের রবের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখ। তাহল তোমরা রিযিক, সাহায্য ও প্রতিদান প্রাপ্ত হবে।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5109- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَيهَا النَّاس تُوبُوا إِلَى الله قبل أَن تَمُوتُوا وَبَادرُوا بِالْأَعْمَالِ الصَّالِحَة قبل أَن تشْغَلُوا وصلوا الَّذِي بَيْنكُم وَبَين ربكُم بِكَثْرَة ذكركُمْ لَهُ وَكَثْرَة الصَّدَقَة فِي السِّرّ وَالْعَلَانِيَة تُرْزَقُوا وَتنصرُوا وَتجبرُوا

رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১০. হযরত শাদ্দাদ ইব্‌ন আওস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, বুদ্ধিমান সে ব্যক্তি, যে নিজের রিপুকে দমন করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। পক্ষান্তরে অক্ষম সে ব্যক্তি যে
তাবেদারী করে নিজ রিপুর খেয়াল-খুশির এবং আশা করে আল্লাহ্ তা'আলার উপর।
(ইবন মাজাহও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5110- وَعَن شَدَّاد بن أَوْس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْكيس من دَان نَفسه وَعمل لما بعد الْمَوْت وَالْعَاجِز من أتبع نَفسه هَواهَا وَتمنى على الله

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
হাদীস নং: ৫১১১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১১. হযরত মুস'আব ইবন সা'দ সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। আ'মাশ বলেন, আমার জানা মতে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকেই বর্ণিত। তিনি বলেন, পরকালের আমল ব্যতীত সব কিছুতেই মন্থরতা উত্তম।
(আবু দাউদ, হাকিম ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।
[হাফিয (র) বলেনঃ] আ'মাশ হাদীসটিকে বর্ণনা করেছেন তা উল্লেখ করেন নি এবং হাদীস মারফু হওয়ার দৃঢ় অভিমত ব্যক্ত করেন নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5111- وَعَن مُصعب بن سعد عَن أَبِيه قَالَ الْأَعْمَش وَلَا أعلمهُ إِلَّا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ التؤدة فِي كل شَيْء خير إِلَّا فِي عمل الْآخِرَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
قَالَ الْحَافِظ لم يذكر الْأَعْمَش فِيهِ من حَدثهُ وَلم يجْزم بِرَفْعِهِ
التؤدة بِفَتْح الْمُثَنَّاة فَوق وَبعدهَا همزَة مَضْمُومَة ثمَّ دَال مُهْملَة مَفْتُوحَة وتاء تَأْنِيث هِيَ التأني والتثبت وَعدم العجلة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কেউই মৃত্যুবরণ
করে অনুতপ্ত হয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)! মৃত ব্যক্তির আবার অনুতাপ কি? তিনি বললেন, যদি সে নেক্কার হয়, তবে সে এজন্য অনুতপ্ত হয় যে, সে কেন আরও বেশি নেক আমল করলো না। পক্ষান্তরে, সে যদি বদকার হয় তবে সে এজন্য অনুতপ্ত হয় যে, সে কেন এ সব কাজ থেকে বিরত থাকলো না।
(তিরমিযী ও বায়হাকী-'আয-যুহদ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5112- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من أحد
يَمُوت إِلَّا نَدم
قَالُوا وَمَا ندامته يَا رَسُول الله قَالَ إِن كَانَ محسنا نَدم أَن لَا يكون ازْدَادَ وَإِن كَانَ مسيئا نَدم أَن لَا يكون نزع

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ فِي الزّهْد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৩. হযরত আনাস (রা)-থেকে বর্ণিত। আছে যে, নবী (ﷺ) বলেনঃ আল্লাহ তা'আলা যখন কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তখন তাকে কাজে লাগান। জিজ্ঞেস করা হল, কিভাবে তিনি তাকে কাজে লাগান? জবাবে তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তাওফীক দান করেন।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, বুখারী ও মুসিলমের শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5113- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أَرَادَ الله بِعَبْد خيرا اسْتَعْملهُ
قيل كَيفَ يَسْتَعْمِلهُ قَالَ يوفقه لعمل صَالح قبل الْمَوْت

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৪. হযরত আমর ইবন হামিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ তা'আলা কোন বান্দাকে ভালবাসেন তখন তাকে মধুময় করে দেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, তাকে মধুময় করাটা কি ঠিক? ইয়া রাসূলাল্লাহ(ﷺ)? তিনি বললেন, আল্লাহ তা'আলা তাকে তার মৃত্যুর পূর্বে নেক আমলের তাওফীক দান করেন। ফলে তার প্রতিবেশীগণ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। অথবা বলেছেন, তার পার্শ্ববর্তী লোকজন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে এবং হাকিম, বায়হাকী প্রমুখ হাদীসটি এ সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5114- وَعَن عَمْرو بن الْحمق رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أحب الله عبدا عسله
قَالُوا مَا عسله يَا رَسُول الله قَالَ يوفق لَهُ عملا صَالحا بَين يَدي رحلته حَتَّى يرضى عَنهُ جِيرَانه أَو قَالَ من حوله

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيرهمَا
عسله بِفَتْح الْعين وَالسِّين الْمُهْمَلَتَيْنِ من الْعَسَل وَهُوَ طيب الثَّنَاء وَقَالَ بَعضهم هَذَا مثل أَي وَفقه الله لعمل صَالح يتحفه بِهِ كَمَا يتحف الرجل أَخَاهُ إِذا أطْعمهُ الْعَسَل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা এরূপ
লোকের ওজরের অবকাশ রাখেন নি, যার মৃত্যুকে ষাট বছর পর্যন্ত বিলম্বিত করে দিয়েছেন।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5115- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أعذر الله إِلَى امرىء أخر أَجله حَتَّى بلغ سِتِّينَ سنة

رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৫১১৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৬. হযরত সাহল থেকে মারফু' সূত্রে বর্ণিত। আমার উম্মাতের মধ্যে যে সত্তর বছর বয়স পায়, আল্লাহ তা'আলা বয়সের ব্যাপারে তার কোন ওজরের অবকাশ রাখে নাই।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেনঃ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5116- وَعَن سهل مَرْفُوعا من عمر من أمتِي سبعين سنة فقد أعذر الله إِلَيْهِ فِي الْعُمر

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কিরাম বললেন, জ্বী হাঁ। তিনি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা তোমাদের মধ্যে দীর্ঘায়ুপ্রাপ্ত এবং সর্বোত্তম আমলের অধিকারী।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে এবং বায়হাকী ও এ হাদীস উল্লেখ করেছেন। হাকিম হাদীসটি জাবির (রা)-সূত্রে বর্ণনা করে বলেন, এ হাদীস বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5117- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بِخَيْرِكُمْ قَالُوا نعم
قَالَ خياركم أطولكم أعمارا وَأَحْسَنُكُمْ أعمالا

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث جَابر وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১১৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৮. হযরত আবু বাকরা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! সর্বোত্তম ব্যক্তি কে? তিনি
বললেন: যার আয়ু দীর্ঘ এবং আমল সুন্দর। লোকটি জিজ্ঞেস করল, তবে নিকৃষ্টতম ব্যক্তি কে? তিনি বললেন,যার আয়ু দীর্ঘ হয়েছে এবং আমল মন্দ।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। তবারানী সহীহ সনদে এবং হাকিম, বায়হাকী প্রমুখ 'আয-যুহদ' গ্রন্থ এ হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5118- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله أَي النَّاس خير قَالَ من طَال عمره وَحسن عمله
قَالَ فَأَي النَّاس شَرّ قَالَ من طَال عمره وساء عمله

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَغَيره
হাদীস নং: ৫১১৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৯. হযরত আব্দুল্লাহ্ ইবন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সেই ব্যক্তি
সর্বোত্তম, যার আয়ু দীর্ঘ এবং আমল সুন্দর হয়েছে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5119- وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير النَّاس من طَال عمره وَحسن عمله

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
হাদীস নং: ৫১২০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না? সাহাবায়ে কিরাম বললেন জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! তিনি বললেনঃ তোমাদের মধ্যে সর্বত্তোম ব্যক্তি তারা, যারা তোমাদের মধ্যে দীর্ঘায়ু, যখন তারা সৎপথ অবলম্বন করে।
(আবু ইয়া'লা (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5120- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بخياركم قَالُوا بلَى يَا رَسُول الله قَالَ خياركم أطولكم أعمارا إِذا سددوا

رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১২১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২১. হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়
আল্লাহ তা'আলার এমন কিছু বান্দা রয়েছে, যাদেরকে তিনি নিহত হওয়া থেকে রক্ষা করেন, নেক আমল করার জন্য তাদের আয়ু বৃদ্ধি করে দেন, তাদের উত্তম রিযিকের ব্যবস্থা করেন, তাদেরকে নিরাপদে বাঁচিয়ে রাখেন, বিছানায় নিরাপদে তাদের মৃত্যু দান করেন অথচ তাদেরকে তিনি মর্যাদা দান করেন।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ হাদীসের সনদ এখনও আমার নিকট পৌঁছায়নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5121- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله عبادا يضن بهم عَن الْقَتْل ويطيل أعمارهم فِي حسن الْعَمَل وَيحسن أَرْزَاقهم ويحييهم فِي عَافِيَة وَيقبض أَرْوَاحهم فِي عَافِيَة على الْفرش ويعطيهم منَازِل الشُّهَدَاء

رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا يحضرني الْآن إِسْنَاده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১২২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'কুযা'আ' গোত্রের বালী উপগোত্রের দু'ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে ইসলাম গ্রহণ করেছিল। তাদের দু'জনের একজন শহীদ হয় এবং অপরজন আরও এক বছর অতিরিক্ত আয়ু লাভ করে। তালহা ইবন আব্দুল্লাহ বলেন, তাদের দু'জনের মধ্যে পরে যার মৃত্যু হয় সে ব্যক্তিকে আমি (স্বপ্নে) দেখলাম যে, তাকে শহীদের পূর্বে জান্নাতে দাখিল করা হয়েছে। তাই আমি এতে আশ্চর্যান্বিত হলাম এবং আমি ভোর বেলায় গিয়ে বিষয়টি নবী (ﷺ)-এর সাথে আলোচনা করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে কি এরপর (প্রথম ব্যক্তির শাহাদাতের পর) রামাযানের সাওম পালন করেনি এবং ছয় হাযার রাক'আত ও এক বছরের এত এত রাক'আত সালাত আদায় করেনি? (সুতরাং এতে আশ্চর্যের কী আছে?)
(আহমাদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ তার কিতাব এ, ইবন হিব্বান-তাঁর 'সহীহ'-এ ও বায়হাকী সকলেই অনুরূপ সনদে তালহা (রা) থেকে এর চেয়ে দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। ইবন মাজাহ ও ইবন হিব্বান উপরিউক্ত হাদীসের শেষে এ অংশটুকু বেশি বর্ণনা করেছেনঃ "কাজেই তাদের উভয়ের মধ্যে আসমান-যমীনের ব্যবধানের চেয়ে অধিক ব্যবধান অবশ্যই থাকবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5122- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رجلَانِ من بلي حَيّ من قضاعة أسلما مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فاستشهد أَحدهمَا وَأخر الآخر سنة قَالَ طَلْحَة بن عبد الله فَرَأَيْت الْمُؤخر مِنْهُمَا أَدخل الْجنَّة قبل الشَّهِيد فتعجبت لذَلِك فَأَصْبَحت فَذكرت ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلَيْسَ قد صَامَ بعده رَمَضَان وَصلى سِتَّة آلَاف رَكْعَة وَكَذَا وَكَذَا رَكْعَة صَلَاة سنة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم عَن طَلْحَة بِنَحْوِهِ أطول مِنْهُ
وَزَاد ابْن مَاجَه وَابْن حبَان فِي آخِره فَلَمَّا بَينهمَا أبعد مِمَّا بَين السَّمَاء وَالْأَرْض
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১২৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৩. হযরত আব্দুল্লাহ্ ইবন শাদ্দাদ (রা) থেকে বর্ণিত আছে যে, বানু আযরা গোত্রের তিনজনের একটি দল নবী (ﷺ) এর কাছে এসে ইসলাম গ্রহণ করল। বর্ণনাকারী বলেন, তখন নবী (ﷺ) বললেনঃ কে তাদের তত্ত্বাবধান করবে? তালহা বলেন, আমি। বর্ণনাকারী বলেন, সেমতে তারা তালহা (রা)-এর কাছে থাকল। অতঃপর নবী (ﷺ) একটি বাহিনীকে এক অভিযানে প্রেরণ করলেন। তাদের একজন উক্ত অভিযানে গমন করল এবং তাতে শহীদ হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) আরেকটি বাহিনীকে অপর এক অভিযানে প্রেরণ করলেন। এ অভিযানেও তাদের অপর এক ব্যক্তি গমন করল এবং তাতে শহীদ হল। তারপর তৃতীয় ব্যক্তির বিছানায় মৃত্যু হল। তালহা বলেন, এরপর এ তিন ব্যক্তি, যারা আমার কাছে ছিল তাদেরকে আমি (স্বপ্নে) দেখলাম। দেখলাম, বিছানায় মৃত্যুবরণকারী ব্যক্তিটি তাদের সামনে রয়েছে এবং যে লোকটি ইতিপূর্বে শহীদ হয়েছে, তাকে দেখলাম যে, সে তার পেছনে রয়েছে। আরও দেখলাম, তাদের মধ্যে প্রথমে শাহাদাত বরণকারী লোকটি তাদের সবার পেছনে রয়েছে। তালহা (রা) বলেন, এতে আমার মনে প্রশ্ন দেখা দিল। তাই আমি নবী (ﷺ)-এর নিকট গেলাম এবং তাঁর সামনে বিষয়টি আলোচনা করলাম। তখন তিনি বললেন, এতে তোমার আশ্চর্যবোধ করার কি আছে? আল্লাহ্ তা'আলার কাছে সেই মু'মিন বান্দার চেয়ে উত্তম কেউ নেই, যাকে মুসলমান অবস্থায় বয়ঃবৃদ্ধ করা হয়, 'সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও লা-ইলাহা ইল্লাল্লাহ' পড়ার জন্য।
(আহমাদ ও আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। উভয় সনদের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। আহমাদ বর্ণিত সনদের শুরুতে ইরসাল রয়েছে। যেমন ইতিপূর্বে বর্ণিত হয়েছে। কিন্তু আবু ইয়া'লা উক্ত সনদে তাল্হা-এর উল্লেখ করে সনদের যোগসূত্র মিলিয়ে দিয়েছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5123- وَعَن عبد الله بن شَدَّاد أَن نَفرا من بني عذرة ثَلَاثَة أَتَوا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فأسلموا قَالَ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من يكفيهم قَالَ طَلْحَة أَنا
قَالَ فَكَانُوا عِنْد طَلْحَة فَبعث النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بعثا فَخرج فِيهِ أحدهم فاستشهد ثمَّ بعث بعثا فَخرج فِيهِ آخر فاستشهد ثمَّ مَاتَ الثَّالِث
على فرَاشه
قَالَ طَلْحَة فَرَأَيْت هَؤُلَاءِ الثَّلَاثَة الَّذين كَانُوا عِنْدِي فِي الْجنَّة فَرَأَيْت الْمَيِّت على فرَاشه أمامهم وَرَأَيْت الَّذِي اسْتشْهد أخيرا يَلِيهِ وَرَأَيْت أَوَّلهمْ آخِرهم
قَالَ فداخلني من ذَلِك فَأتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكرت ذَلِك لَهُ فَقَالَ وَمَا أنْكرت من ذَلِك لَيْسَ أحد أفضل عِنْد الله عز وَجل من مُؤمن يعمر فِي الْإِسْلَام لتسبيحه وتكبيره وتهليله

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى ورواتهما رُوَاة الصَّحِيح وَفِي أَوله عِنْد أَحْمد إرْسَال كَمَا مر وَوَصله أَبُو يعلى بِذكر طَلْحَة فِيهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১২৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৪. হযরত উম্মুল ফাযল (রা) থেকে বর্ণিত আছে যে, (একদা) নবী (ﷺ) আব্বাস (রা)-এর কাছে গেলেন। তখন তিনি রোগাক্রান্ত ছিলেন এবং মৃত্যুর আকাঙ্ক্ষা করছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে
রাসূলুল্লাহ এর চাচা আব্বাস। আপনি মৃত্যুর আকাঙ্ক্ষা করবেন না। আপনি যদি নেককার হন, তবে। আপমার নেক আমলের সাথে আরও নেক আমলের বৃদ্ধি আপনার জন্য কল্যাণকর হবে। পক্ষান্তরে আপনি যদি বদকার হন এবং আপনার আয়ু দীর্ঘ হয়, তবে আপনার মন্দ কাজ থেকে প্রত্যাবর্তন আপনার জন্য লোগতর হবে। সুতরাং আপনি মৃত্যু কামনা করবেন না।
(আহমাদ ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত পাঠ হাকিম বর্ণিত এবং তাঁর রিওয়ায়েতটি পূর্ণাঙ্গ। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5124- وَعَن أم الْفضل رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دخل على الْعَبَّاس وَهُوَ يشتكي فتمنى الْمَوْت فَقَالَ يَا عَبَّاس عَم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تتمن الْمَوْت إِن كنت محسنا تزداد إحسانا إِلَى إحسانك خير لَك وَإِن كنت مسيئا فَإِن تُؤخر تستعتب من إساءتك خير لَك لَا تتمن الْمَوْت

رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَهُوَ أتم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১২৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৫. হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো না। কেননা, কিয়ামতের ভয়াবহতা অতি প্রচণ্ড। নিশ্চয় সৌভাগ্য হচ্ছে বান্দার আয়ু দীর্ঘ হওয়া এবং আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তাওবা ও নেক আমলের তাওফীক প্রদান করা।
(আহমাদ (র) হাসান সনদে ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5125- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تَتَمَنَّوْا الْمَوْت فَإِن هول المطلع شَدِيد وَإِن من السَّعَادَة أَن يطول عمر العَبْد وَيَرْزقهُ الله الْإِنَابَة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১২৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না। হয়ত সে নেককার হবে। তাহলে হয়ত সে নেকআমল বৃদ্ধি করতে পারে। অথবা সে
বদকার হবে, তাহলে হয়ত সে মন্দ কাজ থেকে ফিরে আসবে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত পাঠ বুখারী বর্ণিত)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5126- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يتَمَنَّى أحدكُم الْمَوْت إِمَّا محسنا فَلَعَلَّهُ يزْدَاد وَإِمَّا مسيئا فَلَعَلَّهُ يستعتب

رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم