আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৫১২৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৭. মুসলিমের অপর এক রিওয়ায়েতে আছে, তোমাদের কেউ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না এবং মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য দু'আ করবে না। কেননা, সে যখন মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় এবং মুমিনের আয়ু কেবল মু'মিনের কল্যাণই বৃদ্ধি করে।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5127- وَفِي رِوَايَة لمُسلم لَا يتَمَنَّى أحدكُم الْمَوْت وَلَا يَدْعُو بِهِ من قبل أَن يَأْتِيهِ وَإنَّهُ إِذا مَاتَ انْقَطع عمله وَإنَّهُ لَا يزِيد الْمُؤمن عمره إِلَّا خيرا
হাদীস নং: ৫১২৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ কোন রোগ শোকে পতিত হওয়ার কারণে মৃত্যুর আকাঙক্ষা করবে না। তার যদি কোন রোগ শোক দেখা দেয় এবং (সেজন্য একান্তই তার মৃত্যুর দু'আ) করতেই হয়, তবে সে যেন এভাবে বলেঃ হে আল্লাহ্। যতদিন জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হয় ততদিন তুমি আমাকে জীবিত রাখ এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, তখন আমাকে মৃত্যু দান কর।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5128- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يتَمَنَّى أحدكُم الْمَوْت لضر نزل بِهِ فَإِن كَانَ وَلَا بُد فَاعِلا فَلْيقل اللَّهُمَّ أحيني مَا كَانَت الْحَيَاة خيرا لي وتوفني إِذا كَانَت الْوَفَاة خيرا لي

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
হাদীস নং: ৫১২৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১২৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, সাত শ্রেণীর লোককে আল্লাহ তা'আলা সেদিন তাঁর (আরশের) ছায়াতলে ছায়া দান করবেন, যেদিন তাঁর (আরশের) ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। অতঃপর তাদের আলোচনা করে এক পর্যায়ে বললেন, এমন ব্যক্তি, যাকে কোন সম্ভ্রান্ত সুন্দরী রমনী (অপকর্মের জন্য) আহ্বান করে, তখন সে বলে, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। সম্পূর্ণ হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5129- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول سَبْعَة يظلهم الله فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله فَذكرهمْ إِلَى أَن قَالَ وَرجل دَعَتْهُ امْرَأَة ذَات منصب وجمال فَقَالَ إِنِّي أَخَاف الله

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَتقدم بِتَمَامِهِ
হাদীস নং: ৫১৩০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩০. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, বনী ইসরাঈলের মধ্যে' কিফল' নামক এক ব্যক্তি ছিল, সে তার কৃত কোন পাপের জন্য লজ্জাবোধ করত না। একদা তার কাছে এক মহিলা এল। তাকে লোকটি এই শর্তে ষাটটি স্বর্ণমুদ্রা দিল যে, সে মহিলাটির সাথে সহবাস করবে। অতঃপর যখন লোকটি মহিলাটির সাথে সহবাস করার ইচ্ছা করল তখন মহিলাটি কেঁপে উঠল এবং কেঁদে দিল। তখন সে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? মহিলাটি বলল, কারণ, আমি কখনও এ কাজ করিনি এবং একমাত্র অভাবই আমাকে এ কাজে বাধ্য করেছে। লোকটি বলল, তুমি আল্লাহর ভয়ে এরূপ করছ, তবে আল্লাহকে তা আমারই বেশি ভয় করা উচিত। তুমি চলে যাও, এবং আমি তোমাকে যা দিয়েছি, তা তোমারই থাকল। আল্লাহর কসম, এরপর কখনও আমি আল্লাহ্ তা'আলার অবাধ্যচরণ করব না। তারপর লোকটি সে রাত্রেই মৃত্যুমুখে পতিত হল। সকাল বেলায় তার দরজায় লেখা ছিল: "নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন।" লোকজন এতে আশ্চর্যান্বিত হল।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে তাকে 'হাসান' আখ্যায়িত করেছেন। হাকিম (র) হাদীসটি উল্লেখ করে
বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5130- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كَانَ الكفل من بني إِسْرَائِيل لَا يتورع من ذَنْب عمله فَأَتَتْهُ امْرَأَة فَأَعْطَاهَا سِتِّينَ دِينَارا على أَن يَطَأهَا فَلَمَّا أرادها على نَفسهَا ارتعدت وبكت فَقَالَ مَا يبكيك قَالَت لِأَن هَذَا عمل مَا عملته وَمَا حَملَنِي عَلَيْهِ إِلَّا الْحَاجة فَقَالَ تفعلين أَنْت هَذَا من مَخَافَة الله فَأَنا أَحْرَى اذهبي فلك مَا أَعطيتك وَوَاللَّه مَا أعصيه بعْدهَا أبدا فَمَاتَ من ليلته فَأصْبح مَكْتُوب على بَابه إِن الله قد غفر للكفل فَعجب النَّاس من ذَلِك

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৩১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে তিনজন লোক নিজেদের পরিবারের (গবাদি পশুর) জন্য ঘাস-পাতা যোগাড় করার উদ্দেশ্যে বাইরে গিয়েছিল। হঠাৎ তাদের বৃষ্টিতে পেয়ে বসল। ফলে তারা একটি পর্বতে গিয়ে আশ্রয় নিল। তখন তাদের (গুহার মুখের) উপর একটি প্রস্তরখণ্ড পড়ে গেল। এ দেখে তারা একে অপরকে বলাবলি করতে লাগল, (আমাদের আগমনের) পদচিহ্ন মুছে গেছে এবং (গুহার মুখে) প্রস্তরখণ্ড চেপে বসেছে। অথচ তোমাদের অবস্থান সম্পর্কে আল্লাহ্ তা'আলা ব্যতীত কেউই জানে না। সুতরাং তোমরা তোমাদের সর্বাধিক নির্ভরযোগ্য আমলের উসিলায় আল্লাহ্ তা'আলার কাছে দু'আ কর।
তখন তাদের একজন বলল, হে আল্লাহ! নিশ্চয় তুমি জান যে, একজন মহিলা আমার কাছে অতি ঈপ্সনীয় ছিল। তাকে আমি উপভোগের জন্য চাইলাম, কিন্তু সে তাতে অস্বীকৃতি জানাল। তখন আমি তাকে কিছু বিনিময় দিলাম। অতঃপর যখন সে নিজেকে পেশ করল তখন আমি তাকে পরিত্যাগ করলাম। অতএব যদি তুমি জান যে, আমি এ কাজটি তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে করেছি তবে তুমি আমাদের সংকট দূর করে দাও। তখন প্রস্তরটির এক তৃতীয়াংশ সরে গেল।
অপর জন বলল, হে আল্লাহ! নিশ্চয় তুমি, জান যে, আমার পিতামাতা উভয়েই ছিলেন। আমি তাদের জন্য তাদের পাত্রে দুধ দোহন করতাম। তারপর যখন তাঁদের কাছে আসতাম এবং তাঁরা ঘুমিয়ে থাকতেন, তখন তাঁরা জাগ্রত হওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। যখন তাঁরা জাগ্রত হতেন, তখন তাঁরা দুধ পান করতেন। অতএব যদি তুমি জান যে, আমি একাজটি তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে করেছি, তবে তুমি আমাদের সংকট দূর করে দাও। তখন প্রস্তরটির আরও এক তৃতীয়াংশ সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! নিশ্চয় তুমি জান যে, আমি একদিন একজন মজদুর রেখেছিলাম। লোকটি অর্ধেক দিন আমার কাজ করল। সে অনুপাতে আমি তার প্রাপ্য দিয়ে দিলাম। কিন্তু এতে সে ক্ষুব্ধ হল এবং সে তার প্রাপ্য গ্রহণ করল না। তখন আমি তার প্রাপ্য অংশটুকু (লাভজনক খাতে খাটিয়ে) বৃদ্ধি করলাম। ফলে তার এ পরিমাণ মাল হয়ে গেল। অতঃপর সে তার প্রাপ্য নিতে এল। তখন আমি তাকে বললাম, তুমি এগুলো সবই নিয়ে নাও। অথচ আমি ইচ্ছা করলে তাকে কেবল তার প্রথম প্রাপ্যটুকুই দিতে পারতাম। অতএব যদি তুমি জান যে, আমি একাজটি তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে করেছি তবে তুমি আমাদের সংকট দূর করে দাও। তখন প্রস্তরটি (সম্পূর্ণ) সরে গেল এবং তারা (গুহা থেকে) হেঁটে বের হয়ে এল।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারী, মুসলিম প্রমুখ উমর (রা)-এর সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন যা' পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5131- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج ثَلَاثَة فِيمَن كَانَ قبلكُمْ يرتادون لأهلهم فَأَصَابَتْهُمْ السَّمَاء فلجؤوا إِلَى جبل فَوَقَعت عَلَيْهِم صَخْرَة فَقَالَ بَعضهم لبَعض عَفا الْأَثر وَوَقع الْحجر وَلَا يعلم بمكانكم إِلَّا الله فَادعوا الله بأوثق أَعمالكُم فَقَالَ أحدهم اللَّهُمَّ إِن كنت تعلم أَنه كَانَت لي امْرَأَة تعجبني فطلبتها فَأَبت عَليّ فَجعلت لَهَا جعلا فَلَمَّا قربت نَفسهَا تركتهَا فَإِن كنت تعلم أَنِّي إِنَّمَا فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ ثلث الْحجر وَقَالَ الآخر اللَّهُمَّ إِن كنت تعلم أَنه كَانَ لي والدان فَكنت أحلب لَهما فِي إنائهما فَإِذا أتيتهما وهما نائمان قُمْت حَتَّى يستيقظا فَإِذا استيقظا شربا فَإِن كنت تعلم أَنِّي فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ ثلث الْحجر وَقَالَ الثَّالِث اللَّهُمَّ إِن كنت تعلم أَنِّي اسْتَأْجَرت أَجِيرا يَوْمًا فَعمل لي نصف النَّهَار فأعطيته أجرا فسخطه وَلم يَأْخُذهُ فوفرتها عَلَيْهِ حَتَّى صَار من ذَلِك المَال ثمَّ
جَاءَ يطْلب أجره فَقلت خُذ هَذَا كُله وَلَو شِئْت لم أعْطِيه إِلَّا أجره الأول فَإِن كنت تعلم أَنِّي فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ الْحجر وَخَرجُوا يتماشون

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا من حَدِيث عمر بِنَحْوِهِ وَتقدم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৩২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেন, (বনু ইসরাঈলের) এক ব্যক্তি নিজের উপর অবিচার করত। যখন তার মৃত্যুর সময় উপনীত হল তখন সে তার পুত্রদেরকে বলল, যখন আমি মৃত্যুমুখে পতিত হব তখন তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে, তারপর আমাকে পিষে ফেলবে। তারপর তোমরা আমাকে বাতাসে ছড়িয়ে দিবে। কেননা, আল্লাহর কসম, যদি আল্লাহ তা'আলা নাগালে পান, তবে তিনি আমাকে এমন শাস্তি দেবেন, যা কাউকে দেন নি। যখন লোকটি মৃত্যুমুখে পতিত হল, তখন তাকে তাই করা হল। অতঃপর আল্লাহ তা'আলা ভূমিকে হুকুম দিয়ে বললেন, তোমার মধ্যে যে সবই ছাই ছড়িয়ে রয়েছে সেগুলোকে একত্রিত কর। নির্দেশ মুতাবিক ভূমি তাই করল। সাথে সাথে দেখা গেল, লোকটি দণ্ডায়মান। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি যা করেছ, তাতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে হে? লোকটি বলল, হে আমার প্রতিপালক! তোমার ভয় অথবা বলল, (আমার) দুর্বলতাজনিত ভয় (আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে)। তখন আল্লাহ্ তা'আলা তাকে মার্জনা করে দিলেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5132- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ رجل يسرف على نَفسه لما حَضَره الْمَوْت قَالَ لِبَنِيهِ إِذا أَنا مت فأحرقوني ثمَّ اطحنوني ثمَّ ذروني فِي الرّيح فوَاللَّه لَئِن قدر الله عَليّ ليعذبني عذَابا مَا عذبه أحدا فَلَمَّا مَاتَ فعل بِهِ ذَلِك فَأمر الله الأَرْض فَقَالَ اجمعي مَا فِيك فَفعلت فَإِذا هُوَ قَائِم فَقَالَ مَا حملك على مَا صنعت قَالَ خشيتك يَا رب أَو قَالَ مخافتك فغفر لَهُ
হাদীস নং: ৫১৩৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৩. অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এমন এক ব্যক্তি যে কখনও নেক আমল করেনি সে তার পরিবার পরিজনকে বলল, যখন আমি মৃত্যুমুখে পতিত হব, তখন তোমরা আমাকে দাহ করবে। তারপর তার অর্ধেক (ছাই) স্থল ভাগে আর অর্ধেক সমুদ্রে ছড়িয়ে দেবে। কেননা, আল্লাহর কসম, যদি আল্লাহ তা'আলা আমাকে নাগালে পান তবে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যা বিশ্ব ভুবনের কাউকেই দেবেন না। যখন লোকটি মৃত্যুমুখে পতিত হল, তখন তার পরিবারের লোকজন তার হুকুম মুতাবিক তার সাথে আচরণ করল। তারপর আল্লাহ্ তা'আলা স্থলভাগকে তার মধ্যবর্তী ছাইগুলোকে একত্রিত করতে এবং সমুদ্রকে তার মধ্যবর্তী ছাইগুলোকে একত্রি করতে হুকুম দিলেন। তারা বললেনঃ ওহে! তুমি কেন একাজ করলে? লোকটি বলল, হে আমার প্রতিপালক তুমি সম্যক অবগত, আমি তোমার ভয়ে একাজ করেছি। তখন আল্লাহ তা'আলা তাকে মার্জনা করে দিলেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং মালিক ও নাসাঈ (র) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5133- وَفِي رِوَايَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ رجل لم يعْمل حَسَنَة قطّ لأَهله إِذا مت فحرقوه ثمَّ ذَروا نصفه فِي الْبر وَنصفه فِي الْبَحْر فوَاللَّه لَئِن قدر الله عَلَيْهِ ليعذبه عذَابا لَا يعذبه أحدا من الْعَالمين فَلَمَّا مَاتَ الرجل فعلوا بِهِ مَا أَمرهم فَأمر الله الْبر فَجمع مَا فِيهِ وَأمر الْبَحْر أَن يجمع مَا فِيهِ ثمَّ قَالَ لم فعلت هَذَا قَالَ من خشيتك يَا رب وَأَنت أعلم فغفر الله تَعَالَى لَهُ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ مَالك وَالنَّسَائِيّ وَنَحْوه
হাদীস নং: ৫১৩৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৪. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, তোমাদের পূর্ববর্তী যুগে এক ব্যক্তিকে আল্লাহ্ তা'আলা অঢেল সম্পদ দান করেছিলেন। যখন সে মৃত্যুর সময় উপস্থিত হল তখন সে তার পুত্রদেরকে বলল, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? পুত্রগণ বলল, আপনি আামদের উত্তম পিতা ছিলেন। লোকটি বলল, কিন্তু আমি তো কখনও কোন নেক আমল করিনি। সুতরাং আমি যখন মৃত্যুমুখে পতিত হব, তখন তোমরা আমাকে দাহ করবে। তারপর আমাকে পিষে ফেলবে। এরপর তোমরা আমাকে (আমার ছাইগুলোকে) প্রবল বাতাসে ছড়িয়ে দেবে। পুত্রগণ তাই করল। তারপর আল্লাহ্ তা'আলা তার ছাইগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করলেন, তোমাকে একাজে কিসে উদ্বুদ্ধ করল হে? উত্তরে সে বলল, তোমার ভয় আমাকে একাজে উদ্বুদ্ধ করেছে। তখন আল্লাহ্ তা'আলা তার প্রতি অনুগ্রহ করলেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5134- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن رجلا كَانَ قبلكُمْ رغسه الله مَالا فَقَالَ لِبَنِيهِ لما حضر أَي أَب كنت لكم قَالُوا خير أَب
قَالَ فَإِنِّي لم أعمل خيرا قطّ فَإِذا مت فاحرقوني ثمَّ اسحقوني ثمَّ ذروني فِي ريح عاصف فَفَعَلُوا فَجَمعه الله فَقَالَ مَا حملك فَقَالَ مخافتك فَتَلقاهُ برحمته

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رغسه بِفَتْح الرَّاء والغين الْمُعْجَمَة بعدهمَا سين مُهْملَة
قَالَ أَبُو عُبَيْدَة مَعْنَاهُ أَكثر لَهُ مِنْهُ وَبَارك لَهُ فِيهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৩৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা (কিয়ামতের দিন) বলবেন, যে আমাকে কোন একটি দিনও স্বরণ করেছে অথবা কোন একটি স্থানেও আমাকে ভয় করেছে তাকে জাহান্নাম থেকে বের করে দাও।
(তিরমিযী ও বায়হাকী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গারীব।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5135 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله عز وَجل أخرجُوا من النَّار من ذَكرنِي يَوْمًا أَو خافني فِي مقَام

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب
হাদীস নং: ৫১৩৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, যখন আমার বান্দা কোন মন্দ কাজ করতে ইচ্ছা করে তখন সে কাজটি না করা পর্যন্ত তার আমল নামায় তোমারা তা' লিখবে না। যদি সে কাজটি করে ফেলে তবে সে পরিমাপেই পাপটি লিখবে। আর যদি সে আমার (ভয়ের) কারণে কাজটি পরিত্যাগ করে তবে তার বদলে তার জন্য একটি সাওয়াব লিখে রাখবে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। সম্পূর্ণ হাদীসটি 'ইখলাস' অধ্যায়ে উল্লিখিত হয়েছে। মুসলিম বর্ণিত রিওয়ায়েতে এরকম বলা হয়েছেঃ "যদি সে কাজটি পরিত্যাগ করে তবে তার বদলে তার জন্য একটি সাওয়াব লিখে রাখবে। নিশ্চয় সে আমার ভয়েই কাজটি পরিত্যাগ করেছে।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5136- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَقُول الله عز وَجل إِذا أَرَادَ عَبدِي أَن يعْمل سَيِّئَة فَلَا تكتبوها عَلَيْهِ حَتَّى يعملها فَإِن عَملهَا فاكتبوها بِمِثْلِهَا وَإِن تَركهَا من أَجلي فاكتبوها لَهُ حَسَنَة
الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَتقدم بِتَمَامِهِ فِي الْإِخْلَاص وَفِي لفظ لمُسلم إِن تَركهَا فاكتبوها لَهُ حَسَنَة إِنَّمَا تَركهَا من جراي أَي من أَجلي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৩৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৭. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যা তিনি স্বীয় মহিমান্বিত প্রতিপালকের পক্ষ থেকে বর্ণনা করেন। তাতে তিনি আল্লাহ্ তা'আলা বলেনঃ আমার মর্যাদার কসম, আমি আমার বান্দার জন্য দু'টি ভয় এবং দু'টি নিরাপত্তা একত্রিত করব না। যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে
তবে কিয়ামতের দিন আমি তাকে নিরাপদে রাখব। আর যদি সে দুনিয়াতে আমার ব্যাপারে নির্ভয় থাকে, তা হলে আমি তাকে পরকালে ভীতিগ্রস্ত রাখব।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5137- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِيمَا يروي عَن ربه جلّ وَعلا أَنه قَالَ وَعِزَّتِي لَا أجمع على عَبدِي خوفين وأمنين إِذا خافني فِي الدُّنْيَا أمنته يَوْم الْقِيَامَة وَإِذا أمنني فِي الدُّنْيَا أخفته فِي الْآخِرَة

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৩৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৮. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে (পথের দূরত্বকে) ভয় করে সে গভীর রাত্রে সফর শুরু করে এবং যে গভীর রাত্রে সফর শুরু করে সে লক্ষ্যস্থলে পৌঁছায়। জেনে রাখ, নিশ্চয় আল্লাহর পণ্য মহামূল্যবান। জেনে রাখ, নিশ্চয় আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5138- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من خَافَ أدْلج وَمن أدْلج بلغ الْمنزل أَلا إِن سلْعَة الله غَالِيَة أَلا إِن سلْعَة الله الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
أدْلج بِسُكُون الدَّال إِذا سَار من أول اللَّيْل وَمعنى الحَدِيث أَن من خَافَ ألزمهُ الْخَوْف إِلَى السلوك إِلَى الْآخِرَة والمبادرة بِالْأَعْمَالِ الصَّالِحَة خوفًا من القواطع والعوائق
হাদীস নং: ৫১৩৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৯. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। জনৈক আনসারী যুবকের অন্তরে আল্লাহর ভয়ের সঞ্চার হল। তখন সে জাহান্নামের আলোচনা কালে কাঁদতে থাকত। এমন কি তা তাকে গৃহে আবদ্ধ করে রাখল। বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উত্থাপন করা হল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তার সাথে দেখা করার উদ্দেশ্যে তার বাড়ীতে এলেন। যখন তিনি তার কাছে গেলেন, তখন নবী (ﷺ) তাকে আলিঙ্গন করলেন। লোকটি মৃত অবস্থায় ধড়াস করে পড়ে গেল। তখন নবী (ﷺ) বললেন, তোমরা তোমাদের ভায়ের দাফন-কাফনের ব্যবস্থা করা। কেননা, ভয় তার হৃৎপিণ্ড বিদীর্ণ করে দিয়েছে।
(হাকিম ও বায়হাকী সাহল (রা) সূত্রে এবং অন্য সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ্। ইবন আবিদ-দুনিয়া 'কিতাবুল খাইফীন'-এ এবং ইস্পাহানী হুযায়ফা (রা) সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। উপরোক্ত হাদীসের কাছাকাছি অর্থবোধক ইবন আব্বাস (রা)-এর একটি হাদীস এবং নবী (ﷺ)-এর অপর একটি হাদীস 'ক্রন্দন' অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5139- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ أَن فَتى من الْأَنْصَار دَخلته خشيَة الله فَكَانَ يبكي عِنْد ذكر النَّار حَتَّى حَبسه ذَلِك فِي الْبَيْت فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَجَاءَهُ فِي الْبَيْت فَلَمَّا دخل عَلَيْهِ اعتنقه النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وخر مَيتا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جهزوا صَاحبكُم فَإِن الْفرق فلذ كبده

رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيره وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْخَائِفِينَ والأصبهاني من حَدِيث حُذَيْفَة وَتقدم حَدِيث ابْن عَبَّاس فِي الْبكاء قَرِيبا من مَعْنَاهُ وَحَدِيث النَّبِي أَيْضا
الْفرق بِفَتْح الْفَاء وَالرَّاء هُوَ الْخَوْف
وفلذ كبده بِفَتْح الْفَاء وَاللَّام وبالذال الْمُعْجَمَة أَي قطع كبده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৪০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪০. হযরত বাহয ইবন হাকীম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, যুরারা ইবন আওফা (রা) বনু কুশায়র-এর মসজিদে একদা আমাদের ইমামতি করলেন। তখন তিনি সূরা মুদ্দাসসির তিলাওয়াত করলেন। যখন তিনি فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ (যখন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে) এ আয়াতে পৌঁছলেন তখন তিনি মৃত অবস্থায় ধড়াস করে পড়ে গেলেন।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5140 - وَعَن بهز بن حَكِيم قَالَ أمنا زُرَارَة بن أوفى رَضِي الله عَنهُ فِي مَسْجِد بني
قُشَيْر فَقَرَأَ المدثر فَلَمَّا بلغ فَإِذا نقر فِي الناقور المدثر 01 خر مَيتا

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৪১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহর কাছে যে কঠোর শাস্তি রয়েছে তা যদি মু'মিন বান্দা জানত, তবে কেউ তাঁর জান্নাত পাওয়ার লোভ করত না এবং আল্লাহর কাছে যে রহমত রয়েছে তা যদি কাফির ব্যক্তি জানত তবে তাঁর রহমত থেকে নিরাশ হত না।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5141- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو يعلم الْمُؤمن مَا عِنْد الله من الْعقُوبَة مَا طمع بجنته أحد وَلَو يعلم الْكَافِر مَا عِنْد الله من الرَّحْمَة مَا قنط من رَحمته

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৫১৪২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪২. হযরত আবু কাহিল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ হে আবু কাহিল। আমি কি তোমাকে এমন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করব না, যা তিনি নিজের উপর অবধারিত করে নিয়েছেন? আমি বললাম, আলবৎ ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)! তিনি বলেন, আল্লাহ তোমার অন্তর সজীব রাখুন এবং যেদিন তোমার দেহের মৃত্যু হবে সেদিন তোমার অন্তরে মৃত্যু না ঘটান। হে আবু কাহিল! জেনে রাখ, আল্লাহ রাব্বুল ইয্যত সেই ব্যক্তির উপর কালেও ক্রুদ্ধ হন না, যার অন্তরে (আল্লাহর) সামান্যতম ভয়ও আছে এবং জাহান্নামের আগুন তার কোন অঙ্গ পোড়াবে না। হে আবু কাহিল! জেনে রাখ, আল্লাহ্ তা'আলাকে সমীহ করে যে ব্যক্তি নিজের লজ্জাজনক বিষয়াদি গোপনে ও

প্রকাশ্যে লুকিয়ে রাখে, কিয়ামতের দিন তার গোপন বিষয়াদি ঢেকে রাখা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! জেনে রাখ, যার অন্তরে সালাতের স্বাদ অনুপ্রবেশ করেছে, ফলে সে যথাযথভাবে তার রুকূ' ও সিজদাসমূহ আদায় করে কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! জেনে রাখ, যে চল্লিশ দিন চল্লিশ রাত্র প্রথম তাকবীর সহকারে জামা'আতে সালাত আদায় করে, জাহান্নাম থেকে তার মুক্তি লিখে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! নিশ্চয় জেনে রাখ, যে (পূর্ণ) রামাযান মাস সহ প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করে, পিপাসার দিবসে তাকে পরিতৃপ্ত করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! নিশ্চয় জেনে রাখ, যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! নিশ্চয় জেনে রাখ, যে নিজ পিতামাতার সাথে জীবিত ও মৃত অবস্থায় সদাচরণ করে, তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, পিতামাতা মৃত হলে তাদের সাথে কিভাবে সদাচরণ করবে? তিনি বললেন, তাদের সাথে সদাচরণ হচ্ছে তাদের জন্য মাগফিরাতের দু'আ করা, তাদেরকে গালমন্দ না করা এবং কারও পিতামাতাকে গাল না দেওয়া, যাতে সে ব্যক্তি তার পিতামাতাকে গাল দেয়। হে আবু কাহিল! নিশ্চয় জেনে রাখ, যে যাকাত আদায়ের সময় হলে নিজ সম্পদের যাকাত আদায় করে, তাকে আম্বিয়ায়ে কিরামের সঙ্গীদের অন্তর্ভুক্ত করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! নিশ্চয় জেনে রাখ, যার কাছে তার নেকআমল সমূহ কম অনুভূত হয় এবং বদ আমলসমূহ বেশি মনে হয়, কিয়ামতের দিন তার (নেক আমলের) পাল্লা ভারী করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল! নিশ্চয় জেনে রাখ, যে তার স্ত্রী, সন্তান ও মালিকানাভুক্ত দাস-দাসীর জন্য উপার্জন করে, তাদের মধ্যে আল্লাহর বিধান কায়েম করে এবং তাদেরকে হালাল খাবার খাওয়ায়, তাকে মর্যাদায় শহীদদের অন্তর্ভুক্ত
করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হে আবু কাহিল। নিশ্চয় জেনে রাখ, যে আমার প্রতি ভালবাসা বশত এবং আমার প্রতি আগ্রহবশত প্রতিদিন তিনবার আমার উপর দরূপ পাঠ করে, প্রত্যেকবারে তার এক বছরের গুণাহ মাফ করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়।
(তবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি সামগ্রিকভাবে মুনকার শ্রেণীভুক্ত। তবে এ কিতাবের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন অংশের সমর্থনসূচক হাদীস বর্ণিত হয়েছে। আল্লাহ্ তা'আলাই হাদীসটির প্রকৃত অবস্থা সম্পর্কে সম্যক অবগত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5142- وَعَن أبي كَاهِل رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا كَاهِل أَلا أخْبرك بِقَضَاء قَضَاهُ الله على نَفسه قلت بلَى يَا رَسُول الله قَالَ أَحْيَا الله قَلْبك وَلَا يمته يَوْم يَمُوت بدنك
اعْلَم يَا أَبَا كَاهِل أَنه لم يغْضب رب الْعِزَّة على من كَانَ فِي قلبه مَخَافَة وَلَا تَأْكُل النَّار مِنْهُ هدبة اعْلَم يَا أَبَا كَاهِل أَنه من ستر عَوْرَته حَيَاء من الله سرا وَعَلَانِيَة كَانَ حَقًا على الله أَن يستر عَوْرَته يَوْم الْقِيَامَة
اعْلَم يَا أَبَا كَاهِل أَنه من دخل حلاوة الصَّلَاة قلبه حَتَّى يتم ركوعها وسجودها كَانَ حَقًا على الله أَن يرضيه يَوْم الْقِيَامَة
اعْلَم يَا أَبَا كَاهِل أَنه من صلى أَرْبَعِينَ يَوْمًا وَأَرْبَعين لَيْلَة فِي جمَاعَة يدْرك التَّكْبِيرَة الأولى كَانَ حَقًا على الله أَن يكْتب لَهُ بَرَاءَة من النَّار
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من صَامَ من كل شهر ثَلَاثَة أَيَّام مَعَ شهر رَمَضَان كَانَ حَقًا على الله أَن يرويهِ يَوْم الْعَطش
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من كف أَذَاهُ عَن النَّاس كَانَ حَقًا على الله أَن يكف عَنهُ عَذَاب الْقَبْر
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من بر وَالِديهِ حَيا وَمَيتًا كَانَ حَقًا على الله أَن يرضيه يَوْم الْقِيَامَة قلت كَيفَ يبر وَالِديهِ إِذا كَانَا ميتين قَالَ برهما أَن يسْتَغْفر لوَالِديهِ وَلَا يسبهما وَلَا يسب وَالِدي أحد فيسب وَالِديهِ
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من أدّى زَكَاة مَاله عِنْد حلولها كَانَ حَقًا على الله أَن يَجعله من رُفَقَاء الْأَنْبِيَاء
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من قلت عِنْده حَسَنَاته وعظمت عِنْده سيئاته كَانَ حَقًا على الله أَن يثقل مِيزَانه يَوْم الْقِيَامَة
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من يسْعَى على امْرَأَته وَولده وَمَا ملكت يَمِينه يُقيم فيهم أَمر الله يُطعمهُمْ من حَلَال كَانَ حَقًا على الله أَن يَجعله مَعَ الشُّهَدَاء فِي درجاتهم
اعلمن يَا أَبَا كَاهِل أَنه من صلى عَليّ كل يَوْم ثَلَاث مَرَّات حبا لي وشوقا إِلَيّ كَانَ حَقًا على الله أَن يغْفر لَهُ بِكُل مرّة ذنُوب حول

رَوَاهُ الطَّبَرَانِيّ وَهُوَ بجملته مُنكر وَتقدم فِي مَوَاضِع من هَذَا الْكتاب مَا يشْهد لبعضه وَالله أعلم بِحَالهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৪৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৩. হযরত আবুদ দারদা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে তবে তোমরা অধিক কাঁদতে এবং কম হাসতে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে রাস্তায় বেরিয়ে পড়তে। তোমরা জান না, তোমরা নাজাত পাবে না-কি নাজাত পাবে না।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5143- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو تعلمُونَ مَا أعلم لبكيتم كثيرا ولضحكتم قَلِيلا ولخرجتم إِلَى الصعدات تجأرون إِلَى الله لَا تَدْرُونَ تنجون أَو لَا تنجون

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
تجأرون بِفَتْح الْمُثَنَّاة فَوق وَإِسْكَان الْجِيم بعدهمَا همزَة مَفْتُوحَة أَي تضجون وتستغيثون
হাদীস নং: ৫১৪৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৪. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)
ہَلۡ اَتٰی عَلَی الۡاِنۡسَانِ حِیۡنٌ مِّنَ الدَّہۡرِ لَمۡ یَکُنۡ شَیۡئًا مَّذۡکُوۡرًا সূরাটি তিলাওয়াত করে শেষ করলেন। অতঃপর বললেন, তোমরা যা দেখ না আমি তা দেখি এবং তোমরা যা শোনা না আমি তা শুনি। আকাশ কাতর আর্তনাদ করে উঠে এবং তার জন্যে এটাই স্বাভাবিক। (কেননা) আকাশে যেখানে একটি কদমের স্থানও রয়েছে, সেখানে একজন ফিরিশতা আল্লাহ তা'আলার উদ্দেশ্যে সিজদারত অবস্থায় তার কপাল ফেলে রেখেছে। আল্লাহর কসম, আমি যা জানি, যদি তোমরা তা জানতে তবে তোমরা অবশ্যই কম হাসতে, অধিক কাঁদতে, বিছানায় নারী নিয়ে আনন্দ উপভোগ করতে না এবং তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে রাস্তায় বেরিয়ে পড়তে। আল্লাহর কসম, অবশ্যই আমি পসন্দ করতাম, যদি আমি এমন একটি বৃক্ষ হতাম, যা কেটে ফেলা হয়।
(বুখারী সংক্ষিপ্তকারে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযীও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, "আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গা নেই।" হাদীসের উপরিউক্ত ভাষা হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5144- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل أَتَى على الْإِنْسَان حِين من الدَّهْر الْإِنْسَان 1 حَتَّى خَتمهَا ثمَّ قَالَ إِنِّي أرى مَا لَا ترَوْنَ وأسمع مَا لَا تَسْمَعُونَ
أطت السَّمَاء وَحقّ لَهَا أَن تئط مَا فِيهَا مَوضِع قدم إِلَّا ملك وَاضع جَبهته سَاجِدا لله وَالله لَو تعلمُونَ مَا أعلم لضحكتم قَلِيلا ولبكيتم كثيرا وَمَا تلذذتم بِالنسَاء على الْفرش ولخرجتم إِلَى الصعدات تجأرون إِلَى الله وَالله لَوَدِدْت أَنِّي شَجَرَة تعضد
رَوَاهُ البُخَارِيّ بِاخْتِصَار وَالتِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ مَا فِيهَا مَوضِع أَربع أَصَابِع وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
أطت بِفَتْح الْهمزَة وَتَشْديد الطَّاء الْمُهْملَة من الأطيط وَهُوَ صَوت القتب والرحل
وَنَحْوهمَا إِذا كَانَ فَوْقه مَا يثقله
وَمَعْنَاهُ أَن السَّمَاء من كَثْرَة مَا فِيهَا من الْمَلَائِكَة العابدين أثقلها حَتَّى أطت
والصعدات بِضَم الصَّاد وَالْعين الْمُهْمَلَتَيْنِ هِيَ الطرقات
হাদীস নং: ৫১৪৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন একটি খুতবা দিলেন যে, তদ্রূপ খুতবা আমি কখনও শুনিনি। তখন তিনি বললেন, আমি যা জানি তা তোমরা তা জানতে, তবে তোমরা অবশ্যই কম হাসতে এবং বেশি কাঁদতে। এ শুনে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ চেহারা ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5145- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ خطب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خطْبَة مَا سَمِعت مثلهَا قطّ فَقَالَ لَو تعلمُونَ مَا أعلم لضحكتم قَلِيلا ولبكيتم كثيرا فَغطّى أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وُجُوههم لَهُم خنين

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৫১৪৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৬. অপর এক রিওয়ায়েতে আছে, সাহাবায়ে কিরাম সম্পর্কে কোন কথা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কানে গেল। তখন তিনি খুতবা দিলেন। তাতে তিনি বললেন, জান্নাত ও জাহান্নাম আমার সামনে হাযির করা হয়েছে। কিন্তু আজকের মত কল্যাণ-অকল্যাণ আর কখনো দেখিনি। আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণের উপর এর চাইতে কঠিন কোন দিন অতিবাহিত হয়নি। তাঁরা তাদের মাথা ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5146- وَفِي رِوَايَة بلغ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أَصْحَابه شَيْء فَخَطب فَقَالَ عرضت عَليّ الْجنَّة وَالنَّار فَلم أر كَالْيَوْمِ فِي الْخَيْر وَالشَّر وَلَو تعلمُونَ مَا أعلم لضحكتم قَلِيلا ولبكيتم كثيرا فَمَا أَتَى على أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْم أَشد مِنْهُ غطوا رؤوسهم وَلَهُم خنين
الخنين بِفَتْح الْخَاء الْمُعْجَمَة بعْدهَا نون هُوَ الْبكاء مَعَ غنة بانتشار الصَّوْت من الْأنف