আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৪৭৮৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮৭. হযরত আবদুল্লাহ ইবন মা'কিল (র) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি এবং আমার পিতা ইবন মাসউদ (রা)-এর কাছে গেলাম। অতঃপর আমার পিতা ইবন মাসউদ (রা)-কে বললেন আপনি কি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, লজ্জিত হওয়া তাওবা স্বরূপ? তিনি বললেন: জ্বী হ্যাঁ।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4787 - وَعَن عبد الله بن معقل قَالَ دخلت أَنا وَأبي على ابْن مَسْعُود رَضِي الله عَنهُ فَقَالَ لَهُ أبي سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول النَّدَم تَوْبَة قَالَ نعم

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৮৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮৮. হযরত আয়েশা (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ্ তা'আলা যে কোন বান্দাকেই গুণাহর জন্য লজ্জিত হতে দেখেন, তাকে স্বীয় গুণাহ থেকে ক্ষমা প্রার্থনা করার পূর্বেই তিনি তাকে মার্জনা করে দেন।
(হাকিম হিশাম ইবন যিয়াদের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রাবী অগ্রহণযোগ্য। অথচ হাকিম বলেন। এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4788- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا علم الله من عبد ندامة على ذَنْب إِلَّا غفر لَهُ قبل أَن يَسْتَغْفِرهُ مِنْهُ

رَوَاهُ الْحَاكِم من رِوَايَة هِشَام بن زِيَاد وَهُوَ سَاقِط وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৮৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮৯. হযরত ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহর চেয়ে অধিক প্রশংসা প্রিয় কেউ নেই। এ কারণেই তিনি নিজের প্রশংসা করেছেন। আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদা সম্পন্ন কেউ নেই। এ কারণেই তিনি অশ্লীলতাকে হারাম করেছেন এবং আল্লাহর চেয়ে ওযর কবূলের প্রতি অধিকতর আগ্রহী কেউ নেই। একারণেই তিনি (আসমানী) কিতাবসমূহ অবতীর্ণ করেছেন এবং রাসূলগণকে প্রেরণ করেছেন।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4789- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ أحد أحب إِلَيْهِ الْمَدْح من الله من أجل ذَلِك مدح نَفسه وَلَيْسَ أحد أغير من الله من أجل ذَلِك حرم الْفَوَاحِش وَلَيْسَ أحد أحب إِلَيْهِ الْعذر من الله من أجل ذَلِك أنزل الْكتاب وَأرْسل الرُّسُل

رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৯০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯০. হযরত আবূ হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ। যদি তোমরা গুণাহ না করতে, তবে আল্লাহ্ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। এবং এমন একটি সম্প্রদায় নতুন করে সৃষ্টি করতেন, যারা গুণাহ করে; অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো আর তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন।
(মুসলিম প্রমূখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4790- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَو لم تذنبوا لذهب الله بكم ولجاء بِقوم يذنبون فيستغفرون الله فَيغْفر لَهُم

رَوَاهُ مُسلم وَغَيره
হাদীস নং: ৪৭৯১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯১. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত, জুহায়না গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এল। তখন মহিলাটি ব্যভিচারের কারণে গর্ভবতী ছিল। সে তখন বললঃ ইয়া রাসূলাল্লাহ্। আমি হদ'*
প্রয়োগযোগ্য অপরাধ করে ফেলেছি। অতএব আপনি আমার উপর হদ জারী করুন। তখন আল্লাহর নবী (ﷺ) মহিলাটির অভিভাবককে ডেকে বললেন: তার প্রতি অনুগ্রহ কর। অতঃপর যখন সে সন্তান প্রসব করে ফেলবে, তখন তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। (সে ব্যক্তি তাই করল) এরপর আল্লাহর নবী তার কাপড় বেধে দেয়ার ব্যাপারে নির্দেশ দিলেন। সুতরাং তার কাপড় তার গায়ে শক্ত করে বেঁধে দেয়া হল। তারপর তিনি তার উপর (হদ জারী করার) নির্দেশ দিলেন। সে মুতাবিক তাকে প্রস্তরাঘাত করা হল, (যার ফলে সে মৃত্যুবরণ করল)। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তার সালাতুল জানাযা আদায় করলেন। তখন উমর (রা) তাঁকে বলল: ইয়া রাসূলাল্লাহ। আপনি তার সালাতুল জানাযা আদায় করছেন, অথচ সে ব্যভিচার করেছে? রাসূলুল্লাহ বললেন: অবশ্যই সে এমন তাওবা করেছে, যদি তা সত্তরজন মদীনাবাসীর মাঝে বণ্টন করে দেয়া হত, তবে তা তাদের জন্য যথেষ্ট হত। যে মহিলা আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে, তার চেয়ে উত্তম মানুষও কি তুমি পেয়েছ?
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)

*শরী'আত নির্ধারিত দণ্ড।
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4791- وَعَن عمرَان بن الْحصين رَضِي الله عَنهُ أَن امْرَأَة من جُهَيْنَة أَتَت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهِي حُبْلَى من الزِّنَا فَقَالَت يَا رَسُول الله أصبت حدا فأقمه عَليّ فَدَعَا نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم وَليهَا فَقَالَ أحسن إِلَيْهَا فَإِذا وضعت فأتني بهَا فَفعل فَأمر بهَا نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فشدت عَلَيْهَا ثِيَابهَا ثمَّ أَمر بهَا فرجمت ثمَّ صلى عَلَيْهَا فَقَالَ لَهُ عمر تصلي عَلَيْهَا يَا رَسُول الله وَقد زنت قَالَ لقد تابت تَوْبَة لَو قسمت بَين سبعين من أهل الْمَدِينَة لوسعتهم وَهل وجدت أفضل من أَن جَادَتْ بِنَفسِهَا لله عز وَجل

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৪৭৯২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯২. হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে কোন হাদীস বেশী না শুনলেও কমপক্ষে একবার অথবা দু'বার, এমনিভাবে সাতবার পর্যন্ত শুনেছি। তবে এ হাদীসটি আমি তার চেয়েও বেশী শুনেছি। আমি তাঁকে বলতে শুনেছি, বনু ইসরাঈল সম্প্রদায়ের জনৈক শক্তসমর্থ পুরুষ ছিল, যে তার কৃত পাপকার্যের জন্যে কোনদিন এক বিন্দু বিচলিত বোধ করতো না। একদা তার কাছে এক মহিলা এল। তখন সে উক্ত মহিলাটিকে এ শর্তে ষাটটি স্বর্ণমুদ্রা দিল যে, সে তাকে উপভোগ করবে। অতঃপর যখন সে উক্ত মহিলার উপর এভাবে বসল, যেন একজন পুরুষ তার স্ত্রীর সাথে উপগত হওয়ার জন্য বসে, তখন মহিলাটি থর থর করে কাঁপতে লাগল এবং রীতিমত কেঁদে ফেলল। তখন লোকটি বলল: তুমি কাঁদছ কেন হে? আমি কি তোমার প্রতি বলপ্রয়োগ করেছি? মহিলাটি বললঃ না, (তা' করেননি বটে) তবে আমি যে এমন কাজ কখনও করিনি। একমাত্র অভাব অনটনই আমাকে এ কাজে আসতে বাধ্য করেছে। লোকটি বলল: তুমি এ কাজ করবে অথচ তুমি একাজ কখনও করনি: আচ্ছা, তুমি যাও এবং স্বর্ণমুদ্রাগুলোও আমি তোমাকে দিয়ে দিলাম। এরপর সে বললঃ না, আল্লাহর কসম, আমি আর কখনও আল্লাহর অবাধ্যতা করব না। তার সেই রাত্রেই লোকটি মৃত্যু মুখে পতিত হল। যখন ভোর হল, তখন তার দরজায় লেখা ছিল। নিশ্চয় আল্লাহ্ তা'আলা এই শক্ত সমর্থ লোকটিকে ক্ষমা করে দিয়েছেন।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং একে হাসান হাদীস সাব্যস্ত করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। ইবন হিব্বানও তাঁর স্বীয় 'সহীহ' কিতাব এ হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি বলেনঃ "আমি (ইবন উমর) রাসূলুল্লাহকে বিশবারের বেশী বলতে শুনেছি।" এই বলে তিনি হাদীসে অবশিষ্টাংশ উপরিউক্ত হাদীসের মতই উল্লেখ করেছেন। হাকিম ও বায়হাকী ইবন উমর (রা)-এর সূত্র ছাড়াও
অন্যসূত্রে ও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ এর সনদ সহীহ্।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4792- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحدث حَدِيثا لَو لم أسمعهُ إِلَّا مرّة أَو مرَّتَيْنِ حَتَّى عد سبع مَرَّات وَلَكِن سمعته أَكثر سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كَانَ الكفل من بني إِسْرَائِيل لَا يتورع من ذَنْب عمله فَأَتَتْهُ امْرَأَة فَأَعْطَاهَا سِتِّينَ دِينَارا على أَن يَطَأهَا فَلَمَّا قعد مِنْهَا مقْعد الرجل من امْرَأَته أرعدت وبكت فَقَالَ مَا يبكيك أكرهتك قَالَت لَا وَلكنه عمل مَا عملته قطّ وَمَا حَملَنِي عَلَيْهِ إِلَّا الْحَاجة فَقَالَ تفعلين أَنْت هَذَا وَمَا فعلته قطّ اذهبي فَهِيَ لَك وَقَالَ لَا وَالله لَا أعصي الله بعْدهَا أبدا فَمَاتَ من ليلته فَأصْبح مَكْتُوبًا على بَابه إِن الله قد غفر للكفل

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكثر من عشْرين مرّة يَقُول
فَذكر بِنَحْوِهِ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيرهَا وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৯৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দু'টি জনপদ ছিল। তন্মধ্যে একটিতে ছিল সং লোকদের অধিবাস, আর অপরটিতে ছিল অসৎলোকদের অধিবাস। অসৎলোকদের জনপদ থেকে এক ব্যক্তি সৎ লোকদের জনপদের উদ্দেশ্যে (তাওবার জন্য) বের হল। ইত্যবসরে আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু এসে গেল। তখন তাকে নিয়ে ফিরিশতা ও শয়তান বাদানুবাদ প্রবৃত্ত হল। শয়তান বললঃ আল্লাহর কসম, সে কখনও আমার অবাধ্যতা করেনি। ফিরিশতা বলল, নিশ্চয় সে তাওবার উদ্দেশ্যে বের হয়েছে। সুতরাং তাদের উভয়ের মধ্যে এ ফয়সালা করে দেওয়া হল যে, লোকটি দুই জনপদের মধ্যে কোনটির বেশী নিকটবর্তী, তা দেখা হোক। তখন তারা (মাপের পর) সৎ লোকদের জনপদের দিকে লোকটিকে এক বিঘৎ বেশী নিকটবর্তী দেখতে পেল। ফলে তাকে ক্ষমা করে দেয়া হল। মা'মার বলেন, যার কাছে আমি (এ হাদীস) শুনেছি, তিনি বলেন, আল্লাহ তাআলাই সৎলোকদের জনপদটিকে লোকটির নিকটবর্তী করে দিয়েছিলেন।
(তাবারানী হাদীসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। হাদীসটি অনুরূপভাবেই আমার কাছে সংরক্ষিত তাবারানীর নুসখায় গায়রে মারফু' অর্থাৎ মাওকুফ হাদীস হিসাবে বর্ণিত হয়েছে।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4793- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كَانَت قَرْيَتَانِ إِحْدَاهمَا صَالِحَة وَالْأُخْرَى ظالمة فَخرج رجل من الْقرْيَة الظالمة يُرِيد الْقرْيَة الصَّالِحَة فَأَتَاهُ الْمَوْت حَيْثُ شَاءَ الله فاختصم فِيهِ الْملك والشيطان فَقَالَ الشَّيْطَان وَالله مَا عَصَانِي قطّ فَقَالَ الْملك إِنَّه قد خرج يُرِيد التَّوْبَة فقضي بَينهمَا أَن ينظر إِلَى أَيهمَا أقرب فوجدوه أقرب إِلَى الْقرْيَة الصَّالِحَة بشبر فغفر لَهُ
قَالَ معمر وَسمعت من يَقُول قرب الله إِلَيْهِ الْقرْيَة الصَّالِحَة

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَهُوَ هَكَذَا فِي نُسْخَتي غير مَرْفُوع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৯৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর নবী (ﷺ) বলেন: তোমাদের পূর্ববর্তী উম্মাতের মধ্যে এমন ব্যক্তি ছিল, যে নিরানব্বই জন লোককে হত্যা করেছিল। অতঃপর সে জিজ্ঞেস করল যে গোটা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে বড় আলিম কে? তখন তাকে এক পাদ্রীর সন্ধান দেয়া হল। লোকটি উক্ত পাদ্রীর কাছে গিয়ে বলল যে, সে নিরানব্বইজন লোককে হত্যা করেছে। এখন তার তাওবার কোন সুযোগ আছে কিনা? উত্তরে পাদ্রী বললঃ না। তখন সে উক্ত পাদ্রীকেও হত্যা করে তদ্বারা একশ' পূর্ণ করল। এরপর সে আবার জিজ্ঞেস করল যে, পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে বড় আলিম কে? তখন তাকে একজন আলিম ব্যক্তির সন্ধান দেয়া হল। লোকটি (তার কাছে গিয়ে) বলল যে, সে একশ' জন লোক হত্যা করেছে। তার তাওবার কোন সুযোগ আছে কি? উত্তরে আলিম বললেন: হ্যাঁ, (অবশ্যই আছে)। অপরাধী ও তাওবার মাঝে কে অন্তরায় হবে? তুমি অমুক অমুক স্থানে চলে যাও। কেননা এখানে এমন কিছু লোক আছে, যারা আল্লাহর ইবাদত করে। তুমিও তাদের সাথে থেকে আল্লাহর ইবাদত কর এবং তুমি তোমার নিজ এলাকায় ফিরে যেয়ো না। কারণ, সেটি একটি মন্দ স্থান। সুতরাং লোকটি (সেই স্থানে পৌঁছার উদ্দেশ্যে) রওয়ানা হল। অতঃপর যখন সে পথের মাঝখানে পৌছল, তখন তার কাছে মৃত্যুর ফিরিশতা এসে উপনীত হল এবং তাকে নিয়ে রহমতের ফিরিশতাগণ ও আযাবের ফিরিশতাগণ (পরস্পরে) বিতর্কে লিপ্ত হল। রহমতের ফিরিশতাগণ বলল, লোকটি তাওবা করে আল্লাহমুখী হয়ে বেরিয়ে এসেছে। আর আযাবের ফিরিশতাগণ বলল যে, সে কখনও ভাল কাজ করে নি। ইত্যবসরে তাদের কাছে মানুষের আকৃতিতে একজন ফিরিশতা এল। তখন তারা তাকে নিজেদের মধ্যে সালিস মেনে নিল। সে ব্যক্তি বলল: তোমরা উভয় ভূমি (নিজ এলাকা ও গন্তব্য স্থান)-র মধ্যবর্তী স্থান মেপে দেখ, অতঃপর উভয় ভূমির মধ্যে সে যেটিরই নিকটবর্তী হবে সে তারই অধিবাসী বলে গণ্য হবে। তখন তারা মেপে দেখার পর লোকটিকে গন্তব্যভূমির নিকটবর্তী দেখতে পেল। ফলে রহমতের ফিরিশতাগণ তার প্রাণ কবয করল।
অপর এক রিওয়ায়েতে আছে, লোকটি সৎ লোকদের জনপদের দিকে এক বিঘৎ পরিমাণ বেশী এগিয়ে ছিল। ফলে তাকে তারই অধিবাসী হিসাবে গণ্য করা হল।
আরেক রিওয়ায়েতে আছে, অতঃপর আল্লাহ্ তা'আলা এদিকের পথ (অর্থাৎ তার নিজ এলাকার দিকের পথ)-কে নির্দেশ দিলেন যে, তুমি এতটুক দূরে সরে যাও এবং ওদিকের পথ (অর্থাৎ, গন্তব্যস্থানের দিকের পথ)-কে নির্দেশ দিলেন যে, তুমি একটু নিকটবর্তী হয়ে যাও। তার (ফিরিশতাগণকে সম্বোধন করে) বললেন: "তোমার উভয় পথ মেপে দেখ। অতঃপর তারা লোকটিকে গন্তব্যস্থানের দিকে এক বিঘৎ পরিমাণ বেশী নিকটবর্তী দেখতে পেল। ফলে তাকে মার্জনা করে দেয়া হল।"
অন্য এক রিওয়ায়েতে আছে, কাতাদাহ বলেন। হাসান (রা) বলেছেন, আমাদেরকে বলা হয়েছে যে, যখন লোকটির কাছে মৃত্যুর ফিরিশতা এল, তখন সে নিজ বুকের উপর ভর করে গন্তব্য স্থানের দিকে এগিয়ে গেল।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4794- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ فِيمَن كَانَ قبلكُمْ رجل قتل تِسْعَة وَتِسْعين نفسا فَسَأَلَ عَن أعلم أهل الأَرْض فَدلَّ على رَاهِب فَأَتَاهُ فَقَالَ إِنَّه قتل تِسْعَة وَتِسْعين نفسا فَهَل لَهُ من تَوْبَة فَقَالَ لَا فَقتله فكمل بِهِ مائَة ثمَّ سَأَلَ عَن أعلم أهل الأَرْض فَدلَّ على رجل عَالم فَقَالَ إِنَّه قتل مائَة نفس فَهَل لَهُ من تَوْبَة فَقَالَ نعم من يحول بَينه وَبَين التَّوْبَة انْطلق إِلَى أَرض كَذَا وَكَذَا فَإِن بهَا أُنَاسًا يعْبدُونَ الله فاعبد الله مَعَهم وَلَا ترجع إِلَى أَرْضك فَإِنَّهَا أَرض سوء فَانْطَلق حَتَّى إِذا نصف الطَّرِيق فَأَتَاهُ ملك الْمَوْت فاختصمت فِيهِ مَلَائِكَة الرَّحْمَة وملائكة الْعَذَاب فَقَالَت مَلَائِكَة الرَّحْمَة
جَاءَ تَائِبًا مُقبلا بِقَلْبِه إِلَى الله تَعَالَى وَقَالَت مَلَائِكَة الْعَذَاب إِنَّه لم يعْمل خيرا قطّ فَأَتَاهُم ملك فِي صُورَة آدَمِيّ فجعلوه بَينهم فَقَالَ قيسوا مَا بَين الْأَرْضين فَإلَى أَيَّتهمَا كَانَ أدنى فَهُوَ لَهُ فقاسوا فوجدوه أدنى إِلَى الأَرْض الَّتِي أَرَادَ فقبضته مَلَائِكَة الرَّحْمَة
وَفِي رِوَايَة فَكَانَ إِلَى الْقرْيَة الصَّالِحَة أقرب بشبر فَجعل من أَهلهَا
وَفِي رِوَايَة فَأوحى الله إِلَى هَذِه أَن تباعدي وَإِلَى هَذِه أَن تقربي وَقَالَ قيسوا بَينهمَا فوجدوه إِلَى هَذِه أقرب بشبر فغفر لَهُ
وَفِي رِوَايَة قَالَ قَتَادَة قَالَ الْحسن ذكر لنا أَنه لما أَتَاهُ ملك الْمَوْت نأى بصدره نَحْوهَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه بِنَحْوِهِ
হাদীস নং: ৪৭৯৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৫. হযরত আবু আবদে রাব্বিহ (র) থেকে বর্ণিত আছে, তিনি মু'আবিয়া ইবন আবু সুফিয়ান (রা.)কে মিম্বরে বসে এ হাদীস বর্ণনা করতে শুনেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, এক ব্যক্তি পাপ করেছিল। অতঃপর সে অন্য এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তাকে বলল যে, সে নিরানব্বইজন লোকের প্রত্যেককেই অন্যায়ভাবে হত্যা করেছে। অতএব আমার জন্য কি তাওবার কোন সুযোগ আছে? লোকটি বললঃ আমি যদি তোমাকে বলি যে, আল্লাহ্ তা'আলা তাওবাকারীর তাওবা কবুল করবেন না, তবে আমি তোমাকে মিথ্যা বললাম। ওখানে এমন কিছু লোক আছে, যারা (আল্লাহর) ইবাদত করে। তুমি তাদের কাছে গিয়ে তাদের সাথে আল্লাহর ইবাদত কর। সেমতে লোকটি তাদের দিকে রওয়ানা হল। এমতাবস্থায় তার মৃত্যুর সময় এসে গেল। এ সময় রহমতের ফিরিশতাগণও আযাবের ফিরিশতাগণ একত্রিত হলেন। অতঃপর আল্লাহ তা'আলা তাদের কাছে একজন ফিরিশতা পাঠালেন। ফিরিশতা বললেন: তোমরা উভয়স্থান (তার নিজ এলাকা ও গন্তব্যস্থান)-এর মধ্যবর্তী জায়গা মেপে দেখ। উভয়স্থানের অধিবাসীদের মধ্যে যারা তার নিকটবর্তী হয়, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেমতে (মেপে দেখার পর) তারা তাকে তাওবাকারীদের ভূমির দিকে কয়েক আঙ্গুল নিকটবর্তী পেল। ফলে তাকে মার্জনা করে দেয়া হল।
(তাবারানী হাদীসটি দু'সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যেও একটি সনদ উত্তম। তিনি অপর একটি গ্রহণযোগ্য সনদে আব্দুল্লাহ ইবন আমর (রা)-এর সূত্রে অনুরূপ আরেকটি হাদীসও বর্ণনা করেছেন। উক্ত হাদীস বর্ণনা করতে যেয়ে পরিশেষে তিনি বলেন: "অতঃপর লোকটি অপর এক সাধুর কাছে গেল এবং বলল: আমি একশ'জন লোক হত্যা করেছি। সুতরাং আমার জন্য কি তাওবার কোন সুযোগ আছে। সাধুটি বলল: তুমি তো অবশ্যই নিজের উপর অবিচার করেছ। আমি জানি না (তোমার তাওবার সুযোগ আছে কি নেই), তবে এখানে দু'টি জনপদ আছে, একটাকে বলা হয় 'নাসরা'। অপরটি বলা হয় 'কারা'। নাসরাবাসীরা জান্নাতীদের আমল করে। সেখানে তারা ব্যতীত অন্য কেউ টিকতে পারে না। আর কারাবাসীরা জাহান্নামীদের আমল করে। সেখানে তারা ব্যতীত অন্য কেউ টিকতে পারে না। সুতরাং তুমি নাসরাবাসীদের কাছে যাও। সেখানে যদি তুমি টিকে থাকতে পার এবং সে জনপদবাসীর মত আমল করতে পার, তবে তোমার তাওবার ব্যাপারে কোন সন্দেহ নেই। (পরামর্শ মতে) লোকটি 'নাসরা'-র উদ্দেশ্যে রওয়ানা হল। অতঃপর সে যখন দুই জনপদের মাঝখানে পৌঁছল, তখন তার মৃত্যুর সময় এসে গেল। ফিরিশতাগণ তাদের প্রতিপালকের কাছে লোকটি সম্পর্কে জিজ্ঞেস করল। তখন তিনি বললেন। তোমরা দেখ, লোকটি দু'টি জনপদের মধ্যে কোনটির অধিক নিকটবর্তী? সেমতে তাকে তার অধিবাসীদের অন্তর্ভুক্ত কর। অতঃপর তারা তাকে 'নাসরা'-র দিকে কয়েক আংগুল পরিমাণ বেশী নিকটবর্তী পেল। ফলে তাকে নাসরাবাসীদের অন্তর্ভুক্ত করা হল।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4795- وَعَن أبي عبد ربه أَنه سمع مُعَاوِيَة بن أبي سُفْيَان على الْمِنْبَر يحدث أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن رجلا أسرف على نَفسه فلقي رجلا فَقَالَ إِن الآخر قتل تِسْعَة وَتِسْعين نفسا كلهم ظلما فَهَل تَجِد لي من تَوْبَة فَقَالَ إِن حدثتك أَن الله لَا يَتُوب على من تَابَ كذبتك هَهُنَا قوم يتعبدون فأتهم تعبد الله مَعَهم فَتوجه إِلَيْهِم فَمَاتَ على ذَلِك فاجتمعت مَلَائِكَة الرَّحْمَة وملائكة الْعَذَاب فَبعث الله إِلَيْهِم ملكا فَقَالَ قيسوا مَا بَين المكانين فَأَيهمْ كَانَ أقرب فَهُوَ مِنْهُم فوجدوه أقرب إِلَى دير التوابين بأنملة فغفر لَهُ

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا جيد
وَرَوَاهُ أَيْضا بِنَحْوِهِ بِإِسْنَاد لَا بَأْس بِهِ عَن عبد الله بن عَمْرو فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ ثمَّ أَتَى رَاهِبًا آخر فَقَالَ إِنِّي قتلت مائَة نفس فَهَل تَجِد لي من تَوْبَة فَقَالَ لقد أسرفت وَمَا أَدْرِي وَلَكِن هَهُنَا قَرْيَتَانِ قَرْيَة يُقَال لَهَا نصْرَة وَالْأُخْرَى يُقَال لَهَا كفرة فَأَما أهل نصْرَة فيعملون عمل أهل الْجنَّة لَا يثبت فِيهَا غَيرهم وَأما أهل كفرة فيعملون عمل أهل النَّار لَا يثبت فِيهَا غَيرهم فَانْطَلق إِلَى أهل نصْرَة فَإِن ثَبت فِيهَا وعملت عمل أَهلهَا فَلَا شكّ فِي توبتك فَانْطَلق يؤمها حَتَّى إِذا كَانَ بَين القريتين أدْركهُ الْمَوْت فَسَأَلت الْمَلَائِكَة رَبهَا عَنهُ فَقَالَ انْظُرُوا إِلَى أَي القريتين كَانَ أقرب فاكتبوه من أَهلهَا فوجدوه أقرب إِلَى نصْرَة بِقَيْد أُنْمُلَة فَكتب من أَهلهَا
হাদীস নং: ৪৭৯৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন, 'আমার প্রতি আমার বান্দার ধারণা মুতাবিক আমি আচরণ করে থাকি এবং যখনই সে আমাকে স্মরণ করে, আমি তার সাথে থাকি। আল্লাহর কসম, অবশ্যই আল্লাহ তা'আলা তাঁর বান্দার তাওবার কারণে তোমাদের মধ্যকার এমন যে কোন ব্যক্তি থেকে বেশী আনন্দিত হন, যে তার হারানো সামগ্রী মরুভূমিতে ফিরে পায়। যে ব্যক্তি আমার প্রতি এক বিঘত এগিয়ে আসে, আমি তার প্রতি এক হাত-এগিয়ে যাই। আর যে ব্যক্তি আমার প্রতি এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দু'হাত এগিয়ে যাই। আর যখন সে আমার দিকে সাধারণ গতিতে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুতগতিতে যাই।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। বুখারীও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4796- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله عز وَجل أَنا عِنْد ظن عَبدِي بِي وَأَنا مَعَه حَيْثُ يذكرنِي وَالله لله أفرح بتوبة عَبده من أحدكُم يجد ضالته بالفلاة وَمن تقرب إِلَيّ شبْرًا تقربت إِلَيْهِ ذِرَاعا وَمن تقرب إِلَيّ ذِرَاعا تقربت إِلَيْهِ باعا وَإِذا أقبل إِلَيّ يمشي أَقبلت إِلَيْهِ أهرول

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالْبُخَارِيّ بِنَحْوِهِ
হাদীস নং: ৪৭৯৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৭. হযরত ইয়াযীদ ইবন নু'আয়ম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু যার (রা)-কে ফুসতাতে মিম্বরে বসে বলতে শুনেছি, আমি নবী (ﷺ)-এর কাছে শুনেছি। তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ তা'আলার দিকে এক বিঘত এগিয়ে যায়, তিনি তার দিকে একহাত এগিয়ে যান। আর যে ব্যক্তি তাঁর দিকে একহাত এগিয়ে যায়, তিনি তার দিকে দু'হাত এগিয়ে যান। যে ব্যক্তি আল্লাহ তা'আলার প্রতি সাধারণ গতিতে হেঁটে আসে তিনি তার দিকে দৌড়ে যান। আল্লাহ মহান ও মহীয়ান, আল্লাহ মহান ও মহীয়ান, আল্লাহ মহান মহীয়ান।
(আহমাদ ও তারাবানী হাদীসটি বর্ণনা করেছেন। উভয়ের বর্ণিত সনদ হাসান।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4797- وَعَن يزِيد بن نعيم قَالَ سَمِعت أَبَا ذَر الْغِفَارِيّ رَضِي الله عَنهُ وَهُوَ على الْمِنْبَر بالفسطاط يَقُول سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تقرب إِلَى الله عز وَجل شبْرًا تقرب إِلَيْهِ ذِرَاعا وَمن تقرب إِلَيْهِ ذِرَاعا تقرب إِلَيْهِ باعا وَمن أقبل إِلَى الله عز وَجل مَاشِيا أقبل إِلَيْهِ مهرولا وَالله أَعلَى وَأجل وَالله أَعلَى وَأجل وَالله أَعلَى وَأجل

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وإسنادهما حسن
হাদীস নং: ৪৭৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৮. হযরত শুরায়হ (হারিসের পুত্র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর এক সাহাবীকে বলতে শুনেছি। নবী (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেনঃ হে আদম সন্তান! আমার উদ্দেশ্যে উঠে দাঁড়াও, আমি তোমার দিকে হেঁটে আসব। তুমি আমার দিকে সাধারণ গতীতেও হেঁটে আস, আমি তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসব।
(আহমাদ (র) হাদীসটি সহীহ্ সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4798- وَعَن شُرَيْح هُوَ ابْن الْحَارِث قَالَ سَمِعت رجلا من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل يَا ابْن آدم قُم إِلَيّ أمش إِلَيْك وامش إِلَيّ أهرول إِلَيْك

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৯৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অবশ্যই আল্লাহ্ তা'আলা স্বীয় বান্দার তাওবার কারণে তোমাদের মধ্যকার এমন যে কোন ব্যক্তি থেকে অধিকতর আনন্দিত হন, যে তার উট ফিরে পেল, যা সে মরুভূমিতে হারিয়ে ফেলেছিল।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4799- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لله أفرح بتوبة عَبده من أحدكُم سقط على بعيره وَقد أضلّهُ بِأَرْض فلاة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪৮০০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০০. মুসলিমের অপর এক রিওয়ায়েতে আছে, নিশ্চয় যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন তিনি তোমাদের মধ্যকার এমন যে কোন ব্যক্তি থেকে অধিকতর আনন্দিত হন, যে মরুভূমিতে আপন বাহন জন্তুর উপর আরোহী ছিল। তারপর তার বাহনজন্তু তার হাত থেকে ছুটে গেল। অথচ তার উপর তার আহার্য ও পানীয় সামগ্রী রয়ে গেছে। কিন্তু সে তাকে ফিরে পাবার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। ফলে সে হতাশ অবস্থায় এক বৃক্ষের নিচে এসে তার ছায়ায় শুয়ে পড়েছে। ঠিক এমনি মুহূর্তে সে হঠাৎ দেখতে পেল যে, তার বাহন জন্তুটি তার কাছেই দাঁড়িয়ে আছে। তখন সে তার বাহন জন্তুর রশি ধরল। তারপর সে আনন্দের আতিশয্যে বলে উঠল: হে আল্লাহ। তুমি আমার বান্দা, আর আমি তোমার প্রতিপালক। সে আনন্দের আতিশয্যে ভুল করে বসল।
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4800 - وَفِي رِوَايَة لمُسلم لله أَشد فَرحا بتوبة عَبده حِين يَتُوب إِلَيْهِ من أحدكُم كَانَ على رَاحِلَته بِأَرْض فلاة فانفلتت عَنهُ وَعَلَيْهَا طَعَامه وَشَرَابه فأيس مِنْهَا فَأتى شَجَرَة فاضطجع فِي ظلها قد أيس من رَاحِلَته فَبَيْنَمَا هُوَ كَذَلِك إِذا هُوَ بهَا قَائِمَة عِنْده فَأخذ بخطامها ثمَّ قَالَ من شدَّة الْفَرح اللَّهُمَّ أَنْت عَبدِي وَأَنا رَبك أَخطَأ من شدَّة الْفَرح
হাদীস নং: ৪৮০১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০১. হযরত হারিস ইব্‌ন সুওয়ায়দ (র)-এর সূত্রে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আবশ্যই আল্লাহ তা'আলা স্বীয় মু'মিন বান্দার তাওবার কারণে এমন ব্যক্তির চেয়ে অধিকতর আনন্দিত হন, যে কোন তৃণলতাহীন বিপদসংকুল মরুভূমিতে উপনীত হল। তার সাথে ছিল তার বাহন জন্তু। যার উপর তার আহার্য ও পানীয় ছিল। লোকটি মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অতঃপর জাগ্রত হল। কিন্তু ততক্ষণে তার বাহন জন্তুটি পালিয়ে গেছে। এরপর সে ততক্ষণ পর্যন্ত বাহন জন্তুটিকে খোঁজাখুঁজি করতে রইল যতক্ষণে তার কাছে রৌদ্র-তাপ ও পিপাসা তীব্রতর হল, অথবা যতক্ষণ আল্লাহ তা'আলার ইচ্ছা হল, তখন সে (মনে মনে) বলল: আমি যেখানে ছিলাম, সেখানেই ফিরে যাব। সেখানে আমৃত্যু ঘুমিয়ে থাকব। এই বলে মরে যাওয়ার উদ্দেশ্য নিজ বাহুতে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। তারপর সে জাগ্রত হয়ে হঠাৎ দেখতে পেল যে, তার বাহনজন্তু পিঠের উপর তাঁর আহার্যপানীয় নিয়ে তার অদূরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তা'আলা মু'মিন বান্দার তাওবার কারণে উক্ত লোকটির বাহনজন্তু পেয়ে আনন্দিত হওয়ার চেয়ে অধিকতর আনন্দিত হন।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4801- وَعَن الْحَارِث بن سُوَيْد عَن عبد الله رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
يَقُول لله أفرح بتوبة عَبده الْمُؤمن من رجل نزل فِي أَرض دوية مهلكة مَعَه رَاحِلَته عَلَيْهَا طَعَامه وَشَرَابه فَوضع رَأسه فَنَامَ فَاسْتَيْقَظَ وَقد ذهبت رَاحِلَته فطلبها حَتَّى إِذا اشْتَدَّ عَلَيْهِ الْحر والعطش أَو مَا شَاءَ الله تَعَالَى
قَالَ أرجع إِلَى مَكَاني الَّذِي كنت فِيهِ فأنام حَتَّى أَمُوت فَوضع رَأسه على ساعده ليَمُوت فَاسْتَيْقَظَ فَإِذا رَاحِلَته عِنْده عَلَيْهَا زَاده وَشَرَابه فَالله أَشد فَرحا بتوبة العَبْد الْمُؤمن من هَذَا براحلته

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
الدوية بِفَتْح الدَّال الْمُهْملَة وَتَشْديد الْوَاو وَالْيَاء جَمِيعًا هِيَ الفلاة القفر والمفازة
হাদীস নং: ৪৮০২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০২. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পরবর্তী জীবন পূণ্য কাজে অতিবাহিত করবে তার অতীত জীবনের গুণাহসমূহ মার্জনা করে দেয়া হবে, আর যে মন্দ কাজে অধিবাহিত করবে, তাকে অতীত জীবনের গুণাহসমূহের জন্যও পাকড়াও করা হবে।
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4802- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحسن فِيمَا بَقِي غفر لَهُ مَا مضى وَمن أَسَاءَ فِيمَا بَقِي أَخذ بِمَا مضى وَمَا بَقِي

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮০৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৩. হযরত উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলাল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি মন্দ কাজ করে, তারপর ভাল কাজ করে, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মত, যার গায়ে ছিল একটি সংকীর্ণ বর্ম। বর্মটি তাকে বেশ ক্লেশ দিচ্ছিল। এরপর সে একটি পুণ্য কাজ করল। ফলে তার বর্মের একটি কড়া খুলে গেল। তারপর সে আরেকটি পুণ্য কাজ করল। ফলে তার আরেকটি কড়া খুলে গেল। অবশেষে বর্মটি মাটিতে পড়ে গেল।
(আহমাদ ও তাবারানী দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। দুই সনদের মধ্যে একটির সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4803- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن مثل الَّذِي يعْمل السَّيِّئَات ثمَّ يعْمل الْحَسَنَات كَمثل رجل كَانَت عَلَيْهِ درع ضيقَة قد خنقته ثمَّ عمل حَسَنَة فانفكت حَلقَة ثمَّ عمل حَسَنَة أُخْرَى فانفكت أُخْرَى حَتَّى تخرج إِلَى الأَرْض

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৪. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণিত আছে যে, মু'আয ইবন জাবাল (রা) যখন সফরে যেতে মনস্থ করলেন তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কোন বস্তুকে শরীক সাব্যস্ত করবে না। মু'আয বললেনঃ ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! আমাকে আরও কিছু উপদেশ দিন! তিনি বললেন, যখন তুমি (কোন) মন্দ কাজ করে ফেল, তখন তারপরই তুমি একটি ভাল কাজ করে ফেলবে এবং তোমার চরিত্র উত্তম থাকতে হবে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ্।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4804- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن معَاذ بن جبل أَرَادَ سفرا فَقَالَ يَا رَسُول الله أوصني
قَالَ اعبد الله وَلَا تشرك بِهِ شَيْئا قَالَ يَا رَسُول الله زِدْنِي قَالَ إِذا أَسَأْت فَأحْسن وليحسن خلقك

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮০৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৫. তাবারানী হাদীসটি অপর এক সনদে বর্ণনা করেছেন, যার সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য: আবু সালামা (র)-এর সূত্রে মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বল্লাম, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, এভাবে আল্লাহর ইবাদত করবে, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। তুমি নিজেকে মৃতদের মধ্যে গণ্য করবে, যে কোন প্রস্তুর ও যে কোন বৃক্ষের (সৃষ্টির) ব্যাপারে আল্লাহকে স্মরণ করবে এবং যখন কোন মন্দ কাজ করে ফেল, তখন তার পাশাপাশি একটি ভাল কাজও করে ফেলবে। গোপনীয় কাজের মুকাবিলায় গোপনে এবং প্রাকাশ্য কাজের মুকাবিলায় প্রকাশ্যে।
(উক্ত হাদীসের সনদে উল্লিখিত) আবু সালমা মু'আয (ইবন জাবাল (রা)-এর সাক্ষাৎ লাভ করেনি। বায়হাকী হাদীসটি 'কিতাবুয-যুহদ'-এ ইসমাঈল ইব্‌ন রাফি' মাদানীর সনদে সা'লাবা ইবন সালিহ্-এর সূত্রে সুলায়মান ইবন মূসার মধ্যস্থতায় মু'আয (রা) থেকে বর্ণনা করেছেন। তাতে তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার হাত ধরে কিছু দূর হাঁটলেন। তারপর বললেনঃ হে মু'আয। আমি তোমাকে উপদেশ দিচ্ছিঃ আল্লাহকে ভয় করবে। সত্যকথা বলবে। ওয়াদাপূর্ণ করবে। আমানত রক্ষা করবে। খিয়ানত করবে না। ইয়াতীমের প্রতি দয়া করবে। প্রতিবেশীর প্রতি যত্নবান থাকবে, ক্রোধ সংবরণ করবে। মিষ্টভাষী হবে। সালাম প্রদান করবে। নেতাকে মান্য করে চলবে। কুরআনে ব্যুৎপত্তি অর্জন করবে। পরকালের প্রতি আগ্রহ রাখবে, হিসাব-নিকাশকে ভয় করবে, আকাঙ্ক্ষা-বিলাস কম করবে এবং সৎকর্ম করবে।
আমি তোমাকে নিষেধ করছি। কোন মুসলমানকে গালি দিতে, কোন মিথ্যাবাদীকে সমর্থন করতে, কোন সত্যবাদীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে, কোন ন্যায়পরায়ণ শাসকের অবাধ্যাচারণ করতে এবং ধরাপৃষ্ঠে অনর্থ সৃষ্টি করতে।
হে মু'আয। যে কোন বৃক্ষ ও প্রস্তরের (সৃষ্টির) ব্যাপারে আল্লাহকে স্মরণ করবে, যে কোন গুণাহর পর নতুন করে তাওবা করবে গোপনীয় কাজের জন্য গোপনে এবং প্রকাশ্য কাজের জন্য প্রকাশ্যে।
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4805- وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد وَرُوَاته ثِقَات عَن أبي سَلمَة عَن معَاذ قَالَ قلت يَا رَسُول الله أوصني قَالَ اعبد الله كَأَنَّك ترَاهُ واعدد نَفسك فِي الْمَوْتَى وَاذْكُر الله عِنْد كل حجر وَعند كل شجر وَإِذا عملت سَيِّئَة فاعمل بجنبها حَسَنَة السِّرّ بالسر وَالْعَلَانِيَة بالعلانية
وَأَبُو سَلمَة لم يدْرك معَاذًا
وَرَوَاهُ الْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد من رِوَايَة إِسْمَاعِيل بن رَافع الْمدنِي عَن ثَعْلَبَة بن صَالح
عَن سُلَيْمَان بن مُوسَى عَن معَاذ قَالَ أَخذ بيَدي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَمشى قَلِيلا ثمَّ قَالَ يَا معَاذ أوصيك بتقوى الله وَصدق الحَدِيث ووفاء الْعَهْد وَأَدَاء الْأَمَانَة وَترك الْخِيَانَة ورحم الْيَتِيم وَحفظ الْجوَار وكظم الغيظ ولين الْكَلَام وبذل السَّلَام وَلُزُوم الإِمَام والتفقه فِي الْقُرْآن وَحب الْآخِرَة والجزع من الْحساب وَقصر الأمل وَحسن الْعَمَل وأنهاك أَن تَشْتُم مُسلما أَو تصدق كَاذِبًا أَو تكذب صَادِقا أَو تَعْصِي إِمَامًا عادلا وَأَن تفْسد فِي الأَرْض
يَا معَاذ اذكر الله عِنْد كل شجر وَحجر وأحدث لكل ذَنْب تَوْبَة السِّرّ بالسر وَالْعَلَانِيَة بالعلانية
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৬. হযরত আবূ যার ও মু'আয ইবন জাবল (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন। তুমি যেখানই থাক, আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পর ভাল কাজ কর, যা মন্দ কাজকে মিটিয়ে দেবে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করবে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এটা হাসান হাদীস।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4806- وَعَن أبي ذَر ومعاذ بن جبل رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اتَّقِ الله حَيْثُمَا كنت وأتبع السَّيئَة الْحَسَنَة تمحها وخالق النَّاس بِخلق حسن

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن