আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৮০ টি
হাদীস নং: ৫৪০০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০০. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) তাঁকে বলেছেন, হে আবু যার। আমি তোমাকে দুর্বল মনে করি এবং আমি নিজের জন্য যা ভালবাসি, তোমার জন্যও তা ভালবাসি, যেন তোমাকে কখনও কোন দু' ব্যাক্তির মধ্যে আমীর নিযুক্ত না করা হয় এবং তুমি কখনও ইয়াতীমের সম্পদের তত্ত্বাবধায়ক না হও।
(মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5403 - عَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ يَا أَبَا ذَر إِنِّي أَرَاك ضَعِيفا وَإِنِّي أحب لَك مَا أحب لنَفْسي لَا تؤمرن على اثْنَيْنِ وَلَا تلين مَال يَتِيم
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৫৪০১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০১. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাতটি সর্বনাশা বিষয় থেকে বেঁচে থাক। সাহাবায়ে কিরাম আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। সেগুলো কি কি? তিনি বললেন, ১. আল্লাহর সাথে শিরক করা, ২. যাদু করা, ৩. আল্লাহ্ যার প্রাণনাশ হারাম করেছেন, তাকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করা, ৪. সুদ খাওয়া, ৫. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৬. যুদ্ধের দিন পিছু হটা বা পল্যায়ন করা এবং ৭. নিরপরাধ সরলা মু'মিন নারীকে অপবাদ দেওয়া।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।
বাযযর ও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কবীরা গুণাহ সাতটি। তন্মধ্যে প্রথম হল, ১. আল্লাহর সাথে শরীক করা। (অবশিষ্টগুলো): ২. কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, ৩. সুদ খাওয়া, ৪. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৫. যুদ্ধের দিন পলায়ন করা সতীসাধ্বী নারীদেরকে অপবাদ দেওয়া এবং ৭. হিজরতের পর (মুশরিক) বেদুঈনদের কাছে প্রত্যাবর্তন করা।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।
বাযযর ও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কবীরা গুণাহ সাতটি। তন্মধ্যে প্রথম হল, ১. আল্লাহর সাথে শরীক করা। (অবশিষ্টগুলো): ২. কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, ৩. সুদ খাওয়া, ৪. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৫. যুদ্ধের দিন পলায়ন করা সতীসাধ্বী নারীদেরকে অপবাদ দেওয়া এবং ৭. হিজরতের পর (মুশরিক) বেদুঈনদের কাছে প্রত্যাবর্তন করা।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5404- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات قَالُوا يَا رَسُول الله وَمَا هن قَالَ الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَبَائِر سبع أولهنَّ الْإِشْرَاك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حَقّهَا وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم وفرار يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات والانتقال إِلَى الْأَعْرَاب بعد هِجْرَة
الموبقات المهلكات

হাদীস নং: ৫৪০২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০২. তারই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, চার শ্রেণীর লোককে জান্নাতে দাখিল না করা এবং তার নিয়ামত আস্বাদন করতে না দেয়া আল্লাহর দায়িত্ব স্বরূপ: এক, মদ্যপ, দুই সুদখোর, তিন, অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎকারী, চার, পিতা-মাতার অবাধ্য সন্তান।
(হাকিম ইবরাহীম ইবন খুসায়ম ইবন আরাক-এর সনদে তাঁর পিতা সূত্রে তাঁর পিতামহের মধ্যস্থতায় আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন খুসায়ম রাবী হিসাবে অগ্রহণযোগ্য মনে করা হয়। হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
(হাকিম ইবরাহীম ইবন খুসায়ম ইবন আরাক-এর সনদে তাঁর পিতা সূত্রে তাঁর পিতামহের মধ্যস্থতায় আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন খুসায়ম রাবী হিসাবে অগ্রহণযোগ্য মনে করা হয়। হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5405- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع حق على الله أَن لَا يدخلهم الْجنَّة وَلَا يذيقهم نعيمها مدمن الْخمر وآكل الرِّبَا وآكل مَال الْيَتِيم بِغَيْر حق والعاق لوَالِديهِ
رَوَاهُ الْحَاكِم من طَرِيق إِبْرَاهِيم بن خثيم بن عرَاك وَقد ترك عَن أَبِيه عَن جده عَن أبي هُرَيْرَة وَقَالَ صَحِيح الْإِسْنَاد

হাদীস নং: ৫৪০৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৩. হযরত আবু বাকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম সূত্রে তাঁর পিতার মাধ্যমে তাঁর পিতামহ থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) ইয়ামান বাসীর কাছে একটি পত্র লিখলেন। তাতে ছিল। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় কবীরা গুণাহরূপে গণ্য হবে ১. আল্লাহর সাথে শিরক করা, ২. অন্যায়ভাবে ঈমানদার মানুষকে হত্যা করা, ৩. যুদ্ধের দিন আল্লাহর পথ (জিহাদ) থেকে পলায়ন করা, ৪. পিতামাতার অবাধ্যাচরণ করা, ৫. সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া, ৬. যাদু শিক্ষা দেওয়া, ৭. সুদ খাওয়া ও ৮. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা। অতঃপর হাদীসের বাকী অংশ উল্লেখ করা হয়েছে। এটা একটি দীর্ঘপত্র, তাতে যাকাত, দিয়াত ইত্যাদির আলোচনা রয়েছে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5406- وَعَن أبي بكر بن مُحَمَّد بن عَمْرو بن حزم عَن أَبِيه عَن جده أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كتب إِلَى أهل الْيمن بِكِتَاب فِيهِ وَإِن أكبر الْكَبَائِر عِنْد الله يَوْم الْقِيَامَة الْإِشْرَاك بِاللَّه وَقتل النَّفس المؤمنة بِغَيْر الْحق والفرار فِي سَبِيل الله يَوْم الزَّحْف وعقوق الْوَالِدين وَرمي المحصنة وَتعلم السحر وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم
فَذكر الحَدِيث وَهُوَ كتاب طَوِيل فِيهِ ذكر الزَّكَاة والديات وَغير ذَلِك
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه

হাদীস নং: ৫৪০৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৪. হযরত আবু বারযা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন এমন এক সম্প্রদায়কে তাদের কবর থেকে উঠানো হবে, যাদের মুখে আগুন জ্বলবে। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ। তারা কারা? তিনি বললেন, তুমি দেখনা, আল্লাহ্ তা'আলা বলেন,
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا
নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ গ্রাস করে, তাদের পেটে অগ্নিপূর্তি করে। (৪:১০)
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন হিব্বান স্বীয় 'সহীহ'-এ আবু বারযার রিওয়ায়েতে যিয়াদ ইবন মুনযির আবুল জারূদ-এর সূত্রে নাফি' ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন। এ দু'জন রাবী আবু বারযা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে অভিযুক্ত ও অনির্ভরযোগ্য।)
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا
নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ গ্রাস করে, তাদের পেটে অগ্নিপূর্তি করে। (৪:১০)
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন হিব্বান স্বীয় 'সহীহ'-এ আবু বারযার রিওয়ায়েতে যিয়াদ ইবন মুনযির আবুল জারূদ-এর সূত্রে নাফি' ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন। এ দু'জন রাবী আবু বারযা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে অভিযুক্ত ও অনির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5407- وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبْعَث يَوْم الْقِيَامَة قوم من
قُبُورهم تأجج أَفْوَاههم نَارا فَقيل من هم يَا رَسُول الله قَالَ ألم تَرَ أَن الله عز وَجل يَقُول إِن الَّذين يَأْكُلُون أَمْوَال الْيَتَامَى ظلما إِنَّمَا يَأْكُلُون فِي بطونهم نَارا النِّسَاء 01
رَوَاهُ أَبُو يعلى وَمن طَرِيقه ابْن حبَان فِي صَحِيحه من طَرِيق زِيَاد بن الْمُنْذر أبي الْجَارُود عَن نَافِع بن الْحَارِث وهما واهيان متهمان عَن أبي بَرزَة

হাদীস নং: ৫৪০৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তাঁর মায়ের কবর যিয়ারত করে নিজে কাঁদলেন এবং তাঁর পাশে যারা ছিল তাদেরকেও কাঁদালেন। তারপর বললেন, আমি আমার প্রতিপালকের কাছে তাঁর জন্য মাগফিরাত কামনা করার অনুমতি চাইলাম, কিন্তু আমাকে সে অনুমতি দেওয়া হয়নি। এরপর তাঁর কবর যিয়ারত করার জন্য তাঁর কাছে অনুমতি চাইলাম, তখন তিনি আমাকে সে অনুমতি দিয়েছেন, সুতরাং তোমরা কবর যিয়ারত করবে। কেননা, কবর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
(হাদীসটি মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5408- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ زار النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قبر أمه فَبكى وأبكى من حوله فَقَالَ اسْتَأْذَنت رَبِّي فِي أَن أسْتَغْفر لَهَا فَلم يُؤذن لي واستأذنته فِي أَن أَزور قبرها فَأذن لي فزوروا الْقُبُور فَإِنَّهَا تذكر الْمَوْت
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
তাহকীক:
হাদীস নং: ৫৪০৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম (এখন অনুমতি দিচ্ছি) সুতরাং তোমরা কবর যিয়ারত করবে। কেননা, তাতে শিক্ষা নিহিত রয়েছে।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5409- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنِّي نَهَيْتُكُمْ عَن زِيَارَة الْقُبُور فزوروها فَإِن فِيهَا عِبْرَة
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
তাহকীক:
হাদীস নং: ৫৪০৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৭. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। কিন্তু (এখন থেকে) তোমরা কবর যিয়ারত করবে। কেননা তা দুনিয়ার প্রতি নিরাসক্ত করে এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।
(ইবন মাজাহ (র) সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ (র) সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5410- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كنت نَهَيْتُكُمْ عَن زِيَارَة الْقُبُور فزوروا الْقُبُور فَإِنَّهَا تزهد فِي الدُّنْيَا وتذكر الْآخِرَة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
তাহকীক:
হাদীস নং: ৫৪০৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৮. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলল্লাহ (ﷺ) বলেছেন, তুমি কবর যিয়ারত কর এর দ্বারা তোমার আখিরাতের কথা স্মরণ করবে। তুমি মৃতদেরকে গোসল দেবে। কেননা প্রাণহীন দেহেও পর্যবেক্ষণ একটি কার্যকরী উপদেশ। তুমি জানাযার সালাত আদায় করবে। হয়ত এটা তোমার মধ্যে চিন্তার উদ্রেক করবে। কেননা, চিন্তাশীল ব্যক্তি আল্লাহর (রহমতের) ছায়ায় থাকে, সে সর্বপ্রকার কল্যাণ লাভ করে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। হাদীসটি কিছু পূর্বে বর্ণিত হয়েছে।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। হাদীসটি কিছু পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5411- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زر الْقُبُور تذكر بهَا الْآخِرَة واغسل الْمَوْتَى فَإِن معالجة جَسَد خاو موعظة بليغة وصل على الْجَنَائِز لَعَلَّ ذَلِك أَن يحزنك فَإِن الحزين فِي ظلّ الله يتَعَرَّض كل خير
رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته ثِقَات وَتقدم قَرِيبا
رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته ثِقَات وَتقدم قَرِيبا
তাহকীক:
হাদীস নং: ৫৪০৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৯. হযরত ইবন বুরায়দা (রা) সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদের কবর যিয়ারত করতে পূর্বে নিষেধ করতাম, কিন্তু মুহাম্মদ (ﷺ)কে তাঁর মায়ের কবর যিয়ারত করতে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং তোমরাও কবর যিয়ারত করবে। কেননা তা আখিরাতের কথা স্বরণ করিয়ে দেয়।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। (সংকলক
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] নবী (ﷺ) পুরুষ মহিলা সবাইকে সাধারণভাবে কবর যিয়ারত করতে নিষেধ করতেন। এরপর পুরুষদেরকে কবর যিয়ারতের অনুমতি দিয়েছেন, কিন্তু মহিলাদের বেলায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কারও কারও মতে, অনুমতিও সবার জন্যই। এ সম্পর্কে আমরা অন্য গ্রন্থে দীর্ঘ আলোচনা করেছি। আল্লাহই সমধিক জ্ঞাত।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। (সংকলক
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] নবী (ﷺ) পুরুষ মহিলা সবাইকে সাধারণভাবে কবর যিয়ারত করতে নিষেধ করতেন। এরপর পুরুষদেরকে কবর যিয়ারতের অনুমতি দিয়েছেন, কিন্তু মহিলাদের বেলায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কারও কারও মতে, অনুমতিও সবার জন্যই। এ সম্পর্কে আমরা অন্য গ্রন্থে দীর্ঘ আলোচনা করেছি। আল্লাহই সমধিক জ্ঞাত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5412- وَعَن ابْن بُرَيْدَة عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد كنت نَهَيْتُكُمْ عَن زِيَارَة الْقُبُور فقد أذن لمُحَمد فِي زِيَارَة قبر أمه فزوروها فَإِنَّهَا تذكر الْآخِرَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
قَالَ الْحَافِظ قد كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن زِيَارَة الْقُبُور نهيا عَاما للرِّجَال وَالنِّسَاء ثمَّ أذن للرِّجَال فِي زيارتها وَاسْتمرّ النَّهْي فِي حق النِّسَاء وَقيل كَانَت الرُّخْصَة عَامَّة وَفِي هَذَا كَلَام طَوِيل ذكرته فِي غير هَذَا الْكتاب وَالله أعلم

হাদীস নং: ৫৪১০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪১০. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কবর যিয়ারতকারিনী নারী, কবরের উপর
মসজিদ নির্মানকারী এবং প্রদীপ প্রজ্বলনকারীদের প্রতি লা'নত করেছেন।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ-এ-সকলেই আবু সালিহ-এর রিওয়ায়েতে ইবন আববাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) হাদীসটিকে 'হাসান' বলে আখ্যায়িত করেছেন।
[হাকিম (র) বলেনঃ], এই আবু সালিহ-এর নাম বাযাম, তাঁকে বাযান মাক্কীও বলা হয়, যিনি উম্মু হানীর মুক্ত গোলাম ছিলেন। তিনি কালবীর শিষ্য। কারও মতে, তিনি ইবন আব্বাস (রা) থেকে হাদীস শোনেন নি। বুখারী নাসাঈ প্রমুখ তাঁর ব্যাপারে আপত্তি তুলেছেন।)
মসজিদ নির্মানকারী এবং প্রদীপ প্রজ্বলনকারীদের প্রতি লা'নত করেছেন।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ-এ-সকলেই আবু সালিহ-এর রিওয়ায়েতে ইবন আববাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) হাদীসটিকে 'হাসান' বলে আখ্যায়িত করেছেন।
[হাকিম (র) বলেনঃ], এই আবু সালিহ-এর নাম বাযাম, তাঁকে বাযান মাক্কীও বলা হয়, যিনি উম্মু হানীর মুক্ত গোলাম ছিলেন। তিনি কালবীর শিষ্য। কারও মতে, তিনি ইবন আব্বাস (রা) থেকে হাদীস শোনেন নি। বুখারী নাসাঈ প্রমুখ তাঁর ব্যাপারে আপত্তি তুলেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5413- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن زائرات الْقُبُور والمتخذين عَلَيْهَا الْمَسَاجِد والسرج
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة أبي صَالح عَن ابْن عَبَّاس
قَالَ الْحَافِظ وَأَبُو صَالح هَذَا هُوَ باذام وَيُقَال باذان مكي مولى أم هانىء وَهُوَ صَاحب الْكَلْبِيّ قيل لم يسمع من ابْن عَبَّاس وَتكلم فِيهِ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَغَيرهمَا

হাদীস নং: ৫৪১১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪১১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) কবর যিয়ারতকারিনী নারীদের প্রতি লা'নত
করেছেন।
(তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিববান (র) স্বীয় 'সহীহ'-এ-সকলেই উমর ইবন আবু সালামা-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর ব্যাপারে তাঁর পিতার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আপত্তি রয়েছে। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ।)
করেছেন।
(তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিববান (র) স্বীয় 'সহীহ'-এ-সকলেই উমর ইবন আবু সালামা-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর ব্যাপারে তাঁর পিতার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আপত্তি রয়েছে। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5414- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن زوارات الْقُبُور
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه أَيْضا وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عمر بن أبي سَلمَة وَفِيه كَلَام عَن أَبِيه عَن أبي هُرَيْرَة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح

হাদীস নং: ৫৪১২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪১২. হযরত আব্দুল্লাহ্ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও আমরা একজন মৃত লোককে দাফন করলাম। যখন আমরা দাফনকার্য সম্পন্ন করলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) ফিরলেন। আমরাও তাঁর সাথে ফিরলাম। যখন তিনি নিজ গৃহের দরজার সামনে পৌছলেন, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। দেখা গেল যে, আমাদের সামনে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে একজন মহিলা। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, তিনি মহিলাটিকে চিনতে পেরেছেন। যখন মহিলাটি চলে গেল তখন দেখা গেল যে, তিনি ছিলেন ফাতিমা (রা)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে লক্ষ্য করে বললেনঃ হে ফাতিমা! তুমি তোমার গৃহ থেকে কেন বের হয়েছ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)। আমি এ মৃত লোকটির পরিবারে এসেছি, তাদের দূত লোকটির ব্যাপারে তাদের কাছে সহমর্মিতা প্রকাশ করব অথবা তাদেরকে মৃত লোকটির ব্যাপারে সান্ত্বন দেব। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সম্ভবত তুমি তাদের সাথে কবরস্থানে গিয়েছে? তিনি বললেন, মাআযাল্লাহ।
(এ কাজ আমি কিভাবে করতে পারি?) অথচ এ ব্যাপারে আপনি যা আলোচনা করেন, তা আমি আপনাকে আলোচনা করতে শুনেছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যদি তুমি তাদের সাথে কবরস্থানে গিয়ে থাক?............ এবলে তাহলে তিনি এ ব্যাপারে কঠোর আলোচনা করলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি রাবী'আ ইবন সায়ফ (র)-কে كدا শব্দের অর্থ জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমার ধারণা মতে, তার অর্থ কবর।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি হাদীসটির শেষাংশে বলেনঃ "তারপর তিনি বললেন, যদি তুমি তাদের সাথে কবরস্থানে গিয়ে থাক, তবে তোমার পিতামাতা জান্নাত না দেখা পর্যন্ত তুমি জান্নাত দেখবে না।" উপরে বর্ণিত রাবী'আ একজন মিসরবাসী তাবিঈ। তাঁর সম্পর্কে এতটুকু আপত্তি আছে, যা সর্বদাই হাসান হওয়ার ব্যাপারে অসুবিধাজনক নয়।)
(এ কাজ আমি কিভাবে করতে পারি?) অথচ এ ব্যাপারে আপনি যা আলোচনা করেন, তা আমি আপনাকে আলোচনা করতে শুনেছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যদি তুমি তাদের সাথে কবরস্থানে গিয়ে থাক?............ এবলে তাহলে তিনি এ ব্যাপারে কঠোর আলোচনা করলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি রাবী'আ ইবন সায়ফ (র)-কে كدا শব্দের অর্থ জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমার ধারণা মতে, তার অর্থ কবর।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি হাদীসটির শেষাংশে বলেনঃ "তারপর তিনি বললেন, যদি তুমি তাদের সাথে কবরস্থানে গিয়ে থাক, তবে তোমার পিতামাতা জান্নাত না দেখা পর্যন্ত তুমি জান্নাত দেখবে না।" উপরে বর্ণিত রাবী'আ একজন মিসরবাসী তাবিঈ। তাঁর সম্পর্কে এতটুকু আপত্তি আছে, যা সর্বদাই হাসান হওয়ার ব্যাপারে অসুবিধাজনক নয়।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5415- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قبرنا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَعْنِي مَيتا فَلَمَّا فَرغْنَا انْصَرف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وانصرفنا مَعَه فَلَمَّا حَاذَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَابه وقف فَإِذا نَحن بِامْرَأَة مقبلة قَالَ أَظُنهُ عرفهَا فَلَمَّا ذهبت إِذا هِيَ فَاطِمَة رَضِي الله عَنْهَا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أخرجك يَا فَاطِمَة من بَيْتك قَالَت أتيت يَا رَسُول الله أهل هَذَا الْمَيِّت فرحمت إِلَيْهِم ميتهم أَو عزيتهم بِهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَعَلَّك بلغت مَعَهم الكدا فَقَالَت معَاذ الله وَقد سَمِعتك تذكر فِيهَا مَا تذكر
قَالَ لَو بلغت مَعَهم الكدا فَذكر تشديدا فِي ذَلِك قَالَ فَسَأَلت ربيعَة بن سيف عَن الكدا فَقَالَ الْقُبُور فِيمَا أَحسب
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ فِي آخِره فَقَالَ لَو بلغتهَا مَعَهم مَا رَأَيْت الْجنَّة حَتَّى يَرَاهَا جد أَبِيك
وَرَبِيعَة هَذَا من تَابِعِيّ أهل مصر فِيهِ مقَال لَا يقْدَح فِي حسن الْإِسْنَاد
الكدا بِضَم الْكَاف وبالدال الْمُهْملَة مَقْصُورا هُوَ الْمَقَابِر

হাদীস নং: ৫৪১৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪১৩. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বের হয়েই দেখতে
পেলেন যে, কতগুলো মহিলা বসে আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা কেন বসে আছ? তারা বলল, আমরা জানাযার অপেক্ষা করছি। তিনি বললেন: তোমরা কি তাকে গোসল দেবে? তারা বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে বহন করবে? তারা বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, যার ব্যাপারে সমালোচনা করা হয়, তার ব্যাপারে কি তোমরা সমালোচনা করবে। তারা বলল, না। তিনি বললেন, তবে তোমরা সাওয়াব ব্যতিরেকে গুণাহর বোঝা নিয়ে ফিরে যাও।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়া'লা আনাস (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
পেলেন যে, কতগুলো মহিলা বসে আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা কেন বসে আছ? তারা বলল, আমরা জানাযার অপেক্ষা করছি। তিনি বললেন: তোমরা কি তাকে গোসল দেবে? তারা বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে বহন করবে? তারা বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, যার ব্যাপারে সমালোচনা করা হয়, তার ব্যাপারে কি তোমরা সমালোচনা করবে। তারা বলল, না। তিনি বললেন, তবে তোমরা সাওয়াব ব্যতিরেকে গুণাহর বোঝা নিয়ে ফিরে যাও।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়া'লা আনাস (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5416- وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِذا نسْوَة جُلُوس قَالَ مَا يجلسكن قُلْنَ نَنْتَظِر الْجِنَازَة قَالَ هَل تغسلن قُلْنَ لَا
قَالَ هَل تحملن قُلْنَ لَا
قَالَ هَل تدلين فِيمَن يُدْلِي قُلْنَ لَا
قَالَ فارجعن مَأْزُورَات غير مَأْجُورَات
رَوَاهُ ابْن مَاجَه وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أنس

হাদীস নং: ৫৪১৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ যালিম সম্প্রদায়ের উপর অবতীর্ণ আযাবের ব্যাপারে উদাসীন হয়ে তাদের কবর আযাব ও ধ্বংসস্থলের পাশ দিয়ে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ এবং কবরের আযাব, নিয়ামত ও মুনকার-নকীর (আ)-এর প্রশ্ন সম্পর্কে বর্ণিত কিছু হাদীস
৫৪১৪. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, অর্থাৎ যখন তাঁরা সামূদ সম্প্রদায়ের আবাসভূমি 'হিজর'-এ পৌঁছলেন তখন তোমরা কান্নারত হয়েই এসব আযাবপ্রাপ্ত লোকের আবাস ভূমিতে প্রবেশ করবে। যদি তোমরা কান্নারত না হও, তবে তাদের আবাস ভূমিতে যেয়ো না, যাতে তাদের উপর যেসব আযাব অবতীর্ণ হয়েছে, তোমাদের উপরও তা এসে না পড়ে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من الْمُرُور بقبور الظَّالِمين وديارهم ومصارعهم مَعَ الْغَفْلَة عَمَّا أَصَابَهُم وَبَعض مَا جَاءَ فِي عَذَاب الْقَبْر ونعيمه وسؤال مُنكر وَنَكِير عَلَيْهِمَا السَّلَام
5417- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لأَصْحَابه يَعْنِي لما وصلوا الْحجر ديار ثَمُود لَا تدْخلُوا على هَؤُلَاءِ الْمُعَذَّبين إِلَّا أَن تَكُونُوا بَاكِينَ فَإِن لم تَكُونُوا بَاكِينَ فَلَا تدْخلُوا عَلَيْهِم لَا يُصِيبكُم مَا أَصَابَهُم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৪১৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ যালিম সম্প্রদায়ের উপর অবতীর্ণ আযাবের ব্যাপারে উদাসীন হয়ে তাদের কবর আযাব ও ধ্বংসস্থলের পাশ দিয়ে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ এবং কবরের আযাব, নিয়ামত ও মুনকার-নকীর (আ)-এর প্রশ্ন সম্পর্কে বর্ণিত কিছু হাদীস
৫৪১৫. অপর এক রিওয়ায়েতে আছে, তিনি বলেন, যখন নবী (ﷺ) 'হিজর'-এর পাশ দিয়ে গেলেন, তখন বললেন, যারা নিজেদের উপর অবিচার করেছে, তাদের আবাসভূমিতে প্রবেশ করো না। যাতে তাদের উপর যেসব আযাব অবতীর্ণ হয়েছে তা' তোমাদের উপরও এসে না পড়ে। তবে তোমরা কান্নারত হলে প্রবেশ করতে পার। এরপর তিনি নিজ মাথা ডেকে নিলেন এবং দ্রুতগতিতে চলতে লাগলেন। এভাবে তিনি উপত্যকাটি অতিক্রম করলেন।
كتاب الجنائز
التَّرْهِيب من الْمُرُور بقبور الظَّالِمين وديارهم ومصارعهم مَعَ الْغَفْلَة عَمَّا أَصَابَهُم وَبَعض مَا جَاءَ فِي عَذَاب الْقَبْر ونعيمه وسؤال مُنكر وَنَكِير عَلَيْهِمَا السَّلَام
5418- وَفِي رِوَايَة قَالَ لما مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِالْحجرِ قَالَ لَا تدْخلُوا مسَاكِن الَّذين ظلمُوا أنفسهم أَن يُصِيبكُم مَا أَصَابَهُم إِلَّا أَن تَكُونُوا بَاكِينَ ثمَّ قنع رَأسه وأسرع السّير حَتَّى أجَاز الْوَادي
তাহকীক:
হাদীস নং: ৫৪১৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫৪১৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, জনৈকা ইয়াহূদী তাঁর কাছে এল এবং কবরের আযাবের আলোচনা করল। তারপর মহিলাটি তাঁকে বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়েশা (রা) বলেন, তারপর আমি কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ(ﷺ)কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, কবরের আযাব সত্য। আয়েশা (রা) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে যখনই কোন সালাত আদায় করতে দেখেছি, তখনই তিনি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5419- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن يَهُودِيَّة دخلت عَلَيْهَا فَذكرت عَذَاب الْقَبْر فَقَالَت لَهَا أَعَاذَك الله من عَذَاب الْقَبْر
قَالَت عَائِشَة فَسَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن عَذَاب الْقَبْر
فَقَالَ نعم عَذَاب الْقَبْر قَالَت فَمَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعد صلى صَلَاة إِلَّا تعوذ من عَذَاب الْقَبْر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَالَت عَائِشَة فَسَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن عَذَاب الْقَبْر
فَقَالَ نعم عَذَاب الْقَبْر قَالَت فَمَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعد صلى صَلَاة إِلَّا تعوذ من عَذَاب الْقَبْر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৪১৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫৪১৭. হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় মৃতদের কবরে আযাব দেওয়া হয়। এমনকি চতুষ্পদ জন্তু পর্যন্ত তাদের আওয়াজ শুনতে পায়।
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5420- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمَوْتَى ليعذبون فِي قُبُورهم حَتَّى إِن الْبَهَائِم لتسمع أَصْوَاتهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৫৪১৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫৪১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি তোমরা (মৃতদের) দাফন না করতে, তবে আমি আল্লাহর কাছে দু'আ করতাম, যেন তুমি তোমাদের কবরের আযাব শুনিয়ে দেন।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5421- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَوْلَا أَن لَا تدافنوا لَدَعَوْت الله أَن يسمعكم عَذَاب الْقَبْر
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৪১৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫৪১৯. হযরত উসমান ইবন আফফানের আযাদকৃত গোলাম হানী থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রা) যখন কোন কবরের সামনে দাঁড়াতেন, কেঁদে দিতেন। এমনকি তাঁর দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হল, আপনি জান্নাত ও জাহান্নামের কথা আলোচনা করেন, অথচ কাঁদেন না। কিন্তু যখন কবরের আলোচনা করেন তখন কেঁদে ফেলেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি কবর আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি। সুতরাং কবরবাসী যদি এ ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যায়, তবে এর পরবর্তী ঘাঁটিগুলো হবে সহজতর আর যদি এ ঘাঁটি থেকে সে রেহাই না পায়, তবে এর পরবর্তী ঘাঁটিগুলো হবে অধিকতর কঠিন। উসমান (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, আমি তখন যত দৃশ্য দেখেছি, তন্মধ্যে কবর হচ্ছে সর্বাধিক ভয়াবহ।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গারীব। রুযায়ন উক্ত রিওয়ায়েতে এমন একটি অংশ বেশি উল্লেখ করেছেন, যা আমি তিরমিযীর কোন নুসখায় দেখিনিঃ হানী বলেন, আমি উসমান (রা)-কে এক কবরের উপর বসে আবৃত্তি করতে শুনেছিঃ "যদি তুমি কবরের ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাও, তবে এক মহা বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি সেখান থেকে মুক্তি না পাও, তবে আমি ধারণা করতে পারি না যে, তুমি মুক্তি পেয়ে যাবে।")

5422- وَعَن هانىء مولى عُثْمَان بن عَفَّان قَالَ كَانَ عُثْمَان رَضِي الله عَنهُ إِذا وقف على قبر يبكي حَتَّى يبل لحيته فَقيل لَهُ تذكر الْجنَّة وَالنَّار فَلَا تبْكي وتذكر الْقَبْر فتبكي فَقَالَ إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْقَبْر أول منزل من منَازِل الْآخِرَة فَإِن نجا مِنْهُ فَمَا بعده أيسر وَإِن لم ينج مِنْهُ فَمَا بعده أَشد قَالَ وَسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا رَأَيْت منْظرًا قطّ إِلَّا والقبر أفظع مِنْهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَزَاد رزين فِيهِ مِمَّا لم أره فِي شَيْء من نسخ التِّرْمِذِيّ قَالَ هانىء وَسمعت عُثْمَان ينشد على قبر فَإِن تنج مِنْهَا تنج من ذِي عَظِيمَة وَإِلَّا فَإِنِّي لَا أخالك