আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৮০ টি
হাদীস নং: ৫৩৮০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮০. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে লোক মৃত্যুমুখে পতিত হয় তারপর
তাদের ক্রন্দনকারীগণ বলতে থাকে, ওহে পর্বত, ওহে নেতা, অথবা এরূপ কিছু বলতে থাকে তখন তার জন্য দু'জন ফিরিশতা নিযুক্ত করা হয়, তারা তাকে ঘুষি মেরে জিজ্ঞেস করেন তুমি সত্যিই তাই ছিলে নাকি হে!
(ইবন মাজাহ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান গারীব।)

كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5383- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من ميت يَمُوت فَيقوم باكيهم فَيَقُول واجبلاه واسيداه أَو نَحْو ذَلِك إِلَّا وكل بِهِ ملكان يلهزانه هَكَذَا كنت
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب
اللهز هُوَ الدّفع بِجَمِيعِ الْيَد فِي الصَّدْر

তাহকীক:
হাদীস নং: ৫৩৮১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮১. তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। যখন ক্রন্দনকাররিণী বলে, ওহে (সাহায্যের বাহু। ওহে (বিপদাপদ) প্রতিহতকারী, ওহে সাহায্যকারী। ওহে বস্ত্রদানকারী! তখন মৃত ব্যক্তিকে সজোরে হোঁচট দিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি কি সত্যি তার সাহায্যকারী হে? তুমি কি সত্যি তার বস্ত্রদানকারী ওহে?
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ্।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ্।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5384- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمَيِّت ليعذب ببكاء الْحَيّ إِذا قَالَت واعضداه وامانعاه واناصراه واكاسياه جبذ الْمَيِّت فَقيل أناصرها أَنْت أكاسيها أَنْت رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ৫৩৮২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'টো বিষয় মানুষের মধ্যে রয়েছে, যা তাদের জন্য কুফরীর নামান্তর। (এক) বংশ নিয়ে খোঁটা দেওয়া, (দুই) মৃত ব্যক্তির জন্য বিলাপ করা।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5385- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اثْنَتَانِ فِي النَّاس هما بهم كفر الطعْن فِي النّسَب والنياحة على الْمَيِّت
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৩৮৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় আল্লাহর সাথে কুফরীর অন্তর্ভুক্ত। (এক) শোকাতুর অবস্থায় বস্ত্র ছিঁড়ে ফেলা, (দুই) মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, (তিন) বংশের নিয়ে খোঁটা দেওয়া।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম এ হাদীস বর্ণনা করে বলেন, এ সনদ সহীহ। ইবন হিব্বানের অপর এক রিওয়ায়েতে আছে, তিনটি বিষয়ই কুফরী। আরেক রিওয়ায়েতে আছে, তিন কাজ জাহেলী প্রথা, যা মুসলমানরাও পরিহার করে না। ..অতঃপর হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করা হয়েছে।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম এ হাদীস বর্ণনা করে বলেন, এ সনদ সহীহ। ইবন হিব্বানের অপর এক রিওয়ায়েতে আছে, তিনটি বিষয়ই কুফরী। আরেক রিওয়ায়েতে আছে, তিন কাজ জাহেলী প্রথা, যা মুসলমানরাও পরিহার করে না। ..অতঃপর হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করা হয়েছে।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5386- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة من الْكفْر بِاللَّه شقّ الجيب والنياحة والطعن فِي النّسَب
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة لِابْنِ حبَان ثَلَاثَة هِيَ الْكفْر
وَفِي أُخْرَى ثَلَاث من عمل الْجَاهِلِيَّة لَا يتركهن أهل الْإِسْلَام فَذكر الحَدِيث
الجيب هُوَ الْخرق الَّذِي يخرج الْإِنْسَان مِنْهُ رَأسه فِي الْقَمِيص وَنَحْوه

হাদীস নং: ৫৩৮৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয় করলেন, তখন ইবলীস চিৎকার করে কান্না জুড়ে দিল। ফলে তার লস্কর তার কাছে সমবেত হল। তখন সে বলল, তোমরা আজ থেকে মুহাম্মদ-এর উম্মতকে শিরকে ফিরিয়ে আনার আশা ছেড়ে দাও। তবে তাদেরকে তাদের দীনী কাজে ফিৎনায় লিপ্ত কর এবং তাদের মধ্যে (মৃত ব্যক্তির জন্য) বিলাপের প্রসার ঘটাও।
(আহমাদ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5387- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما افْتتح رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَكَّة رن إِبْلِيس رنة اجْتمعت إِلَيْهِ جُنُوده فَقَالَ ايأسوا أَن تردوا أمة مُحَمَّد على الشّرك بعد يومكم هَذَا وَلَكِن افتنوهم فِي دينهم وأفشوا فيهم النوح
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৫৩৮৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'ধরনের আওয়াজ দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। (এক) আনন্দের সময় ঘন্টা-ধ্বনি, (দুই) মুসিবতের সময় হা-হুতাস করা।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5388- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صوتان ملعونان فِي الدُّنْيَا وَالْآخِرَة مزمار عِنْد نعْمَة وَرَنَّة عِنْد مُصِيبَة
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৫৩৮৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফিরিশতাগণ ক্রন্দনকারিণী নারী ও বিলাপে কারিনী নারীর জন্য রহমত বর্ষণ করেন না।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ ইনশাআল্লাহ্ হাসান।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ ইনশাআল্লাহ্ হাসান।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5389- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تصلي الْمَلَائِكَة على نائحة وَلَا مرنة
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده حسن إِن شَاءَ الله
رَوَاهُ أَحْمد وَإِسْنَاده حسن إِن شَاءَ الله
তাহকীক:
হাদীস নং: ৫৩৮৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৭. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে চারটি জাহেলী প্রথা রয়েছে যা তারা পরিত্যাগ করে না। (এক) পূর্বপুরুষদের ঐতিহ্য নিয়ে গর্ব করা, (দুই) বংশ নিয়ে খোঁটা দেওয়া, (তিন,) তারকারাজির দ্বারা বৃষ্টি হওয়া বিশ্বাস করা, (চার) (মৃত ব্যক্তির জন্য) বিলাপ করা। তিন আরও বলেছেন, বিলাপকারিনী নারী যদি মৃত্যুর পূর্বে তাওবা না করে, তবে তাকে কিয়ামতের দিন এমতাবস্থায় দাঁড় করানো হবে যে, তার পরনে থাকবে আলকাতরার পায়জামা ও মরিচার বর্ম।
(মুসলিম ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, (মৃত ব্যক্তির জন্য) বিলাপ করা জাহেলী প্রথা। বিলাপকারিনী নারী যখন তাওবা না করে মৃত্যুমুখে পতিত হয় আল্লাহ তা'আলা তার জন্য আলকাতরা জাতীয় এক প্রকার পদার্থের কাপড় ও অগ্নিস্ফুলিঙ্গের বর্ম তৈরী করে দেবেন। এটা উটের গায়ে মাখবার এক প্রকার আলকাতরা জাতীয় পদার্থ। কেউ কেউ ভিন্ন মতও পোষণ করেছেন।)
(মুসলিম ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, (মৃত ব্যক্তির জন্য) বিলাপ করা জাহেলী প্রথা। বিলাপকারিনী নারী যখন তাওবা না করে মৃত্যুমুখে পতিত হয় আল্লাহ তা'আলা তার জন্য আলকাতরা জাতীয় এক প্রকার পদার্থের কাপড় ও অগ্নিস্ফুলিঙ্গের বর্ম তৈরী করে দেবেন। এটা উটের গায়ে মাখবার এক প্রকার আলকাতরা জাতীয় পদার্থ। কেউ কেউ ভিন্ন মতও পোষণ করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5390- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع فِي أمتِي من أَمر الْجَاهِلِيَّة لَا يتركونهن الْفَخر فِي الأحساب والطعن فِي الْأَنْسَاب وَالِاسْتِسْقَاء بالنجوم والنياحة وَقَالَ النائحة إِذا لم تتب قبل مَوتهَا تُقَام يَوْم الْقِيَامَة وَعَلَيْهَا
سربال من قطران وَدرع من جرب
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم النِّيَاحَة من أَمر الْجَاهِلِيَّة وَإِن النائحة إِذا مَاتَت وَلم تتب قطع الله لَهَا ثيابًا من قطران وَدِرْعًا من لَهب النَّار
القطران بِفَتْح الْقَاف وَكسر الطَّاء قَالَ ابْن عَبَّاس هُوَ النّحاس الْمُذَاب وَقَالَ الْحسن هُوَ قطران الْإِبِل وَقيل غير ذَلِك

হাদীস নং: ৫৩৮৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এসব বিলাপকারিনী নারীকে কিয়ামতের দিন জাহান্নামে দু'টি সারিতে বিভক্ত করা হবে। এক সারি জাহান্নামীদের ডান পাশে থাকবে এবং আরেক সারি জাহান্নামীদের বাম পাশে থাকবে। অতঃপর তারা জাহান্নামীদের সামনে এভাবে ঘেউ ঘেউ করবে, যেমন কুকুর ঘেউ ঘেউ করে।
(তবারানী (র) 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
(তবারানী (র) 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5391 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن هَذِه النوائح يجعلن يَوْم الْقِيَامَة صفّين فِي جَهَنَّم صف عَن يمينهم وصف عَن يسارهم فينبحن على أهل النَّار كَمَا تنبح الْكلاب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৫৩৮৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিলাপকারিনী ও বিলাপ শ্রবণকারিণী দের প্রতি লা'নত করেছেন।
(আবু দাউদ (র) হাদীসটির বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে অগ্রহণযোগ্য কোন রাবী নেই। বাযযার এবং তবারানী ও হাদীসটির বর্ণনা করেছেন। তাঁরা উভয়ে উক্ত রিওয়ায়েতে এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন। "তিনি আরও বলেছেন, জানাযায় মহিলার কোন অংশ নেই।")
(আবু দাউদ (র) হাদীসটির বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে অগ্রহণযোগ্য কোন রাবী নেই। বাযযার এবং তবারানী ও হাদীসটির বর্ণনা করেছেন। তাঁরা উভয়ে উক্ত রিওয়ায়েতে এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন। "তিনি আরও বলেছেন, জানাযায় মহিলার কোন অংশ নেই।")
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5392- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم النائحة والمستمعة
رَوَاهُ أَبُو دَاوُد وَلَيْسَ فِي إِسْنَاده من ترك وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فزادا فِيهِ وَقَالَ لَيْسَ للنِّسَاء فِي الْجِنَازَة نصيب

হাদীস নং: ৫৩৯০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯০. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আবু সালামা মৃত্যুমুখে পতিত হলেন, তখন আমি (মনে মনে) বললাম, লোকটি মুসাফির এবং ভিন এলাকায় প্রবাসী। সুতরাং আমি তার জন্য অবশ্যই এভাবে কাঁদব, যাতে (পরবর্তীতে) তার আলোচনা করা হল। কাজেই আমি তার জন্য কাঁদতে প্রস্তুতি নিচ্ছিলাম, ইত্যবসরে অপর এক মহিলা আমার (কাজে) সহায়তা করার উদ্দেশ্যে রওয়ানা হল। পথিমধ্যে তার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর দেখা হলে তিনি বললেন, তুমি কি এমন এক গৃহে শয়তানকে প্রবেশ করাতে চাও, যেখানে থেকে আল্লাহ্ তা'আলা শয়তানকে বের করে দিয়েছেন। একথা শুনে আমি ক্রন্দন থেকে বিরত। রইলাম এবং আর কাঁদলাম না।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5393- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت لما مَاتَ أَبُو سَلمَة قلت غَرِيب وَفِي أَرض غربَة لأبكينه بكاء يتحدث عَنهُ فَكنت قد تهيأت للبكاء عَلَيْهِ إِذْ أَقبلت امْرَأَة تُرِيدُ أَن تساعدني فَاسْتَقْبلهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَتُرِيدِينَ أَن تدخلي الشَّيْطَان بَيْتا أخرجه الله مِنْهُ فكففت عَن الْبكاء فَلم أبك
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৩৯১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যায়িদ ইবন হারিসা, জা'ফর ইবন আবু তালিব ও আব্দুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর শহীদ হওয়ার সংবাদ পৌঁছাল, তখন তিনি এভাবে বসলেন যে, তাঁর চেহারায় বিষাদের ছাপ পরিলক্ষিত হচ্ছিল। এবং আমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিলাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। জা'ফরের (বাড়ীতে) মহিলাগণ বিলাপ করছে এবং সে মহিলাদের কান্নাকাটির বর্ণনা দিল। তখন তিনি তাদেরকে নিষেধ করতে নির্দেশ দিলেন। লোকটি গেল। অতঃপর ফিরে এসে বলল, মহিলাগণ আমার নিষেধ উপেক্ষা করেছে। অথবা আমাদের নিষেধ উপেক্ষা করেছে। তখন আমার ধারণায় নবী (ﷺ) বললেন, তাদের মুখে ধুলোবালি নিক্ষেপ কর। আমি (মনে মনে) বললাম, আল্লাহ্ তোমার নাক ধূলিমলিন করুন, আল্লাহর কসম, তুমি তা পারবে না এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-কেও কষ্ট দেওয়া থেকে ছাড়বে না।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5394- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت لما جَاءَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قتل زيد بن حَارِثَة وجعفر بن أبي طَالب وَعبد الله بن رَوَاحَة جلس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يعرف فِيهِ الْحزن قَالَت وَأَنا أطلع من شقّ الْبَاب وَأَتَاهُ رجل فَقَالَ أَي رَسُول الله إِن نسَاء جَعْفَر وَذكر بكاءهن فَأمر أَن ينهاهن فَذهب الرجل ثمَّ أَتَى فَقَالَ وَالله لقد غلبنني أَو غلبننا فَزَعَمت أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فاحث فِي أفواههن التُّرَاب فَقلت أرْغم الله أَنْفك فوَاللَّه مَا أَنْت بفاعل وَلَا تركت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من العنا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৩৯২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯২. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। যখন তিনি মুমূর্ষ অবস্থায় উপনীত হন, তখন তিনি বললেন, যখন আমি মৃত্যুমুখে পতিত হয়, তখন কেউ যেন আমার মৃত্যুর কথা বলাবলি না করে। আমি ভয় করি, এটা মৃত্যুর ঘোষণায়' পরিণত হতে পারে। অথচ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মৃত্যুর ঘোষণা নিষেধ করতে শুনেছি। (তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।
রুযায়ন ও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি এ অংশটুকু বেশী বর্ণনা করেছেনঃ "আমি যখন মৃত্যু মুখে পতিত হব তখন তোমরা আমার সালাতুল জানাযা আদায় করবে এবং আমাকে চুপিসারে আমার প্রতিপালকের কাছে পাঠিয়ে দেবে।"
ইবন মাজা (র)ও হাদীসটি বর্ণনা করেছেন, তবে তিনি বলেনঃ "যখন হুযায়ফা (রা)-এর কোন আপন জন মৃত্যুমুখে পতিত হত, তখন তিনি বলতেন, তোমরা তার মৃত্যু সংবাদ কাউকে বলো না। আমি ভয় করি, এটা 'মৃত্যুর ঘোষণা' হয়ে যেতে পারে। আমি আমার এ দু'কানে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে 'মৃত্যুর ঘোষণা' নিষেধ করতে শুনেছি।")
রুযায়ন ও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি এ অংশটুকু বেশী বর্ণনা করেছেনঃ "আমি যখন মৃত্যু মুখে পতিত হব তখন তোমরা আমার সালাতুল জানাযা আদায় করবে এবং আমাকে চুপিসারে আমার প্রতিপালকের কাছে পাঠিয়ে দেবে।"
ইবন মাজা (র)ও হাদীসটি বর্ণনা করেছেন, তবে তিনি বলেনঃ "যখন হুযায়ফা (রা)-এর কোন আপন জন মৃত্যুমুখে পতিত হত, তখন তিনি বলতেন, তোমরা তার মৃত্যু সংবাদ কাউকে বলো না। আমি ভয় করি, এটা 'মৃত্যুর ঘোষণা' হয়ে যেতে পারে। আমি আমার এ দু'কানে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে 'মৃত্যুর ঘোষণা' নিষেধ করতে শুনেছি।")
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5395- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ أَنه قَالَ إِذْ حضر إِذا أَنا مت فَلَا يُؤذن عَليّ أحد إِنِّي أَخَاف أَن يكون نعيا وَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينْهَى عَن النعي
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَذكره رزين فَزَاد فِيهِ فَإِذا مت فصلوا عَليّ وسلوني إِلَى رَبِّي سلا
وَرَوَاهُ ابْن مَاجَه إِلَّا أَنه قَالَ كَانَ حُذَيْفَة إِذا مَاتَ لَهُ الْمَيِّت قَالَ لَا تؤذنوا بِهِ أحدا إِنِّي أَخَاف أَن يكون نعيا إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بأذني هَاتين ينْهَى عَن النعي

হাদীস নং: ৫৩৯৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুর ঘোষণা করতে নিষেধ করতেন। তিনি আরও বলতেন, তোমরা মৃত্যুর ঘোষণা করা থেকে বিরত থাক। কেননা এটা জাহেলী প্রথা। আবদুল্লাহ (ইবন মাসউদ) বলেন, হাদীসে বর্ণিত শব্দের অর্থ মৃত্যুর ঘোষণা দেয়া।
(তিরমিযী মারফু' সনদে হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গরীব। তিনি অপর এক সনদেও অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন, যা তিনি মারফু' রূপে উল্লেখ করেননি এবং তাতে এ অংশটুকুও বলেন নি : "النعي মানে মৃত্যুর ঘোষণা"। তিনি বলেন, এটাই বিশুদ্ধতম রিওয়ায়েত। কোন কোন 'আলিম মৃত্যুর ঘোষণা করাকে মাকরূহ বলেছেন। তাদের মতে, উক্ত 'মৃত্যুর ঘোষণা করা'র পদ্ধতি হচ্ছে, মানুষের মধ্যে এ ঘোষণা যে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যাতে তারা তার জানাযায় শরীক হয়। আবার কোন কোন আলিম বলেছেন, আত্মীয় স্বজনকে মৃত্যুর সংবাদ জানানোতে কোন অসুবিধা নেই।)
(তিরমিযী মারফু' সনদে হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গরীব। তিনি অপর এক সনদেও অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন, যা তিনি মারফু' রূপে উল্লেখ করেননি এবং তাতে এ অংশটুকুও বলেন নি : "النعي মানে মৃত্যুর ঘোষণা"। তিনি বলেন, এটাই বিশুদ্ধতম রিওয়ায়েত। কোন কোন 'আলিম মৃত্যুর ঘোষণা করাকে মাকরূহ বলেছেন। তাদের মতে, উক্ত 'মৃত্যুর ঘোষণা করা'র পদ্ধতি হচ্ছে, মানুষের মধ্যে এ ঘোষণা যে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যাতে তারা তার জানাযায় শরীক হয়। আবার কোন কোন আলিম বলেছেন, আত্মীয় স্বজনকে মৃত্যুর সংবাদ জানানোতে কোন অসুবিধা নেই।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5396- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ ينْهَى عَن النعي وَقَالَ إيَّاكُمْ والنعي فَإِنَّهُ من عمل الْجَاهِلِيَّة
قَالَ عبد الله والنعي أَذَان بِالْمَيتِ
رَوَاهُ التِّرْمِذِيّ مَرْفُوعا وَقَالَ غَرِيب وَرَوَاهُ من طَرِيق أُخْرَى قَالَ نَحوه وَلم يرفعهُ وَلم يذكر فِيهِ والنعي أَذَان بِالْمَيتِ وَقَالَ وَهَذَا أصح وَقد كره بعض أهل الْعلم النعي والنعي عِنْدهم أَن يُنَادى فِي النَّاس أَن فلَانا مَاتَ ليشهدوا جنَازَته وَقَالَ بعض أهل الْعلم لَا بَأْس أَن يعلم الرجل أهل قرَابَته وإخوانه انْتهى

হাদীস নং: ৫৩৯৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। যখন উমর (রা) আহত হলেন, তখন হাফসা (রা) তাঁর জন্য চিৎকার করে কাঁদতে লাগলেন। উমর (রা) বললেন, হে হাফসা! তুমি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শোন নি, যার জন্য চিৎকার করে ক্রন্দন করা হয়, তাকে আযাব দেওয়া হয়? তিনি বললেন জ্বী হ্যাঁ।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5397- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن عمر رَضِي الله عَنهُ لما طعن عولت عَلَيْهِ حَفْصَة فَقَالَ لَهَا عمر يَا حَفْصَة أما سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الْمعول عَلَيْهِ يعذب قَالَت بلَى رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৫৩৯৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৫. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি (মৃতের জন্য) গাল চাপড়াবে, জামা–কাপড় ছিঁড়ে ফেলবে অথবা জাহিলী যুগের মত বিলাপ করবে, সে আমাদের দলভূক্ত নয়।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5398- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من ضرب الخدود وشق الْجُيُوب ودعا بِدَعْوَى الْجَاهِلِيَّة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীস নং: ৫৩৯৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৬. হযরত আবু বুরদা থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মুসা আশ'আরী (রা) ব্যাথায় আক্রান্ত হলেন। তখন তাঁর পরিবারের এক মহিলার কোলে তাঁর মাথা ছিল। মহিলাটি চিৎকার করে কাঁদতে লাগল। কিন্তু তিনি মহিলাটিকে ধারণ করতে সক্ষম হলেন না। যখন তিনি সুস্থ হলেন তখন বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যাতে অসন্তুষ্ট হয়েছেন, আমিও তাতে অসন্তুষ্ট। নিশ্চয় রাসূলুল্লাহ্ (ﷺ) উচ্চস্বরে ক্রন্দনকারিনী নারী, বিপদে মস্তকমুণ্ডিত্য নারী ও যন্ত্র ছিন্নকারিনী নারীর উপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে নাসাঈ বলেন: "আমি তোমাদের কাছে তেমনি অসন্তুষ্ট প্রকাশ করছি, যেমন রাসূলুল্লাহ (তিনি বলেছেন) যে (মাথা) মুণ্ডায়, বস্তু ছিড়ে ফেলে এবং চিৎকার করে ক্রন্দন করে সে আমাদের কেউ নয়।)
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে নাসাঈ বলেন: "আমি তোমাদের কাছে তেমনি অসন্তুষ্ট প্রকাশ করছি, যেমন রাসূলুল্লাহ (তিনি বলেছেন) যে (মাথা) মুণ্ডায়, বস্তু ছিড়ে ফেলে এবং চিৎকার করে ক্রন্দন করে সে আমাদের কেউ নয়।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5399- وَعَن أبي بردة قَالَ وجع أَبُو مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ وَرَأسه فِي حجر امْرَأَة من أَهله فَأَقْبَلت تصيح برنة فَلم يسْتَطع أَن يرد عَلَيْهَا شَيْئا فَلَمَّا أَفَاق قَالَ أَنا بَرِيء مِمَّن برىء مِنْهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم برىء من الصالقة والحالقة والشاقة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَالنَّسَائِيّ إِلَّا أَنه قَالَ أَبْرَأ إِلَيْكُم كَمَا برىء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من حلق وَلَا خرق وَلَا صلق
الصالقة الَّتِي ترفع صَوتهَا بالندب والنياحة
والحالقة الَّتِي تحلق رَأسهَا عِنْد الْمُصِيبَة
والشاقة الَّتِي تشق ثوبها

হাদীস নং: ৫৩৯৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৭. হযরত আসীদ ইবন আবু আসীদ তাবিঈ সূত্রে বায়'আতপ্রাপ্তা একজন মহিলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছ থেকে যেসব সৎ কাজের প্রতিশ্রুতি নিয়েছেন তন্মধ্যে ছিল, (মুসিবতের সময়) আমরা চেহারায় আঁচড় কাটব না, ধ্বংসকে ডাকব না, বস্তু ছিন্ন করব না এবং কবিতা আবৃত্তি করব না।"
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5400- وَعَن أسيد بن أبي أسيد التَّابِعِيّ عَن امْرَأَة من المبايعات قَالَت كَانَ فِيمَا أَخذ علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْمَعْرُوف الَّذِي أَخذ علينا أَن لَا نخمش وَجها وَلَا نَدْعُو ويلا وَلَا نشق جيبا وَلَا ننشر شعرًا
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৫৩৯৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যে নারী (মুসিবতের সময়) চেহারায় আঁচড় কাটে, বস্ত্র ছিন্ন করে এবং ধ্বংস ও মৃত্যুকে ডাকে- তার প্রতি লা'নত করেছেন।
(ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5401- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن الخامشة وَجههَا والشاقة جيبها والداعية بِالْوَيْلِ وَالثُّبُور
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৫৩৯৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ স্বামী ব্যতীত অন্য কারও জন্য তিন দিনের বেশি মহিলার শোক প্রকাশ সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৯. হযরত যায়নাব বিনতে আবু সালামা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ) এর স্ত্রী উম্মু হাবীবা (রা)-এর পিতা আবু সুফিয়ান ইবন হারব (রা)-এর মৃত্যু হল তখন আমি তাঁর কাছে গেলাম। তিনি ভাল সুগন্ধি আনতে বললেন, যাতে 'খলুক' নামক এক প্রকার হলুদ বর্ণের সুগন্ধি অথবা অন্য কিছু মিশ্রিত ছিল। (সুগন্ধি আনার পর) সেখান থেকে সুগন্ধি নিয়ে একজন বাঁদীর গায়ে মাখালেন। অতঃপর নিজ গণ্ডদেশের দুপাশে সুগন্ধি মেখে বললেন, আল্লাহর কসম, আমার সুগন্ধির কোন প্রয়োজন নেই। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বরে বসে বলতে শুনেছি, যে মহিলা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, তার স্বামীর মৃত্যুতে চার মাস দশদিন ব্যতীত অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করা জায়িয নয়। যায়নাব (রা) বলেন, এরপর আমি যায়নাব বিনতে জাহ্শ এর ভাইর যখন মৃত্যু হল, তখন তাঁর কাছে গেলাম। তিনিও সুগন্ধি আনতে বললেন এবং সুগন্ধি থেকে সামান্য মাখলেন। তারপর বললেন, জেনে রাখ, আল্লাহর কসম, আমার সুগন্ধির কোন প্রয়োজন নেই। তবে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মিম্বরে বসে বলতে শুনেছি, যে মহিলা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, তার পক্ষে স্বামীর মৃত্যুতে চারমাস দশদিন ব্যতীত অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিনদিনের বেশি শোক প্রকাশ করা জায়িয নয়।
(বুখারী, মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম (র) প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من إحداد الْمَرْأَة على غير زَوجهَا فَوق ثَلَاث
5402- عَن زَيْنَب بنت أبي سَلمَة قَالَت دخلت على أم حَبِيبَة زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حِين توفّي أَبوهَا أَبُو سُفْيَان بن حَرْب فدعَتْ بِطيب فِيهِ صفرَة خلوق أَو غَيره فدهنت مِنْهُ جَارِيَة ثمَّ مست بعارضيها ثمَّ قَالَت وَالله مَا لي بالطيب من حَاجَة غير أَنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول على الْمِنْبَر لَا يحل لامْرَأَة تؤمن بِاللَّه وَالْيَوْم الآخر أَن تحد على ميت فَوق ثَلَاث إِلَّا على زوج أَرْبَعَة أشهر وَعشرا قَالَت زَيْنَب ثمَّ دخلت على زَيْنَب بنت جحش رَضِي الله عَنْهَا حِين توفّي أَخُوهَا فدعَتْ بِطيب فمست مِنْهُ ثمَّ قَالَت أما وَالله مَا لي بالطيب من حَاجَة غير أَنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول على الْمِنْبَر لَا يحل لامْرَأَة تؤمن بِاللَّه وَالْيَوْم الآخر أَن تحد على ميت فَوق ثَلَاث إِلَّا على زوج أَرْبَعَة أشهر وَعشرا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
তাহকীক: