আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৮০ টি

হাদীস নং: ৫১৮০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮০. অপর এক রিওয়ায়েতে আছে, এভাবে তার মৃত্যু আসা পর্যন্ত চলতে থাকে। পক্ষান্তরে কাফিরের উদাহরণ মূলের উপর দণ্ডায়মান শুকনো সনুবর বৃক্ষের মত। কোন অনিষ্টই তাকে পায় না, যে পর্যন্ত না একবারেই মূল থেকে উপড়ে যায়।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5180- وَفِي رِوَايَة حَتَّى يَأْتِيهِ أَجله وَمثل الْكَافِر كَمثل الأرزة المجدبة على أَصْلهَا لَا يُصِيبهَا شَيْء حَتَّى يكون انجعافها مرّة وَاحِدَة

رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনের উদাহরণ ফসলের মত। বাতাস তাকে নাড়াতে থাকে এবং মু'মিনের উপর (তদ্রুপ) একাধারে মুসিবত আসতে থাকে। পক্ষান্তরে মুনাফিকের উদাহরণ সনুবর বৃক্ষের মত। সে নড়াচড়া করে না, যে পর্যন্ত না কাটার সময় হয়।
(মুসলিম ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5181- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الْمُؤمن كَمثل الزَّرْع لَا تزَال الرِّيَاح تفيئه وَلَا يزَال الْمُؤمن يُصِيبهُ بلَاء وَمثل الْمُنَافِق كَمثل شَجَرَة الْأرز لَا
تهتز حَتَّى تستحصد

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح
الْأرز بِفَتْح الْهمزَة وتضم وَإِسْكَان الرَّاء بعدهمَا زَاي هِيَ شَجَرَة الصنوبر وَقيل شَجَرَة الصنوبر الذّكر خَاصَّة وَقيل شَجَرَة العرعر وَالْأول أشهر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮২. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্
তা'আলা যে বান্দাকেই কোন মুসিবতে আক্রান্ত করেন- অথচ সে আল্লাহর কোন অপসন্দনীয় পথ অনুসরণ করে- আল্লাহ্ তা'আলা সে মুসিবতটি তার জন্য কাফফারায় পরিণত করেন এবং তাকে সাহায্য করেন, যে পর্যন্ত না সে তার উপর পতিত মুসিবতটিকে গায়রুল্লাহর সাথে না জড়ায়। অথবা গায়রুল্লাহকে তা দূর করার জন্য আহরান করে।
(ইবন আবিদ-দুনিয়া কিতাবুল মারয ও কাফফারাত'-এ হাদীসটি বর্ণনা করেছেন। উম্মু আব্দুল্লাহ্ বিনতে আবু যিয়াব-এর পরিচয় আমার জানা নেই।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5182- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا ابتلى الله عبدا ببلاء وَهُوَ على طَريقَة يكرهها إِلَّا جعل الله ذَلِك الْبلَاء كَفَّارَة وَطهُورًا مَا لم ينزل مَا أَصَابَهُ من الْبلَاء بِغَيْر الله عز وَجل أَو يَدْعُو غير الله فِي كشفه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْمَرَض وَالْكَفَّارَات وَأم عبد الله ابْنة أبي ذئاب لَا أعرفهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৩. হযরত মুস'আব ইবন সা'দ সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। অধিক বিপদের শিকার মানুষ কারা? তিনি বললেনঃ নবীগণ। অতঃপর যাঁরা তাদের নিকটবর্তী, তারপর যাঁরা তাদের নিকটবর্তী। দ্বীন অনুপাতে মানুষের পরীক্ষা হয়। যদি তার দ্বীন মযবূত হয়, তবে তার মুসিবতও কঠোর হয়। পক্ষান্তরে, যদি তার দ্বীনের ব্যাপারে দুর্বলতা থাকে, তবে আল্লাহ্ তা'আলা তাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করেন। এভাবে বান্দার উপর মুসিবত চলতে থাকে। অবশেষে সে এমতাবস্থায় ভূমিতে বিচরণ করে যে, তার কোন গুণাহ অবশিষ্ট থাকে না।
(ইবন মাজাহ, ইবন আবিদ-দুনিয়া ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5183- وَعَن مُصعب بن سعد عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أَي النَّاس أَشد بلَاء قَالَ الانبياء ثمَّ الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه فَإِن كَانَ دينه صلبا اشْتَدَّ بلاؤه وَإِن كَانَ فِي دينه رقة ابتلاه الله على حسب دينه فَمَا يبرح الْبلَاء بِالْعَبدِ حَتَّى يمشي على الأَرْض وَمَا عَلَيْهِ خَطِيئَة

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
হাদীস নং: ৫১৮৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৪. ইবন হিব্বানের সহীহ্-এ হযরত আলা ইবন মুসায়্যিব-এর রিওয়ায়েতে তাঁর পিতার সূত্রে সা'দ থেকে
বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, অধিক বিপদের শিকার মানুষ কারা? তিনি বললেন, নবীগণ। অতঃপর যারা তাদের নিকটবর্তী, তারপর যারা তাদের নিকটবর্তী। মানুষকে তাদের দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। যার দ্বীন মযবূত হয়, তার মুসিবত কঠোর হয়। পক্ষান্তরে, যার দ্বীন দুর্বল হয়, তার মুসিবত ও হালকা হয়। নিশ্চয় মানুষ মুসিবতে আক্রান্ত হয়, অবশেষে সে মানুষের মধ্যে চলাফেরা করে যে, তার যিম্বায় আর কোন গুণাহ নেই।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5184 - وَلابْن حبَان فِي صَحِيحه من رِوَايَة الْعَلَاء بن الْمسيب عَن أَبِيه عَن سعد قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي النَّاس أَشد بلَاء قَالَ الْأَنْبِيَاء ثمَّ الأمثل فالأمثل يبتلى النَّاس على حسب دينهم فَمن ثخن دينه اشْتَدَّ بلاؤه وَمن ضعف دينه ضعف بلاؤه وَإِن الرجل ليصيبه الْبلَاء حَتَّى يمشي فِي النَّاس مَا عَلَيْهِ خَطِيئَة
হাদীস নং: ৫১৮৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৫. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) জ্বরে আক্রান্ত। তাঁর গায়ে ছিল একটি চাদর। আবু সাঈদ (রা) চাদরের উপর স্বীয় হাত রাখলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনার কী যে ভীষণ জ্বর। তিনি বললেন, এমনি আমাদেরকে কঠোর মুসিবতে আক্রান্ত করা হয় এবং আমাদের সাওয়াব দ্বিগুণ করে দেওয়া হয়। তারপর তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ)। সর্বাধিক মুসিবতে আক্রান্ত মানুষ কারা? তিনি বললেন, নবীগণ। আবু সাঈদ (রা) জিজ্ঞেস করলেন, তারপর কারা? তিনি বললেন, আলিমগণ। আবু সাঈদ (রা) জিজ্ঞেস করলেন, তারপর কারা? তিনি বললেন, নেককারগণ তাদের মধ্যে কাউ কাউকে উকুনে আক্রান্ত করা হত। এভাবে উকুন তাকে (কেটে) মেরে ফেলত। কাউ কাউকে দারিদ্রে আক্রান্ত করা হত। ফলে সে চোগা ব্যতীত পরিধান করার মত কিছু পেত না। তোমরা বখশিশ পেয়ে যতটুকু আনন্দিত হও তাদের কেউ কেউ মুসিবতে আক্রান্ত হয়ে তার চেয়ে বেশি আনন্দিত থাকত।
(ইবন মাজাহ, ইব্‌ন আবিদ-দুনিয়া 'কিতাবুল মারয ওয়াল কাফ্ফারাত'-এ এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। উক্ত রিওয়ায়েতের বহু সমর্থক হাদীস রয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5185- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَنه دخل على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ موعوك عَلَيْهِ قطيفة فَوضع يَده فَوق القطيفة فَقَالَ مَا أَشد حماك يَا رَسُول الله قَالَ إِنَّا كَذَلِك يشدد علينا الْبلَاء ويضاعف لنا الْأجر ثمَّ قَالَ يَا رَسُول الله من أَشد النَّاس بلَاء قَالَ الْأَنْبِيَاء
قَالَ ثمَّ من قَالَ الْعلمَاء
قَالَ ثمَّ من قَالَ الصالحون كَانَ أحدهم يبتلى بالقمل حَتَّى يقْتله ويبتلى أحدهم بالفقر حَتَّى مَا يجد إِلَّا العباءة يلبسهَا ولأحدهم كَانَ أَشد فَرحا بالبلاء من أحدكُم بالعطاء

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْمَرَض
وَالْكَفَّارَات وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَله شَوَاهِد كَثِيرَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন যখন (দুনিয়ায়) বিপদগ্রস্তদেরকে সাওয়াব প্রদান করা হবে তখন সুখী-স্বাচ্ছন্দশালীগণ আকাঙ্ক্ষা করবে যে, যদি (দুনিয়ায়) তাদের গায়ের চামড়া কাঁচি দিয়ে কেটে নেওয়া হত।
(তিরমিযী ও ইব্‌ন আবিদ-দুনিয়া আব্দুর রহমান ইবন মাগরা সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এছাড়া অবশিষ্ট রাবীগণ নির্ভরযোগ্য। তিরমিযী বলেন, হাদীসটি গারীব। তবারানী আল-কাবীর গ্রন্থে ইবন মাসউদ (রা)-এর সূত্রে তাঁর উপর মওকূফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত সনদে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5186 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يود أهل الْعَافِيَة يَوْم الْقِيَامَة حِين يعْطى أهل الْبلَاء الثَّوَاب لَو أَن جُلُودهمْ كَانَت قرضت بِالْمَقَارِيضِ

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا من رِوَايَة عبد الرَّحْمَن بن مغراء وَبَقِيَّة رُوَاته ثِقَات وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن ابْن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِ وَفِيه رجل لم يسم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৭. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন শহীদকে উপস্থিত করা হবে এবং তাকে হিসাবের জন্য দণ্ডায়মান করা হবে, এরপর সদ্কাদানকারীকে হাযির করা হবে এবং তাকে হিসাবের জন্য দাণ্ডায়মান করা হবে। তারপর বিপদগ্রস্তদেরকে উপস্থিত করা হবে, কিন্তু তাদের জন্য কোন পাল্লা কায়েম করা হবে না, অথবা কোন আদালত কায়েম করা হবে না। অতঃপর তাদের উপর পুরস্কারের বারিবর্ষণ করা হবে। ফলে সুখী-স্বাচ্ছন্দ্যশালীগণ আল্লাহ তা'আলার উৎকৃষ্ট পুরস্কার সমূহ দেখে তাদের অবস্থানে থেকে তারা আকাঙ্ক্ষা করবে যে, যদি তাদের দেহসমূহ কাঁচি দিয়ে কেটে নেওয়া হত।
(তবারানী 'আল-কারীর' গ্রন্থে মুজা'আ ইবন যুবায়র-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। মুজা'আকে বিস্তারকারী সাব্যস্ত করা হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5187- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يُؤْتى بالشهيد يَوْم الْقِيَامَة فَيُوقف لِلْحسابِ ثمَّ يُؤْتى بالمتصدق فينصب لِلْحسابِ ثمَّ يُؤْتى بِأَهْل الْبلَاء فَلَا ينصب لَهُم ميزَان وَلَا ينصب لَهُم ديوَان فَيصب عَلَيْهِم الْأجر صبا حَتَّى إِن أهل الْعَافِيَة لَيَتَمَنَّوْنَ فِي الْموقف أَن أَجْسَادهم قرضت بِالْمَقَارِيضِ من حسن ثَوَاب الله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة مجاعَة بن الزبير وَقد وثق
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ্ তা'আলা কোন বান্দাকে ভালবাসেন অথবা কাউকে নিষ্কলুষ করতে ইচ্ছা করেন তখন তার উপর মুসিবতের ধারা বর্ষণ করেন এবং তার উপর মুসিবতের প্রবাহ বইয়ে দেন। যখন বান্দা দু'আ করতে গিয়ে বলে, হে আমার প্রতিপালক! তখন আল্লাহ্ বলেন, হে আমার বান্দাহ। আমি তোমার জন্য হাযির। তুমি আমার কাছে যা-ই চাইবে, তোমাকে আমি তাই দান করব। হয়ত আমি তোমাকে তা' নগদ দান করব অথবা তোমার (পরকালের) জন্য জমা করে রাখব।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5188- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أحب الله عبدا أَو أَرَادَ أَن يصافيه صب عَلَيْهِ الْبلَاء صبا وثجه عَلَيْهِ ثَجًّا
فَإِذا دَعَا العَبْد قَالَ يَا رباه قَالَ الله لبيْك يَا عَبدِي لَا تَسْأَلنِي شَيْئا إِلَّا أَعطيتك إِمَّا أَن أعجله لَك وَإِمَّا أَن أدخره لَك

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৮৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা কারও কল্যাণ করতে ইচ্ছা করলে তাকে কোন মুসিবতে আক্রান্ত করেন।
(মালিক ও বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5189 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من يرد الله بِهِ خيرا يصب مِنْهُ

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ
يصب مِنْهُ أَي يُوَجه إِلَيْهِ مُصِيبَة ويصيبه ببلاء
হাদীস নং: ৫১৯০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯০. হযরত মাহমুদ ইব্‌ন লাবীদ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন আল্লাহ্ তা'আলা কোন সম্প্রদায়কে ভালবাসেন তখন তাদেরকে মুসিবতে আক্রান্ত করেন। সুতরাং যে ধৈর্য ধরে তার ধৈর্যধারনের তাওফীক হয়। পক্ষান্তরে যে অস্থির হয়ে যায়, সে অস্থিরতার শিকার হয়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। মাহমূদ ইব্‌ন লাবীদ নবী (ﷺ)-কে দেখেছেন, তবে তাঁর কাছ থেকে হাদীস শোনার ব্যাপারে দ্বিমত রয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5190- وَعَن مَحْمُود بن لبيد أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أحب الله قوما ابْتَلَاهُم فَمن صَبر فَلهُ الصَّبْر وَمن جزع فَلهُ الْجزع

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
ومحمود بن لبيد رأى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَاخْتلف فِي سَمَاعه مِنْهُ
হাদীস নং: ৫১৯১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯১. হযরত আনাস (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় মহাপুরস্কার মহাবিপদেই
পাওয়া যায়। আল্লাহ্ তা'আলা যখন কোন সম্প্রদায়কে ভালবাসেন, তখন তাদেরকে মুসিবতে আক্রান্ত করেন। সুতরাং যে মুসিবতে সন্তুষ্ট থাকে, তার জন্যে রয়েছে (আল্লাহর) সন্তুষ্টি এবং যে অসন্তুষ্ট হয়, তার জন্য রয়েছে (আল্লাহর) অসন্তুষ্টি।
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান গরীব।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5191- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن عظم الْجَزَاء مَعَ عظم الْبلَاء
وَإِن الله تَعَالَى إِذا أحب قوما ابْتَلَاهُم فَمن رَضِي فَلهُ الرِّضَا وَمن سخط فَلهُ السخط

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
হাদীস নং: ৫১৯২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে মানুষের নিকট মর্যাদা থাকে। অথচ সে কোন আমল দ্বারা উক্ত মর্যাদায় পৌঁছতে পারে না। তখন আল্লাহ তা'আলা তাকে তার অপসন্দনীয় বিষয়াদি (রোগ-ব্যাধি, বালা-মুসিবত ইত্যাদি)-তে আক্রান্ত করেন। এভাবে তিনি তাকে মর্যাদায় পৌছিয়ে দেন।
(আবু ইয়া'লা, ইবন হিব্বান প্রমুখ আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5192- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الرجل ليَكُون لَهُ عِنْد الله الْمنزلَة فَمَا يبلغهَا بِعَمَل فَمَا يزَال يَبْتَلِيه بِمَا يكره حَتَّى يبلغهُ إِيَّاهَا

رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه من طَرِيقه وَغَيرهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৯৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৩. হযরত বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, কোন দুর্ঘটনা অথবা তার চেয়ে তুচ্ছ কোন বিপদ-উদাহরণত তিনি কাঁটার কথাও উল্লেখ করেছেন- কেবল দু' কারণেই কোন মুসলমানের উপর পতিত হয়: হয়ত এ কারণে যে, আল্লাহ তা'আলা তার গুণাহসমূহ থেকে এমন গুণাহ মাফ করে দেবেন, যা এরূপ কোন বিপদে আক্রান্ত করা ব্যতীত মাফ করবার ছিলেন না। অথবা তাকে মর্যাদার এমন কোন স্তরে উন্নীত করবেন, যে স্তরে এরূপ বিপদে আক্রান্ত হওয়া ব্যতীত তার পক্ষে পৌঁছা সম্ভব ছিল না।
(ইবন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5193- وَرُوِيَ عَن بُرَيْدَة الْأَسْلَمِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا أصَاب رجلا من الْمُسلمين نكبة فَمَا فَوْقهَا حَتَّى ذكر الشَّوْكَة إِلَّا لإحدى خَصْلَتَيْنِ إِمَّا ليغفر الله لَهُ من الذُّنُوب ذَنبا لم يكن ليغفره لَهُ إِلَّا بِمثل ذَلِك أَو يبلغ بِهِ من الْكَرَامَة كَرَامَة لم يكن ليبلغها إِلَّا بِمثل ذَلِك

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৯৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৪. হযরত মুহাম্মদ ইবন খালিদ (র)-এর সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহচর্য লাভ করেছিলেন- তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি যখন
আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বান্দার কোন মর্যাদা পূর্ব থেকে নির্ধারিত হয়, অথচ কোন আমল দ্বারা সে অভীষ্ট মর্যাদায় পৌছতে পারে না, তখন আল্লাহ তা'আলা তার শরীর, সম্পদ অথবা সন্তান-সন্ততির ব্যাপারে তাকে মুসিবতে আক্রান্ত করেন। অতঃপর সে উক্ত মুসিবতে ধৈর্যধারণ করে। এভাবে আল্লাহ্ তা'আলা তাকে সে মর্যাদায় পৌছে দেন, যা আল্লাহ তা'আলার পক্ষ থেকে তার জন্য পূর্ব থেকে নির্ধারিত ছিল।
(আহমাদ, আবু দাউদ, আবু ইয়া'লা ও তবারানী (ঘ) আল কারীর' ও 'আল-আওসাত' গ্রন্থে-হাদীসটি বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে খালিদ থেকে আবুল মালীহ আর রাক্কী ব্যতীত এবং খালিদ থেকে তাঁর ছেলে মুহাম্মদ ব্যতিত কেউ হাদীসটি বর্ণনা করেন নি।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5194- وَعَن مُحَمَّد بن خَالِد عَن أَبِيه عَن جده وَكَانَت لَهُ صُحْبَة من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سَمِعت رَسُول الله يَقُول إِن العَبْد إِذا سبقت لَهُ من الله منزلَة فَلم يبلغهَا بِعَمَل ابتلاه الله فِي جسده أَو مَاله أَو فِي وَلَده ثمَّ صَبر على ذَلِك حَتَّى يبلغهُ الْمنزلَة الَّتِي سبقت لَهُ من الله عز وَجل

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَمُحَمّد بن خَالِد لم يرو عَنهُ غير أبي الْمليح الرقي
وَلم يرو عَن خَالِد إِلَّا ابْنه مُحَمَّد وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৯৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৫. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা ফিরিশতাগণকে বলেন, তোমরা আমার বান্দার কাছে যাও এবং তার উপর মুসিবতের ধারা বর্ষণ কর। সে তখন আল্লাহর প্রশংসা করে। তখন তারা (নির্দেশ পালন করার পর) ফিরে গিয়ে বলেন, যে আমাদের প্রতিপালক। আপনি আমাদের প্রতি যেমন নির্দেশ দিয়েছেন আমরা তেমন তার উপর মুসিবতের ধারা বর্ষণ করেছি। অতঃপর আল্লাহ্ তা'আলা বলেন, তোমরা ফিরে যাও, কেননা, আমি তার আওয়ায শুনতে ভালবাসি।
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5195- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل ليقول للْمَلَائكَة انْطَلقُوا إِلَى عَبدِي فصبوا عَلَيْهِ الْبلَاء صبا فيحمد الله فيرجعون فَيَقُولُونَ يَا رَبنَا صببنا عَلَيْهِ الْبلَاء صبا كَمَا أمرتنا فَيَقُول ارْجعُوا فَإِنِّي أحب أَن أسمع صَوته

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৯৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৬. উক্ত গ্রন্থে উক্ত হযরত আবু উমামা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের মধ্যে কাউকে মুসিবত দ্বারা পরীক্ষা করেন, যেমন তোমাদের কেউ কেউ নিজ স্বর্ণকে অগ্নি দ্বারা পরীক্ষা করেন। সুতরাং তা থেকে কিছু বের হয় খাঁটি সোনা স্বরূপ। এ হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ্ তা'আলা সন্দেহযুক্ত বিষয়াদি থেকে মুক্ত রেখেছেন। আর কিছু বের হয় তার চেয়ে নিম্নমানের। এ হচ্ছে সে ব্যক্তি যে কিছুটা সন্দেহযুক্ত পথ অনুসরণ করত। আরও কিছু বের হয় কালো সোনাস্বরূপ। এ হচ্ছে সে ব্যক্তি যে ফিতনায় আক্রান্ত হয়েছে।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5196- وَرُوِيَ فِيهِ أَيْضا عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله ليجرب أحدكُم بالبلاء كَمَا يجرب أحدكُم ذهبه بالنَّار فَمِنْهُ مَا يخرج كالذهب الإبريز فَذَاك الَّذِي حماه الله من الشُّبُهَات وَمِنْه مَا يخرج دون ذَلِك فَذَلِك الَّذِي يشك بعض الشَّك وَمِنْه مَا يخرج كالذهب الْأسود فَذَاك الَّذِي افْتتن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৯৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৭. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যেদিন সকল চেহারা কালিমা আচ্ছাদিত হবে সেদিন মুসিবত মুসিবতগ্রস্ত ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেবে।
(তবারানী 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5197- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُصِيبَة تبيض وَجه صَاحبهَا يَوْم تسود الْوُجُوه

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৯৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৮. হযরত আবু সাঈদ ও আবু হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে কোন ক্লান্তি, রোগ, পেরেশানী, দুঃখ, কষ্ট, চিন্তা কোন মু'মিন ব্যক্তিকে পেয়ে বসে এমন কি যে কাঁটা তার শরীরের বিঁধে আল্লাহ্ তা'আলা তার বদলে তার গুণাহ রাশি মাফ করে দেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরূপঃ "যে কোন রোগ, ক্লান্তি, অসুস্থতা ও দুঃখ মু'মিন ব্যক্তিকে পেয়ে বসে এমন কি যে পেরেশানী তাকে অস্থির করে তোলে তার বদলে তার অনেক গুণাহ মাফ হয়ে যায়।"
ইব্‌ন আবিদ-দুনিয়া (র) কেবল আবু হুরায়রা (রা)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5198- وَعَن أبي سعيد وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا يُصِيب الْمُؤمن من نصب وَلَا وصب وَلَا هم وَلَا حزن وَلَا أَذَى وَلَا غم حَتَّى الشَّوْكَة يشاكها إِلَّا كفر الله بهَا من خطاياه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَلَفظه مَا يُصِيب الْمُؤمن من وصب وَلَا نصب وَلَا سقم وَلَا حزن حَتَّى الْهم يهمه إِلَّا كفر بِهِ من سيئاته وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا من حَدِيث أبي هُرَيْرَة وَحده
হাদীস নং: ৫১৯৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৯. হযরত ইবন আবিদ-দুনিয়ার অপর এক রিওয়ায়েতে আছে, দুনিয়াতে যে মু'মিন ব্যক্তির শরীরেই কোন কাঁটা বিঁধে, যাকে সে সাওয়াবের উসিলা মনে করে থাকে তার বদলে কিয়ামতের দিন তার অনেক গুনাহ মাফ করে দেয়া হবে।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5199- وَفِي رِوَايَة لَهُ مَا من مُؤمن يشاك بشوكة فِي الدُّنْيَا يحتسبها إِلَّا قصّ بهَا من خطاياه يَوْم الْقِيَامَة
النصب التَّعَب
الوصب الْمَرَض