আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৪৮ টি

হাদীস নং: ৫৭৯১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পূর্বে উল্লিখিত যেসব সুন্দর বিবরণ অন্তরে কল্পিত হয় অথবা বিবেক যার স্বীকৃতি দেয় জান্নাত ও জান্নাতবাসীগণ তার সর্বোচ্চ বিবরণেরও উর্ধ্বে এ প্রসঙ্গে বর্ণনা
৫৭৯১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার কোন কিছুই জান্নাতে থাকবে না। থাকবে কেবল নামগুলো।
(বায়হাকী উৎকৃষ্ট সনদে মাওকুফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَن أَعلَى مَا يخْطر على البال أَو يجوزه الْعقل من حسن الصِّفَات الْمُتَقَدّمَة فالجنة وَأَهْلهَا فَوق ذَلِك
5791- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لَيْسَ فِي الْجنَّة شَيْء مِمَّا فِي الدُّنْيَا إِلَّا الْأَسْمَاء

رَوَاهُ الْبَيْهَقِيّ مَوْقُوفا بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৯২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯২. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইয়ামানে প্রেরণ
করলেন। যখন তিনি তাদের কাছে পৌছলেন, তখন বললেন, হে মানব মণ্ডলী। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর
পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত। তিনি তোমাদেরকে জানান যে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন হয়ত জান্নাতের দিকে হবে অথবা জাহান্নামের দিকে হবে। সেখানে মৃত্যুহীন চিরস্থায়ী আবাস ও সফরহীন অবস্থান হবে।
(তাবারানী 'আল-কাবীর' গ্রন্থে উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে সনদটিতে 'ইনকিতা' রয়েছে।
জান্নাতের প্রাসাদ সম্পর্কে আবূ হুরায়রা (রা)-এর হাদীসটি পূর্বে উল্লিখিত হয়েছে। তাতে আছেঃ যে তাতে (জান্নাতে) প্রবেশ করবে, সে হবে সৌভাগ্যবান, কোন দিন ভাগ্য বিভূসিত হবে না, সে চিরকাল থাকবে, তার মৃত্যু হবে না, তার কাপড় জীর্ণ পুরনো হবে না এবং তার যৌবন নিঃশেষ হবে না।।
ইবন উমর (রা)-এর হাদীসটিও এরকমই।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5792- عَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَعثه إِلَى الْيمن فَلَمَّا قدم عَلَيْهِم قَالَ يَا أَيهَا النَّاس إِنِّي رَسُول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَيْكُم يُخْبِركُمْ أَن المرد إِلَى الله إِلَى جنَّة أَو نَار خُلُود بِلَا موت وَإِقَامَة بِلَا ظعن

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا
وَتقدم حَدِيث أبي هُرَيْرَة فِي بِنَاء الْجنَّة وَفِيه من يدخلهَا ينعم وَلَا يبأس ويخلد لَا يَمُوت لَا تبلى ثِيَابه وَلَا يفنى شبابه وَحَدِيث ابْن عمر أَيْضا بِمثلِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৯৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৩. হযরত আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে, তখন একজন নকী ডেকে বলবে, নিশ্চয় তোমরা সুস্থ থাকবে, কখনও অসুস্থ হবে না। তোমরা জীবিত থাকবে, কখনও মৃত্যুমুখে পতিত হবেনা। তোমরা চিরযুবক থাকবে, কখনও জরাগ্রস্ত হবে না। তোমরা সৌভাগ্যবান থাকবে, কখনও ভাগ্যবিড়ম্বিত হবে না। এটাই আল্লাহ্ তা'আলার বাণীর অর্থঃ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ বলা হবে, তোমরা যে সব আমল করতে, তারই জন্য তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে" (৭ঃ ৪৩)।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5793- وَعَن أبي سعيد الْخُدْرِيّ وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا دخل أهل الْجنَّة الْجنَّة يُنَادي مُنَاد إِن لكم أَن تصحوا فَلَا تسقموا أبدا وَإِن لكم أَن تحيوا فَلَا تَمُوتُوا أبدا وَإِن لكم أَن تشبوا فَلَا تهرموا أبدا وَإِن لكم أَن تنعموا فَلَا تبأسوا أبدا وَذَلِكَ قَول الله عز وَجل ونودوا أَن تلكم الْجنَّة أورثتموها بِمَا كُنْتُم تَعْمَلُونَ الْأَعْرَاف 34

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
হাদীস নং: ৫৭৯৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (কিয়ামতের দিন) মৃত্যুকে একটি সাদা ও কালো রঙ মিশ্রিত ভেড়ার আকৃতিতে উপস্থিত করা হবে এবং একজন নকীব তার ব্যাপারে ডেকে বলবে, হে জান্নাত বাসীগণ! তখন তারা মাথা উঁচিয়ে তাকাবে। নকীব বলবে, তোমরা কি চিনতে পেরেছ এটা কি? তারা বলবে, হ্যাঁ। এটা মৃত্যু। তারা সকলেই এটা দেখেছে। এরপর একজন নকীব ডেকে বলবে, হে জাহান্নামীগণ। তখন তারা মাথা উঁচিয়ে তাকাবে। নকীব বলবে, তোমরা কি চিনতে পেরেছ, এটা কি? তারা বলবে, হাঁ। এটা মৃত্যু। তারা সকলেই এটা দেখেছে। এরপর জান্নাত ও জাহান্নামের মাঝে তাকে যবাই করে দেওয়া হবে। তারপর নকীব বলবে, হে জান্নাতবাসীগণ। মৃত্যুহীন চির আবাস। হে জাহান্নামবাসীগণ। মৃত্যুহীন চির আবাস। তারপর তিনি (রাসূলুল্লাহ সা) তিলাওয়াত করলেন:
وأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضَى الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ
(হে নবী!) তাদেরকে আক্ষেপের দিন সম্পর্কে সতর্ক করুন, যে দিন সকল বিষয়ে চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে, অথচ মানুষ গাফলতিতে পড়ে আছে এবং তারা ঈমান আনছে না। (১৯ঃ ৩৯)।
এ বলে তিনি তাঁর পবিত্র হাত দ্বারা দুনিয়ার প্রতি ইশারা করলেন।।
(বুখারী, মুসলিম, নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ তিনি বলেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন সাদা ও কালো রঙ মিশ্রিত ভেড়ার আকৃতিতে মৃত্যুকে উপস্থিত করা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে দাঁড় করানো হবে। তারপর তাকে যবাই করে দেওয়া হবে এবং তারা তাকিয়ে থাকবে। ফলে যদি কেউ আনন্দে আতিশয্যে মৃত্যুবরণ করার হত, তবে জান্নাতীগণ মৃত্যুবরণ করত এবং যদি দুঃখের আতিশয্যে মৃত্যুবরণ করার হত তবে জাহান্নামীগণ মৃত্যুবরণ করত।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5794- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُؤْتى بِالْمَوْتِ كَهَيئَةِ كَبْش أَمْلَح فينادي بِهِ مُنَاد يَا أهل الْجنَّة فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُول هَل تعرفُون هَذَا فَيَقُولُونَ نعم هَذَا الْمَوْت وَكلهمْ قد رَآهُ ثمَّ يُنَادي مُنَاد يَا أهل النَّار فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُول هَل تعرفُون هَذَا فَيَقُولُونَ نعم هَذَا الْمَوْت وَكلهمْ قد رَآهُ فَيذْبَح بَين الْجنَّة وَالنَّار ثمَّ يَقُول يَا أهل الْجنَّة خُلُود فَلَا موت وَيَا أهل النَّار خُلُود فَلَا موت ثمَّ قَرَأَ
وَأَنْذرهُمْ يَوْم الْحَسْرَة إِذْ قضي الْأَمر وهم فِي غَفلَة وهم لَا يُؤمنُونَ مَرْيَم 93 وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ إِذا كَانَ يَوْم الْقِيَامَة أُتِي بِالْمَوْتِ كالكبش الأملح فَيُوقف بَين الْجنَّة وَالنَّار فَيذْبَح وهم ينظرُونَ فَلَو أَن أحدا مَاتَ فَرحا لمات أهل الْجنَّة وَلَو أَن أحدا مَاتَ حزنا لمات أهل النَّار
হাদীস নং: ৫৭৯৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে উপস্থিত করা হবে এবং তাকে পুলসিরাতের উপর দাঁড় করানো হবে। অতঃপর বলা হবে হে জান্নাতীগণ! তখন তারা এ আশংকায় ভীত-সন্ত্রস্ত্র হয়ে উঁকি মারবে যে, তারা যে স্থানে রয়েছে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় নাকি! এরপর বলা হবে, হে জাহান্নামীগণ! তখন তারা এ আশায় আনন্দিত-উল্লসিত হয়ে উকি মারবে যে, তারা যে স্থানে রয়েছে, সেখান থেকে তাদেরকে বুঝি বের করে নেওয়া হবে। তখন বলা হবে, তোমরা কি চিনতে পেরেছ, এটা কি? তারা বলবে, জ্বী হ্যাঁ। এটা মৃত্যু। তিনি বলেন, তারপর তার ব্যাপারে হুকুম দেওয়া হবে, ফলে তাকে পুলসিরাতের উপর যবাই করে দেওয়া হবে। এরপর উভয় সম্প্রদায়কে বলা হবে, তারা যে অবস্থায় আছে, তাতে তাদের চির আবাস হবে। সেখানে কখনও মৃত্যু হবে না।
(ইবন মাজাহ (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5795- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُؤْتى بِالْمَوْتِ يَوْم الْقِيَامَة فَيُوقف على الصِّرَاط فَيُقَال يَا أهل الْجنَّة فيطلعون خَائِفين وجلين أَن يخرجُوا من مكانهم الَّذِي هم فِيهِ ثمَّ يُقَال يَا أهل النَّار فيطلعون مستبشرين فرحين أَن يخرجُوا من مكانهم الَّذِي هم فِيهِ فَيُقَال هَل تعرفُون هَذَا قَالُوا نعم هَذَا الْمَوْت
قَالَ فَيُؤْمَر بِهِ فَيذْبَح على الصِّرَاط ثمَّ يُقَال لِلْفَرِيقَيْنِ كِلَاهُمَا خُلُود فِيمَا يَجدونَ لَا موت فِيهَا أبدا

روه ابْن مَاجَه بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৯৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে সাদা ও কালো রঙ মিশ্রিত একটি ভেড়ার আকারে উপস্থিত করা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মাঝে দাঁড় করানো হবে। এরপর এক নকীব ডেকে বলবে, হে জান্নাতীগণ! তারা বলবে, আমরা আপনার দরবারে হাজির, হে আমাদের রব। তিনি বলেন, তারপর বলা হবে, তোমরা কি চিনতে পেরেছ এটা কি? তারা বলবে, জ্বী হ্যাঁ, আমাদের রব। এটা মৃত্যু। এরপর আরেকজন নকীব ডেকে বলবে, হে জাহান্নামীগণ। তারা বলবে, আমরা আপনার দরবারে হাযির, হে আমাদের রব।
তিনি বলেন, তখন তাদেরকে বলা হবে, তোমরা কি চিনতে পেরেছ, এটা কি? তারা বলবে, হ্যাঁ, হে আমাদের রব। এটা মৃত্যু। অতঃপর যেভাবে বকরী যবাই করা হয়, সেভাবে তাকে যবাই করে দেওয়া হবে। ফলে ওরা (জান্নাতীরা) নিশ্চিন্ত হয়ে যাবে এবং এদের (জাহান্নামীদের) আশা চিরতরে ভঙ্গ হয়ে যাবে।
(আবু ইয়া'লা, তাবারানী ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ আবূ ইয়া'লা বর্ণিত। সকলেরই সনদ সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5796- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُؤْتى بِالْمَوْتِ يَوْم الْقِيَامَة كَأَنَّهُ كَبْش أَمْلَح فَيُوقف بَين الْجنَّة وَالنَّار ثمَّ يُنَادي مُنَاد يَا أهل الْجنَّة فَيَقُولُونَ لبيْك رَبنَا قَالَ فَيُقَال هَل تعرفُون هَذَا فَيَقُولُونَ نعم رَبنَا هَذَا الْمَوْت ثمَّ يُنَادي مُنَاد يَا أهل النَّار فَيَقُولُونَ لبيْك رَبنَا قَالَ فَيُقَال لَهُم هَل تعرفُون هَذَا فَيَقُولُونَ نعم رَبنَا هَذَا الْمَوْت فَيذْبَح كَمَا تذبح الشَّاة فَيَأْمَن هَؤُلَاءِ وَيَنْقَطِع رَجَاء هَؤُلَاءِ

رَوَاهُ أَبُو يعلى وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار وأسانيدهم صِحَاح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৯৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে যাবে, তখন মৃত্যুকে আনা হবে এবং জান্নাত ও
জাহান্নামের মাঝে রেখে যবাই করে দেওয়া হবে। এরপর একজন নকীব ডেকে বলবে, হে জান্নাতীগণ। মৃত্যু নেই। হে জাহান্নামীগণ! মৃত্যু নেই। তখন জান্নাতীদের আনন্দের উপর আনন্দ বৃদ্ধি পাবে এবং জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ বৃদ্ধি পাবে।
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5797- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا صَار أهل الْجنَّة
إِلَى الْجنَّة وَأهل النَّار إِلَى النَّار جِيءَ بِالْمَوْتِ حَتَّى يَجْعَل بَين الْجنَّة وَالنَّار فَيذْبَح ثمَّ يُنَادي مُنَاد يَا أهل الْجنَّة لَا موت يَا أهل النَّار لَا موت فَيَزْدَاد أهل الْجنَّة فَرحا إِلَى فَرَحهمْ وَأهل النَّار حزنا إِلَى حزنهمْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৯৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৮. অপর এক রিওয়ায়েতে আছে যে, নবী (ﷺ) জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এরপর তাদের মাঝে একজন ঘোষণাকারী দাঁড়িয়ে বলবে, হে জান্নাতীগণ। কোন মৃত্যু নেই, হে জাহান্নামীগণ কোন মৃত্যু নেই। প্রত্যেকেই যে যে অবস্থায় আছে সে সে অবস্থায় চিরকাল থাকবে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।
বুখারী (র) তাঁর গ্রন্থখানি যে হাদীসের মাধ্যমে সমাপ্ত করেছেন, আমি ও এ গ্রন্থখানি সে হাদীসের মাধ্যমে
সমাপ্ত করছি। তা হচ্ছে আবু হুরায়রা (রা)-এর হাদীস,
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'টি বাক্য পরম দয়ালু আল্লাহর কাছে প্রিয়, রসনায় উচ্চারণে সহজ,পাল্লায় ভারী। (সে দু'টি বাক্য হচ্ছে ( سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ "আমরা আল্লাহ্ তা'আলা সপ্রশংসা তাসবীহ পাঠ করছি, আমরা মহান আল্লাহর তাসবীহ পাঠ করছি।"
এ গ্রন্থের যিনি শ্রুতলিখন করেছেন সেই আব্দুল আযীম (র) বলেন, আল্লাহ্ তা'আলা আমাদেরকে হাদীস লিপিবদ্ধ করার যে তাওফীক দিয়েছেন, তা পূর্ণ হয়েছে, আমরা আল্লাহর কাছে মুখের ত্রুটি-বিচ্যুতি, মেধার দুর্বলতা ও ভুল-ভ্রান্তি থেকে ক্ষমা প্রার্থনা করছি। কেননা শান্তি, স্থিরতা, গভীর দৃষ্টি ও দীর্ঘ চিন্তা ভাবনা সত্ত্বেও যে কোন লেখক এ সবকিছু থেকে কমই মুক্ত হতে পারে। সুতরাং এ গ্রন্থকারের সময়ের স্বল্পতা একের পর এক এক দুঃখ-চিন্তা, মানসিক ব্যস্ততা, প্রবাস জীবন ও গ্রন্থমালার অনুপস্থিতির মাঝে কি অবস্থা হবে? ঘটনাক্রমে এ গ্রন্থের কিছু অধ্যায় এমন স্থানে লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে লিপিবদ্ধ না করে অন্যত্র লিপিবদ্ধ করা উচিত ছিল। কিন্তু এরূপ করার কারণ, সেগুলো যথাস্থানে স্মরণে পড়েনি। কিন্তু সেগুলো অন্যত্র স্মরণে পড়ায়, যেখানেই সুযোগ হয়েছে লিপিবদ্ধ করেছি। একারণে গ্রন্থের শুরুতে অধ্যায়সমূহের সূচি প্রদান করেছি। এমনিভাবে এ গ্রন্থে এমন বহু হাদীস পূর্বে উল্লিখিত হয়েছে, সেগুলো সহীহ, বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী অথবা কোন একটির শর্ত অনুযায়ী সহীহ্ এবং হাসান। কিন্তু অনেকগুলোতেই আমি তা উল্লেখ করিনি। বরং প্রায় বলেছি: সনদ উৎকৃষ্ট অথবা তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, অথবা সহীহ হাদীসের রাবী ইত্যাদি উল্লেখ না করার কারণ, এ গ্রন্থ রচনা কালে ইল্লতগুলো আমার কাছে উপস্থিত ছিল না। এমনিভাবে বক্তব্য অথবা সনদের বেলায় বহু শায ও গারীব হাদীসও পূর্বে উল্লিখিত হয়েছে। সেগুলোর গারাবাত ও শুযূয বর্ণণার পেছনে আমি পড়িনি।
আল্লাহর কাছে দু'আ করছি, যেন তিনি গ্রন্থটিকে একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য কবুল করে নেন এবং একে উপাদেয় করে দেন। তিনি তো সর্বব্যাপী মহা ক্ষমতার মালিক।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5798- وَفِي رِوَايَة أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يدْخل الله أهل الْجنَّة الْجنَّة وَأهل النَّار النَّار ثمَّ يقوم مُؤذن بَينهم فَيَقُول يَا أهل الْجنَّة لَا موت وَيَا أهل النَّار لَا موت كل خَالِد فِيمَا هُوَ فِيهِ رَوَاهُ البُخَارِيّ وَمُسلم ولنختم الْكتاب بِمَا ختم بِهِ البُخَارِيّ رَحمَه الله كِتَابه وَهُوَ حَدِيث أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلمتان حبيبتان إِلَى الرَّحْمَن خفيفتان على اللِّسَان ثقيلتان فِي الْمِيزَان سُبْحَانَ الله وَبِحَمْدِهِ سُبْحَانَ الله الْعَظِيم قَالَ الْحَافِظ زكي الدّين عبد الْعَظِيم مملي هَذَا الْكتاب رَضِي الله عَنهُ وَقد تمّ مَا أرادنا الله بِهِ من هَذَا الْإِمْلَاء الْمُبَارك ونستغفر الله سُبْحَانَهُ مِمَّا زل بِهِ اللِّسَان أَو دَاخله ذُهُول أَو غلب عَلَيْهِ نِسْيَان فَإِن كل مُصَنف مَعَ التؤدة والتأني وإمعان النّظر وَطول الْفِكر قل أَن يَنْفَكّ عَن شَيْء من ذَلِك فَكيف بالمملى مَعَ ضيق وقته وترادف همومه واشتغال باله وغربة وَطنه وغيبة كتبه وَقد اتّفق إملاء عدَّة من الْأَبْوَاب فِي أَمَاكِن كَانَ الْأَلْيَق بهَا أَن تذكر فِي غَيرهَا وَسبب ذَلِك عدم استحضارها فِي تِلْكَ الْأَمَاكِن ونذكرها فِي غَيرهَا فأمليناه حسب مَا اتّفق وَقدمنَا فهرست الْأَبْوَاب أول الْكتاب لأجل ذَلِك وَكَذَلِكَ تقدم فِي هَذَا الْإِمْلَاء أَحَادِيث كَثِيرَة جدا صِحَاح وعَلى شَرط الشَّيْخَيْنِ أَو أَحدهمَا وَلَكِن لم ننبه على كثير من ذَلِك بل قلت غَالِبا إِسْنَاد جيد أَو رُوَاته ثِقَات أَو رُوَاة الصَّحِيح أَو نَحْو ذَلِك وَإِنَّمَا منع من النَّص على ذَلِك تَجْوِيز وجود عِلّة لم تحضرني مَعَ الْإِمْلَاء وَكَذَلِكَ تقدم أَحَادِيث كَثِيرَة غَرِيبَة وشاذة متْنا أَو إِسْنَادًا لم أتعرض لذكر غرابتها وشذوذها وَالله أسأَل أَن يَجعله خَالِصا لوجهه الْكَرِيم وَأَن ينفع بِهِ إِنَّه ذُو الطول الْوَاسِع الْعَظِيم
tahqiq

তাহকীক: