মা'আরিফুল হাদীস

معارف الحديث

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩০ টি

হাদীস নং: ৪৯
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এক সকালে আল্লাহর পথে বের হওয়া কিংবা এক বিকালে বের হওয়া দুনিয়া ও এর মধ্যের সব কিছু হতে উত্তম। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا. (رواه البخارى ومسلم)
হাদীস নং: ৫০
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫০. হযরত আবূ আবস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এটা হতে পারে না যে, কোন বান্দার পা আল্লাহর পথে চলতে গিয়ে ধুলায় ধূসরিত হল, আর জাহান্নামের আগুন তা স্পর্শ করতে সক্ষম হবে। (সহীহ বুখারী)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي عَبْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ. (رواه البخارى)
হাদীস নং: ৫১
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫১. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি এরূপ অবস্থায় ইন্তিকাল করেছে যে, সে জিহাদে অংশ গ্রহণ করেনি, আর জিহাদের চিন্তাও করেনি, (না-এর নিয়ত করেছে) তবে এক প্রকার মুনাফিকের অবস্থায় সে ইন্তিকাল করেছে। (মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ. (رواه مسلم)
হাদীস নং: ৫২
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫২. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদের চিহ্ন ছাড়া আল্লাহর সাথে মিলিত হবে সে এরূপ অবস্থায় মিলিত হবে তার মধ্যে (অর্থাৎ তার দীনে) ক্ষতি থাকবে। (জামি' তিরমিযী, সুনানে ইবনে মাজাহ)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ لَقِيَ اللَّهَ بِغَيْرِ أَثَرٍ مِنْ جِهَادٍ لَقِيَ اللَّهَ وَفِيهِ ثُلْمَةٌ. (رواه الترمذى وابن ماجه)
হাদীস নং: ৫৩
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫৩. হযরত যায়দ ইবনে খালিদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী কোন মুজাহিদকে সরঞ্জাম দিল (আল্লাহর নিকট) সেও জিহাদে অংশ নিল। আর যে ব্যক্তি কোন গাজীর পরিবার-পরিজনের সংবাদ নিল, সেও জিহাদে অংশগ্রহণ করল। (অর্থাৎ এই উভয় ব্যক্তি জিহাদের সাওয়াব পাবে এবং আল্লাহর দফতরে তাকেও মুজাহিদদের অন্তর্ভুক্ত লিখা হবে)। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا. (رواه البخارى ومسلم)
হাদীস নং: ৫৪
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুশরিকদের সাথে জিহাদ কর নিজেদের জান, মাল ও জবান দিয়ে। (সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে দারিমী)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَأَلْسِنَتِكُمْ. (رواه ابوداؤد والنسائى والدارمى)
হাদীস নং: ৫৫
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫৫. হযরত ফুযালা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মুজাহিদ সেই ব্যক্তি, যে স্বীয় আত্মার বিরুদ্ধে জিহাদ করে। (জামি' তিরমিযী)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ. (رواه الترمذى)
হাদীস নং: ৫৬
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ শাহাদতের গণ্ডির প্রশস্ততা

এরপর যে ভাবে 'জিহাদ'-এর অর্থে এই প্রশস্ততা রয়েছে এবং তা তলোয়ারের যুদ্ধের মধ্যেই সীমিত নয়, অনুরূপভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, 'শাহাদত'-এর গণ্ডিও প্রশস্ত। আর সেই সব বান্দাও আল্লাহর নিকট শহীদগণের অন্তর্ভুক্ত যারা তলোয়ারের জিহাদ ও হত্যার ময়দানে কাফির ও মুশকরিদের তলোয়ার কিংবা গুলীতে শহীদ হয়নি, বরং তাদের মৃত্যুর কারণ কোন আকস্মিক দুর্ঘটনা অথবা কোন অস্বাভাবিক রোগ।
৫৬. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (একদিন সাহাবা কিরামকে সম্বোধন করে) বললেন, তোমরা তোমাদের মধ্যে কাকে শহীদ গণনা কর? তাঁরা নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ! (আমাদের নিকট তো) যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সেই শহীদ। তিনি বললেন, এভাবে তো আমার উম্মতের শহীদগণ কম হবে। (শুন!) যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে সে শহীদ, আর যে ব্যক্তি আল্লাহর পথে ইন্তিকাল করেছে (অর্থাৎ জিহাদের অভিযানে যার মৃত্যু হয়েছে) সেও শহীদ, আর যে ব্যক্তি প্লেগে ইন্তিকাল করেছে সেও শহীদ। আর যে ব্যক্তি পেটের পীড়ায় ইন্তিকাল করেছে (যেমন কলেরা, আমাশয়, প্রবাহ, পিপাসা রোগ ইত্যাদি) সে-ও শহীদ। (সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا تَعُدُّونَ الشَّهِيدَ فِيكُمْ. قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ: إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ. مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الْبَطْنِ فَهُوَ شَهِيدٌ. (رواه مسلم)
হাদীস নং: ৫৭
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ শাহাদতের গণ্ডির প্রশস্ততা
৫৭. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'শহীদগণ' পাঁচ (প্রকার) হয়ে থাকে। ১. প্লেগে মৃত্যুবরণকারী, ২. পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, ৩. ডুবে মৃত্যুবরণকারী, ৪. দালান ইত্যাদি ধ্বসে মৃত্যুবরণকারী, ৫. আল্লাহর পথে (অর্থাৎ জিহাদের ময়দানে) শহীদ ব্যক্তি। (সহীহ্ বুখারী, সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِيْقُ وَصَاحِبُ الْهَدْمِ وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ. (رواه البخارى ومسلم)
হাদীস নং: ৫৮
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
পরিচ্ছেদঃ শাহাদতের গণ্ডির প্রশস্ততা
৫৮. হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুসাফিরীর মৃত্যু শাহাদত। (সুনানে ইবনে মাজাহ)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَوْتُ غُرْبَةٍ شَهَادَةٌ. (رواه ابن ماجه)
tahqiq

তাহকীক: