মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

খাদ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৩৪ টি

হাদীস নং: ১০১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দাঁড়ানো এবং হেলান দেয়া অবস্থায় খাওয়া মাকরূহ।
১০১। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে খেজুর হাদিয়া দেওয়া হলে তিনি একটি পাত্র দ্বারা পরিমাপ করে এগুলো বণ্টন করতে লাগলেন। আর আমি তার পক্ষ হতে (সংশ্লিষ্ট প্রত্যেকের নিকট) এগুলো বহন করে নিয়ে যাচ্ছিলাম। যখন তিনি একাজ হতে অবসর হলেন, তখন তিনি দুই হাটু উঁচু করে পাছা পাটিতে লাগিয়ে অতি দ্রুততার সঙ্গে খেজুর খেতে লাগলেন। সে সময় আমি তার খাওয়া দেখে তার ক্ষুধার পরিমাণ অনুভব করলাম।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)আমাকে এক প্রয়োজনে পাঠালেন। আমি ফিরে এসে দেখলাম যে, তিনি দুই হাটু উঁচু করে পাছা মাটিতে লাগিয়ে খেজুর খাচ্ছেন।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
باب كراهة الأكل قائما ومتكئاً
عن قتادة عن أنس بن مالك قال أهدي لرسول الله صلى الله عليه وسلم تمر فجعل يقسمه بمكتل واحد وأنا رسوله به حتى فرغ منه فجعل يأكل وهو مقع أكلا ذريعا فعرفت في أكله الجوع (وعنه من طريق ثان) قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فجئت وهو يأكل تمرا وهو مقع
হাদীস নং: ১০২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০২। আবদুল্লাহ ইবন আবি তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)বলেছেন, তোমাদের কেউ খাবার খেতে চাইলে সে যেন বাম হাতে না খায়। আর পান করতে চাইলে সে যেন বাম হাতে পান না করে। আর (কারো নিকট হতে হাতে) কোন কিছু নিতে চাইলে বাম হাতে নিবে না। আর যদি কাউকে কিছু দান করে তবে বাম হাতে দিবে না।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এটা মুরসাল। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن عبد الله بن أبي طلحة أن النبي صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فلا يأكل بشماله، وإذا شرب فلا يشرب بشماله، وإذا أخذ فلا يأخذ بشماله، وإذا أعطى فلا يعطى بشماله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৩। সালিম (র) সূত্রে ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন তার বাম হাতে না খায় এবং এর দ্বারা পানও না করে। কেননা শয়তান এর দ্বারা খায় এবং এর দ্বারা পানও করে। (বর্ণনাকারী নাফি' (র) আরো বাড়িয়েছেন যে,) এবং এটা দ্বারা যেন কিছু গ্রহণ না করে এবং এর দ্বারা দানও না করে।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن سالم عن ابن مرقال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكلن أحدكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بها ويشرب بها، قال وزاد نافع ولا يأخذن بها ولا يعطين بها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মানুষকে বাম হাতে খেতে অথবা বাম হাতে পান করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী রওহ (র) তার বর্ণিত হাদীসে বলেছেন, এবং (অথবা এর স্থলে) স্বীয় বাম হাতে পান করতে নিষেধ করেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن أنس بن مالك قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يأكل الرجل بشماله أو يشرب بشماله قال روح في حديثه ويشرب بشماله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৫। আবদুল্লাহ ইবন মুহাম্মাদ (র) সূত্রে তাদের সম্প্রদায়ের জনৈক স্ত্রীলোক থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট উপস্থিত হলেন। সে সময় আমি আমার বাম হাত দ্বারা আহার করছিলাম। আমি বাম হাতে সকল কাজকর্ম সম্পাদনকারী মহিলা ছিলাম। তিনি আমার হাতে আঘাত করলেন। ফলে লুকমা পড়ে যায়। এরপর তিনি বললেন, তুমি তোমার বাম হাতে খেয়ো না। কেননা, আল্লাহ তোমাকে ডান হাত দান করেছেন। অথবা বললেন, আল্লাহ তোমার ডান হাতকে (অপারগতা হতে) মুক্ত রেখেছেন। বর্ণনাকারী বলেন, এরপর আমি আমার বাম হাতের পরিবর্তে ডান হাত ব্যবহার করলাম। পরে কোন সময় বাম হাতে আহার করি নি।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن عبد الله بن محمد عن امرأة منهم قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا آكل بشمالي وكنت امرأة عسراء فضرب يدي فسقطت اللقمة، فقال لا تأكلي بشمالك وقد جعل الله تبارك وتعالى لك يمينا أو قال قد أطلق الله عز وجل يمينك قال فتحولت شمالي يمينا فما أكلت بها بعد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৬
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৬। সুফিয়ান (র) যুহরী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার কাছে আবু বকর ইবন উবায়দিল্লাহ ইবন উমর (র) তার দাদা হতে এবং তিনি নবী (ﷺ)রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, তোমাদের কেউ খাওয়ার ইচ্ছা করলে সে যেন তার ডান হাতে খায় এবং যখন পান করার ইচ্ছা করে তখনও যেন তার ডান হাতে পান করে। কেননা, শয়তান তার বাম হাত দ্বারা খায় এবং বাম হাত দ্বারা পানও করে।
(মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
حدثنا سفيان عن الزهري حدثني أبو بكر بن عبيد الله بن عمر عن جده عن النبي صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فليأكل بيمينه، وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৭। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা বাম হাতে খাবার খেয়ো না। কেননা, শয়তান বাম হাতে খাবার খায়।
(মুসলিম)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن جابر قال قال رسول الله لا تأكلوا بالشمال فإن الشيطان يأكل بالشمال
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৮। আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তার বাম হাতে খাবার খায়, তার সঙ্গে শয়তানও খাবার খায়, আর যে ব্যক্তি তার বাম হাতে পান করে, তার সঙ্গে শয়তানও পান করে।
(তায়ালিসী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী আহমাদ ইবন রিশদীন ইবন সা'দ দূর্বল। তবে অনেকে তাকে নির্ভরযোগ্যও বলেছেন।)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن عائشة رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من أكل بشماله أكل معه الشيطان، ومن شرب بشماله شرب معه الشيطان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১০৯। ইয়াস ইবন সালামা ইবনুল আকওয়া' (র) সূত্রে তার তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) আশজা' গোত্রের বুসর ইবন রা'ঈল আয়র (অন্য বর্ণনায় : ইবন রা'ঈল আয়র) নামক এক ব্যক্তিকে বলেছেন, সে তখন তার বাম হাতে খাবার খাচ্ছিল। তিনি তাকে বললেন, তুমি তোমার ডান হাতে খাও। সে বলল, আমি পারব না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কখনো পারবে না। বর্ণনাকারী বলেন, পরবর্তীতে কোন সময় তার ডান হাত স্বীয় মুখে পৌছে নি।
(মুসলিম)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن إياس بن سلمة بن الأكوع عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرجل يقال له بسرين راعي العسير (وفي رواية ابن راعي العير من أشجع) أبصره يأكل بشماله فقال له كل بيمينك، فقال لا أستطيع فقال لا استطعت قال فما وصلت يمينه إلى فمه بعد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১১০। উমর (রা)-এর কন্যা হাফসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন শয়ন করতে চাইতেন তখন স্বীয় ডান হাত তার গালের নীচে রাখতেন। এরপর তিনবার বলতেন
اللَّهُمَّ قِنِي عَذَا بَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
(হে আল্লাহ! আপনি আমাকে সেদিনের শাস্তি হতে মুক্তি দিন, যেদিন আপনি আপনার বান্দাদেরকে (কবর হতে) উঠাবেন।)
বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার ডান হাতকে খানাপিনার কাজে ব্যবহার করতেন আর বাম হাতকে অন্যান্য প্রয়োজনে ব্যবহার করতেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن حفصة ابنة عمرأن رسول الله كان إذا أراد أن يرقد وضع يده اليمنى تحت خده ثم قال اللهم قني عذابك يوم تبعث عبادك ثلاث مرار وكانت يده اليمنى لطعامه وشرابه، وكانت يده اليسرى لسائر حاجته
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'টি বস্তু একত্রে আহার করা, অন্যের মাল আত্মসাৎ করা এবং পানাহারে ফুঁক দেয়া।
১১১। আবূ বকর (রা)-এর আযাদকৃত দাস সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে খেজুর নিয়ে গেলাম। তখন লোকেরা একাধিক খেজুর একত্রে খাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা একাধিক খেজুর একত্রে খেয়ো না।
(ইবন মাজাহ। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب النهي عن القرآن والنهبة والنفخ في الطعام والشراب
عن سعد مولى أبي بكرقال قدمت بين يدي رسول الله صلى الله عليه وسلم تمرا فجعلوا يقرنون فقال رسول الله صلى الله عليه وسلم لا تقرنوا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'টি বস্তু একত্রে আহার করা, অন্যের মাল আত্মসাৎ করা এবং পানাহারে ফুঁক দেয়া।
১১২। জাবালা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, ইরাকবাসীদের আক্রমণকালে আমরা মদীনায় ছিলাম। সে সময় আমরা দুর্ভিক্ষের শিকার হয়েছিলাম। আবদুল্লাহ ইবন যুবায়র (রা) আমাদের খাদ্য হিসেবে খেজুর দিতেন। আবদুল্লাহ ইবন উমর (রা) আমাদের নিকট দিয়ে অতিক্রম করাকালে বলতেন, তোমরা একত্রে একাধিক খেজুর খেয়ো না। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) একাধিক খেজুর একত্রে খেতে নিষেধ করেছেন। তবে তোমাদের মধ্যে কেউ তার ভাইকে এ অধিকার দিলে সেটা ব্যতিক্রম। অন্য শব্দে তবে কেউ তার ভাইকে অনুমতি দিলে সেটা ব্যতিক্রম। বর্ণনাকারী শু'বা (র) বলেন, আমি অনুমতি নিয়ে খাওয়া দোষনীয় মনে করি না। তবে আমার মনে হয় অনুমতি নেওয়ার কথা ইবন উমর (রা) বলেছেন।
(বুখারী, মুসলিম, তায়ালিসী)
كتاب الأطعمة
باب النهي عن القرآن والنهبة والنفخ في الطعام والشراب
عن جبلة قال كنا بالمدينة في بعث أهل العراق فأصابتنا سنة فجعل عبد الله بن الزبير يرزقنا التمر وكان عبد الله بن عمر يمر بنا فيقول لا تقارنوا فإن رسول الله صلى الله عليه وسلم نهى عن القرآن إلا أن يستأثر الرجل منكم أخاه، وفي لفظ إلا أن يستأذن الرجل أخاه، قال شعبة لا أرى في الاستئذان إلا أن الكلمة من كلام ابن عمر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'টি বস্তু একত্রে আহার করা, অন্যের মাল আত্মসাৎ করা এবং পানাহারে ফুঁক দেয়া।
১১৩। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কারো মাল আত্মসাৎ করতে নিষেধ করেছেন। (তিনি বলেছেন,) যে ব্যক্তি কারো মাল আত্মসাৎ করে সে আমাদের দলভূক্ত নয়।
ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খাবার ও পানীয়ে ফুঁক দিতে নিষেধ করেছেন।
(আবূ দাউদ, তিরমিযী। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الأطعمة
باب النهي عن القرآن والنهبة والنفخ في الطعام والشراب
عن أنس قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النهبة ومن انتهب فليس منا (عن ابن عباس) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النفخ في الطعام والشراب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আহার গ্রহণকারী পাত্র হতে নিজ পার্শ্বের খাবার খাবে।
১১৪। আবু ওয়াজযা সা'দী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে উমর ইবন আবি সালামা সংবাদ দিয়েছেন (অন্য বর্ণনায় আরো আছে, তিনি নবী-এর পালকপুত্র)। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে খাবার খেতে ডাকলেন। তিনিও সে খাবার খাচ্ছিলেন। (আমি তার কাছে গেলে) তিনি বললেন, কাছে এসো, আল্লাহ তা'আলার নাম উচ্চারণ কর, তোমার ডান হাতে খাও এবং তোমার সামনের অংশ হতে খাও।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأطعمة
باب ما جاء في الأكل من جوانب القصعة مما يلي الأكل
عن أبي وجزة السعدي قال أخبرني عمر بن أبي سلمة (زاد في رواية ربيب النبي صلى الله عليه وسلم) قال دعاني رسول الله صلى الله عليه وسلم لطعام يأكله فقال ادن فسم الله عز وجل وكل بيمينك وكل مما يليك
হাদীস নং: ১১৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আহার গ্রহণকারী পাত্র হতে নিজ পার্শ্বের খাবার খাবে।
১১৫। হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী(ﷺ)-এর নিকট একটি পাত্র সারীদ খাবার উপস্থিত করা হল। সে সময় তিনি বললেন, তোমরা পাতের এক পার্শ্ব হতে খাও (অন্য শব্দে পাত্রের কিনারা হতে খাও)। মধ্যস্থল হতে খেয়ো না। কেননা, পাত্রের মধ্যস্থলে বরকত অবতীর্ণ হয়।
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, ইবন হিব্বান। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الأطعمة
باب ما جاء في الأكل من جوانب القصعة مما يلي الأكل
عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم أتى بقصعة من ثريد فقال كلوا من حولها (وفي لفظ من جوانبها) ولا تأكلوا من وسطها، فإن البركة تنزل في وسطها
হাদীস নং: ১১৬
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আহার গ্রহণকারী পাত্র হতে নিজ পার্শ্বের খাবার খাবে।
১১৬। ওয়াসিলা ইবন আসকা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সুফফাবাসীদের অন্তর্ভুক্ত ছিলাম। একদা রাসূলুল্লাহ (ﷺ) কিছু রুটি আনিয়ে সেগুলো টুকরো করে পাত্রে রাখলেন। তারপর তাতে পানি মিশালেন। তারপর চর্বি দিলেন। তারপর তাতে আটা দিয়ে খুব ঘুঁটলেন। তারপর তাকে কুঁজ আকৃতি বানালেন। তারপর বললেন, তুমি যাও, আমার নিকট দশজন লোক নিয়ে আস। তুমি হবে দশম ব্যক্তি। (বর্ণনাকারী বলেন,) তারপর আমি তাদেরকে নিয়ে আসলে তিনি বললেন, তোমরা খাও। তোমরা নীচের অংশ থেকে খাওয়া শুরু কর, উপরাংশ হতে খেয়ো না। কেননা, উপরস্থ অংশে বরকত অবতীর্ণ হয়। তারপর লোকেরা খেয়ে পরিতৃপ্ত হলেন।
(ইবন মাজাহ। হাদীসটির সনদ উত্তম। এর সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ মুদাল্লিস। তবে উক্ত বর্ণনায় তিনি ‘আমার কাছে বর্ণনা করেছেন’, বাক্য ব্যবহার করেছেন।)
كتاب الأطعمة
باب ما جاء في الأكل من جوانب القصعة مما يلي الأكل
عن واثلة بن الأسقع قال كنت من أهل الصفة فدعا رسول الله صلى الله عليه وسلم يوما بقرص فكسره في القصعة وصنع فيها ماء ثم صنع فيها ودكا ثم سفسفها ثم لسبقها ثم صعنبها ثم قال اذهب فأتني بعشرة أنت عاشرهم فجئت بهم فقال كلوا وكلوا من أسفلها ولا تأكلوا من أعلاها فإن البركة تنزل من أعلاها، فأكلوا منها حتى شبعوا
হাদীস নং: ১১৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : গোশত রান্না করা, গোশত দাঁত দ্বারা কামড়িয়ে খাওয়া, বেশি ঝোল দেয়া এবং গরম অবস্থায় পরিবেশন না করা মুস্তাহাব।
১১৭। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা গোশত রান্না করবে, তখন তাতে বেশি করে ঝোল দেবে। অথবা বললেন, পানি দেবে। কেননা, এটা প্রতিবেশীদের দান করার ক্ষেত্রে অধিক সামর্থ্য যোগাবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الأطعمة
باب ما يستحب في طبخ اللحم ونهسه وتكثير المرق وعدم تعاطيه حارا
عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا طبختم اللحم فأكثروا المرق أو الماء فإنه أوسع أو أبلغ للجيران
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : গোশত রান্না করা, গোশত দাঁত দ্বারা কামড়িয়ে খাওয়া, বেশি ঝোল দেয়া এবং গরম অবস্থায় পরিবেশন না করা মুস্তাহাব।
১১৮। আবদুল্লাহ ইবনুল হারিস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে উসমান (রা)-এর শাসনামলে বিয়ে দেন। সে সময় তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় সাহাবীকে দাওয়াত দেন। তাদের সঙ্গে সাফওয়ান ইবন উমাইয়া (রা)-ও আসলেন। তিনি ছিলেন অতিবৃদ্ধ। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা গোশত দাঁত দ্বারা কামড়িয়ে খাও। কেননা, এটা অধিক তৃপ্তিদায়ক এবং দ্রুত হজমকারক। অথবা বললেন, এটা অধিক স্বাদ বয়ে আনে এবং দ্রুত হজম করে।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) এটা সমর্থন করেছেন।)
كتاب الأطعمة
باب ما يستحب في طبخ اللحم ونهسه وتكثير المرق وعدم تعاطيه حارا
عن عبد الله بن الحرث قال زوجني أبي في إمارة عثمان رضي الله عنه فدعا نفرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فجاء صفوان ابن أمية وهو شيخ كبير فقال إن رسول الله صلى الله عليه وسلم قال انهسوا اللحم نها فإنه أهنأ وأمرأ أو أشهى وأمرا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : গোশত রান্না করা, গোশত দাঁত দ্বারা কামড়িয়ে খাওয়া, বেশি ঝোল দেয়া এবং গরম অবস্থায় পরিবেশন না করা মুস্তাহাব।
১১৯। সাফওয়ান ইবন উমাইয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দেখলেন যে, আমি হাড় থেকে হাতের সাহায্যে গোশত খাচ্ছি। তখন তিনি বললেন, হে সাফওয়ান! গোশত (সরাসরি) তোমাদের মুখের নিকটে নিয়ে যাও। কেননা, এটা অধিক তৃপ্তিদায়ক এবং দ্রুত হজমকারক।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) এটা সমর্থন করেছেন।)
ইবন শিহাব (র) সূত্রে হযরত আসমা বিনত আবি বাকর (রা) থেকে বর্ণিত যে, যখন তিনি সারীদ রান্না করতেন তখন এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতেন। যাতে তার উষ্ণতা দূর হয়। এরপর বলতেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এটা অধিক বরকতময়।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, ইহা আহমাদ দু'টি সূত্রে বর্ণনা করেছেন। প্রথম সূত্রে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। দ্বিতীয়টি বর্ণনাকারী ইবন লাহী'আ বিতর্কিত। এতদসত্ত্বেও তার সূত্রে বর্ণিত হাদীস হাসান।)
كتاب الأطعمة
باب ما يستحب في طبخ اللحم ونهسه وتكثير المرق وعدم تعاطيه حارا
عن صفوان بن أمية قال رآني رسول الله صلى الله عليه وسلم وأنا أخذ اللحم عن العظيم بيدي، فقال يا صفوان: قلت لبيك، قال قرب اللحم من فيك فإنه أهنأ وأمرأ (عن ابن شهاب عن أسماء بنت أبي بكر) رضي الله تبارك وتعالى عنهما أنها كانت إذا ثردت غطته شيئا حتى يذهب فوره ثم تقول إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه أعظم للبركة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২০। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো লুকমা পড়ে যায়, তবে সে যেন তা উঠিয়ে নেয়। তারপর তাতে যে ময়লা লেগেছে তা যেন মুছে (খেয়ে) নেয়। তা যেন শয়তানের জন্য ফেলে না রাখে।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سقطت لقمة أحدكم فليأخذها وليمسح ما بها من الأذى ولا يدعها للشيطان
tahqiq

তাহকীক: