মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

খাদ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৩৪ টি

হাদীস নং: ১২১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২১। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ খাবার খায়, সে যেন তার রুমাল দ্বারা মুছে না ফেলে; যাবত না সে তা চেটে খায় অথবা অন্যকে দিয়ে চাটায়। কেননা, সে জানে না, তার খাবারের কোন অংশে বরকত রয়েছে। (অন্য শব্দেঃ) সে তার হাত মুছবে না; যাবত না সে তা চুষে খায়। কেননা, সে জানে না, খাবারের কোন অংশে তার জন্য বরকত রয়েছে।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
عن جابرقال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم طعاما فلا يمسح يده في المنديل حتى يلعقها أو يلعقها فإنه لا يدري في أي طعامه البركة (وفي لفظ) فلا يمسح يده حتى يمصها فإنه لا يدري في أي طعام يبارك له فيه
হাদীস নং: ১২২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ খাবার খায়, সে যেন তার হাত মুছে না ফেলে। (অন্য বর্ণনায় অতিরিক্ত হল, রুমাল দ্বারা) যাবত না সে তা নিজে চেটে খায় অথবা অন্যের দ্বারা চাটায়। বর্ণনাকারী আবু যুবায়র (র) বলেন, আমি এ কথা নবী(ﷺ)-এর নিকট শুনেছি। (তিনি আরো বলেছেন,) এবং সে যেন পাত্র না উঠায়; যাবত না সে তা নিজে চেটে খায় অথবা অন্যের দ্বারা চাটায়। কেননা, খাদ্যের শেষ অংশে বরকত রয়েছে।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم من الطعام فلا يمسح يده (زاد في رواية بالمنديل) حتى يلعقها، قال أبو الزبير سمعت جابر بن عبد الله رضي الله عنهما يقول ذلك سمعته من النبي صلى الله عليه وسلم ولا يرفع الصحيفة حتى يلعقها أو يلعقها فإن آخر الطعام فيه البركة
হাদীস নং: ১২৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২৩। মুজাহিদ (র) সূত্রে ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি স্বীয় আঙ্গুলসমূহ চেটে খেতেন। এরপর বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি জান না, তোমার খাদ্যের কোন অংশে বরকত রয়েছে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, ইহা আহমাদ, বাযযার বর্ণনা করেছেন। উভয়ের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
عن مجاهد عن ابن عمر أنه كان يلعق أصابعه ثم يقول قال رسول الله صلى الله عليه وسلم أنك لا تدري في أي طعامك تكون البركة
হাদীস নং: ১২৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২৪। আবু হুরায়রা (রা) সূত্রে নবী(ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তোমাদের কেউ খাবার খায়, সে যেন অবশ্যই তার আঙ্গুল চাটে। কেননা, সে জানে না খাদ্যের কোন অংশে বরকত রয়েছে।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فليعقلن أصابعه فإنه لا يدري في أيتهن البركة
হাদীস নং: ১২৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২৫। ইবন কা'ব ইবন মালিক (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে খাবার গ্রহণের পর তার তিন আঙ্গুল চেটে খেতে দেখেছি।
(দ্বিতীয় সূত্রে তিনি তার পিতা থেকে বর্ণনা করেন।) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন আঙ্গুলে খাবার খেতেন। তিনি তার হাত চেটে না খাওয়া পর্যন্ত মুছতেন না।
(মুসলিম। আবু দাউদ দ্বিতীয় সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
عن ابن كعب بن مالك عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يلعق أصابعه الثلاث من الطعام (وعنه من طريق ثان عن أبيه) قال كان رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاث أصابع ولا يمسح يده حتى يلعقها
হাদীস নং: ১২৬
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : লোকমা থেকে কিছু পড়ে গেলে তুলে নেওয়া, আংগুল চাটা ও পাত্র চেটে খাওয়ার আদেশ এবং আহারকারীর জন্য পাত্রের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গ
১২৬। আফফান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে বর্ণনা করেছেন মু'আল্লাহ ইবন রাশিদ হুযালী (র) তিনি বলেছেন, আমার কাছে আমার দাদী উম্মু 'আসিম (র) হুযায়ল গোত্রের নুবায়শা নামক ব্যক্তি হতে বর্ণনা করেছেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহচর্য পেয়েছিলেন। উম্মু 'আসিম (র) বলেন, একদা নুবায়শা (রা) আমাদের নিকট উপস্থিত হল। সে সময় আমরা খাবার খাচ্ছিলাম। তিনি আমাদেরকে বললেন, নবী (ﷺ)আমাদের কাছে বর্ণনা করেছেন যে, নিশ্চয়ই যে ব্যক্তি পাত্রে খাবার গ্রহণ করার পর তা (আঙ্গুল দ্বারা) চেটে খাবে, পাত্র তার জন্য ক্ষমা প্রার্থনা করবে।
(তিরমিযী, ইবন মাজাহ, দারিমী। দারিমী (র) বলেছেন, হাদীসটি গারীব। হাফিজ (র) এটাকে হাসান বলেছেন।)
আবু সাওরা (র) সূত্রে আইয়ুব (র) ও 'আতা (র) থেকে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যারা খিলাল করে তাদের জন্য শুভসংবাদ। তাকে জিজ্ঞাসা করা হল, কিসের খিলালকারী? তিনি বললেন, ওযু ও খাবার গ্রহণ করার সময় খিলালকারী। হাদীসটি 'ওযু' অধ্যায়ে বর্ণিত হয়েছে।
كتاب الأطعمة
باب الأمر بأخذ ما تساقط من اللقيمات ولعق الأصابع بعد انتهاء الأكل وما جاء في لحس القصعة واستغفارها للآكل
حدثنا عفان ثنا المعلى بن راشد الهذلي قال حدثتني جدتي أم عاصم عن رجل من هذيل يقال له نبيشة وكانت له صحبة قالت دخل علينا نبيشة ونحن نأكل في قصعة فقال لنا حدثنا النبي صلى الله عليه وسلم أنه من أكل في قصعة ثم لحسها استغفرت له القصعة
عن أبي سورة) عن أيوب وعن عطاء قالا قال رسول الله صلى الله عليه وسلم حبذا المتخللون، قيل وما المتخللون؟ قال في الوضوء والطعام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১২৭। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)্ বলেছেন, আল্লাহ যাকে কোন খাবার খাওয়ান সে যেন (খাওয়া শেষে) বলে
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ، وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ
(আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং আমাদেরকে, এরচেয়ে উত্তম খাবার খাওয়ান।)
আর আল্লাহ যাকে দুধ পান করান সে যেন বলে
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ، وَزِدْنَا مِنْهُ
(আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং আরো বেশি করে দান করুন।)
কেননা, দুধ ব্যতীত অন্য কোন খাদ্য এমন নেই যা (এক সঙ্গে) খাদ্য ও পানীয়ের স্থলবর্তী হতে পারে।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من أطعمه الله طعاما فليقل اللهم بارك لنا فيه وأطعمنا خيرا منه، ومن سقاه الله لبنا فليقل اللهم بارك لنا فيه وزدنا منه فإنه ليس شيء يجزئ مكان الطعام والشراب غير اللبن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১২৮। আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)খাবার শেষ করে বললেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ
(আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে খাবার খাইয়েছেন পান করিয়েছেন এবং মুসলমানদের দলভুক্ত করেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن أبي سعيد الخدري أن النبي صلى الله عليه وسلم كان إذا فرغ من طعامه قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا مسلمين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১২৯। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ঐ বান্দার প্রতি সন্তুষ্ট, যে খাবার খেয়ে এবং পানীয় পান করে বলে:
اَلْحَمْدُ لِلَّهِ
(আল্লাহর জন্য সমস্ত প্রশংসা)
(মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم أن الله عز وجل ليرضى عن العبد أن يأكل الأكلة أو يشرب الشربة فيحمد الله عز وجل عليهما
হাদীস নং: ১৩০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১৩০। সাহল ইবন মু'আয ইবন আনাস জুহানী (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খাবার খেয়ে বলে
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا، وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي، وَلَا قُوَّةٍ
(আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, আমাকে রিযক দিলেন আমার কোনরূপ চেষ্টা ও শক্তি ব্যতীত।)
তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি গারীব। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن سهل عن معاذ بن أنس الجهني عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال من أكل طعاما ثم قال الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه
হাদীস নং: ১৩১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১৩১। নু'আয়ম ইবন সালামা (র) সূত্রে বনূ সুলায়ম গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহচর্য পেয়েছিলেন। তিনি বলেন, নবী (ﷺ)খাবার খাওয়া শেষ করে বলতেন।
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَطْعَمْتَ وَسَقَيْتَ، وَأَشْبَعْتَ وَأَرْوَيْتَ، فَلَكَ الْحَمْدُ غَيْرَ مَكْفُورٍ، وَلَا مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنَّى عَنْكَ
(হে আল্লাহ! আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি আমাকে খাওয়ালেন, পান করালেন, ক্ষুধা দূর করলেন, তৃষ্ণা মিটালেন, সুতরাং আপনার জন্য প্রশংসা, যাতে কোন অকৃতজ্ঞতা নেই এবং যা কখনো শেষ হবার নয় এবং যা হতে কোন সময় অমুখাপেক্ষী হওয়া যায় না।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন 'আমির আসলামী দুর্বল।)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن نعيم بن سلامة عن رجل من بني سليم وكانت له صحبة أن النبي صلى الله عليه وسلم كان إذا فرغ من طعامه قال اللهم لك الحمد أطعمت وأسقيت وأشبعت وأرويت فلك الحمد غير مكفور ولا مودع ولا مستغنى عنك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১৩২। খালিদ ইবন মা'দান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদা আবদুল আ'লা ইবন হিলাল-এর খাবারে উপস্থিত হলাম। খাওয়া শেষ হলে আবু উমামা (রা) দাঁড়িয়ে বললেন, আমি এই স্থানে দাঁড়িয়েছি। আমি কোন খতীব নই আর বক্তব্য দেওয়ার ইচ্ছাও আমার নেই। তবে (শুধু এ কথা বলতে চাই যে,) আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে খাওয়া শেষে বলতে শুনেছি, (অন্য বর্ণনায় : খাওয়া শেষ করার পর অথবা দস্তরখান উঠানোর পর)
الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِي وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنِّى عَنْهُ .
(আল্লাহর জন্য অনেক অনেক পূত-পবিত্র বরকতময় প্রশংসা, যা কোন সময় যথেষ্ট হবার নয়, যা কখনো শেষ হবার নয় এবং যা হতে কোন সময় অমুখাপেক্ষী হওয়া যায় না।)
(অন্য বর্ণনায় অতিরিক্ত হল, رَبَّنَا عَزَّجَلٌ) বর্ণনাকারী বলেন, এরপর তিনি এটা ক্রমাগত কয়েকবার আমাদের সামনে বললেন। এমনকি আমরা তা মুখস্থ করে নিলাম।
(বুখারী, নাসাঈ)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن خالد بن معدان قال حضرنا صنيعا لعبد الأعلى بن هلال فلما فرغنا من الطعام قام أبو أمامة فقال لقد قمت مقامي هذا وما أنا بخطيب وما أريد الخطبة، ولكني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عند انقضاء الطعام (وفي رواية إذا فرغ من طعامه أو رفعت مائدته) الحمد لله كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه (زاد في رواية ربنا عز وجل) قال فلم يزل يرددهن علينا حتى حفظناهن
হাদীস নং: ১৩৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাকে খাওয়ার দাওয়াত দেওয়া হয়, সে খানা হতে অবসর হয়ে গৃহকর্তার জন্য দু'আ করবে।
১৩৩। আবদুল্লাহ ইবন বুসর (রা) মাযিনী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাঠালেন, যেন আমি তাকে খাবারের দাওয়াত দেই। তিনি আমার সঙ্গে আসলেন। বাড়ীর কাছাকাছি পৌঁছলে আমি দ্রুত আগে বেড়ে আমার পিতামাতাকে সংবাদ দিলাম। তারা বেরিয়ে এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে মুবারকবাদ জানালেন। আমরা তার জন্য ভেড়ার পশমবিশিষ্ট একটি মোটা চাদর বিছিয়ে দিলাম। তিনি তাতে বসলেন। তারপর আমার পিতা আমার মাকে বললেন, তোমার খাবার নিয়ে আস। তিনি একটি পাত্র নিয়ে এলেন, তাতে ছিল পানি ও লবন মিশ্রিত আটা। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে রাখলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা 'বিসমিল্লাহ' বলে এক পার্শ্ব হতে নাও এবং উঁচু স্থানটি রেখে দাও। কেননা, এতে বরকত রয়েছে। (বর্ণনাকারী বলেন,) রাসূলুল্লাহ (ﷺ) তা খেলেন, আমরাও তার সঙ্গে খেলাম। কিছু খাবার অবশিষ্ট থাকল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ،اللَّهُمَّ اغْفِرْ لَهُمْ، وَارْحَمْهُمْ، وَبَارِكْ عَلَيْهِمْ وَوَسعْ عَلَيْهِمْ فِي أَرْزَاقِهِمْ
(হে আল্লাহ! তাদেরকে ক্ষমা কর, তাদেরকে দয়া কর, তাদের ওপর বরকত অবর্তীর্ণ কর এবং তাদের রিযক বাড়িয়ে দাও।)
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, আমার পিতা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তার মেহমান হলেন। অথবা আমার পিতা তাঁকে বললেন, আপনি আমার মেহমান, 'হায়সা' (খেজুর দ্বারা তৈরী খাবার বিশেষ) ও ছাতু তার সামনে নিয়ে গেলেন। তিনি এটা খেলেন। রাসূলুল্লাহ (ﷺ) খেজুর খেতেন এবং বীচি ফেলে দিতেন। বর্ণনাকারী তার দুই আঙ্গুল অর্থাৎ শাহাদাত ও মধ্যমা (অন্য বর্ণনায়। তিনি খেজুর খেতেন এবং বীচি দুই আঙ্গুলে পৃষ্ঠে রেখে ফেলে দিতেন।) এরপর তিনি তাঁর সামনে পানীয় উপস্থিত করলে তিনি তা পান করেন। পরে তিনি এটা তার ডান পার্শ্বস্থ ব্যক্তিকে দেন। তারপর তিনি উঠে গিয়ে সওয়ারীর লাগাম ধরলেন। (অন্য শব্দে: এরপর তিনি তার সাদা বর্ণের খচ্চরে আরোহণ করেন।) আমার পিতা তাকে বললেন, আপনি আমার জন্য আল্লাহর নিকট দু'আ করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন,
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ، وَارْحَمْهُمْ
(হে আল্লাহ! আপনি তাদের রিযকে বরকত দিন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের ওপর দয়া করুন।)
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী)
كتاب الأطعمة
باب من دعى إلى طعام فدعا لأصحابه بعد الفراغ منه
عن عبد الله بن بسر المازني قال بعثني أبي إلى رسول الله صلى الله عليه وسلم ادعوه إلى الطعام فجاء معي، فلما دنوت المنزل أسرعت فأعلمت أبوي فخرجا فتلقيا رسول الله صلى الله عليه وسلم ورحبا به ووضعنا له قطيفة كانت عند زبيرته فقعد عليها ثم قال أبي لأمي هات طعامك، فجاءت بقصعة فيها دقيق قد عصدته بماء وملح فوضعته بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال خذوا بسم الله من حواليها وذروا ذروتها فإن البركة فيها، فأكل رسول الله صلى الله عليه وسلم وأكلنا معه وفضل منها فضلة، ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر لهم وارحمهم وبارك عليهم ووسع عليهم في أرزاقهم (وعنه من طريق ثان) قال جاء أبي إلى رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم فنزل عليه أو قال له أبي أنزل علي قال فأتاه بطعام وحيسة (1) وسويق فأكله (2) وكان يأكل التمر ويلقى النوى، وصفّ بإصبعيه السبابة والوسطى بظهرهما من فيه (وفى رواية فكان يأكل التمر ويضع النوى على ظهر إصبعيه ثم يرمى به) (3) ثم أتاه بشراب فشرب ثم ناوله من على يمينه (4) فقام فأخذ بلجام دابته (وفى لفظ فركب بغلة له بيضاء) فقال ادع الله عز وجل لى، فقال اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : যাকে খাওয়ার দাওয়াত দেওয়া হয়, সে খানা হতে অবসর হয়ে গৃহকর্তার জন্য দু'আ করবে।
১৩৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ)কারো ঘরে ইফতার করতেন তখন বলতেন
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَتَنَزَلَتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
(সায়িমগণ তোমাদের নিকট ইফতার করুক, সৎ লোকেরা তোমাদের খাবার গ্রহন করুক, তোমাদের ওপর ফেরেশতা অবতীর্ণ হোক। (অন্য শব্দে) ফেরেশতাগণ তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুক।)
(আবূ দাউদ, বায়হাকী। হাফিয 'ইরাকী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الأطعمة
باب من دعى إلى طعام فدعا لأصحابه بعد الفراغ منه
عن أنس بن مالك (6) قال كان النبى صلى الله عليه وسلم إذا أفطر عند أهل بيت (7) قال أفطر عندكم الصائمون (8) وأكل طعامكم الأبرار (9) وتنزلت عليكم الملائكة (10) (وفى لفظ) وصلت عليكم الملائكة
tahqiq

তাহকীক: