মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
খাদ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৩৪ টি
হাদীস নং: ৬১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: অসহায় ব্যক্তির জন্য মৃত পশু খাওয়ার অনুমতি প্রসঙ্গ।
৬১। তারই সূত্রে বর্ণিত যে, এক ব্যক্তি তার পিতার সঙ্গে হাররা নামক স্থানে বসবাস করত। তাকে একলোক বলল, আমার একটি উটনী হারিয়ে গেছে। যদি তুমি সেটা পাও তবে তা আটকে রাখবে। এরপর লোকটি উটনী পেল। কিন্তু তার মালিক আসল না। অবশেষে উটনীটি অসুস্থ হয়ে পড়লে লোকটির স্ত্রী তাকে বলল, এটাকে যবেহ করে ফেল, তবে এটা আমরা খেতে পারব। কিন্তু লোকটি তা করল না। অবশেষে উটনীটি মরে গেল। তারপর তার স্ত্রী বলল, এটার চামড়া পৃথক করে ফেলুন, যাতে এর গোশত ও চর্বিগুলো কেটে নিতে পারি। সে বলল, না, (এরূপ করব না) যাবত না আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করি। (বর্ণনাকারী বলেন,) এরপর লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমার প্রয়োজন পূরণের জন্য এছাড়া অন্য কিছু আছে? সে বলল, না। তিনি বললেন, তবে তা খাও। এরপর উটনীর মালিক এসে বলল, তুমি কেন এটাকে যবেহ কর নি? সে বলল, আমি তোমার প্রতি লজ্জাবোধ করেছি।
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সনদ ভাল। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)

كتاب الأطعمة
باب الرخصة في أكل الميتة للمضطر
وعنه أيضا أن رجلا كان مع والده بالحرة فقال له رجل إن ناقة لي ذهبت فإذا أصبتها فأمسكها، فوجدها الرجل فلم يجيء صاحبها حتى مرضت، فقالت له امرأته انحرها حتى نأكلها فلم يفعل حتى نفقت فقالت امرأته اسلخها حتى نقدد لحمها وشحمها، قال حتى أسأل رسول الله صلى الله عليه وسلم فسأله فقال هل عندك شيء يغنيك عنها؟ قال لا، قال كلها، فجاء صاحبها بعد ذلك فقال فهلا نحرتها؟ قال استحييت منك
তাহকীক:
হাদীস নং: ৬২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: অসহায় ব্যক্তির জন্য মৃত পশু খাওয়ার অনুমতি প্রসঙ্গ।
৬২। আবু ওয়াকিদ লায়সী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা এমন এলাকায় পৌঁছেছি যেখানে আমরা ভীষণ ক্ষুধার শিকার হই। সে সময় আমাদের জন্য কি মৃত পশু খাওয়া হালাল হবে না? তিনি বললেন, যখন তোমরা সকালে এবং বিকালে পান করার মত দুধ না পাও এবং কোন তরকারিও না পাও তখন তোমাদের জন্য এটা হালাল হবে।
(বায়হাকী। হাদীসটির সনদ ভাল।)
(বায়হাকী। হাদীসটির সনদ ভাল।)
كتاب الأطعمة
باب الرخصة في أكل الميتة للمضطر
عن أبي واقد الليثي قال قلت يا رسول الله إنا بأرض تصيبنا بها مخمصة فما يحل لنا من الميتة؟ قال إذا لم تصطحبوا ولم تغتبقوا ولم تحتفئوا بقلا فشانكم بها.
তাহকীক:
হাদীস নং: ৬৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।

৬৩। আবদুল্লাহ ইবন জা'ফর (র) থেকে বর্ণিত যে, তিনি ইবন যুবায়র (র)-এর নিকট এমন সময় হাদীস বর্ণনা করলেন যখন লোকদের জন্য উট যবেহ করা হয়েছিল। তিনি বলেন যে, লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য গোশত দান করছিল। এ অবস্থায় তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, নিশ্চয়ই পিঠের গোশত সর্বোৎকৃষ্ট।
(নাসাঈ, ইবন মাজাহ। তিরমিযী (র)ও শামায়িল অংশে হাদীসটি বর্ণনা করেছেন।)
(নাসাঈ, ইবন মাজাহ। তিরমিযী (র)ও শামায়িল অংশে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة

عن عبد الله بن جعفر يحدث ابن الزبير وقد نحرت للقوم جزور أو بعير أنه سمع رسول الله والقوم يلقون لرسول الله صلى الله عليه وسلم اللحم يقول أطيب اللحم لحم الظهر
তাহকীক:
হাদীস নং: ৬৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৪। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সর্বশেষ যে অবস্থায় দেখেছি সেটা হল, তার এক হাতে তাজা খেজুর ছিল আর অপর হাতে কাঁকড়ী ছিল। তিনি এটা হতে (তাজা খেজুর) খাচ্ছিলেন আর ওটায় কামড় দিচ্ছিলেন। সে সময় তিনি বললেন, নিশ্চয় পিঠের গোশত সর্বাধিক উৎকৃষ্ট।
(হাদীসটি এরূপ শব্দে অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী নাসর ইবন বাব ও হাজ্জাজ ইবন আরতাত সমালোচিত।)
(হাদীসটি এরূপ শব্দে অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী নাসর ইবন বাব ও হাজ্জাজ ইবন আরতাত সমালোচিত।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
وعنه أيضا قال إن آخر ما رأيت رسول الله صلى الله عليه وسلم في إحدى يديه رطبات وفي الأخرى قثاء وهو يأكل من هذه ويعض من هذه، وقال إن أطيب الشاة لحم الظهر
তাহকীক:
হাদীস নং: ৬৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৫। (তাঁরই সূত্রে বর্ণিত।) তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে কাকড়ীর সঙ্গে তাজা খেজুর মিলিয়ে খেতে দেখেছি।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
وعنه أيضا قال رأيت النبي صلى الله عليه وسلم يأكل القثاء بالرطب
তাহকীক:
হাদীস নং: ৬৬
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৬। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ছাগলের বাহুর হাড় সর্বাধিক প্রিয় ছিল। আর বাহুতে বিষপ্রয়োগ করে তাকে দেওয়া হয়েছিল। তিনি মনে করতেন, ইহুদীরাই তাতে বিষপ্রয়োগ করেছিল।
(নাসাঈ, আবু দাউদ, তায়ালিসী। আবূ দাউদ (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(নাসাঈ, আবু দাউদ, তায়ালিসী। আবূ দাউদ (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن عبد الله قال كان أحب العراق إلى رسول الله صلى الله عليه وسلم الذراع ذراع الشاة وكان قد سم في الذراع وكان يرى أن اليهود هم سموه
তাহকীক:
হাদীস নং: ৬৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৭। শুরাহবীল (র) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস আবু রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি বকরী হাদিয়া দেওয়া হলে তিনি (আবূ রাফি') তার গোশত (পাকানোর জন্য) পাতিলে রাখেন। তারপর রাসূল এসে বললেন, হে আবু রাফি', আমার নিকট বাহু নিয়ে আস। (বর্ণনাকারী বলেন,) আমি তার নিকট বাহু পেশ করলাম। তারপর বললেন, আরো একটি বাহু নিয়ে আস। তখন আমি আরো একটি বাহু নিয়ে গেলাম। তারপর বললেন, আরো একটি বাহু নিয়ে আস। তখন আবু রাফি' (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! বকরীর বাহু তো দু'টিই থাকে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, শোন যদি তুমি নীরব থাকতে, তবে যতক্ষণ নীরব থাকতে ততক্ষণ একের পর বাহু নিয়ে আসতে পারতে। (বর্ণনাকারী বলেন,) এরপর তিনি স্বীয় মুখে কুলি করলেন এবং আঙ্গুলসমূহের অগ্রভাগ ধুইলেন। তারপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তারপর লোকদের কাছে ফিরে এসে তাদের নিকট ঠাণ্ডা গোশত পেলেন। তখন তিনি এটা খেয়ে মসজিদে গেলেন এবং সালাত আদায় করলেন। সে সময় তিনি ওযু করেন নি।
দ্বিতীয় সূত্রে আবূ রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য একটি বকরী ভুনা করে তার নিকট উপস্থিত করা হল। তখন তিনি আমাকে বললেন, হে আবু রাফি', আমার নিকট (আরো একটি) বাহু নিয়ে আস। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! বকরীর তো বাহু দু'টিই থাকে। তিনি বললেন, যদি তুমি নীরব থাকতে, তবে যতক্ষণ আমি চাইতাম, ততক্ষণ তুমি আমার নিকট বাহু পেশ করতে পারতে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাহু সর্বাধিক পছন্দ ছিল।
(নাসাঈ, ইবন মাজাহ)
দ্বিতীয় সূত্রে আবূ রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য একটি বকরী ভুনা করে তার নিকট উপস্থিত করা হল। তখন তিনি আমাকে বললেন, হে আবু রাফি', আমার নিকট (আরো একটি) বাহু নিয়ে আস। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! বকরীর তো বাহু দু'টিই থাকে। তিনি বললেন, যদি তুমি নীরব থাকতে, তবে যতক্ষণ আমি চাইতাম, ততক্ষণ তুমি আমার নিকট বাহু পেশ করতে পারতে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাহু সর্বাধিক পছন্দ ছিল।
(নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن شرحبيل عن أبي رافع مولى رسول الله صلى الله عليه وسلم قال أهديت له شاة فجعلها في القدر فدخل رسول الله صلى الله عليه وسلم فقال ما هذا يا أبا رافع؟ فقال شاة أهديت لنا يا رسول الله فطبختها في القدر فقال ناولني الذراع يا أبا رافع فناولته، ثم قال ناولني الذراع الآخر، فناولته الذراع الآخر، ثم قال ناولني الذراع الآخر فقال يا رسول الله إنما للشاة ذراعان: فقال له رسول الله صلى الله عليه وسلم أما إنك لو سكت لناولتني ذراعًا فذراعًا ما سكت ثم دعا بماء فمضمض فاه وغسل أطراف أصابعه ثم قام فصلى ثم عاد إليهم فوجد عندهم لحمًا باردا فأكل ثم دخل المسجد فصلى ولم يمس ماء (ومن طريق ثان) عن أبي رافع أيضًا قال صنع لرسول الله صلى الله عليه وسلم مصلية فأتى بها فقال لي يا أبا رافع ناولني الذراع فناولته، فقال يا أبا رافع ناولني الذراع فناولته، ثم قال يا أبا رافع ناولني الذراع فقلت يا رسول الله وهل للشاة إلا ذراعان؟ فقال لو سكت لناولتني منها ما دعوت به قال وكان رسول الله صلى الله عليه وسلم يعجبه الذراع
তাহকীক:
হাদীস নং: ৬৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পাঁজরের অংশ পছন্দ করতেন।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।)
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم يجب الذراع
তাহকীক:
হাদীস নং: ৬৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৯। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মেহেদী ফুল পছন্দ করতেন আর তার নিকট সর্বাধিক পছন্দনীয় খাবার ছিল কদু।
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كانت تعجبه الفاغية وكان أعجب الطعام إليه الدباء
তাহকীক:
হাদীস নং: ৭০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭০। (তাঁর সূত্রে বর্ণিত।) তিনি বলেন, একদা নবী (ﷺ)-এর নিকট খাবারপাত্র উপস্থিত করা হল। তাতে কদুও ছিল। কদু তার নিকট পছন্দনীয় খাদ্য ছিল সে সময় তিনি স্বীয় আঙ্গুল দ্বারা কদু খুঁজতে লাগলেন।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, নবী (ﷺ) কদু পছন্দ করতেন। এজন্য যখন তার নিকট কদু দ্বারা তৈরী ঝোল আনা হত তখন আমি কদুগুলোকে তার পাশে রাখতাম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ)
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, নবী (ﷺ) কদু পছন্দ করতেন। এজন্য যখন তার নিকট কদু দ্বারা তৈরী ঝোল আনা হত তখন আমি কদুগুলোকে তার পাশে রাখতাম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
وعنه أيضا قال قدمت إلى النبي صلى الله عليه وسلم قصعة فيها قرع قال وكان يعجبه القرع، قال فجعل يلتمس القرع بإصبعيه أو قال بأصابعه (وعنه من طريق ثان) كان النبي صلى الله عليه وسلم يعجبه القرع فكان إذا جيء بمرقة فيها فرع جعلت القرع مما يليه
তাহকীক:
হাদীস নং: ৭১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭১। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাজা খেজুর এবং তরমুজ একত্রে করে (খেতে) দেখেছি।
(নাসাঈ, ইবন মাজাহ)
(নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
وعنه أيضًا قال رأيت رسول الله صلى الله عليه وسلم جمع بين الرطب والخربز
তাহকীক:
হাদীস নং: ৭২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭২ । জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সিরকা উত্তম সালন। যে ঘরে সিরকা রয়েছে সে ঘর সালনশূণ্য নয়।
(দ্বিতীয় সূত্রে তারই থেকে বর্ণিত।) তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তার পরিবারের নিকট সালন চাইলেন। তারা বললেন, আমাদের নিকট সিরকা ব্যতীত কিছু নেই। অতঃপর তিনি তাই আনতে বলেন। তারপর তিনি তা খাচ্ছিলেন এবং বলছিলেন, সিরকা খুব উত্তম সালন।
(মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
(দ্বিতীয় সূত্রে তারই থেকে বর্ণিত।) তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তার পরিবারের নিকট সালন চাইলেন। তারা বললেন, আমাদের নিকট সিরকা ব্যতীত কিছু নেই। অতঃপর তিনি তাই আনতে বলেন। তারপর তিনি তা খাচ্ছিলেন এবং বলছিলেন, সিরকা খুব উত্তম সালন।
(মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن جابرقال قال رسول الله صلى الله عليه وسلم نعم الادام الخل، ما أقفر بيت فيه خل (وعنه من طريق ثان) أن رسول الله صلى الله عليه وسلم طلب أو سأل أهله الأدم قالوا ما عندنا إلا خل قال فدعا به فجعل يأكل به ويقول نعم الأدم الخل
তাহকীক:
হাদীস নং: ৭৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭৩। তালহা ইবন নাফি' (র) সূত্রে জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, একদা নবী (ﷺ) তার হাত ধরে তার বাড়ীর দিকে রওয়ানা হলেন। সেখানে পৌঁছে তিনি বললেন, দিনের বা রাতের কোন খাবার আছে কি? বর্ণনাকারী তালহা (র) সন্দেহ করেছেন। বর্ণনাকারী বলেন, তখন লোকেরা এক টুকরো রুটি নিয়ে আসে। তিনি বললেন, কোন সালন নেই? তারা বলল, না, তবে কিছু সিরকা আছে। তিনি বললেন, সেটা উপস্থিত কর। কেননা, সিরকা খুবই উত্তম সালন। জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শুনার পর হতে আমি সর্বদা সিরকাকে পছন্দ করেছি। বর্ণনাকারী তালহা (র) বলেন, জাবির (রা)-এর নিকট এ হাদীস শুনার পর হতে আমিও সর্বদা সিরকা পছন্দ করেছি।
(মুসলিম ও ইমাম চতুষ্ঠয়)
(মুসলিম ও ইমাম চতুষ্ঠয়)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن طلحة بن نافع عن جابر بن عبد الله أن نبي الله صلى الله عليه وسلم أخذ بيده إلى منزله فما انتهى قال ما من غذاء أو عشاء شك طلحة، قال فأخرجوا فلقًا من خبز، قال ما من أدم؟ قالوا لا إلا شيء من خل، قال أدنيه فإن الخل نعم الأدم هو، قال جابر مازلت أحب الخل مذ سمعته من رسول الله صلى الله عليه وسلم وقال طلحة مازلت أحب الخل مذ سمعته من جابر
তাহকীক:
হাদীস নং: ৭৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭৪। ওয়াকী' (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইসমা'ঈল ইবন আবি খালিদ (র) তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি বলেন, একদা আমি জনৈক ব্যক্তির নিকট উপস্থিত হলাম। তখন সে ব্যক্তি শুকনো খেজুরের সঙ্গে দুধ মিলিয়ে পান করছিল। সে বলল, নিকটে আস। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) এই দুটোকে 'আতয়াবায়ন' (অন্যান্য খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য) বলে নাম রেখেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
حدثنا وكيع ثنا ابن أبي خالد يعني إسماعيل عن أبيه قال دخلت على رجل وهو يتمجع لبنًا بتمر فقال أذن فإن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم سماها الأطيبين
তাহকীক:
হাদীস নং: ৭৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭৫। আবু উসায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যায়তুন তেল খাও এবং তা গায়ে ব্যবহার কর। কেননা, এটা বরকতময় গাছ হতে উৎপন্ন।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن أبي أسيد قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة
তাহকীক:
হাদীস নং: ৭৬
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭৬। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, অন্যান্য নারীদের ওপর আয়েশা (রা)-এর মর্যাদা খাদ্যবস্তুসমূহের মধ্যে সারীদ-এর মর্যাদাতুল্য।
(বুখারী, ইবন মাজাহ, তায়ালিসী)
(বুখারী, ইবন মাজাহ, তায়ালিসী)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن أنس بن مالك قال قال النبي صلى الله عليه وسلم فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام
তাহকীক:
হাদীস নং: ৭৭
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭৭। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ যাকে কোন খাবার খাওয়ান সে যেন (খাওয়া শেষে) বলে
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ
(হে আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং আমাদেরকে এরচেয়ে' উত্তম খাবার খাওয়ান।)
আর আল্লাহ যাকে দুধ পান করান সে যেন বলে
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
(হে আল্লাহ। আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এটা আরো বেশি করে দান করুন।)
কেননা, দুধ ব্যতীত অন্য কোন খাদ্য এমন নেই যা (এক সঙ্গে) খাদ্য ও পানীয়ের কাজ দিতে পারে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।)
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ
(হে আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং আমাদেরকে এরচেয়ে' উত্তম খাবার খাওয়ান।)
আর আল্লাহ যাকে দুধ পান করান সে যেন বলে
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
(হে আল্লাহ। আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এটা আরো বেশি করে দান করুন।)
কেননা, দুধ ব্যতীত অন্য কোন খাদ্য এমন নেই যা (এক সঙ্গে) খাদ্য ও পানীয়ের কাজ দিতে পারে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال من أطعمه الله طعامًا فليقل اللهم بارك لنا فيه وأطعمنا خيرا منه، ومن سقاه الله لبنا فليقل اللهم بارك لنا فيه وزدنا منه، فإنه ليس شيء يجزئ مكان الطعام والشراب غير اللبن
তাহকীক:
হাদীস নং: ৭৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: একত্রে আহারের বরকত।
৭৮। ওয়াহশী ইবন হারব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি নবী (ﷺ)-কে বলল, আমরা খাবার খাই; কিন্তু পরিতৃপ্ত হতে পারি না। তিনি বললেন, সম্ভবত তোমরা পৃথক পৃথক খাও। তোমরা একসঙ্গে খাবার খাবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে; তবে তাতে বরকত দান করা হবে।
(আবু দাউদ, ইবন মাজাহ। হাদীসটির সূত্র ভাল।)
(আবু দাউদ, ইবন মাজাহ। হাদীসটির সূত্র ভাল।)
كتاب الأطعمة
باب بركة الاجتماع على الطعام
عن وحسي بن حرب عن أبيه عن جده أن رجلا قال للنبي صلى الله عليه وسلم إنا نأكل وما نشبع قال فلعلكم تأكلون متفرقين، اجتمعوا على طعامكم واذكروا اسم الله يبارك لكم فيه
তাহকীক:
হাদীস নং: ৭৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: একত্রে আহারের বরকত।
৭৯। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট হয়, দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট হয়, চারজনের খাদ্য আটজনের জন্য যথেষ্ট হয়। (মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب الأطعمة
باب بركة الاجتماع على الطعام
عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الأربعة وطعام الأربعة يكفي الثمانية
তাহকীক:
হাদীস নং: ৮০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: একত্রে আহারের বরকত।
৮০। আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ)র থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
(মুসলিম, মালিক, তিরমিযী। আহমদ (র)-এর হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
(মুসলিম, মালিক, তিরমিযী। আহমদ (র)-এর হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب الأطعمة
باب بركة الاجتماع على الطعام
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه
তাহকীক: