যে মহিলাকে দিনে চল্লিশ জন বেগানা পুরুষ দেখল সে কি পুরুষের হুকুমে?
প্রশ্নঃ ১২৮২১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন মহিলা যদি এক দিনে ৪০ জন বেগানা পুরুষের সামনে যায় তাহলে কি সে পুরুষের মত হয়ে যায়। তাদের সামনে যাওয়া জায়েজ আছে কি?
৫ ডিসেম্বর, ২০২৫
ঢাকা
১৩৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘যে মহিলাকে দিনে চল্লিশজন বেগানা পুরুষ দেখল সে পুরুষের হুকুমে’। কথাটি হয়তো এ দৃষ্টিকোণ থেকে বলা হয় যে এ ধরণের ফাসেক নারীদের থেকে অন্য নারীদের দূরে থাকা উচিত-এ ধারণা ঠিক। তাই বলে ঢালাওভাবে এ কথা বলে দেয়া যে এ ধরণের নারী পুরুষের হুকুমে- তা ঠিক নয়। নারী তো নারীই, তার বেলায় নারীর সকল বিধানই প্রযোজ্য। তবে অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকার জন্য কাফের, ফাসেক ও বেদ্বীন নারীদের থেকে দূরে থাকবে।
তাছাড়া এক্ষেত্রে চল্লিশ সংখ্যারই বা যৌক্তিকতা কোথায়?
উল্লেখ্য, পর্দা লঙ্ঘন করা কবীরা গুনাহ। আর অবিরত এ গুনাহ করতে থাকা অনেক বড় অন্যায়। এ পাপ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ নয় বরং অন্যকেও পাপ করতে সহায়তা করা হয়, ফলে তার পাপের দায়ও নিজের কাঁধে চলে আসে। পাপের বোঝা ভারী হয়। সুতরাং প্রতিটি নারী পুরুষেরই এ পাপ থেকে বেঁচে থাকা ফরয।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন