যাকাতের নেসাব যাকাতবর্ষ পূর্ণ হওয়ার সময় ধর্তব্য
প্রশ্নঃ ১৩৭২৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক বছর আগে রুপার দামে নিসাব পূর্ণ হলে পরের বছর রুপার দামে নিসাব হলো না তবে সম্পদ আগের মত বা তার চেয়ে বাড়লে যাকাত দিতে হবে?
১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত শরিয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরয বিধান। নেসাব পরিমাণ সম্পদের মালিকের উপরই কেবল যাকাত ফরয। নেসাব পরিমাণ সম্পদ না হলে যাকাত ফরয নয়। আর নেসাবের হিসাব যাকাতবর্ষ পূর্ণ হওয়ার সময় ধর্তব্য। অর্থাৎ যখন যাকাতবর্ষ পূর্ণ হচ্ছে তখন দেখা হবে যে, নেসাব পরিমাণ সম্পদ আছে কি-না। যদি থাকে তাহলে যাকাত আদায় করতে হবে। অন্যথায় যাকাত আদায় করতে হবে না।
সুতরাং প্রশ্নোক্ত বিবরণ মোতাবেক বছরের শুরুতে নেসাব পরিমাণ সম্পদ থাকলেও যদি বছর শেষে নেসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে যাকাত ফরয হবে না। কেননা যাকাতের নেসাবের ক্ষেত্রে বছরের শেষের হিসাবই ধর্তব্য।
-সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫৭৩; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৭৯২; মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৬৫; আদ্দুররুল মুখতার : ২/৩০২
** عن عليّ رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، ببعض أول الحديث قال: "فإذا كانت لك مئتا درهمِ، وحالَ عليها الحولُ، ففيها خمسةُ دراهم، وليس عليك شيء - يعني في الذهب - حتَّى يكونَ لك عشرون ديناراً، فإذا كان لَكَ عشرون ديناراً، وحالَ عليها الحولُ، ففيها نِصْفُ دينارِ، فما زاد، فبحسابِ ذلك... (رواه سنن أبي داود، رقم الحديث 1573)
** عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: "لَا زَكَاةَ فِي مَالٍ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ". (رواه سنن ابن ماجه، رقم الحديث 1792)
** الدر المختار : (2/ 302)
(وشرط كمال النصاب) ولو سائمة (في طرفي الحول) في الابتداء للانعقاد وفي الانتهاء للوجوب (فلا يضر نقصانه بينهما) فلو هلك كله بطل الحول.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১