বক্সিং মেশিনের ব্যবসার হুকুম
প্রশ্নঃ ১৪৭৮৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমি একটি ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসাটি হলো একটি মেশিন, যার মধ্যে বক্সিং সিস্টেম করা।মেশিনে হাতে বক্সিং অর্থাৎ ঘুষি দিলে একটি স্কোর উঠে।প্রতি বক্সিং বা ঘুষির বিনিময়ে আমি ২০ টাকা নিবো।অন্যরা ২০ টাকাই নিচ্ছে।এটা জোয়ার খেলার মতো না।কোনো গান, বাজনাও বাজাবো না।অনেকে আগ্রহ নিয়ে তার হাতের শক্তি জানার জন্য ঘুষি দেয় এবং বিনিময়ে ২০ টাকা দেয়।এমন ব্যবসা করা কি হালাল নাকি হারাম..? জানালে উপকৃত হতাম।
১৫ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে সকল খেলাধুলা সরাসরি হারাম, তার আসবাবপত্র বিক্রয় করাও হারাম। যেমন- তাস, দাবা, ক্যারাম বোর্ড, লুডু ইত্যাদি। আর যে খেলা শরীর চর্চার জন্য হয়ে থাকে এবং তাতে যদি শরীআতের নীতি লঙ্ঘিত না হয়, তাহলে সেগুলোর সামগ্রী বিক্রি করাতে কোনো সমস্যা নেই।
বক্সিং মেশিনের দ্বারা সাধারণত শরীরের বিশেষ কোন ফায়দা নেই। কেবল বিনোদন হিসেবেই ব্যবহার করা হয়। তাই এ-ই মেশিনের ব্যবসা করা শরিয়তের দৃষ্টিতে পছন্দনীয় নয়।
আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১