সন্তানের জন্য কি মৃত বাবার সুদভিত্তিক ঋণ পরিশোধ করা জায়েজ?
প্রশ্নঃ ১৫৬৩৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ২০১০ সালে আব্বু ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন তা পরিশোধ না করে ২০২১ সালে মারা গেছেন। এখন এই ঋণ আমি পরিশোধ করলে গুনাহ হবে যেহেতু ব্যাংক ঋণ?
৯ জুন, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনার আব্বুর রেখে যাওয়া ঋণ পরিশোধ করা আপনার জন্য শুধু জায়েজই নয়, বরং এটি আপনার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। কেননা ইসলামী শরীয়াহ অনুযায়ী, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে সবার আগে তার ঋণ পরিশোধ করতে হয়। ঋণ পরিশোধ না করলে মৃত ব্যক্তি কবরে আজাব ও আটকে থাকতে পারেন।
হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত মু’মিনের রূহ্ ঋণের সাথে লটকানো থাকে।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ "
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ " .
জামে' তিরমিযী, হাদীস নংঃ ১০৭৮।
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/30715
ব্যাংক ঋণ হওয়ার কারণে আপনার মনে এই সন্দেহ তৈরি হয়েছে। তবে এখানে বিষয় হলো, সুদ নেওয়া দেওয়া উভয়টিই হারাম এবং কবিরাহ গুনাহ হলেও সুদী ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ করা আবশ্যক হয়ে যায়। তাই আপানার অবশ্যই সর্বাগ্রে আপনাদের পিতার যাবতীয় ঋণ পরিশোধ করবেন।
قال العلامۃ ابن نجيم رحمہ اللہ: الحاجة تنزل منزلة الضرورة، عامة كانت أو خاصة.......وفي القنية والبغية: يجوز للمحتاج الاستقراض بالربح. (الأشباه والنظائر ،ص:79)
وقال العلامۃ علی القاری رحمہ اللہ: أما إذا أعطى ليتوصل به إلى حق، أو ليدفع به عن نفسه ظلما ،فلا بأس به.(مرقاة المفاتيح :6/ 2437)
وقال العلامۃ ابن عابدین رحمہ اللہ: دفع المال للسلطان الجائر لدفع الظلم عن نفسه و ماله و لاستخراج حقّ له ليس برشوة، يعني في حق الدافع. (ردالمحتار6/423)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১