সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দেওয়া এবং মসনা করা বিধান
প্রশ্নঃ ১৫৭১৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমি বিয়ে করেছি প্রায় তিন বছর। কিন্তু আমার সন্তান হচ্ছে না।এবং আমি শারীরিকভাবে কোন রোগে আক্রান্ত নয়। এমতাবস্থায় কি আমার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সন্তান লাভের জন্য দ্বিতীয় বিয়ে করতে পারব?
১২ জুন, ২০২৬
৪JR৯+৬৮G
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করুন আমীন। সন্তান হওয়া না হওয়া এটা একান্তই আল্লাহ তাআলার ইচ্ছাধীন। যদি শারীরিক সকল সক্ষমতা থাকার পরেও কোন নারী সন্তান ধারণ করতে সক্ষম না হন, কিংবা কোন পুরুষের কোন অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান জন্মে সক্ষম না হয় তাহলে এখানে তাদের কোন হাত নেই। এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তায়ালা সুরা শুরায় ইরশাদ করেন,
لِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ یَہَبُ لِمَنۡ یَّشَآءُ اِنَاثًا وَّیَہَبُ لِمَنۡ یَّشَآءُ الذُّکُوۡرَ ۙ
اَوۡ یُزَوِّجُہُمۡ ذُکۡرَانًا وَّاِنَاثًا ۚ وَیَجۡعَلُ مَنۡ یَّشَآءُ عَقِیۡمًا ؕ اِنَّہٗ عَلِیۡمٌ قَدِیۡرٌ
অর্থঃ আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন। অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
আয়াতের লিংকঃ https://muslimbangla.com/sura/42/tafsir/49
সুতরাং বাহ্যিক এবং চারিত্রিক কোন সমস্যা না থাকা সত্ত্বে শুধুমাত্র স্ত্রীর সন্তান হয়না এই অযুহাতে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে না।
তাই এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা আবশ্যক।
و فی رد المحتار : و أما الطلاق فإن الأصل فيه الحظر بمعنى أنه محظور إلا لعارض يبيحه و هو معنى قولهم الأصل فيه الحظر و الإباحة للحاجة إلى الخلاص ، فإذا كان بلا سبب أصلا لم يكن فيه حاجة إلى الخلاص بل يكون حمقا و سفاهة رأي و مجرد كفران النعمة و إخلاص الإيذاء بها و بأهلها و أولادها ، و لهذا قالوا إن سببه الحاجة إلى الخلاص عند تباين الأخلاق و عروض البغضاء الموجبة لعدم إقامة حدود الله تعالى ، فليست الحاجة مختصة بالكبر و الريبة كما قيل ، بل هي أعم كما اختاره في الفتح ، فحيث تجرد عن الحاجة المبيحة له شرعا يبقى على أصله من الحظر و لهذا قال تعالى {فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا} [النساء: 34] أي لا تطلبوا الفراق ، و عليه حديث «أبغض الحلال إلى الله الطلاق»اھ(3/228)-
সন্তান লাভের জন্য নিম্নোক্ত অজিফা পাঠ করতে পারেন।
" رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ " (سورة الأنبياء : ٨٩)
হে আমার রব্ব! আমাকে একা রেখে দিও না, আর তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।
" رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ" (سورة آل عمران: 38)
হে আমার প্রতিপালক! আমাকে তোমার নিকট হতে কোন পবিত্র সন্তান দান কর। নিশ্চয়ই তুমি দু‘আ শ্রবণকারী।
এছাড়াও অধিক পরিমাণে, দোয়া, কান্নাকাটি, সবর এবং সাধ্যমতো সদকা করুন। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কেননা হরমোনজনিত সমস্যার কারণেও অনেকে নারী-পুরুষ সন্তান জন্মদানে-ধারণে সক্ষম হয় না।
কাজেই হতাশ হবেন না। কেননা হতাশা মুমিনের বৈশিষ্ট নয়। এব্যাপারে ইবরাহিম আ. আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক হতে পারেন। তিনি সন্তানের জন্য আল্লাহ তায়ালার কাছে ৮৬ বছর কেঁদেছেন। তারপর আল্লাহ তায়ালা তাকে সন্তান দিয়েছেন।
দ্বিতীয় বিবাহ:
কেবল সন্তান লাভের জন্য দ্বিতীয় বিবাহ করা উচিত নয়। কেননা সন্তান লাভের আশায় যাকে বিবাহ করা হচ্ছে তার থেকে সন্তান হবে এটা কি নিশ্চিত করে বলা যাবে? সেও তো সন্তান ধারণে অক্ষম হতে পারেন! এমনকি ইতিমধ্যে যার সন্তান হয়েছে এমন নারীরও দ্বিতীয় বিবাহের পর সন্তান না হওয়ার নজির রয়েছে!
সুতরাং দ্বিতীয় বিবাহের প্রয়োজন দেখা দিলে যদি শরঈ সীমানা রক্ষা করতে পারে তাহলে দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু সেটার বুনিয়াদ কেবল সন্তান লাভ নয়; বরং সেটার বুনিয়াদ হতে হবে শরঈ প্রয়োজন! আল্লাহ তায়ালা বোঝার তাওফিক দান করুন। আমিন।
"عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: "من كانت له امرأتان، فمال إلى أحدهما جاء يوم القيامة وشقه مائل."
(سنن أبی داؤد،باب فی القسم بین النساء،ج3،ص469،ط؛دار الرسالۃ العالمیۃ)
تفسیر القرطبی:
"فالمعنى أنه يحصر نفسه عن الشهوات. ولعل هذا كان شرعه، فأما شرعنا فالنكاح، كما تقدم."
(سورۃ آل عمران،ج4،ص78،ط؛دار الکتب المصریہ)
الدر المختار وحاشیہ ابن عابدین:
"(و) صح (نكاح أربع من الحرائر والإماء فقط للحر) لا أكثر."
(فصل فی المحرمات،ج3،ص48،سعید)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১