বিকাশ পে লেটারের বিধান
প্রশ্নঃ ১৫৯৭০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকাশে বর্তমানে পে লেটার একটি নতুন অপশন দিয়েছে যা থেকে পেমেন্ট করলে সাত দিনের ভিতরে করলে কোন ইন্টারেস্ট দিতে হবে না তা কি জায়েজ হবে যদি আমি সাত দিনের ভিতরে তাদের টাকা ফেরত দেই
২ জুলাই, ২০২৬
কুমিল্লা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
'পে-লেটার' (Pay Later) সেবাটি মূলত একটি ক্ষুদ্র ঋণ বা বাকি কেনার সুবিধা। ৭ দিন বা নির্দিষ্ট মেয়াদের মধ্যে সম্পূর্ণ বিল পরিশোধ করলে সাধারণত কোনো অতিরিক্ত সুদ (ইন্টারেস্ট) দিতে হয় না, তবে নির্ধারিত সময় পার হলে অতিরিক্ত ফি যুক্ত হবে। তখন এটা সুদ হবে।
সুতরাং বিকাশের পক্ষ থেকে যেহেতু নিয়ম করাই আছে এবং এটা গ্রাহকের ও জানা থাকে, তাই যদি নির্দিষ্ট সময়ের মধ্যে (যেমন: ৭ দিন বা ১ মাস) আসল পরিমাণ পরিশোধ করলে কোনো বাড়তি সুদ বা জরিমানা (penalty) না থাকে, তবে তা জায়েজ।
এর বেশি হলে সুদ হবে বিধায় নাজায়েজ।
কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
"হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও।"
(সূরা আল-বাকারা ২:২৭৮)
قال شيخ الإسلام ابن تيمية: وقد اتفق العلماء على أن المقرض متى اشترط زيادة على قرضه كان ذلك حرامًا، وكذلك إذا تواطأ على ذلك في أصح قول العلماء
«مجموع الفتاوى» (٢٩/ ٣٣٤)
أَجْمَعُوا عَلَى أَنَّ الْقَرْضَ إِذَا شُرِطَ فِيهِ زِيَادَةٌ فَهُوَ حَرَام
«المغني» (٣٩٠).
المجموع شرح المهذب
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১