BRACNet-এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির বিধান
প্রশ্নঃ ১৭৩৭৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, BRACNet Limited আবেদন করেছি। BRAC-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে সুদভিত্তিক লেনদেন রয়েছে। BRACNet-এ দায়িত্ব হবে Network Installation, Router, Switch ও Firewall Support BRAC-এর সুদভিত্তিক ক্ষুদ্রঋণ কার্যক্রম থাকা অবস্থায় BRACNet-এ Network Engineer হিসেবে চাকরি করা শরিয়তসম্মত হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কেননা BRACNet একটি পৃথক বাণিজ্যিক IT ও ISP প্রতিষ্ঠান। BRAC-এর সঙ্গে এর অংশীদারত্ব থাকলেও প্রতিষ্ঠানটির নিজস্ব ইন্টারনেট ও প্রযুক্তিগত সেবার কার্যক্রম রয়েছে। সুতরাং শুধু BRAC-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে সুদ থাকার কারণে BRACNet-এর সাধারণ প্রযুক্তিগত পদে চাকরি নাজায়েজ হয়ে যাবে না।
তবে শর্ত হলো, আপনার দায়িত্ব যেন সরাসরি সুদভিত্তিক ঋণচুক্তি, সুদের হিসাব-নিকাশ, কিস্তি আদায় কিংবা ঋণ ব্যবস্থাপনার কাজে সহযোগিতার অন্তর্ভুক্ত না হয়। যদি আপনার নেটওয়ার্কিংয়ের দায়িত্ব বিশেষভাবে এসব সুদি কার্যক্রম পরিচালনা ও সচল রাখার জন্য নির্ধারিত হয়, তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হবে।
অতএব, প্রশ্নে উল্লিখিত সাধারণ Network Installation, Router, Switch ও Firewall Support-এর দায়িত্ব যদি সুদি কার্যক্রমের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত না হয়, তাহলে এ পদে চাকরি করা এবং বেতন গ্রহণ করা জায়েজ হবে।
أن كل ما فيه منفعة تحل شرعاً، فإن بيعه يجوز، لأن الأعيان خلقت لمنفعة الإنسان بدليل قوله تعالى: {خلق لكم ما في الأرض جميعاً} (الفقه الاسلامى وادلته، معالم النظام الاقتصادى فى الاسلام، القسم الثالث العقود، المبحث الرابع-البيع الباطل والبيع الفاسد، المطلب الاول-انواع البيع الباطل، بيع النجس والمتنجس-4/217)
إذا اجتمع المباشر والمتسبب أضيف الحكم إلى المباشر.
(الأشباه والنظائر 502 جديد، شرح الحموي 404)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন