আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করা আবশ্যক
প্রশ্নঃ ১৭৫২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি হেদায়েতপ্রাপ্ত হওয়ার পর আল্লহকে ওয়াদা করেছিলাম যে সাড়ে বারোটার মধ্যে প্রতিদিন ঘুমিয়ে পড়ব। কারণ তখন আমার রাত জাগার অভ্যাস ছিল আর সে কারণে ফজর মিস যেত। কিন্তু হুজুর আমার সামনে পরীক্ষা, আর আমার ছোট থেকেই রাত জেগে পড়ার অভ্যাস।
এই ওয়াদা মেইনটেইন করতে গিয়ে আমার তেমন পড়া হচ্ছে না। ফলস্বরূপ আমি অনেক পিছিয়ে পড়েছি। আমি চাই এই কয়টা মাস সারা রাত পড়ে একেবারে ফজরের পর ঘুমাতে।
আমার আপনার কাছে প্রশ্ন যে আমি যদি কাফফারা স্বরূপ তিনটা রোজা রেখে নেই, তাহলে কী সারাজীবনের জন্য আমার এই ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে আর আমি রাত জাগতে পারব?
১১ জুন, ২০২৬
মাঝিরা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনি আল্লাহ তায়ালার সাথে যেই ওয়াদা করেছেন উপস্থাপনের ধরণ দেখে মনে হচ্ছে আপনি এটা কসম করেছেন। আর কসমের ক্ষেত্রে বিধান হলো তা পূর্ণ করা অবশ্যক। তবে সেটা যদি গুনাহের কাজ না হয় তাহলে ভেঙ্গে কাফফারা দিতে হবে।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু রাত না জাগার কসম করেছেন এবং এখন রাত জেগে পড়তে চাচ্ছেন তাহলে এখন আপনাকে কসমের কাফফারা দিতে হবে। কাফফারা আদায় করলে আপনার জন্য রাত জেগে/সারা রাত পড়াশোনা করা জায়েজ হবে।
কসমের কাফফারা প্রসঙ্গে কুরআনুল কারীমের নির্দেশনা হল,
لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ
আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। —আল মায়িদাহ - ৮৯
সারকথা: কাফফারা আদায় করে আপনি আপানার সুবিধামত সময়ে (সারা রাতও) পড়াশোনা করতে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১