আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৪৮ টি
হাদীস নং: ৫৬৯১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের তাঁবু, কামরা ইত্যাদির বর্ণনা
৫৬৯১. হযরত ইমরান ইবন হুসায়ন ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, আল্লাহ তা'আলার বাণী : وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ জান্নাতের উৎকৃষ্ট গৃহসমূহ (৬১: ১২) প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, তিনি বললেন, জান্নাতের প্রাসাদ হচ্ছে মুক্তার তৈরী। সেখানে রয়েছে লাল চুনির সত্তরটি গৃহ। প্রতিটি গৃহে সবুজ পান্নার সত্তরটি করে কামরা। প্রতিটি কামরায় সত্তরটি করে পালংক। প্রতিটি পালংকে সর্ব রঙের সত্তরটি করে বিছানা এবং প্রতিটি বিছানায় একজন রমনী। প্রতিটি কামরায় রয়েছে সত্তরটি করে খাঞ্চা, প্রতিটি খাঞ্চায় সত্তর প্রকার খাবার। প্রতিটি কামরায় রয়েছে সত্তরজন করে গোলাম-বাঁদী। মু'মিনকে এমন শক্তি দেওয়া হবে, যদ্ধারা সে এক সকালে এদের সবার কাছে গমন। করবে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী ও এরূপ হাদীস উল্লেখ করেছেন।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী ও এরূপ হাদীস উল্লেখ করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خيام الْجنَّة وغرفها وَغير ذَلِك
5691- وَرُوِيَ عَن عمرَان بن حُصَيْن وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُم قَالَا سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن قَوْله تَعَالَى ومساكن طيبَة فِي جنَّات عدن التَّوْبَة 27
قَالَ قصر فِي الْجنَّة من لؤلؤة فِيهَا سَبْعُونَ دَارا من ياقوتة حَمْرَاء فِي كل دَار سَبْعُونَ بَيْتا من زمردة خضراء فِي كل بَيت سَبْعُونَ سريرا على كل سَرِير سَبْعُونَ فراشا من كل لون على كل فرَاش امْرَأَة فِي كل بَيت سَبْعُونَ مائدة على كل مائدة سَبْعُونَ لونا من طَعَام فِي كل بَيت سَبْعُونَ وصيفا ووصيفة يعْطى لِلْمُؤمنِ من الْقُوَّة مَا يَأْتِي على ذَلِك كُله فِي غَدَاة وَاحِدَة
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ بِنَحْوِهِ

তাহকীক:
হাদীস নং: ৫৬৯২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯২. হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাওসার জান্নাতের একটি নহর। তার দুই পাড় সোনায় নির্মিত। তার প্রবাহ মুক্তা ও চুনির উপর দিয়ে, তার মাটি মেশকের চেয়ে সুগন্ধিময়, তার পানি মধুর চেয়ে অধিকতর মিষ্টি এবং বরফের চেয়ে অধিকতর সাদা। (ইবন মাজা ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5692- عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَوْثَر نهر فِي الْجنَّة حافتاه من ذهب وَمَجْرَاهُ على الدّرّ والياقوت تربته أطيب من الْمسك وماؤه أحلى من الْعَسَل وأبيض من الثَّلج
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
তাহকীক:
হাদীস নং: ৫৬৯৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে আল্লাহ্ তা'আলার বাণী: إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ আমি আপনাকে কাওসার দান করেছি।" (১০৮: ১) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, এটা জান্নাতের একটি নহর। আর গভীরতা সত্তর হাজার ফরসখ। তার পানি দুধের চেয়ে অধিক সাদা। মধুর চেয়ে অধিক মিষ্টি। তার দুই কেনারা মুক্তা, যবরজদ ও ইয়াকূত। আল্লাহ্ তা'আলা সমস্ত নবীর পূর্বে বিশেষভাবে তাঁর নবী (মুহাম্মদ)-কে একটি ল্যান করেছেন।
(ইবন আবিদ-দুনিয়া মাওকুফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবিদ-দুনিয়া মাওকুফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5693- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله عز وَجل
إِنَّا أعطي الْكَوْثَر الْكَوْثَر 1 قَالَ هُوَ نهر فِي الْجنَّة عمقه سَبْعُونَ ألف فَرسَخ مَاؤُهُ أَشد بَيَاضًا من اللَّبن وَأحلى من الْعَسَل شاطئاه اللُّؤْلُؤ والزبرجد والياقوت خص الله بِهِ نبيه صلى الله عَلَيْهِ وَسلم قبل الْأَنْبِيَاء
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا

হাদীস নং: ৫৬৯৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদা আমি জান্নাতে বিচরণ করছি, দেখি, আমার সামনে একটি নহর। তার দুই কেনারা ঠোঁলো মুক্তার ঢিবি। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরীল! এটা কি? তিনি বললেন, এটা কাওসার। আপনার রব আপনাকে এটা দান করেছেন। তিনি বলেন, অতঃপর ফিরিশতা তার হাতে তুলে দেখলেন যে, তার কাদা হচ্ছে উন্নতমানের মেশক।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5694- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَينا أَنا أَسِير فِي الْجنَّة إِذا أَنا بنهر حافتاه قباب اللُّؤْلُؤ المجوف فَقلت مَا هَذَا يَا جِبْرِيل قَالَ هَذَا الْكَوْثَر الَّذِي أَعْطَاك رَبك قَالَ فَضرب الْملك بِيَدِهِ فَإِذا طينه مسك أذفر
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ৫৬৯৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতের নহরগুলো মেশকের ঢিবির তলদেশ থেকে অথবা মেশকের পর্বতের তলদেশ থেকে উৎসারিত হবে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5695- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنهَار الْجنَّة تخرج من تَحت تلال أَو من تَحت جبال الْمسك
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৫৬৯৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৬. হযরত সিমাক (র) থেকে বর্ণিত আছে যে, আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে ইব্ন আব্বাস! জান্নাতের ভূমি কি রকম? তিনি বললেন, আয়নার মত রূপার শ্বেত প্রস্তর। আমি জিজ্ঞেস করলাম, তার আলো কিরূপ? তিনি বললেন, তুমি কি সে ক্ষণটি দেখনি, যখন সূর্য উদিত হয়? জান্নাতের আলো হবে তেমনি। তবে সেখানে রৌদ্র বা ঠাণ্ডা থাকবে না। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, তার নহর কেমন? তা কি খালের মত হবে? তিনি বললেন, না। বরং তা জান্নাতের ভূমির উপর দিয়ে গোলাকার হয়ে প্রবাহিত হবে। এদিকে ওদিকে ছড়িয়ে পড়বে না। আল্লাহ্ তা'আলা তাকে বললেন, হয়ে যাও, ফলে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, জান্নাতের পোষাক কিরূপ? তিনি বললেন, সেখানে একটি বৃক্ষ রয়েছে, তাতে ডালিমের মত ফল রয়েছে। যখন আল্লাহর কোন ওলী তথা নেকবান্দা তা থেকে কোন কাপড় নিতে ইচ্ছা করবে, তখন বৃক্ষটি তার ডালসহ তার দিকে ঝুঁকে আসবে এবং তার জন্যে সত্তর প্রকার নানা রঙের পোষাক খুলে দেবে। এরপর বৃক্ষটি বন্ধ হয়ে যাবে এবং পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে।
(ইব্ন আবুদ দুনিয়া (র) মাওকূফরূপে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইব্ন আবুদ দুনিয়া (র) মাওকূফরূপে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5696- وَعَن سماك أَنه لَقِي عبد الله بن عَبَّاس بِالْمَدِينَةِ بعد مَا كف بَصَره فَقَالَ يَا بن عَبَّاس مَا أَرض الْجنَّة قَالَ مرمرة بَيْضَاء من فضَّة كَأَنَّهَا مرْآة قلت مَا نورها قَالَ مَا رَأَيْت السَّاعَة الَّتِي يكون فِيهَا طُلُوع الشَّمْس فَذَلِك نورها إِلَّا أَنه لَيْسَ فِيهَا شمس وَلَا زمهرير قَالَ قلت فَمَا أنهارها أَفِي أخدُود قَالَ لَا وَلكنهَا تجْرِي على أَرض الْجنَّة مستكفة لَا تفيض هَهُنَا وَلَا هَهُنَا قَالَ الله لَهَا كوني فَكَانَت قلت فَمَا حلل الْجنَّة قَالَ فِيهَا شَجَرَة فِيهَا ثَمَر كَأَنَّهُ الرُّمَّان فَإِذا أَرَادَ ولي الله مِنْهَا كسْوَة انحدرت إِلَيْهِ من غصنها فانفلقت لَهُ عَن سبعين حلَّة ألوانا بعد ألوان ثمَّ تنطبق فترجع كَمَا كَانَت
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৫৬৯৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৭. হযরত হাকিম ইবন মু'আবিয়া কুশায়রী (র) সূত্রে তাঁর পিতা (মু'আবিয়া রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছি, জান্নাতে একটি পানির সমুদ্র, একটি দুধের সমুদ্র, একটি মধুর সমুদ্র একটি শরাবের সমুদ্র রয়েছে। পরে তা থেকে আরও অনেক নদী নির্গত হবে।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5697- وَرُوِيَ عَن حَكِيم بن مُعَاوِيَة الْقشيرِي عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي الْجنَّة بَحر للْمَاء وبحر للبن وبحر للعسل وبحر للخمر ثمَّ تشقق الْأَنْهَار مِنْهَا بعد
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ
তাহকীক:
হাদীস নং: ৫৬৯৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হয়ত তোমরা ধারণা কর যে, জান্নাতের নহরগুলো ভূমিতে খালস্বরূপ হবে। আল্লাহর কসম, তা নয়। নিশ্চয় সেগুলো ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হবে। তার তীর হবে মুক্তা এবং অপরটি হবে চুনি। তার কাঁদামাটি হবে মেশকে আযফার। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, আযফার কি? তিনি বললেন, যাতে কোন মিশ্রণ নেই।
(ইব্ন আবুদ-দুনিয়া মাওকূফরূপে এবং অন্যেরা মারফু'রূপে হাদীসটি বর্ণনা করেছেন। তবে মাওকূফ সূত্রটি
সঠিক হওয়ার সম্ভাবনা বেশী।)
(ইব্ন আবুদ-দুনিয়া মাওকূফরূপে এবং অন্যেরা মারফু'রূপে হাদীসটি বর্ণনা করেছেন। তবে মাওকূফ সূত্রটি
সঠিক হওয়ার সম্ভাবনা বেশী।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5698- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ لَعَلَّكُمْ تظنون أَن أَنهَار الْجنَّة أخدُود فِي الأَرْض لَا وَالله إِنَّهَا لسائحة على وَجه الأَرْض إِحْدَى حافتيها اللُّؤْلُؤ وَالْأُخْرَى الْيَاقُوت وطينه الْمسك الأذفر قَالَ قلت مَا الأذفر قَالَ الَّذِي لَا خلط لَهُ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا وَرَوَاهُ غَيره مَرْفُوعا وَالْمَوْقُوف أشبه بِالصَّوَابِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا وَرَوَاهُ غَيره مَرْفُوعا وَالْمَوْقُوف أشبه بِالصَّوَابِ
তাহকীক:
হাদীস নং: ৫৬৯৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৯. হযরত আনাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, মেশক ও আম্বর এর দু'টি ফোয়ারা জান্নাতের গৃহসমূহের উপর পানির ছিটা বর্ষণ করবে, যেমন দুনিয়াবাসীর গৃহসমূহের উপর বৃষ্টি বর্ষিত হয়।
(ইবন আবু শায়বা মাওকূফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবু শায়বা মাওকূফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5699 - وَرُوِيَ عَن ة أنس رَضِي الله عَنهُ أَيْضا قَالَ
نضاختان الرَّحْمَن 66 بالمسك والعنبر ينضخان على دور الْجنَّة كَمَا ينضخ الْمَطَر على دور أهل الدُّنْيَا
رَوَاهُ ابْن أبي شيبَة مَوْقُوفا
نضاختان الرَّحْمَن 66 بالمسك والعنبر ينضخان على دور الْجنَّة كَمَا ينضخ الْمَطَر على دور أهل الدُّنْيَا
رَوَاهُ ابْن أبي شيبَة مَوْقُوفا
তাহকীক:
হাদীস নং: ৫৭০০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৭০০. উক্ত হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, কাওসার কি? জবাবে তিনি বললেন: এটা একটি নহর, আল্লাহ তা'আলা জান্নাতে এটা আমাকে দান করেছেন। তার পানি দুধের চেয়ে অধিক সাদা এবং মধুর চেয়ে অধিক মিষ্টি। তাতে এমন পাখি রয়েছে, যার ঘাড় উঠের ঘাড়ের মত। ইমরান বললেন, এসব পাখি কী মানায়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এগুলোর ভক্ষণকারীরা
এগুলোর চেয়ে অধিক মনোহর হবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
এগুলোর চেয়ে অধিক মনোহর হবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5700 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله مَا الْكَوْثَر قَالَ ذَاك نهر أعطانيه الله يَعْنِي فِي الْجنَّة أَشد بَيَاضًا من اللَّبن وَأحلى من الْعَسَل فِيهِ طير أعناقها كأعناق الجزر قَالَ عمرَان إِن هَذِه لناعمة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكلتها أنعم مِنْهَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
তাহকীক:
হাদীস নং: ৫৭০১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ রয়েছে, যার ছায়া তলে আরোহী একশ' বছর যাবৎ চলবে, অথচ তা শেষ করতে পারবে না। যদি তোমাদের ইচ্ছা হয়, তবে তোমরা পড় : وَظِلٍّ مَمْدُودٍ وَمَاءٍ مَسْكُوبٍ "সুবিস্তৃত ছায়া ও প্রবাহমান পানি"। (৫৬ঃ ৩১)
(বুখারী ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5701 - عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن فِي الْجنَّة شَجَرَة يسير الرَّاكِب فِي ظلها مائَة عَام لَا يقطعهَا إِن شِئْتُم فاقرؤوا وظل مَمْدُود وَمَاء مسكوب الْوَاقِعَة 03 13
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৫৭০২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ রয়েছে, (তার ছায়াতলে) উৎকৃষ্ট ক্ষীণকায় দ্রুতগামী ঘোড়ায় আরোহণকারী একশত বছর চলবে, অথচ তার ছায়া অতিক্রম করতে পারবে না।
(বুখারী, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন, "এটাই হচ্ছে সেই সুবিস্তৃত ছায়া।)
(বুখারী, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন, "এটাই হচ্ছে সেই সুবিস্তৃত ছায়া।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5702- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن فِي الْجنَّة شَجَرَة يسير الرَّاكِب الْجواد الْمُضمر السَّرِيع مائَة عَام لَا يقطعهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَزَاد وَذَلِكَ الظل الْمَمْدُود
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَزَاد وَذَلِكَ الظل الْمَمْدُود
তাহকীক:
হাদীস নং: ৫৭০৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৩. হযরত আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে শুনেছি, তিনি 'সিদরাতুল মুনতাহা'র- আলোচনা করে বলেন, তার ডালের ছায়ায় আরোহী একশত বছর চলবে। অথবা বলেছেন, একশ আরোহী তার ছায়া গ্রহণ করবে। রাবী ইয়াহইয়া এ ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন। সেখানে রয়েছে সোনার বিছানা। তার ফলগুলো মটরকার মত।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ গরীব।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ গরীব।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5703- وَعَن أَسمَاء بنت أبي بكر رَضِي الله عَنْهُمَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَذكر سِدْرَة الْمُنْتَهى فَقَالَ يسير الرَّاكِب فِي ظلّ الفنن مِنْهَا مائَة سنة أَو يستظل بهَا مائَة رَاكب شكّ يحيى فِيهَا فرَاش الذَّهَب كَأَن ثمارها القلال
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب
তাহকীক:
হাদীস নং: ৫৭০৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জাহান্নামের তাপের প্রচণ্ডতা ইত্যাদির বর্ণনা
৫৭০৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'সুবিস্তৃত ছায়া' মানে জান্নাতে দণ্ডায়মান একটি বৃক্ষ, যার পরিমাণ হচ্ছে এই যে, তার ছায়ায় চলমান আরোহী তার প্রত্যেক দিকে একশ বছরে সফর করবে। তারপর জান্নাতী কামরাবাসী ও অন্যান্যরা বের হবে এবং তার ছায়ায় কথাবার্তা বলবে। তিনি বলেন, তাদের কেউ কেউ আগ্রহী হয়ে দুনিয়ার খেলাধূলার কথা স্মরণ করবে। তখন আল্লাহ তা'আলা জান্নাত থেকে বায়ু প্রেরণ করবেন, যা বৃক্ষটিকে সর্বপ্রকার খেলার জন্য নাড়াবে, যা দুনিয়াতে ছিল।
(ইবন আবিদ-দুনিয়া যাম'আ ইবন সারিহ-এর সনদে সালমা ইবন ওয়াহরাম সূত্রে মাওকুফ রূপে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্ন খুযায়মা ও হাকিম হাদীসটিকে সহীহ সাব্যস্ত করেছেন এবং তিরমিযী হাসান বলে আখ্যায়িত করেছেন।)

فصل فِي شدَّة حرهَا وَغير ذَلِك
5704- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ الظل الْمَمْدُود شَجَرَة فِي الْجنَّة على سَاق قدر مَا يسير الرَّاكِب الْمجد فِي ظلها مائَة عَام فِي كل نَوَاحِيهَا فَيخرج أهل الْجنَّة أهل الغرف وَغَيرهم فيتحدثون فِي ظلها قَالَ فيشتهي بَعضهم وَيذكر لَهو الدُّنْيَا فَيُرْسل الله ريحًا من الْجنَّة فَتحَرك تِلْكَ الشَّجَرَة بِكُل لَهو كَانَ فِي الدُّنْيَا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا من طَرِيق زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَقد صححها ابْن خُزَيْمَة وَالْحَاكِم وحسنها التِّرْمِذِيّ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا من طَرِيق زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَقد صححها ابْن خُزَيْمَة وَالْحَاكِم وحسنها التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৫৭০৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত রেখেছি, যা কোন চক্ষু দেখে নি, কোন কান শ্রবণ করে নি এবং কোন মানুষের অন্তরে তার কল্পনা জাগেনি। যদি তোমরা চাও, পড় : وَظِلٍّ مَمْدُودٍ আর সুবিস্তৃত ছায়া" (৫৬ঃ ৩০)। জান্নাতের একটি চাবুকের জায়গা দুনিয়া ও দুনিয়ার সবকিছু থেকে উত্তম। যদি তোমরা চাও, পড়: فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সে সফলকাম হয়ে গেছে"। (৩ঃ ১৮৫)
(তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারী ও মুসলিম হাদীসটি একাংশ বর্ণনা করেছেন।
(তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারী ও মুসলিম হাদীসটি একাংশ বর্ণনা করেছেন।
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5705- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله أَعدَدْت لعبادي الصَّالِحين مَا لَا عين رَأَتْ وَلَا أذن سَمِعت وَلَا خطر على قلب بشر اقرؤوا إِن شِئْتُم وظل مَمْدُود الْوَاقِعَة 03 وَمَوْضِع سَوط من الْجنَّة خير من الدُّنْيَا وَمَا فِيهَا واقرؤوا إِن شِئْتُم فَمن زحزح عَن النَّار وَأدْخل الْجنَّة فقد فَازَ آل عمرَان 581
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وروى البُخَارِيّ وَمُسلم بعضه
رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وروى البُخَارِيّ وَمُسلم بعضه
তাহকীক:
হাদীস নং: ৫৭০৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৬. হযরত উতবা ইবন আবদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন গ্রামীণ লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, আপনি যে হাওযের কথা বলে যাবেন, তা কি?....... তারপর হাদীসটি বর্ণনা করেছেন। অবশেষে তিনি বলেন, এরপর গ্রামীণ লোকটি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ। সেখানে কি ফল ফলাদি থাকবে? তিনি বললেন, হ্যাঁ। সেখানে একটি বৃক্ষ রয়েছে। তাকে 'তূবা' বলা হয়। বৃক্ষটি 'জান্নাতুল ফিরদাওস'কে ছায়ায় ঢেকে দেয়। সে জিজ্ঞেস করল, বৃক্ষটি আমাদের অঞ্চলের কোন্ বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখে? তিনি বললেন, তোমার অঞ্চলের কোন বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখেনা, তবে তুমি কি সিরিয়া গিয়েছ? লোকটি বলল জ্বী না. ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, বৃক্ষটি শামের একটি বৃক্ষের সাথে সামঞ্জস্য রাখে, তাকে জাওয়া' বলা হয়। বৃক্ষটি এক কাণ্ডে উৎপন্ন হয়। এরপর তার উপরিভাগ ছড়িয়ে পড়ে। লোকটি জিজ্ঞেস করল, মূল বৃক্ষটি কত বড়? তিনি বললেন, যদি তোমার পালিত উটসমূহ থেকে একটি বাচ্চা উট-শাবক চলতে থাকে, তবে তার ছায়া শেষ করতে পারবে না। ইতিমধ্যে বার্ধক্যের কারণে তার হাঁসলির হাড় ভেঙ্গে যাবে। লোকটি জিজ্ঞেস করল সেখানে কি আঙ্গুর রয়েছে? তিনি বললেন, হ্যাঁ, লোকটি জিজ্ঞেস করল, আঙ্গুরের থোকা কত বড় হবে। তিনি বললেন, সাদা-কালো কাকের এক মাসের দূরত্ব, যে কাক বসে পড়ে না, পাল্টা যায় না এবং ক্লান্ত হয় না। লোকটি জিজ্ঞেস করল, তন্মধ্যে এক একটি আঙ্গুর কত বড় হবে। তিনি বললেন, তোমার পিতা কি তাঁর ছাগলের পাল থেকে একটি বড় পাঁঠা যবেহ করেছে, এবং তার চামড়া খুলে, তা তোমার মাকে দিয়ে বলেছে, এটা তুমি প্রক্রিয়াজাত কর এবং এ থেকে আমাদের জন্য এমন একটি ডোল তৈরি কর, যা আমাদের গবাদি পশুগুলোকে পরিতৃপ্তির সাথে পানি করা করাতে পারে? লোকটি বলল, জ্বী হ্যাঁ। লোকটি বলল, তবে তো সেই একটি আঙ্গুর আমাকেও আমার পরিবার পরিজনকে পরিতৃপ্ত করবে। তখন নবী (ﷺ) বললেন, এবং তোমার আত্মীয় সাধারণও।
(তাবারানী আল-কাবীর' ও 'আল-আওসাতে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাঁরই বর্ণিত বায়হাকীও এরূপ হাদীস বর্ণনা করেছেন। ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ এক জায়গায় বৃক্ষের আলোচনা এবং আরেক জায়গায় আঙ্গুরের আলোচনা করেছেন। আহমাদ হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।)
(তাবারানী আল-কাবীর' ও 'আল-আওসাতে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাঁরই বর্ণিত বায়হাকীও এরূপ হাদীস বর্ণনা করেছেন। ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ এক জায়গায় বৃক্ষের আলোচনা এবং আরেক জায়গায় আঙ্গুরের আলোচনা করেছেন। আহমাদ হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5706- وَعَن عتبَة بن عبد رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا حوضك الَّذِي تحدث عَنهُ فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فَقَالَ الْأَعرَابِي يَا رَسُول الله فِيهَا فَاكِهَة قَالَ نعم وفيهَا شَجَرَة تدعى طُوبَى هِيَ تطابق الفردوس فَقَالَ أَي شجر أَرْضنَا تشبه قَالَ لَيْسَ تشبه شَيْئا من شجر أَرْضك وَلَكِن أتيت الشَّام قَالَ لَا يَا رَسُول الله
قَالَ فَإِنَّهَا تشبه شَجَرَة بِالشَّام تدعى الجوزة تنْبت على سَاق وَاحِد ثمَّ ينتشر أَعْلَاهَا قَالَ فَمَا عظم أَهلهَا قَالَ لَو ارتحلت جَذَعَة من إبل أهلك لما قطعتها حَتَّى تنكسر ترقوتها هرما قَالَ فِيهَا عِنَب قَالَ نعم قَالَ فَمَا عظم العنقود مِنْهَا قَالَ مسيرَة شهر للغراب الأبقع لَا يَقع وَلَا ينثني وَلَا يفتر قَالَ فَمَا عظم الْحبَّة مِنْهُ قَالَ هَل ذبح
أَبوك تَيْسًا من غنمه عَظِيما فسلخ إهابه فَأعْطَاهُ أمك فَقَالَ ادبغي هَذَا ثمَّ افري لنا مِنْهُ ذنوبا يروي ماشيتنا قَالَ نعم قَالَ فَإِن تِلْكَ الْحبَّة تشبعني وَأهل بَيْتِي فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَعَامة عشيرتك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ بِنَحْوِهِ وَابْن حبَان فِي صَحِيحه بِذكر الشَّجَرَة فِي مَوضِع وَالْعِنَب فِي آخر وَرَوَاهُ أَحْمد بِاخْتِصَار

হাদীস নং: ৫৭০৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৭. হযরত আব্দুল্লাহ ইবন আবুল হুদায়ল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সিরিয়া অথবা আম্মানে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর কাছে ছিলাম। তারা জান্নাতের আলোচনা করলেন। তখন তিনি বললেন, জান্নাতে একটি (ফলের) থোকা হবে এখান থেকে সান'আ পর্যন্ত (বিস্তৃত)।
(ইব্ন আবুদ-দুনিয়া মাওকূফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইব্ন আবুদ-দুনিয়া মাওকূফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5707- وَعَن عبد الله بن أبي الهديل قَالَ كُنَّا مَعَ عبد الله يَعْنِي ابْن مَسْعُود بِالشَّام أَو بعمان فتذاكروا الْجنَّة فَقَالَ إِن العنقود من عناقيدها من هَهُنَا إِلَى صنعاء
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا
তাহকীক:
হাদীস নং: ৫৭০৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার সামনে জান্নাত পেশ করা হয়েছে তখন আমি সেখান থেকে কিছু ফল তোমাদেরকে দেখাবার জন্য আমি নিতে গেলাম। কিন্তু আমার ও তার মধ্যে পর্দা পড়ে গেল। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসুলাল্লাহ। একটি আঙ্গুরের রস কতটুকু হবে। তিনি বললেন, একটি বড় ডোলের সমান, যা কখনও তোমার মা চামড়া কর্তন করে তৈরি করেছে।
(আবু ইয়া'লা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু ইয়া'লা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5708- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ عرضت عَليّ الْجنَّة فَذَهَبت أتناول مِنْهَا قطفا أريكموه فحيل بيني وَبَينه فَقَالَ رجل يَا رَسُول الله مَا مَاء الْحبَّة من الْعِنَب قَالَ كأعظم دلو فرت أمك قطّ
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৫৭০৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতে যে বৃক্ষই
রয়েছে, তার কাণ্ড হচ্ছে সোনালী।
(তিরমিযী, ইবন আবিদ-দুনিয়া, ইবন হিব্বান তাঁর সহীহ-এ সকলেই যিয়াদ ইবন হাসান ইব্ন ফুরাত-এর সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গারীব।)
রয়েছে, তার কাণ্ড হচ্ছে সোনালী।
(তিরমিযী, ইবন আবিদ-দুনিয়া, ইবন হিব্বান তাঁর সহীহ-এ সকলেই যিয়াদ ইবন হাসান ইব্ন ফুরাত-এর সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গারীব।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5709 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : مَا فِي الْجَنَّةِ شَجَرَةٌ إِلَّا وَسَاقهَا مِنْ ذَهَبٍ
رواه الترمذي وابن أبي الدنيا وابن حبان في صحيحه، كلهم من طريق زياد بن الحسن بن فرات وقال الترمذى : حديث حسن غريب
رواه الترمذي وابن أبي الدنيا وابن حبان في صحيحه، كلهم من طريق زياد بن الحسن بن فرات وقال الترمذى : حديث حسن غريب
তাহকীক:
হাদীস নং: ৫৭১০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭১০. হযরত জারীর ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'সিফাহ' নামক স্থানে উপনীত হলাম। দেখি, একটি লোক একটি বৃক্ষের নিচে নিদ্রিত, সূর্যের তাপ তার উপর পড়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, আমি গোলামকে বললাম, এই চামড়ার টুকরাটি নিয়ে যাও এবং তাকে ছায়া কর। তিনি বলেন, সুতরাং সে গিয়ে তাকে ছায়া করল। যখন লোকটি জাগ্রত হল, তখন দেখি, তিনি সালমান (রা)। আমি তাঁর কাছে এসে তাঁকে সালাম করলাম। তিনি বললেন, হে জারীর। আল্লাহ্ তা'আলার জন্য বিনয় অবলম্বন কর। কেননা, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। হে জারীর! তুমি কি জান, কিয়ামতের দিন কিসের অন্ধকার হবে? আমি বললাম, আমি জানি না। তিনি বললেন, মানুষের পারস্পরিক যুলুম। এরপর তিনি ছোট্ট একটি কাষ্ঠখণ্ড নিলেন। আমি কাষ্ঠখণ্ডটি তাঁর দুই আঙ্গুলের ফাঁকে দেখতে পারছিলাম না। তখন তিনি বললেন, হে জারীর! যদি তুমি জান্নাতে এরূপ ছোট্ট একটি কাষ্ঠখণ্ডও খোঁজ কর, তবে তুমি তা পাবে না। আমি বললাম, হে আবূ আব্দুল্লাহ্! তবে খেজুর বৃক্ষ ও অন্যান্য বৃক্ষ কোথায় থাকবে? তিনি বললেন, তার গোড়া হবে মুক্তা ও সোনা এবং তার উপরিভাগ হবে ফল।
(বায়হাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।
(বায়হাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5710- وَعَن جرير بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ نزلنَا الصفاح فَإِذا رجل نَائِم تَحت شَجَرَة قد كَادَت الشَّمْس تبلغه قَالَ فَقلت للغلام انْطلق بِهَذَا النطع فأظله قَالَ فَانْطَلق فأظله فَلَمَّا اسْتَيْقَظَ فَإِذا هُوَ سلمَان رَضِي الله عَنهُ فَأَتَيْته أسلم عَلَيْهِ فَقَالَ يَا جرير تواضع لله فَإِنَّهُ من تواضع لله فِي الدُّنْيَا رَفعه الله يَوْم الْقِيَامَة يَا جرير هَل تَدْرِي مَا الظُّلُمَات يَوْم الْقِيَامَة قلت لَا أَدْرِي قَالَ ظلم النَّاس بَينهم ثمَّ أَخذ عويدا لَا أكاد أرَاهُ بَين أصبعيه فَقَالَ يَا جرير لَو طلبت فِي الْجنَّة مثل هَذَا لم تَجدهُ قلت يَا أَبَا عبد الله فَأَيْنَ النّخل وَالشَّجر قَالَ أُصُولهَا اللُّؤْلُؤ وَالذَّهَب وَأَعلاهُ التَّمْر
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
তাহকীক: