মান্নতের টাকা গরিব-মিসকীনের হক
প্রশ্নঃ ১৪৯০৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা মান্নত করছিলাম আমি বিদেশ যেতে পারলে স্যলারির ৫% দান করে দিবো,,এখন এই দান কিছু অংশ পুরোটা নয় আনুমানিক ২.৫%,, আমার ভাই বিয়ে করেছে বর্তমানে বেকার আছে বিদেশে আনার জন্য চেষ্টা করতেছি,,যতদিন বেকারত্ব থাকবে ততোদিন তাকে দেওয়া যাবে।
১৯ এপ্রিল, ২০২৬
Casamassima, Province of Bari, Apulia, Italy
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মান্নতের টাকা যাকাত গ্রহণের উপযুক্তদের হক। অর্থাৎ অসহায় গরিব-মিসকীন। যাকে যাকাত দেওয়া যাবে না, তাকে মান্নতের টাকাও দেওয়া যাবে না।
সুতরাং আপনার ভাই যদি বেকারত্ব বা দরিদ্রতার কারণে যাকাত গ্রহণের উপযুক্ত হয় তথা অসহায় গরিব হয়, তাহলে তাকে আপনি আপনার মান্নতের যে কোন পরিমাণ টাকা দিতে পারবেন। এটা সে যতদিন এমন গরিব থাকবে ততদিনই তাকে মান্নত বা যাকাতের টাকা দেওয়া যাবে। আবার মান্নত বা যাকাত ছাড়া সাধারণ নফল দান-সদাকা সব সময়ই দিতে পারবেন। কিন্তু আপনার ভাই যদি যাকাত গ্রহণের উপযুক্ত এমন গরিব না হন, তাহালে তাকে মান্নতের কোন অংশ দিতে পারবেন না। আর তিনি মান্নতের টাকা গ্রহণের উপযুক্ত কি-না তা বোঝা যাবে তার সম্পদের বিবরণের মাধ্যমে।
-রদ্দুল মুহতার : ২/৩৩৯, ৪৩৯; আলবাহরুর রায়েক : ২/২৬৩, ২৬৫; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৮৯; আলহাবী-আলকুদসী : ১/৩০০
** رد المحتار (2/ 339)
وهو مصرف أيضا لصدقة الفطر والكفارة والنذر وغير ذلك من الصدقات الواجبة كما في القهستاني»
** رد المحتار (2/ 439)
ولا يجوز أن يصرف ذلك (النذر) لغني.
** البحر الرائق شرح كنز الدقائق (2/ 263، 265)
وأما بقية الصدقات المفروضة والواجبة كالعشر والكفارات والنذور وصدقة الفطر فلا يجوز صرفها للغني لعموم قوله عليه الصلاة والسلام «لا تحل صدقة لغني» خرج النفل منها؛ لأن الصدقة على الغني هبة...
...وقال المصنف في الكافي: وهذا في الواجبات كالزكاة والنذر والعشر والكفارة.
** الفتاوى الهندية (1/ 189)
هذا في الواجبات كالزكاة والنذر والعشر والكفارة فأما التطوع فيجوز الصرف إليهم كذا في الكافي،
** الحاوي القدسي : (1/300)
: ومصارف العشر وسائر الصدقات الواجبات مصارف الزكاة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১