মসজিদে দাতার পরিবারের জন্য সভাপতি পদ সংরক্ষণের শর্তে জমি ওয়াকফ করার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬১১৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে জমি দাতার পরিবারের জন্য সভাপতি পদ সংরক্ষণের শর্তে জমি ওয়াকফ করলে সহিহ হবে কি না
১৪ জুলাই, ২০২৬
দেওয়ানগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের জন্য জমি ওয়াকফ করার সময় যদি জমিদাতা এমন শর্ত করেন যে, তাঁর পরিবারের জন্য সভাপতির পদ সংরক্ষিত থাকবে, তাহলেও তাঁর এ ওয়াকফ সহীহ হবে এবং তাঁর দেওয়া শর্ত অনুযায়ী তাঁর পরিবারের কেউ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফিকহের প্রসিদ্ধ মূলনীতি হলো:
شَرْطُ الْوَاقِفِ كَنَصِّ الشَّارِعِ
অর্থ : ওয়াকফকারীর শর্ত শরীয়তদাতার নির্দেশের মতোই পালনীয়।
[রদ্দুল মুহতার: ৪/৪৩৩]
তবে যদি তাঁর পরিবারের কেউ সভাপতির উপযুক্ত না হন, অথবা তাঁদের মধ্যে আমানতদারিতা ও ওয়াকফকে যথাযথ রক্ষণাবেক্ষণ করার মতো সামর্থ্যবান না থাকে তাহলে এমন পরিস্থিতিতে স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি মনে করেন যে, তাঁর পরিবারের লোককে সভাপতি বানানো হলে মসজিদের আমানত ও ওয়াকফের স্বার্থ ক্ষুণ্ন হবে, তবে তাঁরা ওয়াকফ সুরক্ষার খাতিরে তাঁর পরিবারের বাইরে অন্য কোনো যোগ্য ব্যক্তিকে সভাপতি নিযুক্ত করতে পারবেন।
রদ্দুল মুহতার (ফাতাওয়া শামী) তে আছে,
مَطْلَبٌ يَأْثَمُ بِتَوْلِيَةِ الْخَائِنِ... وَفِي الْجَوَاهِرِ الْقَيِّمُ إِذَا لَمْ يُرَاعِ الْوَقْفَ يَعْزِلُهُ الْقَاضِي...
অর্থ: অযোগ্য বা আমানত ভঙ্গকারীকে দায়িত্ব দেওয়া পাপাচার... 'আল-জাওয়াহির' গ্রন্থে রয়েছে, ওয়াকফের দেখাশোনাকারী যদি ওয়াকফের সঠিকভাবে যত্ন না নেয়, তবে কাজী তাকে বরখাস্ত করবেন।
[রদ্দুল মুহতার: ৪/৩৮০]
আল-মুগনীতে উল্লেখ আছে,
وَإِنْ وَلَّاهُ الْوَاقِفُ وَهُوَ فَاسِقٌ... فَإِنَّ مُرَاعَاةَ حِفْظِ الْوَقْفِ أَهَمُّ مِنْ إِبْقَاءِ وِلَايَةِ الْفَاسِقِ عَلَيْهِ
অর্থ: ওয়াকফকারী যদি কোনো অযোগ্য বা ফাসিক ব্যক্তিকে দায়িত্ব দেয়... তবুও ওয়াকফ হিফাজত করা বা বাঁচানো ওই ফাসিক বা অযোগ্য ব্যক্তির দায়িত্ব বহাল রাখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
[আল-মুগনী - ইবনে কুদামা: ৬/৪০]
সারকথা, পরিবারের জন্য সভাপতির পদ সংরক্ষণের শর্তে ওয়াকফ করা বৈধ। তবে তা যোগ্যতা ও ওয়াকফের স্বার্থসাপেক্ষ। পরিবারের কেউ যোগ্য ও আমানতদার থাকলে তাঁকেই দায়িত্ব দেওয়া হবে। আর যোগ্য না হলে বা ওয়াকফের ক্ষতির আশঙ্কা থাকলে, ওয়াকফ রক্ষার স্বার্থে অন্য যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১