প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র (জামা-কাপড়, থালা-বাসন ইত্যাদ) কুরবানির নেসাবে ধর্তব্য হবে?
প্রশ্নঃ ১৫১০০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অতিরিক্ত জামা কাপড় কি কুরবানির নেসাব এর অন্তর্ভুক্ত?
২ মে, ২০২৬
মুন্সিগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই\বোন, কুরবানি ওয়াজিব হওয়ার নেসাব হলো, কারো কাছে যদি ঋণমুক্ত অবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিস (যেমন: থাকার ঘর, ব্যবহারের গাড়ি, নিত্যদিনের পোশাক ও আসবাব এবং শীতের জন্য তুলে রাখা নিয়মিত ব্যবহৃত কাপড়) বাদ দিয়ে যদি সাড়ে ৫২ তোলা রুপা অথবা এর সমমূল্যের নগদ টাকা, ব্যবসায়িক পণ্য বা প্রয়োজনের অতিরিক্ত শৌখিন আসবাবপত্র ও অব্যবহৃত পোশাক থাকে, তবে তার ওপর কুরবানি করা ওয়াজিব হবে। এক্ষেত্রে সম্পদের ওপর এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং কুরবানির দিনগুলোতে (অর্থাৎ জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ) এই পরিমাণ সম্পদের মালিকানাই যথেষ্ট।
* আর প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র বলতে বোঝায় ওইসব জিনিস যা মানুষের ব্যবহারে আসে না। সাধারণত প্রত্যেক মানুষের প্রয়োজন ও হাজত (চাহিদা) একে অপরের চেয়ে ভিন্ন হয়ে থাকে। নির্ভরযোগ্য মতানুযায়ী, প্রয়োজনীয় চাহিদা পূরণের উদ্দেশ্যে বৈধ পন্থায় মালিকানায় রাখা জিনিসের কোনো নির্দিষ্ট সংখ্যা শরিয়ত কর্তৃক নির্ধারিত নেই; বরং যেসব জিনিস মানুষের ব্যবহারে আসে এবং তা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ওইসব বস্তু ব্যবসার উদ্দেশ্যে না হয়, তবে তা প্রয়োজনীয় আসবাবপত্রের অন্তর্ভুক্ত হবে।
* অতএব, যে জিনিসগুলো মানুষের ব্যবহারে আসে না এবং সেগুলোর কোনো প্রয়োজনও তার হয় না, তা 'প্রয়োজনের অতিরিক্ত আসবাব' হিসেবে গণ্য হবে; কুরবানির নেসাব গণনার সময় এগুলোর বাজারমূল্যও হিসাবের অন্তর্ভুক্ত করা হবে।
* যে কাপড় মাঝেমধ্যেই ব্যবহারের প্রয়োজন পড়ে, তা শরিয়তের দৃষ্টিতে প্রয়োজনীয় আসবাবের অন্তর্ভুক্ত এবং তার কুরবানির নেসাবে ধর্তব্য হবে না। একইভাবে, যেসব থালা-বাসন বিশেষ প্রয়োজনে মাঝেমধ্যেই ব্যবহৃত হয়, যেমন যদি মেহমানদের আনাগোনা বেশি থাকে এবং এর কারণে অতিরিক্ত থালা-বাসন বারবার ব্যবহারের প্রয়োজন হয়, তবে ওই থালা-বাসনগুলো 'হাজতে আসলিয়্যাহ' বা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে।
* কিন্তু যেসকল শৌখিন পোশাক বা থালা-বাসন কেবল শখের বশে কেনা হয়েছে এবং সাধারণত সারা বছরেও ব্যবহারের প্রয়োজন পড়ে না, কেবল সেগুলোই প্রয়োজনাতিরিক্ত সম্পদ হিসেবে গণ্য হবে এবং সেগুলোর বাজারমূল্য কুরবানির নেসাবে ধর্তব্য হবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (6/ 312)
'' وشرائطها: الإسلام والإقامة واليسار الذي يتعلق به) وجوب (صدقة الفطر)،
(قوله: واليسار إلخ) بأن ملك مائتي درهم أو عرضاً يساويها غير مسكنه وثياب اللبس أو متاع يحتاجه إلى أن يذبح الأضحية، ولو له عقار يستغله فقيل: تلزم لو قيمته نصاباً، وقيل: لو يدخل منه قوت سنة تلزم، وقيل: قوت شهر، فمتى فضل نصاب تلزمه. ولو العقار وقفاً، فإن وجب له في أيامها نصاب تلزم''۔
(الدر المختار مع الشامیة: ۹/۳۷۹ ، کتاب الأضحیة)
"وشرائطها الإسلام والإقامة والیسار الذي یتعلق به وجوب صدقة الفطر لا الذکور فتجب علی الأنثیٰ".
وفي الشامية:"قوله: (الیسار) بأن ملک مأتي درهم أو عرضاً یساویها غیر مسکنة ... یحتاجه إلی أن یذبح الأضحیة".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১