মা'আরিফুল হাদীস
معارف الحديث
আযকার এবং দাওয়াত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩২২ টি
হাদীস নং: ২২১
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে রাসূলুল্লাহ ﷺ-এর এ দু'আটি বর্ণিত হয়েছে:
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ صِحَّةً فِي إِيْمَانٍ وَإِيْمَانًا فِي حُسْنِ خُلُقٍ وَنَجَاحًا تُتْبِعُهُ فَلَاحًا وَرَحْمَةً مِّنْكَ وَعَافِيَةً وَمَغْفِرَةً مِنْكَ وَرِضْوَانًا
-"হে আল্লাহ্! আমি তোমার কাছে প্রার্থনা করছি ঈমানের সাথে সুস্বাস্থ্য এবং প্রার্থনা করছি সদাচরণের সাথে ঈমান। আমি তোমার কাছে প্রার্থনা করছি অভীষ্ট লক্ষ্যে পৌছার সাফল্য, যার পেছনে থাকবে পারলৌকিক সাফল্য, আর প্রার্থনা করছি তোমার রহমত, নিরাময় ও মাগফিরাত এবং তোমার সন্তুষ্টি।
-(মু'জামে আওসত-তাবারানী সঙ্কলিত এবং মুস্তাদরকে হাকিম)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوْعًا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ صِحَّةً فِي إِيمَانٍ، وَإِيمَانًا فِي حُسْنِ خُلُقٍ، وَنَجَاةً تُتْبِعُهُ فَلَاحًا، وَرَحْمَةً مِنْكَ وَعَافِيَةً، وَمَغْفِرَةً مِنْكَ وَرِضْوَانًا. (رواه الطبرانى فى الاوسط)
তাহকীক:
হাদীস নং: ২২২
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২২. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে রাসূলুল্লাহ ﷺ-এর এ দুআটি বর্ণিত হয়েছে:
اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ إِيْمَامًا يُبَاشِرُ قَلْبِي وَيَقِيْنًا صَادِقًا حَتَّى أَعْلَمَ أَنَّهُ لَا يُصِيبُنِي إِلَّا مَا كَتَبَ لِي وَرِضًا مِنَ الْمَعِيشَةِ بِمَا قَسَمْتَ لِي
-"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি এমন ঈমান, যা আমার হৃদয়ের মধ্যে প্রোথিত হয়ে থাকবে এবং এমন সাচ্চা ঈমান, যার আলোকে আমার কাছে এ সত্য উদ্ভাসিত হয়ে যায় যে, তুমি যা লিপিবদ্ধ করে দিয়েছ, কেবল সে ভোগান্তিই আমাকে স্পর্শ করতে পারবে আর আমি তোমার কাছে প্রার্থনা করছি যে, তুমি আমার অন্তরে এ সন্তোষ ও বুঝ দান কর (যে তুমি আমার জন্যে যে জীবিকা নির্ধারিত করে রেখেছ তাই আমার প্রাপ্য। এতে সন্তুষ্ট থাকা ছাড়া আমার কোন গতি নেই)।
-(মুসনাদে বায্যার)

عن ابن عمر مَرْفُوْعًا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا يُبَاشِرُ قَلْبِي، وَيَقِينًا صَادِقًا حَتَّى أَعْلَمُ أَنَّهُ لَا يُصِيبُنِي إِلَّا مَا كَتَبْتَ لِي، وَرِضًا بِمَا قَسَمْتَ لِي. (رواه البزار)
তাহকীক:
হাদীস নং: ২২৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে রাসূলুল্লাহ ﷺ-এর এ দুআটি বর্ণিত হয়েছে:
اَللّٰهُمَّ الْطُفْ بِي فِي تَيْسِيْرِ كُلِّ عَسِيرٍ فَإِنَّ تَيْسِيْرَ كُلِّ عَسِيرٍ عَلَيْكَ يَسِيرٌ وَاَسْئَلُكَ الْيُسْرَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
"হে আল্লাহ! আমার সকল মুশকিলকে আসান করে দিয়ে আমার প্রতি অনুগ্রহ কর! কেননা সকল মুশফিল আসান করে দেওয়া তোমার জন্যে খুবই সহজসাধ্য। আর আমি তোমার দরবারে প্রার্থনা করছি দুনিয়া ও আখিরাতে আসানী এবং পূর্ণ নিরাময়।"
-(মু'জামে আওসাত-তাবারানী সঙ্কলিত)

عن أبي هريرة مَرْفُوْعًا "اللهم الطف بي في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير، وأسألك اليسر والمعافاة في الدنيا والآخرة" (رواه الطبرانى فى الاوسط)
তাহকীক:
হাদীস নং: ২২৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৪. ইমাম মালিক (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট এ রিওয়ায়াত পৌঁছেছে যে রাসূলুল্লাহ ﷺ এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي اَسْئَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَإِذَا أَرَدْتَ بِقَوْمٍ فِتْنَةً فَاقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ
"হে আল্লাহ! আমি তোমার দরবারে প্রার্থনা করছি আমাকে তাওফীক দিন যেন ভাল কাজ করতে পারি এবং মন্দ কাজ ত্যাগ করতে পারি, তোমার মিসকীন বান্দাদেরকে ভাল বাসতে পারি এবং যখন তুমি কোন সম্প্রদায়কে ফিৎনাগ্রস্ত ও বিপর্যস্ত করার ফয়সালা করবে, তখন আমাকে সে ফিৎনায় ফেলার পূর্বেই তোমার কাছে উঠিয়ে নেবে।
-(মুআত্তা ইমাম মালিক)

عَنْ مَالِكٍ قَالَ: بلغنى أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يدعوا "اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ" (مالك فى الموطا)
তাহকীক:
হাদীস নং: ২২৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৫. হযরত বুসর ইব্ন আরতাত (রা) রাসূলুল্লাহ ﷺ-এর যবানীতে এ দু'আটি বর্ণনা করেছেন:
اَللّٰهُمَّ اَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ
"হে আল্লাহ! আমাদের সকল কাজের পরিণতিকে উত্তম কর এবং আমাদেরকে দুনিয়ায় লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে হিফাযত কর।" -(মুসনাদে আহমদ, সহীহ ইব্ন হিব্বান, মুস্তাদরাকে হাকিম)

عَنْ بُسْرِ بْنِ أَرْطَاةَ (مَرْفُوْعًا) " اللهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا، وَعَذَابِ الْآخِرَةِ " (رواه احمد وابن حبان والحاكم)
তাহকীক:
হাদীস নং: ২২৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৬. উম্মে মা'বাদ খুযাইয়া (রা) থেকে রাসূলুল্লাহ ﷺ-এর এ দু'আটি বর্ণিত হয়েছে:
اَللّٰهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ وَعَمَلِي مِنَ الرِّيَاءِ وَلِسَانِي مِنَ الْكَذِبِ وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ
"হে আল্লাহ! আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র কর এবং আমার আমলকে রিয়া থেকে পবিত্র কর। এবং আমার রসনাকে মিথ্যা এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র কর। কেননা, তুমি চোখের খিয়ানত এবং অন্তরের গোপন রহস্যাদি সম্পর্কে সম্যক অবহিত রয়েছে।" -(নাওয়াদিরে হাকীম তিরমিযী ও তারীখে খতীব)

عَنْ أُمِّ مَعْبَدٍ الْخِزَاعِيَّةِ مَرْفُوْعًا «اللَّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ، وَعَمَلِي مِنَ الرِّيَاءِ، وَلِسَانِي مِنَ الْكَذِبِ، وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ، فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ، وَمَا تُخْفِي الصُّدُورُ» (رواه الحكيم الترمذى والخطيب)
তাহকীক:
হাদীস নং: ২২৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৭. হযরত শাদ্দাদ ইব্ন আওস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে শিক্ষা দিতেন যেন আমরা আল্লাহর দরবারে এরূপ দু'আ করি:
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتِ فِي الْأَمْرِ وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا وَقَلْبًا سَلِيمًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَاَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ -
“হে আল্লাহ! তোমার কাছে প্রার্থনা করছি দীনের ব্যাপারে দৃঢ়তা-অবিচলতা এবং উন্নতমানের যোগ্যতা ও বোধ শক্তি। এবং তোমার কাছে প্রার্থনা করছি তোমার নিয়ামতের শুকরিয়া আদায়ের এবং উত্তমরূপে ইবাদতের তাওফীক। আর প্রার্থনা করছি তোমার নিকট সত্যবাদী রসনা ও বিমল অন্তর এবং আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট সে সব অনিষ্ট থেকে, যা তুমিই অবগত রয়েছ এবং প্রার্থনা করছি তোমার নিকট সে সব কল্যাণ, যা তুমিই অবগত রয়েছো এবং তোমার নিকট ক্ষমা প্রর্থনা করছি সে সব অপরাধ ও পাপতাপ থেকে, যা তুমিই অবগত রয়েছ। কেননা, তুমি সকল গোপনীয় ও লোকচক্ষুর অন্তরালে থাকা ব্যাপারসমূহ সম্পর্কে সম্যক অবহিত।" -(তিরমিযী ও নাসায়ী)

عَنْ شَدَّادَ بْنَ أَوْسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا أَنْ نَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ، وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا، وَقَلْبًا سَلِيمًا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الغُيُوبِ»
তাহকীক:
হাদীস নং: ২২৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলাল্লাহ! গতরাতে আপনাকে আমি দু'আ করতে শুনেছি। সে দু'আর এ শব্দগুলো আমার কানে পৌঁছেছে। আপনি বলছিলেন:
اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي
"হে আল্লাহ! আমার গুনাহসমূহ মাফ করে দিন! এবং আমার বাড়ি আমার জন্য প্রশস্ত করে দিন! এবং আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন। তখন রাসূলুল্লাহ ﷺ বললেন: তুমি এ শব্দগুলো কিছু বাদ দিয়েছে দেখতে পাও?
-(জামে' তিরমিযী)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِ سَمِعْتُ دُعَاءَكَ اللَّيْلَةَ، فَكَانَ الَّذِي وَصَلَ إِلَيَّ مِنْهُ أَنَّكَ تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي قَالَ: فَهَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا. (رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ২২৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২২৯. হযরত তারিক আশজাই (রা) বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে এক ব্যক্তি হাযির হয়ে তাঁকে প্রশ্ন করলো, আমি যখন আমার মনিবের (মানে আল্লাহ্) কাছে প্রার্থনা করবো, তখন কি বলবো? (অর্থাৎ কি বলে তাঁর কাছে দুআ করবো?) তখন তিনি বললেন: তুমি এ ভাবে দুআ করবে:
اَللّٰهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي
"হে আল্লাহ! আমাকে মাফ করে দাও! আমাকে দয়া কর! আমাকে নিরাময় কর! আরাম দাও! আমাকে রিযিক দান কর!"
এ সময় তিনি তাঁর পবিত্র হাতের চারটি আঙ্গুল একত্রিত করে (চার বিষয়ের প্রতি) ঈঙ্গিত করলেন, শুধু বৃদ্ধাঙ্গুলি ছাড়া এবং বললেন- এ চারটি কালিমা তোমার দীন ও দুনিয়ার সকল স্বার্থকে শামিল করে নিয়েছে।"
-(মুসান্নাফ ইব্ন আবূ শায়বা)

عَنْ طَارِقٍ الْأَشْجَعِيُّ قَالَ: "سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَقُولُ حِينَ أَسْأَلُ رَبِّي؟ قَالَ: " قُلْ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَعَافِنِي وَارْزُقْنِي - وَجَمَعَ أَصَابِعَهُ الْأَرْبَعَ إِلَّا الْإِبْهَامَ - فَإِنَّ هَؤُلَاءِ يَجْمَعْنَ لَكَ دِينَكَ وَدُنْيَاكَ "
তাহকীক:
হাদীস নং: ২৩০
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩০. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ عَافِنِي فِي قُدْرَتِكَ وَاَدْخِلْنِي فِي رَحْمَتِكَ وَاقْضِ أَجَلِي فِي طَاعَتِكَ وَاخْتِمْ لِي بِخَيْرِ عَمَلِي وَاجْعَلْ ثَوَابَهُ الْجَنَّةَ
“হে আল্লাহ! আমাকে তোমার কুদরত থেকে নিরাময় দান কর, আমাকে তোমার রহমতের ছায়াতলে নিয়ে নাও! আমার জীবন তোমার আনুগত্যের মধ্যে পূর্ণ করে দাও! (মানে গোটা জীবনই যেন আমি তোমার আনুগত্যর মধ্যে কাটিয়ে দিতে পারি সে তাওফীক দান কর।) আমার সর্বোত্তম আমলের মধ্যে আমার জীবনের পরিসমাপ্তি ঘটাও এবং এর পরিণতি বা ফলশ্রুতিতে আমাকে জান্নাত দান করবে।
-(সুনানে কুবরা-বায়হাকী সঙ্কলিত)

عن ابن عمر (مَرْفُوْعًا) "اللهم عافني في قدرتك، وأدخلني في رحمتك، واقض أجلي في طاعتك، واختم لي بخير عملي، واجعل ثوابه الجنة".
তাহকীক:
হাদীস নং: ২৩১
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) রাসূলুল্লাহ (স) থেকে এ দু'আটি বর্ণনা করেছেন:
اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهُمَا اِلَّا اَنْتَ
হে আল্লাহ! আমি তোমার দরবারে প্রার্থনা করছি তোমার ফযল ও তোমার রহমত। কেননা, একমাত্র তুমিই এ দুটির মালিক-তুমি ছাড়া আর কেউ নয়।
- (তাবারানী)

عَنْ ابْنِ مَسْعُوْدٍ (مَرْفُوْعًا) «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ؛ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» (رواه الطبرانى فى الكبير)
তাহকীক:
হাদীস নং: ২৩২
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩২. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ إِنِّي اَسْئَلُكَ عِيشَةً نَقِيَّةً وَمِيْتَةً سَوِيَّةً وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فَاضِحٍ
"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি পরিচ্ছন্ন জীবন এবং সরল-সহজ মৃত্যু (যা অপমৃত্যু হবে না) এবং (আসল বাসস্থান আখিরাতের দিকে) এমন প্রত্যাবর্তন, যাতে কোন অপমান-অপযশ নেই।
-(মুসনাদে বায্যার, মুস্তাদরাক হাকিম, মু'জামে কবীর, তাবারানী সঙ্কলিত)

عن ابن عمر (مَرْفُوْعًا) اللهم إني أسألك عيشة نقية، وميتة سوية، ومردا غير مخز، ولا فاضح. (رواه البزار والحاكم والطبرانى فى الكبير)
তাহকীক:
হাদীস নং: ২৩৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৩. হযরত আবূ হুরায়রা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا اَلْحَمْدُ لِلّٰهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللّٰهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ
"হে আল্লাহ! আমাকে যে ইলম আপনি দান করেছেন, তা দ্বারা আমাকে উপকৃত করুন এবং আমার জন্যে যা উপকারী বা উপাদেয়, সেরূপ ইলম আমাকে দান করুন এবং আমার ইলম বৃদ্ধি করুন। আল্লাহর প্রশংসা সর্বাবস্থায় এবং আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নাম বাসীদের অবস্থা থেকে।"
-(জামে' তিরমিযী ও সুনান ইবনে মাজা)

عَنْ أَبِي هُرَيْرَةَ «اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا، الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ» (رواه الترمذى وابن ماجة)
তাহকীক:
হাদীস নং: ২৩৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৪. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ لَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَلَا تَنْزِعْ مِنِّي صَالِحَ مَا أَعْطَيْتَنِي
-"হে আল্লাহ! আমাকে এক পলকের জন্যেও আমার নফস বা প্রবৃত্তির হাতে ছেড়ে রেখো না এবং উত্তম যা কিছুই আমাকে দান করেছো (তা উত্তম আমল হোক চাই তা উত্তম অবস্থাই হোক) তা আমার নিকট থেকে ছিনিয়ে নিও না।"
-(মুসনাদে বায্যার)
اَللّٰهُمَّ لَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَلَا تَنْزِعْ مِنِّي صَالِحَ مَا أَعْطَيْتَنِي
-"হে আল্লাহ! আমাকে এক পলকের জন্যেও আমার নফস বা প্রবৃত্তির হাতে ছেড়ে রেখো না এবং উত্তম যা কিছুই আমাকে দান করেছো (তা উত্তম আমল হোক চাই তা উত্তম অবস্থাই হোক) তা আমার নিকট থেকে ছিনিয়ে নিও না।"
-(মুসনাদে বায্যার)
کتاب الاذکار والدعوات
عن ابن عمر (مَرْفُوْعًا) "اللهم لا تكلني إلى نفسي طرفة عين، ولا تنزع عني صالح ما أعطيتني".(رواه البزار)
তাহকীক:
হাদীস নং: ২৩৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৫. উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمُرِي
-"হে আল্লাহ্! আমার বার্ধক্য কালে এবং আমার জীবনের অন্তিম অংশে আমার জীবিকা প্রশস্ততর করে দিও।"
-(মুস্তাদরকে হাকিম)

عَنْ عَائِشَةَ (مَرْفُوْعًا) «اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي، وَانْقِطَاعِ عُمُرِي» (رواه الحاكم)
তাহকীক:
হাদীস নং: ২৩৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৬. হযরত আনাস (রা) রাসূলুল্লাহ (স) থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেনঃ
اَللّٰهُمَّ اجْعَلْ خَيْرَ عُمُرِي آخِرَه وَخَيْرَ عَمَلِي خَوَاتِيْمَهُ وَخَيْرَ أَيَّامِي يَوْمَ اَلْقَاكَ فِيهِ
-"হে আল্লাহ! আমার জীবনের অন্তিম অংশকে আমার জীবনের সর্বোত্তম অংশ করে দাও আর আমার অন্তিম আমল বা কর্মকে আমার সর্বোত্তম আমল করে দিও এবং আমার জীবনের সর্বোত্তম দিন যেন হয় সেটি, সে দিন আমি তোমার সম্মুখে উপস্থিত হবো।"
(অর্থাৎ আমার মৃত্যুর দিন)
-(মু'জামে কবীর: তাবারানী সঙ্কলিত)

عَنْ أَنَسٍ (مَرْفُوْعًا) «اللَّهُمَّ اجْعَلْ خَيْرَ عُمُرِي آخِرَهُ، وَخَيْرَ عَمَلِي خَوَاتِيْمَهُ، وَخَيْرَ أَيَّامِى يَوْمَ أَلْقَاكَ» (رواه الطبرانى)
তাহকীক:
হাদীস নং: ২৩৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৭. হযরত আবু উসামা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَاَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّه. -
-"হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করে দাও! আমাদের প্রতি সদয় হও! আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও! আমাদের (দু'আ-দরূদ, ইবাদত-বন্দেগী) কবুল কর এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবে এবং আমাদের সকল ব্যাপার দুরস্ত করে দাও।"
তখন তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! আমাদের জন্যে আরো বেশি দু'আ করুন! তখন তিনি বললেন:
এ দু'আতে কি আমি সকল অভীষ্ট বস্তুই একত্রিত করে দেই নি?
-(মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজা, মু'জামে কবীর)

عَنْ أَبِي أُمَامَةَ (مَرْفُوْعًا) " اللهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ، وَنَجِّنَا مِنَ النَّارِ، وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ " قِيْلِ زِدْنَا قَالَ :«أَوَ لَيْسَ قَدْ جَمَعْنَا الْخَيْرَكُلَّهُ» (رواه احمد وابن ماجه والطبرانى فى الكبير)
তাহকীক:
হাদীস নং: ২৩৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৮. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওহী নাযিল হচ্ছিলো। (আর ওহী নাযিলের সময় যে বিশেষ অবস্থা তাঁর মধ্যে দেখা দিতো তা তাঁর মধ্যে দেখা দিল। যখন সে অবস্থার অবসান ঘটল) তখন তিনি কিবলামুখী হলেন। হাত উঠিয়ে এরূপ দু'আ করলেন:
اَللّٰهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَاَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا
-"হে আল্লাহ! আমাদেরকে বৃদ্ধি করে দাও, আমাদেরকে কম দিবে না! আমাদেরকে সম্মানিত কর, অপদস্থ করো না। আমাদেরকে সর্বপ্রকার নিয়ামত দান কর, আমাদেরকে বঞ্চিত করো না। আমাদেরকে আপন করে নাও, অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিও না। আমাদেরকে প্রসন্ন করে দাও এবং তুমি আমাদের প্রতি প্রসন্ন হয়ে যাও।"
-(মুসনাদে আহমদ, জামে' তিরমিযী)

عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُنْزِلَ عَلَيْهِ الوَحْيُ يَوْمًا ...... فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ، وَقَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلا تُهِنَّا، وَأَعْطِنَا وَلا تَحْرِمْنَا، وَآثِرْنَا وَلا تُؤْثِرْ عَلَيْنَا، وَارْضَ عَنَّا وَأَرْضِنَا» (رواه احمد والترمذى)
তাহকীক:
হাদীস নং: ২৩৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩৯. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
اَللّٰهُمَّ أَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاَلِّفْ بَيْنَ قُلُوْبِنَا وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوْبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمِ وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ مُثنِينَ بِهَا قَابِلِيْهَا وَأتِمَّهَا عَلَيْنَا
-"হে আল্লাহ! আমাদের পারস্পরিক সম্পর্ক ঠিক করে দিন! আমাদের অন্তর সমূহকে পারস্পরিক সৌহার্দময় করে দিন! আমাদের শান্তির পথসমূহে পরিচালিত করুন! আমাদেরকে সর্বপ্রকার গুমরাহীর অন্ধকার থেকে বের করে আলোর পানে নিয়ে যান। যাহেরী-বাতেনী সর্বপ্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ! আমাদের কান-চোখ ও অন্তরসমূহে বরকত দান করুন। আমাদের সহধর্মিণীদের এবং আমাদের সন্তানদের মধ্যে বরকত দান করুন! আমাদের তাওবা কবুল করুন! নিশ্চয়ই আপনি আপনার তাওবা কবুলকারী এবং পরম দয়ালু। এবং আমাদেরকে আপনার নিয়ামত সমূহের কৃতজ্ঞতা প্রকাশকারী, প্রশংসাকারী এবং সাদরে বরণকারী বানাও এবং তোমার নিয়ামত পরিপূর্ণভাবে আমাদেরকে দান কর।"
-(তাবারানী তাঁর কবীর এ এবং হাকিম তাঁর মুস্তাদরাকে)

عن ابن مسعود" (مَرْفُوْعًا) «اللهُمَّ أَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ لَنَا وَمَا بَطَنَ، اللهُمَّ بَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا؛ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ، مُثْنِينَ بِهَا قَائِلِيهَا، وَأَتِمَّهَا عَلَيْنَا» (رواه الطبرانى فى الكبير والحاكم فى المستدرك)
তাহকীক:
হাদীস নং: ২৪০
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪০. হযরত আয়েশা সিদ্দীকা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
رَبِّ أَعْطِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاهَا
-"হে আমার প্রতিপালক! আমার প্রবৃত্তিকে তাকওয়া মণ্ডিত কর, তার শুদ্ধি সাধন কর। তুমিই তার সর্বোত্তম শুদ্ধিসাধনকারী এবং তার মালিক ও মওলা।
-(মুসনাদে আহমদ)

عَنْ عَائِشَةَ (مَرْفُوْعًا) «رَبِّ أَعْطِ نَفْسِي تَقْوَاهَا، زَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا» (رواه احمد)
তাহকীক: