মা'আরিফুল হাদীস
معارف الحديث
আযকার এবং দাওয়াত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩২২ টি
হাদীস নং: ৩০১
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ মুসলমানদের কোনো বৈঠকই আল্লাহর জিকির এবং নবী ﷺ–এর ওপর দরুদ পাঠ থেকে খালি হওয়া উচিত নয়
৩০১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যেখানে কিছুসংখ্যক লোক বসে এবং সে বৈঠকে তারা আল্লাহর স্মরণ অথবা তাদের নবীর প্রতি দরূদ পাঠ করে না (অর্থাৎ তাদের সে মজলিস যিকরুল্লাহ ও নবীর প্রতি দরূদ পাঠ থেকে সম্পূর্ণ শূন্য হয়) তাহলে (কিয়ামতে) তা তাদের জন্যে আক্ষেপ ও ক্ষতির কারণ হবে। আল্লাহ চাইলে এ জন্যে তাদেরকে শাস্তিও দিতে পারেন আবার তিনি চাইলে তাদের সে অপরাধ ক্ষমাও করতে পারেন। - (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ، وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ، إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ» (رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ৩০২
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ শরীফের আধিক্য কিয়ামতের দিন হুযুর ﷺ-এর নৈকট্যের কারণ হবে
৩০২. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নৈকট্যপ্রাপ্ত এবং আমার উপর বেশি হকদার হবে ঐ ব্যক্তি, যে আমার প্রতি সর্বাধিক সালাত প্রেরণকারী হবে। (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْلَى النَّاسِ بِي يَوْمَ القِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلاَةً. (رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ৩০৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ শরীফের আধিক্য কিয়ামতের দিন হুযুর ﷺ-এর নৈকট্যের কারণ হবে
৩০৩. রুয়ায়ফে' ইব্ন ছাবিত আনসারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি মুহম্মদের প্রতি দরূদ পাঠ করে এরূপ দু'আ করে:
اَللّٰهُمَّ اَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
-“হে আল্লাহ! তাঁকে (অর্থাৎ আল্লাহ্ নবী মুহম্মদ ﷺ কিয়ামতের দিন আপনার সবচাইতে নিকটবর্তী আসনে অধিষ্ঠিত করুন।" তার জন্যে আমার শাফা'আত ওয়াজিব হবে।
- (মুসনাদে আহমদ)

رُوَيْفِعِ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ صَلَّى عَلَى مُحَمَّدٍ، وَقَالَ: اللَّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ وَجَبَتْ لَهُ شَفَاعَتِي " (رواه احمد)
তাহকীক:
হাদীস নং: ৩০৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ উদ্দেশ্য সিদ্ধি এবং প্রয়োজন পূরণেও দরূদ পাঠ সমধিক কার্যকরী
৩০৪. হযরত উবাই ইব্ন কা'আব (রা) থেকে বর্ণিত। আমি রাসূলুল্লাহ (স)-এর খিদমতে আরয কলাম, আমি চাই যে, আপনার প্রতি সালাত (দরূদ) অধিক পরিমাণে প্রেরণ করি। তাহলে আমি কী পরিমাণে তা করতে পারি? (অর্থাৎ নিজের জন্য যে পরিমাণ দু'আ কার্যকর, তার অনুপাতে কত অংশ আপনার জন্যে দরূদের উদ্দেশ্যে নির্ধারণ করবো?) তিনি বললেন: তুমি যতটুকু চাইবে ততটুকু। তখন আমি বললামঃ এক চতুর্থাংশ? জবাবে তিনি বললেন: তুমি যতটুকু চাইবে ততটুকু, তবে ততোধিক করলে তা তোমার জন্যে উত্তম হবে। আমি বললাম: তাহলে তিন ভাগের দু'ভাগ? তিনি বললেন: তুমি যতটুকু চাইবে ততটুকু, তবে ততোধিক হলে তা তোমার জন্যে উত্তম। তখন আমি বললাম: তা হলে আমার গোটা দু'আর সময়টাই সালাতের জন্যে নির্ধারিত করে নিলাম। তখন তিনি বললেন: তাহলে তোমার সকল প্রয়োজন আল্লাহর পক্ষ হতে পূরণ করা হবে (অর্থাৎ তোমার গায়েবী তাবৎ ইহলৌকিক পরলৌকিক গুরুত্বপূর্ণ ব্যাপারসমূহ আল্লাহর গায়েবী ভান্ডার থেকে পূরণ করে দেওয়া হবে এবং তোমার সকল গুনাহ মার্জনা করে দেওয়া হবে।
- (জামে' তিরমিযী)
- (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ قُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنِّي أُكْثِرُ الصَّلاَةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلاَتِي؟ فَقَالَ: مَا شِئْتَ. قَالَ: قُلْتُ: الرُّبُعَ، قَالَ: مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ، قُلْتُ: النِّصْفَ، قَالَ: مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ، قَالَ: قُلْتُ: فَالثُّلُثَيْنِ، قَالَ: مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ، قُلْتُ: أَجْعَلُ لَكَ صَلاَتِي كُلَّهَا قَالَ: إِذًا تُكْفَى هَمَّكَ، وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ. (رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ৩০৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ শরীফ দু'আ কবুলিয়তের ওসীলা স্বরূপ
৩০৫. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, দু'আ আসমান ও যমীনের মধ্যবর্তী স্থানেই আটকে থাকে, যতক্ষণ না তুমি তোমার নবীর প্রতি দরূদ পাঠ করবে, তা একটুও উপরে উঠতে পারে না। - (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِي الله عَنهُ قَالَ: إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لاَ يَصْعَدُ مِنْهُ شَيْءٌ، حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ. (رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ৩০৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দুনিয়ার যে কোন স্থান থেকে প্রেরিত দরূদ রাসূলুল্লাহ ﷺ-এর নিকট পৌছেনো হয়
৩০৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নিজে রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি: তোমরা নিজেদের ঘরসমূহকে কবর বানিয়ে নিও না। আমার কবরকে মেলা বানিয়ে ফেলিও না। তোমরা আমার প্রতি সালাত প্রেরণ করতে থাকবে, কেননা তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সালাত আমার নিকট পৌছবেই। (সুনান নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ» (رواه النسائى)
তাহকীক:
হাদীস নং: ৩০৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দুনিয়ার যে কোন স্থান থেকে প্রেরিত দরূদ রাসূলুল্লাহ ﷺ-এর নিকট পৌছেনো হয়
৩০৭. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর এমন কিছু ফিরিশতা রয়েছেন, যারা অহরহ পর্যটনরত। তাঁরা আমার উম্মতীদের সালাত ও সালাম আমার নিকট পৌঁছাতে থাকেন। - (সুনানে নাসায়ী ও মুসনাদে দারেমী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ، يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ» (رواه النسائى والدارمى)
তাহকীক:
হাদীস নং: ৩০৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দুনিয়ার যে কোন স্থান থেকে প্রেরিত দরূদ রাসূলুল্লাহ ﷺ-এর নিকট পৌছেনো হয়
৩০৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখনই কেউ আমার প্রতি সালাত প্রেরণ করে, তখনই আল্লাহ আমার আত্মাকে আমার দেহে ফিরিয়ে দেবেন-যাতে করে আমি তার সালামের জবাব দিতে পারি। - (সুনানে আবু দাউদ, বায়হাকী প্রণীত দাওয়াতুল কবীর)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ» (رواه ابو دؤد والبيهقى فى الدعوات الكبير)
তাহকীক:
হাদীস নং: ৩০৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দুনিয়ার যে কোন স্থান থেকে প্রেরিত দরূদ রাসূলুল্লাহ ﷺ-এর নিকট পৌছেনো হয়
৩০৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন, যে ব্যক্তি আমার কবরে হাযির হয়ে সালাম সালাত আরয করে, আমি তা নিজ কানে সরাসরি শুনতে পাবো, আর যে ব্যক্তি দূর থেকে আমার প্রতি সালাত-সালাম প্রেরণ করবে, তা আমার নিকট পৌঁছানো হবে। - (রায়হাকী-শু'আবুল ঈমান)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ صَلَّى عَلَيَّ عِنْدَ قَبْرِي سَمِعْتُهُ، وَمَنْ صَلَّى عَلَيَّ نَائِيًا أَبْلَغْتُهُ " (رواه البيهقى فى شعب الايمان)
তাহকীক:
হাদীস নং: ৩১০
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
উপরে যেমনটি বর্ণিত হয়েছে, আল্লাহ তা'আলা তাঁর রাসূল ﷺ-এর প্রতি দরূদ ও সালাম প্রেরণের আদেশ আমাদের তথা বান্দাদের প্রতি দিয়েছেন এবং স্বয়ং রাসূলুল্লাহ ﷺ নানা ভঙ্গিতে আল্লাহ তা'আলার পক্ষ থেকে তার ফযীলত ও বরকতের কথা বর্ণনা করেছেন যা ইতিমধ্যেই সশ্রদ্ধ পাঠকবর্গ পাঠ করেছেন। তারপর সাহাবায়ে কিরামের জিজ্ঞাসার জবাবেও রাসূলুল্লাহ ﷺ সালাত ও সালামের বিশেষ বিশেষ কালিমা শিক্ষা দিয়েছেন। নিজের অবস্থান ও সামর্থ্য অনুসারে হাদীসের কিতাবপত্র তন্ন তন্ন করে ঘাটাঘাটি করে নিম্নলিখিত এ সংক্রান্ত হাদীস সংগ্রহ করে উপস্থাপন করা হচ্ছে।
وَاللَّهُ وَلِيُّ التَّوْفِيقِ

৩১০. মশহুর তাবেয়ী আবদুর রহমান ইব্ন আবূ লায়লা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার হযরত কা'আব ইব্ন উজরা (রা) (যিনি বায়'আতে রিদওয়ানে অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন) এর সাথে সাক্ষাৎ হলো। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন: আমি কি তোমাকে একটি মূল্যবান উপহার দেবো যা আমি স্বয়ং রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র মুখে শুনেছি? (অর্থাৎ তোমাকে একটি হাদীস শুনাবো?) আমি বললাম: জ্বী হাঁ, আপনি আমাকে সে উপহারটি দান করুন! তিনি বললেন: আমরা রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্নচ্ছলে বললাম: আল্লাহ তা'আলা আমাদেরকে তো আপনাকে সালাম দেবার পদ্ধতি বলে দিয়েছেন (অর্থাৎ আল্লাহ তা'আলার পক্ষ থেকে আপনি আমাদেরকে বলে দিয়েছেন যে, আমরা যেন তাশাহহুদে
السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
বলে আপনার প্রতি সালাম প্রেরণ করি, এখন আমাদেরকে একথাও বলে দিন যে, আমরা আপনার প্রতি সালাত কিভাবে প্রেরণ করবো? জবাবে বললেন: তোমরা বলবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اَللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
“হে আল্লাহ! আপনার খাস রহমত বর্ষণ করুন মুহম্মদ ﷺ এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি যেমনটি খাস রহমতে ধন্য করেছেন ইবরাহীম এবং তাঁর পরিবার পরিজনকে। নিঃসন্দেহে আপনি স্বমহিমায় প্রশংসিত ও স্বগুণে মর্যাদাবান।
হে আল্লাহ! আপনার খাস বরকত নাযিল করুন মুহম্মদ এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি, যেমনটি খাস বরকতে ধন্য করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনকে। নিঃসন্দেহে আপনি স্বমহিমায় প্রশংসিত এবং স্বগুণে মর্যাদাবান।” - (সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিম)

عَنْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ: لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، فَقَالَ: أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: بَلَى، فَأَهْدِهَا لِي، فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه البخارى ومسلم)
তাহকীক:
হাদীস নং: ৩১১
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১১. হযরত আবূ হুমায়দ সায়েদী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স)-কে বলা হলো: আপনার প্রতি কিভাবে দরূপ পাঠ করবো ইয়া রাসূলাল্লাহ? জবাবে তিনি বললেন: আল্লাহ তা'আলার দরবারে এরূপ আরয করবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
“হে আল্লাহ! তোমার খাস রহমত নাযিল কর মুহম্মদ ﷺ তাঁর সাথী-সহধর্মিণীগণ ও বংশধরদের প্রতি, যেমনটি তুমি নাযিল করেছ ইবরাহীম (আ)-এর আল-আওলাদের প্রতি। হে আল্লাহ! সমস্ত স্তব-স্তুতি তোমারই জন্যে শোভনীয় এবং তাবৎ মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব তোমারই"।
(সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিম)

عَنْ أَبِيْ حُمَيْدٍ السَّاعِدِيُّ قَالَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه البخارى)
তাহকীক:
হাদীস নং: ৩১২
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১২. হযরত আবূ মাসউদ আনসারী (রা) থেকে বর্ণিত। আমরা কতিপয় লোক হযরত সা'দ ইব্ন উবাদা (রা)-এর মজলিসে বসা ছিলাম। এমন সময় সেখানে রাসূলুল্লাহ ﷺ তাশরীফ নিয়ে এলেন। তখন (হাযিরীনে মজলিসের পক্ষ থেকে) বশীর ইবনে সা'আদ তাঁর খিদমতে আরয করলেন: আল্লাহ তা'আলা আমাদেরকে আপনার প্রতি দরূদ পাঠের আদেশ দিয়েছেন। এবার (আমাদেরকে বলুন দেখি) ইয়া রাসূলাল্লাহ! আমরা কিভাবে আপনার প্রতি দরূদ পাঠ করবো?
হাদীসের রাবী আবূ মাসউদ আনসারী (রা) বলেন: রাসূলুল্লাহ ﷺ কিছুক্ষণ নিরুত্তর রইলেন। (যদ্বারা আমাদের ধারণা হয় যে, সম্ভবত রাসূলুল্লাহ ﷺ-এর প্রশ্নটি মনঃপূত হয়নি) এমন কি আমাদের মনে হলো, হায়, যদি প্রশ্নটি না করা হতো! এমন সময় রাসূলুল্লাহ ﷺ জবাব দিলেন: তোমরা বলবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
"হে আল্লাহ! তোমার খাস সালাত ও রহমত নাযিল কর মুহম্মদ এবং মুহম্মদ ﷺ-এর আল-আওলাদের প্রতি, যেমনটি সালাত নাযিল করেছ ইবরাহীম-এর আলের প্রতি। এবং বরকত নাযিল কর মুহম্মদ এবং মুহম্মদ-এর আল-আওলাদের প্রতি যেমনটি বরকত নাযিল করেছো সমগ্র বিশ্বমাঝে আলে ইবরাহীমের প্রতি। নিশ্চয়ই তুমি-স্তবস্তুতির অধিকারী এবং সমস্ত মাহাত্ম্য তোমারই।" আর সালাম হচ্ছে যেমনটি তোমরা জ্ঞাত আছ।
(সহীহ্ মুসলিম)

عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللهُ تَعَالَى أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلَامُ كَمَا قَدْ عَلِمْتُمْ» (رواه مسلم)
তাহকীক:
হাদীস নং: ৩১৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে আমরা আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালামের তরীকা তো আমরা রপ্ত করেছি, (অর্থাৎ তাশাহহুদে তা পেয়ে গিয়েছি : السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ) এবার আমাদেরকে বলুন, আমরা আপনার প্রতি সালাত কিভাবে প্রেরণ করবো?
জবাবে তিনি বললেন: আল্লাহ তা'আলার দরবারে তোমরা এরূপ আরয করবেঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ
হে আল্লাহ! সালাত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল আলে মুহাম্মাদ ﷺ-এর প্রতি যেমনটি সালাত বর্ষণ করেছেন ইবরাহীম (আ)-এর প্রতি, খাস বরকতসমূহ নাযিল করুন মুহম্মদ ﷺ এবং আলে মুহাম্মাদ ﷺ-এর প্রতি, যেমনটি বরকত নাযিল করেছেন ইবরাহীম (আ) ও আলে ইবরাহীম (আ)-এর প্রতি। (সহীহ্ বুখারী)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا السَّلاَمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ " (رواه البخارى)
তাহকীক:
হাদীস নং: ৩১৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৪. হযরত তালহা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে উদ্দেশ্য করে বললো, হে আল্লাহ্ নবী, আমরা আপনার প্রতি কিভাবে সালাত প্রেরণ করবো? জবাবে তিনি বললেন: এভাবে বলবেঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(সুনানে নাসায়ী)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(সুনানে নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ طَلْحَةَأَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. (رواه النسائى)
তাহকীক:
হাদীস নং: ৩১৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৫. হযরত বুরায়েদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে আমরা আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! সালামের পদ্ধতি তো আমরা জেনেছি, এবার আমাদেরকে সালাতের পদ্ধতিটা বলে দিন:
জবাবে তিনি বললেন, তোমরা এরূপ বলবে:
اَللّٰهُمَّ اجْعَلْ صَلٰوتَكَ وَرَحْمَتَكَ عَلٰى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا جَعَلْتَهَا عَلٰى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
“হে আল্লাহ! আপনার সালাত ও রহমত, আপনার বিশেষ কৃপা ও করুণা নাযিল করুন মুহম্মদ এবং আলে-মুহাম্মদ ﷺ-এর প্রতি, যেমনটি নাযিল করেছেন ইবরাহীমের প্রতি। নিঃসন্দেহে আপনি সকল স্তব-স্তুতি ও মাহাত্ম্য-মর্যাদার অধিকারী।"
(মুসনাদে আহমদ)

عَنْ بُرَيْدَةَ قَالَ: قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَلِمْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّى عَلَيْكَ؟ قَالَ: قُولُوا: «اللَّهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَرَحْمَتَكَ وَبَرَكَاتِكَ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا جَعَلْتَهَا عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ» (رواه احمد)
তাহকীক:
হাদীস নং: ৩১৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমরা যখন আমাকে সালাত প্রেরণ করবে, তখন বলবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(মুসনাদে আহমদ, সহীহ্ ইব্ন্ন হিব্বান, সুনানে দারা কুতনী, সুনানে বায়হাকী)

عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه احمد وابن حبان والدار قطنى والبيهقى فى السنن)
তাহকীক:
হাদীস নং: ৩১৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৭. হযরত যায়দ ইব্ন খারিজা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলাম, আপনার প্রতি দরূদ কিভাবে প্রেরণ করতে হবে?
জবাবে তিনি বললেন: আমার প্রতি সালাত প্রেরণ করবে এবং খুব মনোনিবেশ সহকারে দু'আ করবে এবং বলবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(মুসনাদে আহমদ ও সুনানে নাসায়ী)

عَنْ زَيْدَ بْنَ خَارِجَةَ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ؟ فَقَالَ: " صَلُّوا عَلَيَّ وَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، وَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه احمد والنسائى)
তাহকীক:
হাদীস নং: ৩১৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি আমার প্রতি এরূপ দরূদ প্রেরণ করে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَتَرَحَّمْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا تَرَحَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
কিয়ামতের দিন আমি তার জন্যে সাক্ষ্য দেবো এবং তার জন্যে শাফা'আত বা সুপারিশ করবো। (তাবারী সঙ্কলিত তাহযীবুল আছার)

عَن أبي هُرَيْرَة، رَفَعَهُ " من قَالَ: اللَّهُمَّ صَلِّ على مُحَمَّد وعَلى آل مُحَمَّد، كَمَا صليت على إِبْرَاهِيم وعَلى آل إِبْرَاهِيم، وَبَارك على مُحَمَّد وعَلى آل مُحَمَّد، كَمَا باركت على إِبْرَاهِيم وعَلى آل إِبْرَاهِيم، وترحم على مُحَمَّد وعَلى آل مُحَمَّد، كَمَا ترحمت على إِبْرَاهِيم وعَلى آل إِبْرَاهِيم، شهِدت لَهُ يَوْم الْقِيَامَة بِشَهَادَة، وشفعت لَهُ بشفاعة ". (رواه الطبرى فى تهذيب الآثار فتح البارى)
তাহকীক:
হাদীস নং: ৩১৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি আমার ও আমার পরিজনের প্রতি সালাত প্রেরণের মাধ্যমে পূর্ণ ছাওয়াব হাসিল করে আনন্দিত হতে চায়, সে যেন এরূপ বলে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى النَّبِيِّ الْأُمِّيِّ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
"হে আল্লাহ! তোমার সালাত তথা খাস দান ও রহমত নাযিল কর নবী উম্মী মুহম্মদ ﷺ তাঁর সহধর্মিণীগণ ও তাঁর আল-আওলাদের প্রতি, যেমনটি খাস রহমত নাযিল করেছো ইরবাহীমের আল-আওলাদ-পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি স্তব-স্তুতি ও মাহাত্ম্যের অধিকারী।"

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يَكْتَالَ بِالْمِكْيَالِ الْأَوْفَى، إِذَا صَلَّى عَلَيْنَا أَهْلَ الْبَيْتِ، فَلْيَقُلْ: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه ابوداؤد)
তাহকীক:
হাদীস নং: ৩২০
আযকার এবং দাওয়াত অধ্যায়
পরিচ্ছেদঃ দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩২০. হযরত উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন: জিবরাঈল (আ) আমার হাতের আঙ্গুলে গুণে গুণে দরূদের এ কলিমাগুলো শিক্ষা দেন এবং বলেন যে, রব্বুল ইয্যতের পক্ষ থেকে এরূপ নাযিল হয়েছে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اَللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ، اَللّٰهُمَّ وَتَرَحَّمْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا تَرَحَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اَللّٰهُمَّ وَتَحَنَّنْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا تَحَنَّنْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اَللّٰهُمَّ وَسَلِّمْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا سَلَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(মুসনাদে ফেরদৌস-দায়লমী, শুআবুল ঈমান-বায়হাকী)

عَنْ عُمَرَ رَضِي الله عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عَدَّهُنَّ فِي يَدَيَّ جِبْرِيلُ وَقَالَ جِبْرِيلُ هَكَذَا أُنْزِلَتْ مِنْ عِنْدِ رَبِّ الْعِزَّةِ:
اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللهُمَّ وَتَرَحَّمْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا تَرَحَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللهُمَّ وَتَحَنَّنْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا تَحَنَّنْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللهُمَّ وَسَلِّمْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا سَلَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (رواه البيهقى فى شعب الايمان والديلمى)